📘 সীরাত বিশ্বকোষ > 📄 লুকমান (আ)-এর হিকমত সংক্রান্ত ঘটনা

📄 লুকমান (আ)-এর হিকমত সংক্রান্ত ঘটনা


বিভিন্ন গ্রন্থে লুকমান (আ)-এর প্রজ্ঞাপূর্ণ বাণী ও কর্মের বহু বিবরণ রহিয়াছে। এইগুলির মধ্য হইতে অধিকাংশ গ্রন্থে উদ্ধৃত দুইটি ঘটনা দ্বারা লুকমান (আ)-এর প্রজ্ঞার গভীরতা অনুধাবন করা যায়।
(১) বায়হাকীর শু'আবুল ঈমানে ও হাকিমের মুসতাদরাক গ্রন্থে প্রামাণ্য সনদে হযরত আনাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত দাউদ (আ) একদিন বর্ম তৈরী করিতেছিলেন এবং লুকমান উহা দেখিয়া অভিভূত হইতেছিলেন। তিনি দাউদ (আ)-কে উহার কার্যকারিতা সম্পর্কে জিজ্ঞাসা করিতে চাহিতেছিলেন। কিন্তু তাঁহার প্রজ্ঞা তাঁহাকে প্রশ্ন করা হইতে বিরত রাখিতেছিল। হযরত দাউদ (আ) বর্ম তৈরী সম্পন্ন করিলেন এবং উহা পরিধান করিয়া বলিলেন, যুদ্ধবস্ত্র কতই না উত্তম। তখন লুকমান (আ) বলিলেন, নীরবতা অবলম্বন' হিকমত। তবে এই বিধান পালনকারীর সংখ্যা অত্যন্ত অপ্রতুল (অর্থাৎ প্রশ্নের জন্য মুখ না খুলিয়াও লুকমান বর্ম তৈরীর উদ্দেশ্য অবহিত হইলেন)। দাউদ (আ) তখন বলিলেন, যথার্থরূপে তোমার নাম 'হাকীম' হইয়াছে।
(২) ইব্‌ন আবূ শায়বা, ইমাম আহমাদ ও ইব্‌ন জারীর খালিদ রি'ঈ হইতে বর্ণনা করেন, একবার লুকমান (আ)-এর মনিব তাঁহাকে বলিল, একটি ছাগল যবেহ করিয়া আমার জন্য উহার সর্বোত্তম দুইটি অংশ নিয়া আস। তখন লুকমান একটি ছাগল যবেহ করিয়া উহার জিহ্বা 'ও কলিজা (হৃৎপিণ্ড) আনিয়া মনিবের সম্মুখে উপস্থিত করিলেন। মনিব বলিল, এই দুই অংশের চেয়ে উত্তম কিছু ছিল না? লুকমান শুধু 'না' বলিয়া নীরব রহিলেন। এই ঘটনার পর কিছু দিন অতিবাহিত হইল। পরে অন্য একদিন মনিব তাহাকে বলিল, একটি ছাগল যবেহ কর এবং উহার সর্বাধিক নিকৃষ্ট দুইটি অংশ ফেলিয়া দাও (নিয়া আস)। লুকমান (আ) একটি ছাগল যবেহ করিয়া উহার জিহ্বা ও কলিজা ফেলিয়া দিলেন (নিয়া-আসিলেন)। মনিব বলিল, তোমাকে ছাগল যবেহ করিয়া উত্তম দুই অংশ আনিতে বলিলে জিহ্বা ও কলিজা হাজির করিলে এবং নিকৃষ্ট দুই অংশ ফেলিয়া দিতে বলিলে সেই জিহ্বা ও কলিজাই ফেলিয়া দিলে? লুকমান (আ) বলিলেন, "এই দুইটি জিনিস এমন যে, ইহারা উত্তম হইলেও ইহার চেয়ে নিকৃষ্টও আর কিছু নাই" (বিদায়া, ফাতহুল বারী, মুখতাসার তাফসীর কুরতুবী, তাফসীর মাজহারী, উরদু, ৬ অন্যান্য)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 উপসংহার

📄 উপসংহার


হযরত লুকমান (আ) সেই স্বল্প সংখ্যক অনন্যসাধারণ ও বিশিষ্ট ভাগ্যবানদের অন্যতম, পবিত্র কুরআনে মহান আল্লাহ যাহাদের নাম উল্লেখ করিয়াছেন এবং নবী-রাসূল না হওয়া সত্ত্বেও তাঁহার নামে একটি সূরার নামকরণ করিয়াছেন এবং মানবজাতির কল্যাণে তাঁহার উপদেশ ও বাণী উদ্ধৃত করিয়া তাঁহার সত্তাকে অমরত্ব দান করিয়াছেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 গ্রন্থপঞ্জী

