📄 ইয়াহ্ইয়া (আ)-এর বয়স
ইয়াহ্ইয়া (আ) ঈসা (আ)-এর ছয় মাস পূর্বে জন্মগ্রহণ করেন (দ্র. ফাতহুল বারী, লুক ১: ২৬-৩৫)। ইয়াহ্ইয়া (আ)-এর শাহাদতের পরে যখন ঈসা (আ) প্রকাশ্যে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করিলেন তখন তাঁহার বয়স ত্রিশ বৎসর ছিল বলিয়া কথিত। সুতরাং এই হিসাবে শাহাদাত লাভের সময় ইয়াহইয়া (আ)-এর বয়স সাড়ে ত্রিশ বৎসর হইয়াছিল এবং তিনি খৃ., পৃ. ১ সনে জন্মগ্রহণ করেন (আম্বিয়ায়ে কুরআন)।
"যখন আমি (দ্বিতীয়) আকাশে পৌছিলাম তখন দেখিলাম ইয়াহ্ইয়া ও ঈসা-দুই খালাত ভাইকে। তিনি (জিবরীল) বলিলেন, ইয়াহইয়া ও ঈসা। সুতরাং আপনি তাহাদিগকে সালাম করুন। তখন আমি সালাম করিলে তাঁহারা সালামের জওয়াবে বলিলেন, মারহাবা শ্রেষ্ঠ নবীকে, শ্রেষ্ঠ ভাইকে (কাসাসুল কুরআন; আম্বিয়ায় কুরআন; বরাত বুখারী কিতাবুল আম্বিয়া হাদীছ নং ১৯)।
📄 গ্রন্থপঞ্জী
গ্রন্থপঞ্জী: (১) আল-কুরআনুল কারীম তাফসীর গ্রন্থ; (২) ইব্ন কাছীর, তাফসীরে ইব্ন কাছীর, ১ম খ, ৩খ; (৩) ঐ, মুখতাসার তাফসীরে ইব্ন কাছীর; (৪) আল কুরতুবী, আল জামি'লিআহকামিল কুরআন-তাফসীর কুরতুবী ২/২খ., ১খ.; (৫) আল-আলুসী, তাফসীরে রুহুল মা'আনী, ২/২খ, ৮/২খ; (৬) কাযী ছানাউল্লাহ পানিপথী, তাফসীরে, মাজহারী, ২খ, ৫খ, ৬খ; (৭) মুফতী মুহাম্মাদ শফী; মা'আরিফুল কুরআন, ২খ, ৬খ; (৮) ইব্ন জারীর আত-তাবারী, তাফসীরে তাবারী; ও ইতিহাস গ্রন্থ); (৯) ইব্ন কুতায়বা, আল-আ'আরিফ; (১০) নাজ্জার, কাসাসুল আম্বিয়া; (১১) ছা'লাবী, কাসাসুল আম্বিয়া; (১২) ইবন কাছীর, আল কামিল ১খ; (১৩) ইব্ন কাছীর, আল বিদায়া ওয়ান নিহায়া, ২খ; (১৪) হিফজুর রহমান সীওহারবী, কাসাসুল কুরআন, ২খ; (১৫) জামীল আহমদ এম, এ, আম্বিয়ায়ে কুরআন; লাহোর ৩খ; (১৫) ইসলামী বিশ্বকোষ, ই,ফা, বা; ২২খ, শিরো; (১৬) ইবন হাজার আসকালানী, ফাতহুল বারী, ৬খ. এবং (১৭) পবিত্র বাইবেল, বাংলাদেশ বাইবেল সোসাইটি। মাওলানা মুহাম্মদ ইসমাইল