📘 সীরাত বিশ্বকোষ > 📄 মূসা (আ)-এর কবর

📄 মূসা (আ)-এর কবর


মূসা (আ)-এর কবর কোথায় বাইবেলে তাহা কেহ জানে না বলিয়া উল্লেখ করা হইয়াছে। বাইবেলে উল্লিখিত হইয়াছে, "তখন সদাপ্রভুর দাস মোশি সদাপ্রভুর বাক্যানুসারে সেই স্থানে মোয়াব দেশে মরিলেন। আর তিনি মোয়াব দেশে বৈৎপিয়োরের Beth peor সম্মুখস্থ উপত্যকাতে তাঁহাকে কবর দিলেন, কিন্তু তাঁহার কবরস্থান অদ্যাপি কেহ জানে না" (বাইবেল, দ্বিতীয় বিবরণ, ৩৪: ৫-৬)। তবে রাসূলুল্লাহ (স) তাঁহার কবরের স্থান নির্দেশ করিয়াছেন। বুখারী ও মুসলিমের হাদীছে আবু হুরায়রা (রা) বর্ণিত রিওয়াতে বলা হইয়াছে যে, রাসূলুল্লাহ (স) ইরশাদ করেন, 'আমি যদি সেইখানে থাকিতাম তবে অবশ্যই তোমাদিগকে রাস্তার পার্শ্বে লাল টীলার নিচে তাঁহার কবরটি দেখাইয়া দিতাম' (আল-বুখারী, কিতাবুল আম্বিয়া, হাদীস নং ৩৪০৭; মুসলিম, কিতাবুল ফাদাইল, হাদীছ নং ৫৯৩৫)।
আনাস ইবন মালিক (রা) হইতে বর্ণিত একটি হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (স) বলেন, মিরাজের রাত্রে আমাকে যখন লইয়া যাওয়া হয় তখন আমি মূসা (আ)-এর পার্শ্ব দিয়া গেলাম। তিনি লাল টিলার কাছে অবস্থিত তাঁহার কবরে দাঁড়াইয়া সালাত আদায় করিতেছিলেন (আল-বিদায়া ওয়ান-নিহায়া, '১খ, ৩১৮)। ভূগোলবিদ মাদ্দিসী বলেন, আরীহা (যিরীহো)-এর নিকট একটি কবর আছে, যাহাকে মূসা (আ)-এর কবর বলিয়া উল্লেখ করা হইয়া থাকে। তাহার এই বর্ণনা হাদীছ ও বাইবেলের বর্ণনার সহিত সামঞ্জস্যশীল (আম্বিয়া-ই কুরআন, ২খ, ২৭৬)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 স্ত্রী ও সন্তান-সন্তুতি

📄 স্ত্রী ও সন্তান-সন্তুতি


কুরআন ও হাদীসের বর্ণনা হইতে মূসা (আ)-এর এক স্ত্রীর কথা জানা যায়। একাধিক স্ত্রী ও সন্তান-সন্তুতির কোনও সুস্পষ্ট বিবরণ উহাতে নাই। বাইবেলে মূসা (আ)-এর কয়েকজন স্ত্রী ও সন্তান-সন্তুতির বিবরণ পাওয়া যায়। যথাঃ (১) তাঁহার সর্বপ্রথম বিবাহ হয় সাফুরা zipparah-এর সহিত, যিনি প্রসিদ্ধ বর্ণনামতে শুআয়ব (আ)-এর কন্যা ছিলেন। তাঁহার গর্ভে তাঁহার দুই পুত্র জন্মগ্রহণ করে : (i) জীরসোম Gershom ও (ii) এলিআযর বা আলইযাসার Eleasar ইহারা উভয়েই মায়ান-এ জন্মগ্রহণ করেন, যখন তিনি মিসর হইতে মাদ্‌য়ান চলিয়া আসেন এবং বিবাহের পর শুআয়ব (আ)-এর নিকট নির্ধারিত সময় অতিবাহিত করেন (যাত্রাপুস্তক, ২: ২১-২২; ৪: ২০; আম্বিয়া-ই কুরআন, ২খ, ২৭৯)।
(২) তাঁহার দ্বিতীয় বিবাহ হয় এক কৃশীয় মহিলার সহিত (গণনাপুস্তক, ১২: ১), যাহার নাম উল্লেখ নাই। ইংরাজীতে তাহাকে Ethiopian অর্থাৎ হাবশী বংশোদ্ভূতা বলিয়া উল্লেখ করা হইয়াছে।
(৩) আরও একজন মহিলাকে তিনি বিবাহ করেন যাহার নাম অজ্ঞাত। তবে তাহার পিতার নাম 'কায়নী' বলিয়া উল্লেখ করা হইয়াছে।
(৪) আরও একজন স্ত্রীর উল্লেখ পাওয়া যায়। তাঁহারও নাম উল্লেখ করা হয় নাই। অবশ্য তাঁহার পিতার নাম রূইয়াঈল বলিয়া উল্লেখ করা হইয়াছে। এই স্ত্রীর গর্ভে এক পুত্র জন্মগ্রহণ করে যাহার নাম ছিল 'হুবাব' Hobab (আম্বিয়া-ই কুরআন, ২খ, ২৭৯-২৮০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দৈহিক অবয়ব

