📄 বাদশাহর স্বপ্ন ও দানিয়াল (আ) কতৃক উহার ব্যাখ্যা
সম্রাট বুখত নাস্সার স্বপ্ন দেখিলেন যে, একটি মূর্তি, উহার মস্তক স্বর্ণের, বক্ষ রৌপ্যের, পেট তামার, উরুদ্বয় লোহার, পায়ের নলা পোড়া মাটির। সে আরও দেখিল, আকাশ হইতে একটি পাথর উহার উপর পতিত হইল, ফলে উহা ভাঙ্গিয়া গেল। অতঃপর পাথরটি বৃদ্ধিপ্রাপ্ত হইল, এমনকি পূর্ব ও পশ্চিম-এর মধ্যবর্তী স্থান ভরিয়া গেল। সে দেখিল, একটি বৃক্ষ যাহার মূল হইল ভূমিতে আর শাখা প্রশাখা আকাশে। উহার উপর একটি লোক, তাহার হাতে কুঠার। সে শুনিল, একজন ঘোষক ঘোষণা করিতেছে, বৃক্ষটির গুড়িতে আঘাত কর, যাহাতে উহার শাখা-প্রশাখা হইতে পক্ষীকুল পৃথক হইয়া যায় এবং চতুষ্পদ ও হিংস্র জন্তু সকল উহার নিচ হইতে বিচ্ছিন্ন হইয়া যায়। আর উহার মূল দণ্ডায়মান অবস্থায় রাখিয়া দাও।
দানিয়াল (আ) উহার ব্যাখ্যা করিলেন যে, স্বর্ণের মস্তকসম্পন্ন যে মূর্তিটি আপনি দেখিয়াছেন উক্ত স্বর্ণের মস্তক হইলেন আপনি। আর আপিন হইলেন উত্তম বাদশাহ। আর রৌপ্যের বক্ষসম্পন্ন ইহার অর্থ হইল, আপনার পর আপনার পুত্র বাদশাহ হইবে। আর তামার পেটসম্পন্ন যাহা দেখিয়াছেন তাহা হইল, আপনার পুত্রের পর যিনি বাদশাহ হইবেন তিনি। লৌহের উরু হইল পারস্য সম্রাট, তাহারাই পরবর্তীতে বাদশাহ হইবে। আর পোড়া মাটি হইল তাহাদের শেষ সম্রাট। যে পাথরটি আপনি দেখিয়াছেন আকাশ হইতে পতিত হইয়া বৃদ্ধি প্রাপ্ত হইল এবং পূর্ব ও পশ্চিম-এর মধ্যবর্তী স্থান পূর্ণ করিয়া ফেলিল, তাহা হইল সেই নবী আল্লাহ যাঁহাকে শেষ যমানায় প্রেরণ করিবেন। অতঃপর তিনি তাহাদের সকল রাজত্ব বিচ্ছিন্ন করিয়া দিবেন এবং তাঁহার রাজত্ব বৃদ্ধিপ্রাপ্ত হইয়া পূর্ব-পশ্চিমে বিস্তৃত হইয়া পড়িবে। আর বৃক্ষটি, তাহার উপরস্থ পক্ষিকূল, নিম্নস্থ চতুষ্পদ ও হিংস্র জন্তু এবং উহা কাটিয়া ফেলার নির্দেশ-এর অর্থ হইল, আপনার রাজত্ব বিলুপ্ত হইবে এবং আল্লাহ আপনাকে একটি পাখিতে রূপান্তরিত করিয়া দিবেন। আপনি বিরাট এক শকুনে পরিণত হইবেন যাহা সকল পাখীর রাজা হইবে। অতঃপর আল্লাহ আপনাকে একটি ষাঁড়ে রূপান্তরিত করিয়া দিবেন, যে সকল চতুষ্পদ জন্তুর রাজা হইবে। অতঃপর আল্লাহ আপনাকে একটি সিংহে রূপান্তরিত করিবেন যে সকল হিংস্র ও বন্য জন্তুর রাজা হইবে। এই সকল রূপান্তর সংঘটিত হইবে সাত বৎসর ধরিয়া। আপনার অন্তর থাকিবে মানুষের অন্তর, যাহাতে আপনি জানিতে পারেন যে, আল্লাহ তা'আলা সকল আসমান ও যমীনের বাদশাহ। তিনি যমীন ও উহার উপর যাহা কিছু আছে সবকিছুর উপর ক্ষমতাবান। আর গাছটির মূল যে দণ্ডায়মান অবস্থায় দেখিয়াছেন উহার অর্থ হইল আপনার রাজত্ব কায়েম থাকিবে।
