📄 আসহাবুল আয়কার প্রতিক্রিয়া
নবীর দাওয়াতকে তাহারা মিথ্যা প্রত্যাখ্যান করিল। তাহারা শু'আয়ব (আ)-কে মিথ্যাবাদী বলিল। আরো বলিল, তুমি নিজে আমাদের মত মানুষ হইয়া আমাদের উপর প্রভাব বিস্তার করিতে চাহিতেছ। আমরা তোমাকে যাদুগ্রস্ত লোক বলিয়া মনে করিতেছি। এই প্রসঙ্গে আল-কুরআনে বর্ণনা আসিয়াছে :
قَالُوا إِنَّمَا أَنْتَ مِنَ الْمُسَحَرِينَ ، وَمَا أَنْتَ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وَإِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكَاذِبِينَ
"উহারা বলিল, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত; তুমি আমাদের মতই একজন মানুষ, আমরা মনে করি, তুমি মিথ্যাবাদীদের অন্যতম" (২৬: ১৮৫-১৮৬)।