📄 দৈহিক অবয়ব


সহীহ হাদীসসমূহে হযরত মূসা (আ)-এর দৈহিক অবয়ব সম্পর্কে উল্লিখিত হইয়াছে। তিনি ছিলেন গৌরবর্ণের দীর্ঘ দেহধারী এক সুপুরুষ। তাঁহার চুল ছিল কোঁকড়ানো (দ্র. আল-বুখারী, আস-সাহীহ, কিতাবুল-আম্বিয়া, হাদীছ নং ৩১৪৯; ইব্‌ন কুতায়বা, আল-মা'আরিফ, পৃ. ২৬)। তাঁহার নাকের বাঁশিতে একটি এবং জিহবার অগ্রভাগে একটি তিলক ছিল (ইব্‌ন কুতায়বা, প্রাগুক্ত)। তাঁহার জিহবায় কিছুটা জড়তা ছিল যাহার ফলে কথা বলিবার সময় একটু তোতলামি ভাব পরিলক্ষিত হইত। কোনও কোনও মুফাস্স্সির ও সীরাতবিদ ইহাকে শৈশবে ফিরআওন কর্তৃক পরীক্ষা করার সময় তিনি যে অঙ্গার মুখে দিয়াছিলেন উহারই প্রভাব মনে করেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 গ্রন্থপঞ্জী