অতঃপর বুখত নাস্সার পক্ষীকুলের মধ্যে শকুনে, চতুষ্পদ জন্তুর মধ্যে ষাড়ে এবং বন্য জন্তুর মধ্যে সিংহে রূপান্তরিত হইল। অতঃপর আল্লাহ তাহার রাজত্ব ফিরাইয়া দিলেন। অতঃপর তিনি ঈমান আনয়ন করিলেন এবং মানুষকে আল্লাহ্ ইবাদতের দিকে দাওয়াত দিলেন। ওয়াহ্ ইব্ মুনাব্বিহকে প্রশ্ন করা হইল, সে মুমিন ছিল কি না? তিনি বলিলেন, আমি এই ব্যাপারে আহলে কিতাবদের মধ্যে মতভেদ পাইয়াছি। তাহাদের কেহ বলেন, তিনি মুমিন হিসাবে মৃত্যুবরণ করিয়াছেন, আর কেহ বলেন, তিনি কাফির হিসাবে মারা যান। কারণ তিনি বায়তুল মাকদিস এবং উহার মধ্যে রক্ষিত কিতাব পোড়াইয়া দিয়াছেন, নবীদিগকে হত্যা করিয়াছেন। তাই আল্লাহ তাহার উপর ভীষণভাবে রাগান্বিত হন। ফলে সেই দিন তাহার তওবা কবুল করেন নাই (আছ-ছা'লাবী, কাসাসুল আম্বিয়া, পৃ. ৩৬৬)।
সম্রাট বুখত নাস্সার স্বপ্ন দেখিলেন যে, একটি মূর্তি, উহার মস্তক স্বর্ণের, বক্ষ রৌপ্যের, পেট তামার, উরুদ্বয় লোহার, পায়ের নলা পোড়া মাটির। সে আরও দেখিল, আকাশ হইতে একটি পাথর উহার উপর পতিত হইল, ফলে উহা ভাঙ্গিয়া গেল। অতঃপর পাথরটি বৃদ্ধিপ্রাপ্ত হইল, এমনকি পূর্ব ও পশ্চিম-এর মধ্যবর্তী স্থান ভরিয়া গেল। সে দেখিল, একটি বৃক্ষ যাহার মূল হইল ভূমিতে আর শাখা প্রশাখা আকাশে। উহার উপর একটি লোক, তাহার হাতে কুঠার। সে শুনিল, একজন ঘোষক ঘোষণা করিতেছে, বৃক্ষটির গুড়িতে আঘাত কর, যাহাতে উহার শাখা-প্রশাখা হইতে পক্ষীকুল পৃথক হইয়া যায় এবং চতুষ্পদ ও হিংস্র জন্তু সকল উহার নিচ হইতে বিচ্ছিন্ন হইয়া যায়। আর উহার মূল দণ্ডায়মান অবস্থায় রাখিয়া দাও।
দানিয়াল (আ) উহার ব্যাখ্যা করিলেন যে, স্বর্ণের মস্তকসম্পন্ন যে মূর্তিটি আপনি দেখিয়াছেন উক্ত স্বর্ণের মস্তক হইলেন আপনি। আর আপিন হইলেন উত্তম বাদশাহ। আর রৌপ্যের বক্ষসম্পন্ন ইহার অর্থ হইল, আপনার পর আপনার পুত্র বাদশাহ হইবে। আর তামার পেটসম্পন্ন যাহা দেখিয়াছেন তাহা হইল, আপনার পুত্রের পর যিনি বাদশাহ হইবেন তিনি। লৌহের উরু হইল পারস্য সম্রাট, তাহারাই পরবর্তীতে বাদশাহ হইবে। আর পোড়া মাটি হইল তাহাদের শেষ সম্রাট। যে পাথরটি আপনি দেখিয়াছেন আকাশ হইতে পতিত হইয়া বৃদ্ধি প্রাপ্ত হইল এবং পূর্ব ও পশ্চিম-এর মধ্যবর্তী স্থান পূর্ণ করিয়া ফেলিল, তাহা হইল সেই নবী আল্লাহ যাঁহাকে শেষ যমানায় প্রেরণ করিবেন। অতঃপর তিনি তাহাদের সকল রাজত্ব বিচ্ছিন্ন করিয়া দিবেন এবং তাঁহার রাজত্ব বৃদ্ধিপ্রাপ্ত হইয়া পূর্ব-পশ্চিমে বিস্তৃত হইয়া পড়িবে। আর বৃক্ষটি, তাহার উপরস্থ পক্ষিকূল, নিম্নস্থ চতুষ্পদ ও হিংস্র জন্তু এবং উহা কাটিয়া ফেলার নির্দেশ-এর অর্থ হইল, আপনার রাজত্ব বিলুপ্ত হইবে এবং আল্লাহ আপনাকে