📘 সীরাত বিশ্বকোষ > 📄 ইসরাঈলীয়রা রাজা চাহে

📄 ইসরাঈলীয়রা রাজা চাহে


অতএব ইসরায়েলের সমস্ত প্রাচীনবর্গ একত্র হইয়া রামাতে শমূয়েলের নিকটে আসিলেন; আর তাহারা তাঁহাকে কহিলেন, দেখুন, আপনি বৃদ্ধ হইয়া এবং আপনার পুত্রেরা আপনার পথে চলে না; এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপর একজন রাজা নিযুক্ত করুন।
কিন্তু, 'আমাদের বিচার করিতে আমাদিগকে একজন রাজা দিউন' তাহাদের এই কথা শমূয়েলের মন্দ বোধ হইল; তাহাতে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। তখন সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, এই লোকেরা তোমার কাছে যাহা যাহা বলিতেছে, সেই সমস্ত বিষয়ে তাহাদের বাক্যে কর্ণপাত কর; কিন্তু তাহাদের বিপক্ষে দৃঢ়রূপে সাক্ষ্য দেও এবং তাহাদের উপরে যে রাজত্ব করিবে, সেই রাজার নিয়ম তাহাগিদকে জ্ঞাত কর। পরে যে লোকেরা শমূয়েলের কাছে রাজা যাজ্ঞা করিয়াছিল, তাহাদিগকে তিনি সদাপ্রভুর ঐ সমস্ত কথা কহিলেন। আরও কহিলেন, তোমাদের উপরে রাজত্বকারী রাজার এইরূপ নিয়ম হইবে, তিনি তোমাদের পুত্রগণকে লইয়া আপনার রথের ও অশ্বের উপরে নিযুক্ত করিবেন এবং তাহারা তাঁহার রথের অগ্রে অগ্রে দৌড়িবে। আর তিনি তাহাদিগকে আপনার সহস্রপাত ও পঞ্চাশৎপাত নিযুক্ত করিবেন এবং কাহাকে কাহাকে তাঁহার ভূমি চাষ ও শস্য ছেদন করিতে এবং যুদ্ধের অস্ত্র ও রথের শয্যা নির্মাণ করিতে নিযুক্ত করিবেন। আর তিনি তোমাদের কন্যাগণকে লইয়া সুগন্ধি দ্রব্য প্রস্তুতকারিনী, পাচিকা রুটিওয়ালী করিবেন। আর তিনি তোমাদের উৎকৃষ্ট শষ্যক্ষেত্র, দ্রাক্ষাক্ষেত্র ও জিতবৃক্ষ সকল লইয়া আপন দাসদিগকে দিবেন। আর তোমাদের শস্যের ও দ্রাক্ষার দশমাংশ লইয়া আপনি কর্মচারীগিদ্কে ও দাসদিগকে দিবেন। আর তিনি তোমাদের দাস-দাসী ও সর্বোত্তম যুবাপুরুষদিগকে ও তোমাদের গর্দভ সকল লইয়া আপন কার্যে নিযুক্ত করিবেন। তিনি তোমাদের মেষগণের দশমাংশ লইবেন ও তোমরা তাহার দাস হইবে। সেই দিন তোমরা আপনাদের মনোনীত রাজা হেতু ক্রন্দন করিবে; কিন্তু সদাপ্রভু সেই দিন তোমাদিগকে উত্তর দিবেন না। তথাপি লোকেরা শমূয়েলের বাক্যে কর্ণপাত করিতে অসম্মত হইয়া কহিল, না, আমাদের উপরে একজন রাজা চাই; তাহাতে আমরা ও আর সকল জাতির সমান হইব এবং আমাদের রাজা আমাদের বিচার করিবেন ও আমাদের অগ্রগামী হইয়া যুদ্ধ করিবেন। তখন শমূয়েল লোকদের সমস্ত কথা শুনিয়া সদাপ্রভুর কণ্ঠগোচরে নিবেদন করিলেন। তাহাতে সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি তাহাদের বাক্যে কর্ণপাত কর, তাহাদের নিমিত্ত একজনকে রাজা কর। পরে শমূয়েল ইস্রায়েল লোকদিগকে কহিলেন, তোমরা প্রত্যেকে আপন আপন নগরে যাও (বাইবেল, পুরাতন ও নতুন নিয়ম, প্রাগুক্ত, ৪২৭-৪২৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 তালূতের বংশতালিকার ছক

📄 তালূতের বংশতালিকার ছক


বিনয়ামীন ইবন ইয়াকুব
বালি Bela আশ্বীল Ashbel আখীরাম Ahiram সুফাম Shupam হুফাম Hupham আহুদ Ehud আদীবা অথবা আফলাহ Aphlah বাকুরাত Bechorath যাকর Zeror য়াইঈল (অথবা আবী ঈল) Abielorje hiel মা'কাহর স্ত্রী Maachah
মিকলুত Miklot জাকারিয়া Zacheriah জাদূর Gedor নাদাব Nadab নীর Neer বাল Baal তালুত কীশ Kish যুর Zur আবদুন Abdom (মুহাম্মদ জামীল আহমদ, প্রাগুক্ত, ৩৮, ২৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বাদশাহ নিযুক্তির সময় শামূঈল (আ)-এর উক্তি এবং আল-কুরআনের সহিত বাইবেলের ভিন্নতা

📄 বাদশাহ নিযুক্তির সময় শামূঈল (আ)-এর উক্তি এবং আল-কুরআনের সহিত বাইবেলের ভিন্নতা


আল-কুরআনে ইরশাদ হইয়াছে, বনী ইসরাঈল যখন শমূয়েল (আঃ)-কে একজন রাজা নিযুক্তির কথা বলিয়াছিল, তখন তিনি বলিয়াছিলেন :
قَالَ هَلْ عَسَيْتُمْ اِنْ كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا… الخ (بقرة)
“সে বলিল, ইহা তো হইবে না যে, তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হইলে তখন আর তোমরা যুদ্ধ করিবে না” (২ : ২৪৬)?
অর্থাৎ বাদশাহ্ নিযুক্ত করিয়া দিবার পর তিনি যখন তোমাদেরকে জিহাদ করিবার আদেশ দিবেন তখন তোমরা কাপুরুষ হইয়া ইহাতে অংশগ্রহণে অস্বীকৃতি জানাইবে। তখন বনী ইসরাঈল উদ্যমশীলতা প্রদর্শন করিয়া বলিয়াছিল, ইহা কেমন করিয়া সম্ভব হইবে যে, আমরা জিহাদকে অস্বীকার করিব অথচ উহারা আমাদেরকে গৃহত্যাগে বাধ্য করিয়াছে, আমাদের সন্তান-সন্তুতিকে বন্দী করিয়াছে!

📘 সীরাত বিশ্বকোষ > 📄 তালূত ও জালূতের যুদ্ধ

📄 তালূত ও জালূতের যুদ্ধ


তৃতীয় খণ্ডে দাউদ (আ) নিবন্ধ দ্র.)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00