📘 সীরাত বিশ্বকোষ > 📄 বাদশাহর অনুকম্পা লাভ

📄 বাদশাহর অনুকম্পা লাভ

বাইবেলের বর্ণনামতে হযরত দানিয়াল (আ)-কে আল্লাহ তায়ালা জ্ঞান, বিবেক, বিদ্যা-বুদ্ধি, বিচক্ষণতা ও কর্মতৎপরতার সঙ্গে সঙ্গে দেহ সৌষ্ঠব ও বাহ্যিক সৌন্দর্যও দান করিয়াছিলেন। তাঁহার অপর তিন সঙ্গীও তদ্রূপ ছিলেন। এই কারণে বাদশাহ তাঁহাদের প্রতি সদয় হন। বাদশাহ তাঁহাদের জন্য প্রতি দিন শাহী খাবার বরাদ্দ করেন এবং তাহাদিগকে তাহার খিদমতে হাজির থাকিবার নির্দেশ দেন (আনওয়ার-ই আম্বিয়া, পৃ. ৩১৪; বাইবেল, দানিয়াল পুস্তক, ১:১৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 অগ্নিকুণ্ডে নিক্ষেপ ও উহা হইতে পরিত্রাণ লাভ

📄 অগ্নিকুণ্ডে নিক্ষেপ ও উহা হইতে পরিত্রাণ লাভ

হযরত দানিয়াল (আ) ছিলেন অন্যান্য নবীগণের মতই খাঁটি তাওহীদবাদী। মুশরিকদের শত হুমকি ধমকি ও নির্যাতন সত্ত্বেও তিনি এক আল্লাহর উপাসনা পরিত্যাগ করেন নাই। বুখত নাস্সার একবার একটি স্বর্ণের মূর্তি বানাইয়া উহা শহরে স্থাপন করেন এবং রাজ্যস্থ সকলকে উহার উপাসনা করিবার নির্দেশ দেন। অন্যান্য সকলে বাদশাহর নির্দেশ মানিলেও দানিয়াল (আ) ও তাঁহার তিন বন্ধু উহার উপাসনা করিতে অস্বীকার করিলেন। বাবিলবাসিগণ বাদশাহর নিকট তাহাদের সম্পর্কে অভিযোগ করে। বাদশাহ তাহাদিগকে স্বীয় দরবারে ডাকাইয়া ধমকাইয়া বলিলেন, তোমরা আমার নির্দেশ পালন করিলে না কেন? তোমরা প্রস্তুত হও, যখন বাদ্য বাজিবে তখন উক্ত মূর্তিকে সিজদা করিবে, অন্যথায় তোমাদিগকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হইবে। তাঁহারা উত্তর দিলেন, যে আল্লাহ আমাদিগকে সৃষ্টি করিয়াছেন তিনি আমাদিগকে উক্ত অগ্নিকুণ্ড হইতে রক্ষা করিতে সক্ষম। আর তিনিই আমাদিগকে আপনার হাত হইতে রক্ষা করিতে পারেন। আমরা কখনও আপনার বানানো মূর্তির উপাসনা করিব না। বাদশাহ ইহা শুনিয়া খুবই ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হইলেন এবং তাহাদিগকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দিলেন। কিন্তু আল্লাহ্ কুদরতে অগ্নি তাঁহাদের কোনই ক্ষতি করিতে পারিল না, বরং যাহারা তাহাদিগকে নিক্ষেপ করিয়াছিল তাহারাই দগ্ধীভূত হইয়া নিহত হইল। বাদশাহ ইহা দেখিয়া তাহাদিগকে খুবই সম্মান দান করিলেন, রাষ্ট্রের উচ্চ পদে সমাসীন করিলেন এবং ঘোষণা করিয়া দিলেন যে, ইয়াহুদীদের উপাস্য সম্পর্কে কেহ কোনরূপ খারাপ মন্তব্য করিতে পারিবে না। করিলে তাহাকে খণ্ড-বিখণ্ড করা হইবে এবং তাহার গৃহ সারের ঢিবি করা হইবে (দানিয়াল পুস্তক, ৩ঃ১-৩০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বাবিলে সমস্ত বিদ্বান লোকদের প্রধান অধিপতি নিযুক্ত