একটি পাখিতে রূপান্তরিত করিয়া দিবেন। আপনি বিরাট এক শকুনে পরিণত হইবেন যাহা সকল পাখীর রাজা হইবে। অতঃপর আল্লাহ আপনাকে একটি ষাঁড়ে রূপান্তরিত করিয়া দিবেন, যে সকল চতুষ্পদ জন্তুর রাজা হইবে। অতঃপর আল্লাহ আপনাকে একটি সিংহে রূপান্তরিত করিবেন যে সকল হিংস্র ও বন্য জন্তুর রাজা হইবে। এই সকল রূপান্তর সংঘটিত হইবে সাত বৎসর ধরিয়া। আপনার অন্তর থাকিবে মানুষের অন্তর, যাহাতে আপনি জানিতে পারেন যে, আল্লাহ তা'আলা সকল আসমান ও যমীনের বাদশাহ। তিনি যমীন ও উহার উপর যাহা কিছু আছে সবকিছুর উপর ক্ষমতাবান। আর গাছটির মূল যে দণ্ডায়মান অবস্থায় দেখিয়াছেন উহার অর্থ হইল আপনার রাজত্ব কায়েম থাকিবে।
অতঃপর বুখত নাস্সার পক্ষীকুলের মধ্যে শকুনে, চতুষ্পদ জন্তুর মধ্যে ষাঁড়ে এবং বন্য জন্তুর মধ্যে সিংহে রূপান্তরিত হইল। অতঃপর আল্লাহ তাহার রাজত্ব ফিরাইয়া দিলেন। অতঃপর তিনি ঈমান আনয়ন করিলেন এবং মানুষকে আল্লাহ্ ইবাদতের দিকে দাওয়াত দিলেন। ওয়াহ্ ইব্ মুনাব্বিহকে প্রশ্ন করা হইল, সে মুমিন ছিল কি না? তিনি বলিলেন, আমি এই ব্যাপারে আহলে কিতাবদের মধ্যে মতভেদ পাইয়াছি। তাহাদের কেহ বলেন, তিনি মুমিন হিসাবে মৃত্যুবরণ করিয়াছেন, আর কেহ বলেন, তিনি কাফির হিসাবে মারা যান। কারণ তিনি বায়তুল মাকদিস এবং উহার মধ্যে রক্ষিত কিতাব পোড়াইয়া দিয়াছেন, নবীদিগকে হত্যা করিয়াছেন। তাই আল্লাহ তাহার উপর ভীষণভাবে রাগান্বিত হন। ফলে সেই দিন তাহার তওবা কবুল করেন নাই (আছ-ছা'লাবী, কাসাসুল আম্বিয়া, পৃ. ৩৬৬)।
📄 একটি দিব্যদর্শন ও বিশ্লেষণ এবং তাহা সত্যে পরিণত হওয়া
সম্রাট বুখত নাস্সারের মৃত্যুর পর তাহার পুত্র বেল শেফার (বেল শৎসর) সিংহাসনে সমাসীন হন। রাজ-মুকুট পরিধান অনুষ্ঠানের দিন তিনি একটি ভোজসভার আয়োজন করেন। সেখানে তিনি মদ্য পানের বিশেষ ব্যবস্থা করেন। তাহার পিতা বুখত নাস্সার জেরুসালেমের হায়কাল (বায়তুল মুকাদ্দাস মসজিদ) হইতে যে সকল স্বর্ণ, রৌপ্য লইয়া আসিয়াছিলেন উহার পাত্রে স্বয়ং বাদশাহ, তাহার পত্নী ও উপপত্নিগণ মদ পান করেন। তাহাদের উদ্দেশ্য ছিল, ইহা দ্বারা হায়কাল-এর অসম্মান করা। বাদশাহর মধ্যে গর্ব ও অহঙ্কার সৃষ্টি হয়— তিনি স্বর্ণ, রৌপ্য, পিতল, লৌহ ও পাথরের মূর্তি তৈরি করত উহার পূজা করেন। মদ পানের সময় বাদশাহ হঠাৎ দেখিতে পাইলেন, রাজপ্রাসাদের ভিত্তির প্রলেপের উপর একটি হস্ত কি যেন লিখিতেছে। তিনি গণকগণের সকলকে ডাকিয়া ইহার মর্ম জিজ্ঞাসা করিলেন কিন্তু কেহই উহার মর্ম উদ্ধার করিতে পারিল না। অবশেষে হযরত দানিয়াল (আ) উহার মর্ম ব্যাখ্যা করিয়া বলিলেন যে, তাহার বাদশাহীর দিন শেষ হইয়া গিয়াছে। তাহার রাজ্য টুকরা টুকরা করিয়া দেওয়া হইবে। ইরানীগণ উহার মালিক হইবে। অতঃপর শীঘ্রই ইহা সত্যে পরিণত হইল। ইরানী সৈন্যগণ উহা আক্রমণ করত অধিকার করিয়া লইল এবং বাদশাহ বেলশেফার নিহত হইল।
