📘 সীরাত বিশ্বকোষ > 📄 খৃস্টানবাদের ইবাদত পদ্ধতি ও উৎসবাদি

📄 খৃস্টানবাদের ইবাদত পদ্ধতি ও উৎসবাদি


হযরত ঈসা (আ)-কে কেন্দ্র করিয়া বর্তমান খৃস্টান সমাজ নিজেদের জন্য বিভিন্ন ধরনের ইবাদত তথা প্রার্থনা রীতি ও উৎসবের উদ্ভব ঘটাইয়াছে। যেমনঃ (১) ব্যাপটিজম (Baptism) ইহা খৃষ্ট ধর্মের প্রাচীনতম রীতির অন্যতম। ইহা এক প্রকার আনুষ্ঠানিক গোসল যাহা খৃস্ট 'ধর্মে' প্রবেশকারী ব্যক্তিকে করান হয় (দ্র. Encyclopaedia Britannica, Baptism শীর্ষক প্রবন্ধ, ৩খ, ৮৩; The Christian Religion, ৩খ, ১০০, ১৫২)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ব‍্যাপটিজম

📄 ব‍্যাপটিজম


ইহা এক প্রকার আনুষ্ঠানিক গোসল যাহা খৃস্ট 'ধর্মে' প্রবেশকারী ব্যক্তিকে করান হয়।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 স্তুতিপাঠ

📄 স্তুতিপাঠ


খৃস্টানদের দ্বিতীয় রীতি স্তুতি পাঠ যাহা সম্মিলিতভাবে গির্জায় পালিত হয়। সাধারণত ভোরবেলা লোকেরা গির্জায় একত্র হইয়া বাইবেল পাঠ করিতে থাকে এবং সেইসঙ্গে নেপথ্যে সঙ্গীতের সুর বাজিতে থাকে (Encyclopaedia Britannica, ৫খ, ৫৪)। প্রবন্ধকারের মতে স্তুতি পাঠের সহিত সঙ্গীতের সুর বাজান খৃ. চতুর্থ শতাব্দীতে প্রথমবারের মত শুরু হয়। এইজন্য কিছু লোক উহার বিরোধিতাও করিয়াছিল। স্তুতি পাঠের পর দাঁড়াইয়া হাঁটু ভাঙ্গিয়া দু'আ করা হয় (F.C. Burkitt. The Christian Religion, ক্যামব্রিজ, ৩খ, ১৫২-১৫৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 প্রভুর স্মরণে নৈশ ভোজোৎসব

📄 প্রভুর স্মরণে নৈশ ভোজোৎসব


খৃষ্ট ধর্মের ইহা এক বিশেষ উৎসব, যাহা ঈসা (আ)-এর প্রকাশ্য আত্মত্যাগের স্মরণে পালিত হয়। ইহার নিয়ম এই যে, রবিবার দিন গির্জায় প্রার্থনা ও সঙ্গীতের পর খাদ্য ও পানীয় আনা হয় এবং সভার প্রধান উহা হাতে লইয়া পিতা, পুত্র ও পবিত্র আত্মার নিকট বরকতের জন্য প্রার্থনা করে, যাহার উপর উপস্থিত সকলে 'আমীন' বলিতে থাকে। অতঃপর উক্ত খাদ্য ও পানীয় উপস্থিত সকলের মধ্যে বিতরণ করিয়া দেওয়া হয়। খৃস্টানদের বিশ্বাস, এই আনুষ্ঠানিকতার ফলে উক্ত খাদ্য ও পানীয় (যথাক্রমে) ঈসা (আ)-এর শরীর ও রক্তে রূপান্তরিত হয় (প্রাগুক্ত, ৩খ, ১৪৯)। ইহা অবশ্য সর্বদাই বিতর্কের বিষয় হইয়া রহিয়াছে যে, খাদ্য ও পানীয় কি করিয়া দেখিতে দেখিতে ঈসা (আ)-এর শরীর ও রক্তে রূপান্তরিত হইতে পারে। এই কারণে প্রটেস্ট্যান্ট সম্প্রদায় ইহাতে বিশ্বাস স্থাপন করিতে অস্বীকার করিয়াছে (দ্র. Encyclopaedia Britannica, ৮খ., ৭৯৫, সংশ্লিষ্ট প্রবন্ধ)। ইসলামী শিক্ষ অনুসারে এই সকল রীতিনীতি ও আচরণ পাদ্রীদের নিজস্ব সৃষ্ট, ঈসা (আ)-এর শিক্ষা নহে। ইবাদত ও ইবাদতের নিয়ম-কানুন সম্পর্কে ঈসা (আ)-এর নিজস্ব ধারণা প্রাচীন পয়গাম্বরদের ধারণার অবিকল অনুরূপ ছিল (ইসলামী বিশ্বকোষ, ১৪খ, page ৫০)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00