📄 গ্রন্থপঞ্জী


(১) আল-কুরআনুল কারীম, স্থা; (২) আল-বুখারী, আস-সাহীহ, দারুস সালাম, আর-রিয়াদ, ১ম সং. ১৪১৭/১৯৯৭, স্থা, কুতুব খানা-ই রাহীমিয়্যা দেওবান্ন্দ ইউ.পি.তা.বি., ১খ, ৪৮১, ৪৮৩, ৪৮৪, ৪৮৫; (৩) মুসলিম, আস-সাহীহ, দারুল আফাক আল, জাদীদা, বৈরূত তা.,বি.স্থা.; (৪) আত-তিরমিযী, আল-জামি', ১ম সং মিসর ১৩৮৫/১৯৯৫, স্থা., কুতুবখানা-ই রাহীমিয়‍্যা, দেওবান্ন্দ, ইউ.পি.তা.বি., ১খ, ২০৬-২০৭, ২খ, ৩৫, ৬৬, ১৪১; (৫) আন-নাসাঈ, আস-সুনান, দারুল-ইলমিয়্যা, বৈরূত, লেবানন, ১ম সং. ১৪১১/১৯৯১, স্থা.; (৬) ইব্‌ন মাজা, আস-সুনান, দার ইহইয়াইত-তুরাছ আল-আরাবী ১৩৯৫/১৯৭৫, স্থা.; (৭) আহমাদ ইবন হাম্বাল, আল-মুসনাদ, দারুল মা'আরিফ, মিসর ১৩৭৭/১৯৫৭, স্থা.; (৮) আল-হাকিম, আল-মুসতাদরাক, দারুল কিতাব আল-আরাবী, বৈরূত, লেবানন তা.বি., ২খ., কিতাবুত তাফসীর; (৯) আল-আলুসী, রূহুল-মা'আনী, দার ইহইয়াইত-তুরাছ আল-আরাবী, বৈরূত, ৪র্থ সং. ১৪০৫/১৯৮৫, দ্র., সূরা হুদ, আল-নামল, আশ-শু'আরা ও সূরা আল-কাসাস; (১০) আল-কুরতুবী, আল-জামি' লে-আহকামিল কুরআন, মাতবাতুর-রিয়াদ আল-হাদীছ, তা.বি., পূর্বোক্ত সূরাসমূহের তাফসীর; (১১) আত-তাবারী, জামিউল-বায়ান, দারুল-মাআরিফ, তা.বি.; (১২) ইব্‌ন কাছীর, তাফসীর, মাকতাবা দারুত-তুরাছ কায়রো তা.বি., স্থা.; (১৩) আশ-শাওকানী, ফাতহুল কাদীর, মাকতাবা মুসতাফা আল-হালাবী, মিসর ২য় সং., ১৩৮৩/১৯৬৪, স্থা.; (১৪) কারী ছানাউল্লাহ পানীপতী, আত-তাফসীরুল-মাজহারী, মাকতাব রাশীদিয়া, কোয়েটা, পাকিস্তান, ত.বি., ৯খ, ৩৪৭, আরো বহু স্থা; (১৫) আত-তাবারী, তারীখ, দারুল-মাআরিফ, মিসর ১৯৬০ খৃ., ১খ, ৩৬৫-৩৭৬, ৩৮৫-৪৩৪; (১৬) ইব্‌ন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, দারুল ফিক্ আল-আরাবী, জীযা, মিসর, তা.বি., ১খ, ২৩৭-৩৯৯; (১৭) ইব্‌দুল-আছীর, আল-কামিল, দারুল-কুতুব আল-ইলমিয়্যা, বৈরূত, লেবানন, ১ম সং, ১৪০৭/১৯৮৭, ১খ, ১৩০-১৫২; (১৮) ইন্ন খালদুন, তারীখ, মাআস্সাসাতু জাম্মাল, বৈরূত, লেবানন ১৩৯৯/১৯৭৯, ২খ, ৮১-৮৮; (১৯) ইবনুল-জাওযী, আল-মুনতাজাম ফী তারীখিল মুলুক ওয়াল-উমাম, দারুল-কুতুব আল-ইলমিয়্যা, বৈরূত, লেবানন, ২য় সং ১৪১৫/১৯৯৫, ১খ, ৩৩১-৩৭৬; (২০) আল-মাসউদী, মুরূজুয-যাহাব, মিসর, ৪র্থ সং, ১৩৮৪/১৯৬৪, ১খ, ৪৮-৫০; (২১) ইব্‌ন কুতায়বা, আল-মাআরিফ, দারুল-কুতub আল-ইলমিয়‍্যা, বৈরূত লেবানন, ১ম সং ১৪০৭/১৯৮৭, পৃ., ২৫-২৬; (২২) ইব্‌ন হাবীব আল-বাগদাদী, কিতাবুল মুহাব্বার, আল- মাকতাবাতুত-তুজ্জারী, বৈরূত, তা. বি. পৃ., ১, ৪-৫; (২৩) আত-তাবারী, কাসাসুল আম্বিয়া, দারুল ফিকর, বৈরূত, ১৪০৯/১৯৮৯; (২৪) ইন্ন কাছীর, কাসাসুল-আম্বিয়া, মুআস্সাসাতুল- মা'আরিফ, বৈরূত, লেবানন, ১ম সং, ১৪১৬/১৯৯৬, পৃ. ২৬৪-৩৭৭; (২৫) আল-কিসাঈ, কাসাসুল-আম্বিয়া, লাইডেন ১৯২২ খৃ., স্থা; (২৬) আছ-ছা'লাবী, কাসাসুল-আম্বিয়া, তুরস্ক ১২২৬ হি., পৃ. ১৭৭-৩২২; (২৭) আবদুল ওয়াহ্হাব আন-নাজ্জার, কাসাসুল-আম্বিয়া, দারুল ফিকর, বৈরূত তা. বি., পৃ. ১৫৫-৩০২; ২৮ মুহাম্মাদ আল-ফাকী কাসাসুল-আম্বিয়া, মাতাবি আশ-শা'রানী আল-হাদীছ, আর-রিয়াদ ১ম সং. ১৩৯৯/১৯৭৯, পৃ. ২০৮-৩৪৩; (২৯) আবদুল-কাদির শায়বা আল-হাম্দ, কাসাসুল-আম্বিয়া, মাকতাবাতুর রিয়াদ আল-হাদীছা, ১ম সং. ১৪০৯/১৯৮৯, ১খ, ১৭৫-২৩২; (৩০) আহমাদ বাহজাত, আম্বিয়াউল্লাহ ফিল কুরআনিল কারীম, মাকতাবাতুর-রিয়াদ আল-হাদীছা, তা. বি., পৃ. ১৮৩-২৫৮; (৩১) 'আফীফ আবদুল ফাত্তাহ তাববারা, মা'আল-আম্বিয়া ফিল কুরআন, দারুল 