📄 ইরান সম্রাটের মন্ত্রী নিযুক্ত
ইরান সম্রাট বাবিল অধিকার করিয়া সেখানে স্বীয় শাসন সুসংহত করেন এবং কর্তৃত্ব পরিচালনা করেন। তিনি দানিয়াল (আ)-এর বিদ্যা-বুদ্ধি ও জ্ঞান-বিবেকের কারণে তাঁহাকে খুবই সম্মান ও কদর করিতেন। তাই তিনি যখন রাষ্ট্রে ১২০ জন নাজিম ও তিনজন মন্ত্রী নিযুক্ত করেন তখন হযরত দানিয়াল (আ)-কেও মন্ত্রী নিযুক্ত করেন।
📄 সিংহের খাঁচায় নিক্ষেপ এবং উহা হইতে পরিত্রাণ লাভ
দানিয়াল (আ) অন্যান্য মন্ত্রী ও নাজিমদের তুলনায় বেশী জ্ঞানী ও কর্মতৎপর বলিয়া প্রমাণিত হইলে অন্যরা তাঁহার প্রতি হিংসা করিতে থাকে এবং তাঁহার ক্ষতি করিবার ফন্দি আঁটিতে থাকে। কিন্তু তাহাদের কোনও চেষ্টাই ফলবতী না হওয়ায় তাহারা বাদশাহকে পরামর্শ দিল যে, এই মর্মে এক ফরমান জারী করা হউক, ত্রিশ দিন পর্যন্ত কেহ আপনি ব্যতীত অন্য কোনও উপাস্য বা কোনও লোকের নিকট কিছু যাজ্ঞা করিলে বা কোনও আবেদন করিলে তাহাকে সিংহের খাঁচায় নিক্ষেপ করা হইবে। বাদশাহ তাহাদের পরামর্শ গ্রহণ করত উক্ত ফরমান জারী করিলেন। হযরত দানিয়াল (আ)-এর নিয়ম ছিল, দিনে তিনবার নিজের গৃহে বসিয়া তিনি আল্লাহ্ ইবাদত করিতেন এবং তাঁহার নিকট দু'আ করিতেন। ষড়যন্ত্রকারী ও হিংসুকগণ এই সুযোগ কাজে লাগাইল। তাহারা বাদশাহকে জানাইল যে, দানিয়াল (আ) আপনার নির্দেশের কোনও তোয়াক্কা করিতেছেন না; বরং প্রতিদিন তিনবার তিনি তাঁহার আল্লাহর নিকট দু'আ করিতেছেন। বাদশাহ হযরত দানিয়াল (আ)-এর প্রতি সুধারণা রাখিতেন। তাই তিনি চাহিতেছিলেন না যে, তাঁহাকে কোনওরূপ শাস্তি প্রদান করেন। কিন্তু পারিষদবর্গ পীড়াপীড়ি করিতে লাগিল যে, ঘোষণা ও ফরমান অনুযায়ী দানিয়াল (আ)-এর শাস্তি কার্যকর করা হউক এবং তাহাকে সিংহের খাঁচায় নিক্ষেপ করা হউক। অবশেষে বাধ্য হইয়া বাদশাহ হযরত দaniয়াল (আ)-কে তাহাদের নিকট সোপর্দ করিলেন। অতঃপর তাঁহাকে সিংহের খাঁচায় নিক্ষপ করা হইল। আল্লাহর কুদরতে সিংহ তাঁহার কোনই ক্ষতি করিল না। তিনি নির্ভয়ে ও সহীহ-সালামতে খাঁচার মধ্যে সময় অতিবাহিত করিতে লাগিলেন। বাদশাহ এই সংবাদ শুনিয়া নিজেই তাঁহাকে দেখিতে সিংহের খাঁচার নিকট গেলেন। বাদশাহ তাঁহাকে নিরাপদ ও অক্ষত দেখিয়া প্রফুল্ল চিত্তে তাঁহাকে বাহির করিবার নির্দেশ দিলেন। সঙ্গে সঙ্গে আরও নির্দেশ দিলেন যে, যাহারা দানিয়ালের বিরুদ্ধে অভিযোগ করিয়া তাহাকে এই শাস্তি দিতে প্ররোচিত ও বাধ্য করিয়াছে তাহদিগকে স্ত্রী-পুত্র-কন্যাসহ সিংহের খাঁচায় নিক্ষেপ করা হউক, যাহাতে তাহারা আপন কৃতকর্মের শাস্তি ভোগ করিতে পারে।