📄 গ্রন্থপঞ্জী


(ক) কুরআন ও তাফসীর: (১) আল-কুরআনুল করীম, ১৯শ মুদ্রণ, ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ, ঢাকা ১৪১৭/১৯৯৭, প্রধানত আয়াতসমূহের তরজমার জন্য; (২) আল্লামা ফখরুদ্দীন রাযী, আত-তাফসীরুল কাবীর, ৩য় সং, বৈরূত তা. বি., ৩, ১০৯-১২; ৬, ১৬৯-১৯২; ১০, ১২০-৩; ১১, ১০৭-৯; ১২, ৬৩-৪; ১৫, ৩৬-৪০; ২০, ২২৮, ২৩০; ২২, ১৯৪-২০১; ২৪, ১৮৪; ২৫, ২৪৫-৬; ২৬, ১৮৩-২০০; (৩) মুফতী মুহাম্মাদ শফী, মাআরিফুল কুরআন (বাংলা অনুবাদ), ১, ২৬৬-৮, ৬৬৪-৭০, ই. ফা. বা., ৬ষ্ঠ সং, ঢাকা ১৪১২/১৯৯২; ৫, ১ম সং, ঢাকা ১৪০৩/১৯৮২, ৫৬১; ৬, ৩য় সং, ঢাকা ১৪১২/১৯৯২, ২১৩-২১, ৬২০-২৩; ৭, ৪র্থ সং, ঢাকা ১৪১৫/১৯৯৪, ২৫০-৪; ৪৮৮-৯৮; (৪) ঐ লেখক, মাআরেফুল কোরআন, সংক্ষিপ্ত সৌদী সংস্করণ (বাংলা), মদীনা মুনাওয়ারা ১৪১৩ হি.; (৫) সায়্যিদ আবুল আলা মওদূদী, তাফহীমুল কুরআন, ২২শ সং, ১, লাহোর ১৯৮৩, ৮৩-৪, টীকা ৮২-৮৩; ১৮৫-৯২, টীকা ২৬৮-২৭৪; ২, ১৬শ সং, লাহোর ১৪০২/১৯৮২, ৮৯-৯২, টীকা ১২২-১২৫; ৫৯৫-৮, টীকা ৭, ৬২৪, টীকা ৬৩; ৬২৪-৫, টীকা ৬৩; ৩, লাহোর ১৯৮২ খৃ., ১৭৩-৬, টীকা ৭০-৭৩; ৫৬১-২, টীকা ১৮-২০; ৪, ১১শ সং, লাহোর ১৯৮১, ১৭৮, টীকা ১৪, ৩২৩-৩১, টীকা ১৬-২৮; (৬) আবদুল মাজেদ দরিয়াবাদী, তাফসীরে মাজেদী, বাংলা অনুবাদ, ১ম সং, ই. ফা. বা., ঢাকা ১৪১৫/১৯৯৪, ১, ৪৭৩-৮৪; (৭) শায়খুল হিন্দ মাহমূদুল হাসান, কুরআন মজীদের উর্দু তরজমা, মাওলানা শব্বীর আহমাদ উছমানীর টীকাযুক্ত, মদীনা মুনাওয়ারা ১৪০৯/১৯৮৯, ১৩, টীকা ৪; ৫১, টীকা ১-৩, ৫২, টীকা ১-৩; ২২৭, টীকা ৪-৭, ২২৮, টীকা ১; ৩৮১, টীকা ১০; ৪৩৭, টীকা ৮-১২; ৫০৩, টীকা ১১-১২; ৫৭১, টীকা ৮, ৫৭২, টীকা ১; ৬০৪, টীকা ১০, ৬০৫, টীকা ১-৮; (৮) ইবন কাছীর, তাফসীরুল কুরআনিল আজীম (তাফসীরে ইব্‌ন কাছীর), ১ (বাংলা অনুবাদ), ই. ফা. বা., ২য় সং, ঢাকা ১৪১৩/১৯৯২, ৩৫৫-৬১; (৯) আয-যামাখশারী (৪৬৭-৫৩৮ হি.), আল-কাশশাফ, বৈরূত তা. বি., ৩, ৩৬৩-৭২; (১১) আল-বায়দাবী, আন্‌ওয়ারুত তানযীল ফী ইসরারির তা'বীল (তাফসীরে বায়দাবী), দেওবন্দ, ইউ.পি., ৩, ২৩১-৩৩; (১২) ইবনুল আরাবী (৪৬৮-৫৪ও হি.), আহ্কামুল কুরআন, বৈরূত তা. বি., ৪, ১৬৩৬; (১৩) আবূ বকর আল-জাসসাস, আহ্কামুল কুরআন, ৩, দারুল ফিকার, বৈরূত তা. বি.; (১৪) আবূ আবদিল্লাহ মুহাম্মাদ ইব্‌ন আহমদ আল-কুরতুবী, আহ্কামুল কুরআন, বৈরূত তা. বি., ১৪ ও ১৫।