📄 বাবিলে সমস্ত বিদ্বান লোকদের প্রধান অধিপতি নিযুক্ত

আল্লাহ তা'আলা হযরত দানিয়াল (আ)-কে অশেষ মেধা ও স্বপ্ন বিশ্লেষণের বিশেষ জ্ঞান দান করিয়াছিলেন। সম্রাট বুখত নাস্সার একবার ভয়ঙ্কর এক স্বপ্ন দেখিয়া উদ্বিগ্ন হইয়া পড়িলেন। অতঃপর স্বপ্নটি ঠিক কি দেখিয়াছিলেন তাহাও ভুলিয়া গেলেন। ফলে তাহার উদ্বেগ-উৎকণ্ঠা আরও বাড়িয়া গেল। তিনি মন্ত্রবেত্তা, গণক, মায়াবী ও কলদীয়গণকে ডাকাইয়া উক্ত স্বপ্ন ও উহার তাৎপর্য বিবৃত করিতে নির্দেশ দিলেন। কিন্তু কেহই উহার মর্ম উদ্ধার তো দূরের কথা, মূল স্বপ্নটি কি ছিল তাহাও বর্ণনা করিতে পারিলনা। বাদশাহ ক্রুদ্ধ হইয়া বিদ্বান লোকদের সকলকে হত্যা করিবার নির্দেশ দিলেন। রাজ-সেনাপতি অরিয়োক-এর উপর ইহার দায়িত্ব পড়িল। এই ঘোষণা প্রচারিত হইবার পর লোকজন দানিয়াল (আ) ও তাঁহার সহচরদিগকে হত্যা করিবার জন্য অন্বেষণ করিতে লাগিল। দানিয়াল (আ) ইহা জানিতে পারিয়া রাত্রি বেলা আল্লাহ্র নিকট কাকুতি-মিনতি সহকারে দু'আ করিলেন। আল্লাহর পক্ষ হইতে তাঁহাকে উহা জানাইয়া দেওয়া হইল। অতঃপর দানিয়াল (আ) অরিয়োকের সঙ্গে বাদশাহর নিকট গমন করত স্বপ্ন ও উহার মর্ম সবিস্তারে জানাইয়া দিলেন। সম্রাট দানিয়াল (আ)-কে খুবই সম্মান করিলেন, তাঁহাকে অনেক মূল্যবান উপহার দিলেন এবং তাঁহাকে বাবিলের সমস্ত প্রদেশের কর্তা ও বাবিলস্থ সমুদয় বিদ্বান লোকের প্রধান অধিপতি নিযুক্ত করিলেন (বাইবেল, দানিয়ালের পুস্তক, ২: ১-৪৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বাদশাহর স্বপ্ন ও দানিয়াল (আ) কতৃক উহার ব্যাখ্যা