ইব্ন আবিদ দুনয়া আবদুল্লাহ ইব্ন আবি'ল-হুযায়ল সূত্রে অনুরূপ একটি ঘটনা বর্ণনা করিয়াছেন, যাহা বুপ্ত নাস্সার সম্পর্কিত। তাহা এই যে, বুপ্ত নাস্সার কূপের মধ্যে দুইটি সিংহ রাখেন এবং দানিয়াল (আ)-কে আনিয়া সেখানে উহাদের কাছে কূপে নিক্ষেপ করেন। কিন্তু উহারা তাঁহার কোনওরূপ ক্ষতি করিল না। দানিয়াল (আ) সেখানে কিছুকাল অতিবাহিত করেন। অতঃপর মানবিক চাহিদা অনুযায়ী খাদ্য ও পানীয়ের প্রতি তাঁহার আকর্ষণ জন্মিল। আল্লাহ তা'আলা শাম-এ উরমিয়ার নিকট ওহী প্রেরণ করিলেন যে, দানিয়ালের জন্য খাদ্য ও পানীয় তৈরি কর। তিনি বলিলেন, ওগো আমার প্রতিপালক! আমি রহিয়াছি পবিত্র ভূমি শাম-এ, আর দানিয়াল রহিয়াছেন ইরাকের বাবিল শহরে! আল্লাহ তাঁহাকে ওহী পাঠাইলেন, আমি তোমাকে যাহা তৈরি করার নির্দেশ দিয়াছি তুমি তাহাই কর। আমি অতি সত্ত্বর এমন একজনকে পাঠাইতেছি, যে তোমাকে এবং তুমি যাহা তৈরী করিয়াছ তাহা বহন করিয়া লইয়া যাইবে। অতঃপর উরমিয়া খাদ্য ও পানীয় তৈরি করিলেন। আল্লাহ তাঁহাকে ও তাঁহার তৈরীকৃত সামগ্রী লইয়া যাওয়ার ব্যবস্থা করিলেন। তিনি অতপর কূপের পার্শ্বে আসিয়া দাঁড়ালেন। দানিয়াল (আ) জিজ্ঞাসা করিলেন, তুমি কে? তিনি বলিলেন, আমি উরমিয়া। দানিয়াল (আ) বলিলেন, কিজন্য এইখানে আসিয়াছ? তিনি বলিলেন, আমাকে আপনার প্রতিপালক আপনার নিকট প্রেরণ করিয়াছেন। দানিয়াল (আ) বলিলেন, আমাকে তাহা হইলে আমার প্রতিপালক স্মরণ করিয়াছেন? তিনি বলিলেন, হাঁ। দানিয়াল (আ) বলিলেন, সকল প্রশংসা সেই আল্লাহর, তিনি তাঁহাকে যে স্মরণ করে তাহাকে ভুলেন না। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি তাহার ডাকে সাড়া দেন, যে তাঁহার প্রতি আশাবাদী হয়। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তাঁহার উপর ভরসাকারীকে অন্যের হাতে সোপর্দ করেন না। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি উত্তম কর্মের উত্তম প্রতিদানই দেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি ধৈর্যের প্রতিদান দেন মুক্তির দ্বারা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের উপর মুসীবত আসার পর উহার ক্ষয়ক্ষতি দূর করিয়া দেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদিগকে আমাদের কর্ম সম্পর্কে কুধারণা সৃষ্টি হওয়ার মুহূর্তে আমাদিগকে রক্ষা করেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আমাদের পক্ষ হইতে সকল কলা-কৌশল বন্ধ হইয়া যাওয়ার মুহূর্তে যিনি আমাদের আশা-ভরসা।