📘 সীরাত বিশ্বকোষ > 📄 যাকারিয়‍্যা (আ)-এর কবর

📄 যাকারিয়‍্যা (আ)-এর কবর


যাকারিয়‍্যা (আ) সারা জীবন বায়তুল মুকাদ্দাসের খেদমতে জীবন উৎসর্গ করিয়াছিলেন। এই পবিত্র মসজিদের চত্বরে তাঁহাকে দাফন করা হইয়াছিল। এখনও পর্যটকগণ বায়তুল মুকাদ্দাসের চত্বরে যাকারিয়া (আ)-এর কবর যিয়ারত করিয়া থাকে (আম্বিয়ায়ে কুরআন: ২খ, ২৬৪-২৬৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 যাকারিয়‍্যা (আ)-এর মর্যাদা

📄 যাকারিয়‍্যা (আ)-এর মর্যাদা


আল্লাহ তা'আলা যাকারিয়‍্যা (আ)-কে অত্যন্ত মর্যাদাবান করিয়াছিলেন। আল-কুরআনে বিভিন্ন স্থানে ইহার বর্ণনা আসিয়াছে। সূরা আন'আমে তাঁহাকে প্রথম কাতারের নবীদের মধ্যে গণ্য করিয়া 'সৎকর্মশীল' বলা হইয়াছে: “এবং প্রত্যেককে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম এবং ইহাদিগের পিতৃপুরুষ, বংশধর এবং ভ্রাতৃবৃন্দের কতককে, তাহাদিগকে মনোনীত করিয়াছিলাম এবং সরল পথে পরিচালিত করিয়াছিলাম” (আন'আম : ৮৫-৮৭)।
"উহাদিগকে কিতাব, কর্তৃত্ব এবং নবুওয়াত দান করিয়াছি” (আন'আম : ৮৯)। বিশ্বনবী (সা)-কে আল্লাহ তা'আলা যাকারিয়‍্যাসহ উল্লিখিত অন্যান্য নবীদিগের অনুসরণের নির্দেশ দিয়াছেন: "উহাদিগকে আল্লাহ সৎপথে পরিচালিত করিয়াছেন। অতএব তুমি তাহাদিগের পথের অনুসরণ কর" (আন'আম: ৯০)।
আল্লাহ তা'আলা যাকারিয়‍্যা (আ)-কে স্বীয় বান্দা হিসেবে উল্লেখ করিয়াছেন, তাঁহার নিজের সহিত যাকারিয়‍্যাকে সম্বন্ধযুক্ত করিয়াছেন। নিঃসন্দেহে ইহা মহান মর্যাদা। "ইহা তোমার প্রতিপালকের অনুকম্পার বিবরণ তাঁহার বান্দা যাকারিয়্যার প্রতি" (মারয়াম: ২)।
অন্যান্য নবীদের সঙ্গে যাকারিয়‍্যা (আ)-এর প্রশংসায় কুরআনে আসিয়াছে: "নিশ্চয় তাহারা কল্যাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করিত এবং আশা ও ভীতির সহিত আমাকে ডাকিত, আর তাহারা ছিল আমার নিকট বিনীত” (আম্বিয়া: ৯০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 যাকারিয়‍্যা (আ) কোন্ কিতাবের অনুসরণ করিতেন?

📄 যাকারিয়‍্যা (আ) কোন্ কিতাবের অনুসরণ করিতেন?


যাকারিয়‍্যা (আ)-কে যে নবুওয়াত দান করা হইয়াছিল তাহার প্রমাণ কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে রহিয়াছে। সবচাইতে স্পষ্ট প্রমাণ হইল আল্লাহর বাণী- "আমি উহাদিগকে কিতাব, কর্তৃত্ব ও নবুওয়াত দান করিয়াছি" (আনআম: ৮৯)।
কিন্তু প্রশ্ন হইল তিনি কোন কিতাবের অনুসরণ করিতেন? তাফসীর এবং ইতিহাসের বিভিন্ন বর্ণনায় জানা যায় যে, যাকারিয়‍্যা (আ) তাওরাত কিতাবের অনুসরণ করিতেন। তাওরাতে নাযিলকৃত বিধান অনুযায়ী নিজে চলিতেন, বিচার-ফয়সালা করিতেন, লোকদিগকে ইহার দিকে আহ্বান জানাইতেন এবং নিজ হাতে তাওরাত লিখিয়া লোকদের মধ্যে বিতরণ করিতেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 যাকারিয়‍্যা (আ) এবং মুহাম্মাদ (স)-এর মধ্যে সাদৃশ্য

📄 যাকারিয়‍্যা (আ) এবং মুহাম্মাদ (স)-এর মধ্যে সাদৃশ্য


(ক) আল্লাহ তা'আলা যাকারিয়‍্যা (আ)-কে এবং মুহাম্মাদ (স)-কে নিজের বান্দা বলিয়া স্বীকৃতি প্রদান করিয়াছেন। যাকারিয়‍্যা (আ)-এর ক্ষেত্রে বলিয়াছেন- "ইহা তোমার প্রতিপালকের অনুকম্পার বিবরণ তাঁহার বান্দা যাকারিয়্যার প্রতি" (মারয়াম: ২)। আর মুহাম্মাদ (সা)-এর ক্ষেত্রে বলিয়াছেন- "আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের কোন সন্দেহ থাকিলে তোমরা তাহার অনুরূপ কোন সূরা আনায়ন কর" (বাকারা: ২৩)।
তবে পার্থক্য এইটুকু যে, নবী করীম (স)-কে আমার বান্দা আর যাকারিয়‍্যা (আ)-কে তাঁহার বান্দা বলা হইয়াছে (দ্র. রাহমাতুললিল-'আলামীন, ২খ, ৩২৬)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00