📄 বাদশাহর স্বপ্ন ও দানিয়াল (আ) কতৃক উহার ব্যাখ্যা

সম্রাট বুখত নাস্সার স্বপ্ন দেখিলেন যে, একটি মূর্তি, উহার মস্তক স্বর্ণের, বক্ষ রৌপ্যের, পেট তামার, উরুদ্বয় লোহার, পায়ের নলা পোড়া মাটির। সে আরও দেখিল, আকাশ হইতে একটি পাথর উহার উপর পতিত হইল, ফলে উহা ভাঙ্গিয়া গেল। অতঃপর পাথরটি বৃদ্ধিপ্রাপ্ত হইল, এমনকি পূর্ব ও পশ্চিম-এর মধ্যবর্তী স্থান ভরিয়া গেল। সে দেখিল, একটি বৃক্ষ যাহার মূল হইল ভূমিতে আর শাখা প্রশাখা আকাশে। উহার উপর একটি লোক, তাহার হাতে কুঠার। সে শুনিল, একজন ঘোষক ঘোষণা করিতেছে, বৃক্ষটির গুড়িতে আঘাত কর, যাহাতে উহার শাখা-প্রশাখা হইতে পক্ষীকুল পৃথক হইয়া যায় এবং চতুষ্পদ ও হিংস্র জন্তু সকল উহার নিচ হইতে বিচ্ছিন্ন হইয়া যায়। আর উহার মূল দণ্ডায়মান অবস্থায় রাখিয়া দাও।
দানিয়াল (আ) উহার ব্যাখ্যা করিলেন যে, স্বর্ণের মস্তকসম্পন্ন যে মূর্তিটি আপনি দেখিয়াছেন উক্ত স্বর্ণের মস্তক হইলেন আপনি। আর আপিন হইলেন উত্তম বাদশাহ। আর রৌপ্যের বক্ষসম্পন্ন ইহার অর্থ হইল, আপনার পর আপনার পুত্র বাদশাহ হইবে। আর তামার পেটসম্পন্ন যাহা দেখিয়াছেন তাহা হইল, আপনার পুত্রের পর যিনি বাদশাহ হইবেন তিনি। লৌহের উরু হইল পারস্য সম্রাট, তাহারাই পরবর্তীতে বাদশাহ হইবে। আর পোড়া মাটি হইল তাহাদের শেষ সম্রাট। যে পাথরটি আপনি দেখিয়াছেন আকাশ হইতে পতিত হইয়া বৃদ্ধি প্রাপ্ত হইল এবং পূর্ব ও পশ্চিম-এর মধ্যবর্তী স্থান পূর্ণ করিয়া ফেলিল, তাহা হইল সেই নবী আল্লাহ যাঁহাকে শেষ যমানায় প্রেরণ করিবেন। অতঃপর তিনি তাহাদের সকল রাজত্ব বিচ্ছিন্ন করিয়া দিবেন এবং তাঁহার রাজত্ব বৃদ্ধিপ্রাপ্ত হইয়া পূর্ব-পশ্চিমে বিস্তৃত হইয়া পড়িবে। আর বৃক্ষটি, তাহার উপরস্থ পক্ষিকূল, নিম্নস্থ চতুষ্পদ ও হিংস্র জন্তু এবং উহা কাটিয়া ফেলার নির্দেশ-এর অর্থ হইল, আপনার রাজত্ব বিলুপ্ত হইবে এবং আল্লাহ আপনাকে একটি পাখিতে রূপান্তরিত করিয়া দিবেন। আপনি বিরাট এক শকুনে পরিণত হইবেন যাহা সকল পাখীর রাজা হইবে। অতঃপর আল্লাহ আপনাকে একটি ষাঁড়ে রূপান্তরিত করিয়া দিবেন, যে সকল চতুষ্পদ জন্তুর রাজা হইবে। অতঃপর আল্লাহ আপনাকে একটি সিংহে রূপান্তরিত করিবেন যে সকল হিংস্র ও বন্য জন্তুর রাজা হইবে। এই সকল রূপান্তর সংঘটিত হইবে সাত বৎসর ধরিয়া। আপনার অন্তর থাকিবে মানুষের অন্তর, যাহাতে আপনি জানিতে পারেন যে, আল্লাহ তা'আলা সকল আসমান ও যমীনের বাদশাহ। তিনি যমীন ও উহার উপর যাহা কিছু আছে সবকিছুর উপর ক্ষমতাবান। আর গাছটির মূল যে দণ্ডায়মান অবস্থায় দেখিয়াছেন উহার অর্থ হইল আপনার রাজত্ব কায়েম থাকিবে।
অতঃপর বুখত নাস্সার পক্ষীকুলের মধ্যে শকুনে, চতুষ্পদ জন্তুর মধ্যে ষাড়ে এবং বন্য জন্তুর মধ্যে সিংহে রূপান্তরিত হইল। অতঃপর আল্লাহ তাহার রাজত্ব ফিরাইয়া দিলেন। অতঃপর তিনি ঈমান আনয়ন করিলেন এবং মানুষকে আল্লাহ্ ইবাদতের দিকে দাওয়াত দিলেন। ওয়াহ্ ইব্‌ মুনাব্বিহকে প্রশ্ন করা হইল, সে মুমিন ছিল কি না? তিনি বলিলেন, আমি এই ব্যাপারে আহলে কিতাবদের মধ্যে মতভেদ পাইয়াছি। তাহাদের কেহ বলেন, তিনি মুমিন হিসাবে মৃত্যুবরণ করিয়াছেন, আর কেহ বলেন, তিনি কাফির হিসাবে মারা যান। কারণ তিনি বায়তুল মাকদিস এবং উহার মধ্যে রক্ষিত কিতাব পোড়াইয়া দিয়াছেন, নবীদিগকে হত্যা করিয়াছেন। তাই আল্লাহ তাহার উপর ভীষণভাবে রাগান্বিত হন। ফলে সেই দিন তাহার তওবা কবুল করেন নাই (আছ-ছা'লাবী, কাসাসুল আম্বিয়া, পৃ. ৩৬৬)।