'ইলম লিল-মালাঈন, বৈরূত, ১৬শ সং. ১৯৮৭খ, পৃ. ২১৭০; (৩২) ড. সালাহ আল-খালিদী, আল-কাসাসুল-কুরআনী, দারুল কালাম, দিমাশক ১ম সং. ১৪১০/১৯৯০, ২খ, ২৫৯-৫১১, ৩খ, ৫-৩৫৭; (৩৩) মাহমূদ যাহরান, কাসাসুল-কুরআন, দারুল কিতাব আল-আরাবী, মিসর ১ম সং. ১৩৭৫/১৯৫৬, স্থা.; (৩৪) মুহাম্মাদ আহমাদ জাদুল মাওলা ও অন্যান্য, কাসাসুল কুরআন, দারুল, জীল, বৈরূত তা. বি., পৃ. ১১৩-১৫১; (৩৫) 'উমার আহমাদ উমার, উলুল-'আযমি মিনার রুসুল, দার হাসান, দিমাশসক ১ম সং. ১৪০৯/১৯৮৮, ১খ, ১৯৯-৩০৩; (৩৬) মুহাম্মাদ আলী আস-সাবৃনী, আন-নুবওওয়া ওয়াল-আম্বিয়া, দারুদ ইরশাদ, বৈরূত ১ম সং. ১৩৯০/১০৭০. পৃ. ১৭৫-১৯৫; (৩৭) হিফজুর রাহমান সিউহারবী, কাসাসুল কুরআন, মুশতাক বুক কর্ণার, লাহোর তা. বি., ১খ, ৩৫৭-৫৭২; (৩৮) মুহাম্মাদ জামীল আহমাদ, আম্বিয়া-ই কুরআন, শায়খ, গুলাম আলী এন্ড সন্স, কাশমীরী বাযার লাহোর, তা. বি., ২খ, ৯৩-২৮৩; (৩৯) ইবন সা'দ, আত, তাবাকাতুল কুবরা, বৈরূত তা. বি., ১খ, ৫৫; (৪০) আল-বাকরী আল-আনদালুসী, মু'জামু মাসদা' জামা, 'আলামুল-কুতুব, বৈরূত ৩য় সং. ১৪০৩/১৯৮৩, ৪খ, ১২০১; (৪১) ইয়াকৃত আল-হামাবী, মু'জামুল-বুলদান, দার সাদির বৈরূত১৩৭৬/১৯৫৭, স্থা.; (৪২) আল-য়া'কূবী, তারীখ, বৈরুত লেবানন তা. বি., ১খ, ৩৪; (৪৩) আস-সুহায়লী, আর রাওদুল-উনুফ, দার ইহইয়াইত তুরাছ আল-আরাবী, বৈরূত লেবানন, ১ম সং. ১৪১২/১৯৯২, ১খ, ১০৬; (৪৪) কাযী যায়নুল-আবিদীন, কাসাসুল-কুরআন, মারকাযুল মা'আরিফ, দেওবান্দ, ১ম সং. ১৯৯৪ খৃ., পৃ. ২৫১-৩১৬; (৪৫) সায়্যিদ সুলায়মান নাদাবী, আরদুল-কুরআন, কুতুবখানা-ই রাশীদিয়া, চকবাজার, ঢাকা, তা. বি, ১খ, ১৫১; (৪৬) পারভেজ, বারক-ই তুর, ইদারা তুলু'-ই ইসলাম কারাচী তা.বি., পৃ. ১৮-২৬৪; (৪৭) পবিত্র বাইবেল, বাংলাদেশ বাইবেল সোসাইটি, ঢাকা, তা. বি., যাত্রাপুস্তক, লেবীয় পুস্তক, গণনাপুস্তক ও দ্বিতীয় বিবরণ, আরো বহু স্থা.; (৪৮) Encyclopaedia of Islam, E..J. Brill, Leiden 2nd edition 1993, Vol. VII, 638-40; (৪৯) The Encyclopedia of Religion, Macmillan Publising Company, New York 1993, vol, 9, 115-121; (৫০) Encyclopaedia Britannica, William Benton Publisher, Toronto 1967, vol. 15. 880-82; (৫১) Encyclopedia Americana, American Corporation, New York 1972, vol.19, 499-500; (৫২) Collier's Encyclopedia, Crowell Collier and Macmillan, INC, 1966, vol. 16, 578-579; (৫৩) Chamber's Encycllopaedia, New edition, George Newnes Limited, London 1962 vol.9, 574; (৫৪) Everyman's Encyclopaedia, London Melbourne, Toronto, 6th edition 1978, vol 8, 437-438; (৫৫) The National Encyclopedia, Washington, D.C. 1963, vol B.P.. 166; (৫৬) The New Caxton Encyclopedia, The Caxton Publishing Company Limited, London 1977, vol 13, 4176; (৫৭) The Macmillan, Family Encyclopedia, Macmillan London 1980. vol. 13, 599-600; (৫৮) New Standard Encyclopedia, Standard Educational Corporation, Chicago 1996, vol .11. 546-548; (৫৯) The New Columbia Encyclopedia, Columbia University Press, New York and London 1975, P.1841; (৬০) The New Book of Knowledge, Grolier International Inc .U.S.A.1979, vol. 12, 468; (৬১) Compton's Encyclopedia, F.E, Compton Company, Chicago 1978, vol .16, 495.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00