(খ) হাদীছের গ্রন্থাবলী ও উহার ভাষ্য গ্রন্থসমূহঃ (১) সহীহ আল-বুখারী (বাংলা সংস্করণ), আধুনিক প্রকাশনী, ঢাকা; (২) সহীহ মুসলিম (বাংলা সংস্করণ), ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ; (৩) সুনান আবু দাউদ, মূল আরবী সংস্করণ ও ই. ফা. বা.-এর বাংলা সংস্করণ; (৪) জামে আত-তিরমিযী (বাংলা সংস্করণ), বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা; (৫) সুনান ইবন মাজা (মূল আরবী), ভারতীয় সংস্করণ ও বৈরূত হইতে প্রকাশিত ফুয়াদ আবদুল বাকী সম্পাদিত সংস্করণ; (৬) মুওয়াত্তা ইমাম মালেক (আরবী সংস্করণ); (৭) আল-হাকেম, আল-মুসতাদরাক, দারুল কুতুব আল-আরাবী, বৈরূত তা. বি., ২, কিতাবু তাওয়ারীখিল মুতাকাদ্দিমীন আনিল আম্বিয়া ওয়াল মুরসালীন, যিক্র নবী দাউদ (আ); (৮) খতীব তাবরীযী, মিশকাতুল মাসাবীহ, বাংলা অনুবাদ. মেশকাত শরীফ, এমদাদিয়া লাইব্রেরী, ৪র্থ মুদ্রণ, ঢাকা ১৯৭৮ খৃ., কিতাবুল ঈমান, বাবুল ইতিসাম বিল-কিতাব ওয়াস-সুন্নাহ।
(গ) ইতিহাস ও অন্যান্য গ্রন্থাবলী : (১) ইবন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, চতুর্থ সংস্করণ, বৈরূত ১৪০৮/১৯৭৮, ১নং বালাম, ২; (২) ইবনুল আছীর, আল-কামিল ফিত তা'রীখ, ১ম সংস্করণ, বেরূত ১৪০৭/১৯৮৭, ১ম খণ্ড; (৩) ইব্‌ন আসাকির, তাহযীব তা'রীখ দিমাশক আল-কাবীর, ২য় সং, বৈরূত ১৩৯৯/১৯৭৯, ৫ম খণ্ড; (৪) আবদুল ওয়াহ্হাব আন-নাজ্জার, কাসাসুল আম্বিয়া, দারুল ফিকার, বৈরূত তা. বি; (৫) আনওয়ারে আম্বিয়া (লেখক অজ্ঞাত), শায়খ গোলাম আলী এণ্ড সন্স, ৫ম সং., লাহোর ১৯৮৫ খৃ.; (৬) ইবন জারীর আত-তাবারী, তা'রীখুল উমাম ওয়াল মুলুক, ১; (৭) আবূ ইসহাক আহমাদ ইব্‌ন মুহাম্মাদ আছ-ছা'আলিবী, কাসাসুল আম্বিয়া (আল-আরাইসুল বায়ান নামে প্রসিদ্ধ); (৮) হিফজুর রহমান, কাসাসুল কুরআন (বাংলা অনুবাদ), ২য় খণ্ড, এমদাদিয়া লাইব্রেরী, ২য় সং, ঢাকা ১৯৯৭; (৯) সায়্যিদ আবুল আ'লা মওদূদী, তাফহীমাত (২য় খণ্ড), বাংলা অনুবাদ. নির্বাচিত রচনাবলী, আধুনিক প্রকাশনী, ১ম সং, ঢাকা ১৪১২/১৯৯১, ২, ৫৩-৭৫; (১০) আল-মুনজিদ ফিল-আলাম, শিরো, দাউদ; (১১) শাহ ওয়ালিউল্লাহ দিলাবী, তা'বীলুল আহাদীছ ফী রুমূযি কাসাসিল আম্বিয়া, মাতবা' আহমাদী, দিল্লী তা. বি., ৫৩-৭৫; (১২) মুহাম্মাদ জামীল আহমাদ, আম্বিয়া-ই কুরআন, লাহোর তা. বি., ৩, ৩৮-৯২।
(ঘ) পাশ্চাত্য উৎস : (১) পবিত্র বাইবেল, পুরাতন ও নূতন নিয়ম, বাংলাদেশ বাইবেল সোসাইটি, ঢাকা; (২) Encyclopaedia Britannica, London, 15th ed., vol. 5; (৩) Encyclopedia of Religion, New York London, vol. 4; (৪) Encyclopedia Americana, U.S.A., vol. 8; (৫) Encyclopaedia of World Biography, New York, vol. 3; (৬) বুতরুস আল-বুসতানী, দাইরাতুল মাআরিফ, বৈরূত, তা. বি., ৭ম খণ্ড, ৭৪-৫, শিরো. দাউদ; ৬, ৩, শিরো, তাবৃত; ৯, ৪৪১-২, শিরো. সান্ত; (৭) Faith of the World, Manas Publications, Delhi, 1st ed. 1860, Repr. 1986. (৮) Michael H. Hart, The 100, A Ranking of the most influential persons in History, Meera Publication, Madras (India) 1991.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00