সম্রাট বুখত নাস্সার স্বপ্ন দেখিলেন যে, একটি মূর্তি, উহার মস্তক স্বর্ণের, বক্ষ রৌপ্যের, পেট তামার, উরুদ্বয় লোহার, পায়ের নলা পোড়া মাটির। সে আরও দেখিল, আকাশ হইতে একটি পাথর উহার উপর পতিত হইল, ফলে উহা ভাঙ্গিয়া গেল। অতঃপর পাথরটি বৃদ্ধিপ্রাপ্ত হইল, এমনকি পূর্ব ও পশ্চিম-এর মধ্যবর্তী স্থান ভরিয়া গেল। সে দেখিল, একটি বৃক্ষ যাহার মূল হইল ভূমিতে আর শাখা প্রশাখা আকাশে। উহার উপর একটি লোক, তাহার হাতে কুঠার। সে শুনিল, একজন ঘোষক ঘোষণা করিতেছে, বৃক্ষটির গুড়িতে আঘাত কর, যাহাতে উহার শাখা-প্রশাখা হইতে পক্ষীকুল পৃথক হইয়া যায় এবং চতুষ্পদ ও হিংস্র জন্তু সকল উহার নিচ হইতে বিচ্ছিন্ন হইয়া যায়। আর উহার মূল দণ্ডায়মান অবস্থায় রাখিয়া দাও।
দানিয়াল (আ) উহার ব্যাখ্যা করিলেন যে, স্বর্ণের মস্তকসম্পন্ন যে মূর্তিটি আপনি দেখিয়াছেন উক্ত স্বর্ণের মস্তক হইলেন আপনি। আর আপিন হইলেন উত্তম বাদশাহ। আর রৌপ্যের বক্ষসম্পন্ন ইহার অর্থ হইল, আপনার পর আপনার পুত্র বাদশাহ হইবে। আর তামার পেটসম্পন্ন যাহা দেখিয়াছেন তাহা হইল, আপনার পুত্রের পর যিনি বাদশাহ হইবেন তিনি। লৌহের উরু হইল পারস্য সম্রাট, তাহারাই পরবর্তীতে বাদশাহ হইবে। আর পোড়া মাটি হইল তাহাদের শেষ সম্রাট। যে পাথরটি আপনি দেখিয়াছেন আকাশ হইতে পতিত হইয়া বৃদ্ধি প্রাপ্ত হইল এবং পূর্ব ও পশ্চিম-এর মধ্যবর্তী স্থান পূর্ণ করিয়া ফেলিল, তাহা হইল সেই নবী আল্লাহ যাঁহাকে শেষ যমানায় প্রেরণ করিবেন। অতঃপর তিনি তাহাদের সকল রাজত্ব বিচ্ছিন্ন করিয়া দিবেন এবং তাঁহার রাজত্ব বৃদ্ধিপ্রাপ্ত হইয়া পূর্ব-পশ্চিমে বিস্তৃত হইয়া পড়িবে। আর বৃক্ষটি, তাহার উপরস্থ পক্ষিকূল, নিম্নস্থ চতুষ্পদ ও হিংস্র জন্তু এবং উহা কাটিয়া ফেলার নির্দেশ-এর অর্থ হইল, আপনার রাজত্ব বিলুপ্ত হইবে এবং আল্লাহ আপনাকে একটি পাখিতে রূপান্তরিত করিয়া দিবেন। আপনি বিরাট এক শকুনে পরিণত হইবেন যাহা সকল পাখীর রাজা হইবে। অতঃপর আল্লাহ আপনাকে একটি ষাঁড়ে রূপান্তরিত করিয়া দিবেন, যে সকল চতুষ্পদ জন্তুর রাজা হইবে। অতঃপর আল্লাহ আপনাকে একটি সিংহে রূপান্তরিত করিবেন যে সকল হিংস্র ও বন্য জন্তুর রাজা হইবে। এই সকল রূপান্তর সংঘটিত হইবে সাত বৎসর ধরিয়া। আপনার অন্তর থাকিবে মানুষের অন্তর, যাহাতে আপনি জানিতে পারেন যে, আল্লাহ তা'আলা সকল আসমান ও যমীনের বাদশাহ। তিনি যমীন ও উহার উপর যাহা কিছু আছে সবকিছুর উপর ক্ষমতাবান। আর গাছটির মূল যে দণ্ডায়মান অবস্থায় দেখিয়াছেন উহার অর্থ হইল আপনার রাজত্ব কায়েম থাকিবে।
অতঃপর বুখত নাস্সার পক্ষীকুলের মধ্যে শকুনে, চতুষ্পদ জন্তুর মধ্যে ষাঁড়ে এবং বন্য জন্তুর মধ্যে সিংহে রূপান্তরিত হইল। অতঃপর আল্লাহ তাহার রাজত্ব ফিরাইয়া দিলেন। অতঃপর তিনি ঈমান আনয়ন করিলেন এবং মানুষকে আল্লাহ্ ইবাদতের দিকে দাওয়াত দিলেন। ওয়াহ্ ইব্‌ মুনাব্বিহকে প্রশ্ন করা হইল, সে মুমিন ছিল কি না? তিনি বলিলেন, আমি এই ব্যাপারে আহলে কিতাবদের মধ্যে মতভেদ পাইয়াছি। তাহাদের কেহ বলেন, তিনি মুমিন হিসাবে মৃত্যুবরণ করিয়াছেন, আর কেহ বলেন, তিনি কাফির হিসাবে মারা যান। কারণ তিনি বায়তুল মাকদিস এবং উহার মধ্যে রক্ষিত কিতাব পোড়াইয়া দিয়াছেন, নবীদিগকে হত্যা করিয়াছেন। তাই আল্লাহ তাহার উপর ভীষণভাবে রাগান্বিত হন। ফলে সেই দিন তাহার তওবা কবুল করেন নাই (আছ-ছা'লাবী, কাসাসুল আম্বিয়া, পৃ. ৩৬৬)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00