📄 শু'আয়ব (আ)-এর সন্তান-সন্তুতি
শু'আয়ব (আ)-এর দুই কন্যার বর্ণনা কুরআনুল কারীমে পাওয়া যায়। তাহারা ছিলেন ঐ দুই মহিলা যাহাদের পশুপালকে মূসা (আ) পানি পান করাইয়াছিলেন। কুরআনে বলা হইয়াছে : "এবং সে দেখিতে পাইল যে, উহাদিগের পশ্চাতে দুইজন নারী তাহাদের পশুগুলিকে আগলাইতেছে" (২৮ : ২৩)। এই দুই কন্যার একজনের সহিত মূসা (আ)-এর বিবাহ হইয়াছিল এবং তাঁহার নাম ছিল সফুরা। Encyclopaedia Britannica-তেও এই প্রসঙ্গ উক্ত হইয়াছে, "with whom Moses took refuge after has killed an Egyptian and whose daughter Moses married".
বাইবেলের বর্ণনা অনুযায়ী শু'আয়ব (আ)-এর পুত্র সন্তানও ছিল, কিন্তু তাহাদের সংখ্যা অথবা নামের কোন বর্ণনা পাওয়া যায় না। তাঁহার পুত্র সন্তান সংক্রান্ত বর্ণনা আসিয়াছে এইভাবে : "So Jethro, Moses father in law and his sons and wife came to Moses into the wilderness where he was camping at the mountain of God" (Book of Exodus, 18 : 15)
📄 শু'আয়ব (আ) ও মুহাম্মাদ (স)-এর জীবনের কয়েকটি বিষয়ে সাদৃশ্য
দুইটি ঘটনায় শু'আয়ব (আ) এবং মুহাম্মাদ (স)-এর জীবনে সাদৃশ্য পলিক্ষিত হয় :
(ক) শু'আয়ব (আ)-এর গোত্রের লোকদের সমর্থনের কারণে তাঁহার বিরুদ্ধবাদীরা তাহাকে হত্যা করিতে সাহস করে নাই। অনুরূপভাবে বনূ হাশিম ও বনূ মুত্তালিবের সমর্থনের দরুন কাফিররা মুহাম্মাদ '(স)-কেও হত্যা করিতে সাহস পায় নাই।
(খ) এক পর্যায়ে রাত্রির অন্ধকারে শত্রুগণ একত্র হইয়া শু'আয়ব (আ)-কে হত্যার ষড়যন্ত্র করিয়াছিল। একইভাবে হিজরতের প্রাক্কালে মুহাম্মাদ (স)-কে হত্যা করিবার জন্য মক্কার কাফিররা তাঁহার গৃহ অবরোধ করিয়াছিল।
📄 দা'ওয়াত সম্পর্কে সম্প্রদায়ের প্রতিক্রিয়া
অন্যান্য নবী-রাসূলদের দাওয়াতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হইয়াছিল হযরত শু'আয়ব (আ)-এর দাওয়াতেও একই প্রতিক্রিয়া সৃষ্টি হইল। এই প্রসঙ্গে আল্লাহ বলিয়াছেন:
يَا حَسْرَةً عَلَى الْعِبَادِ مَا يَأْتِيهِمْ مِّنْ رَّسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِءُونَ .
"পরিতাপ বান্দাদের জন্য; উহাদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা-বিদ্রূপ করিয়াছে” (৩৬: ৩০)।
একই 'ধারাবাহিকতায় মাদয়ান সম্প্রদায় শু'আয়ব (আ)-কে মিথ্যা প্রতিপন্ন করিল এবং তাঁহাকে চরম অবজ্ঞা ও ঠাট্টা-বিদ্রূপ করিল।
"তাহারা তাহাকে মিথ্যা প্রতিপন্ন করিল" (২৯ঃ৩৭)। চরম অবজ্ঞার সুরে তাহারা বলিল:
📄 আসহাবুল আয়কার প্রতিক্রিয়া
নবীর দাওয়াতকে তাহারা মিথ্যা প্রত্যাখ্যান করিল। তাহারা শু'আয়ব (আ)-কে মিথ্যাবাদী বলিল। আরো বলিল, তুমি নিজে আমাদের মত মানুষ হইয়া আমাদের উপর প্রভাব বিস্তার করিতে চাহিতেছ। আমরা তোমাকে যাদুগ্রস্ত লোক বলিয়া মনে করিতেছি। এই প্রসঙ্গে আল-কুরআনে বর্ণনা আসিয়াছে :
قَالُوا إِنَّمَا أَنْتَ مِنَ الْمُسَحَرِينَ ، وَمَا أَنْتَ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وَإِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكَاذِبِينَ
"উহারা বলিল, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত; তুমি আমাদের মতই একজন মানুষ, আমরা মনে করি, তুমি মিথ্যাবাদীদের অন্যতম" (২৬: ১৮৫-১৮৬)।