📘 সীরাত বিশ্বকোষ > 📄 শু'আয়ব (আ)-এর কবর

📄 শু'আয়ব (আ)-এর কবর


তাঁহার কবরের ব্যাপারে কয়েকটি মত রহিয়াছেঃ (ক) ইবন আব্বাস (রা) বলিয়াছেন, মসজিদুল হারামের মধ্যে মাত্র দুইটি কবর রহিয়াছে : একটি হইল ঈসমাঈল (আ)- এর কবর, আর দ্বিতীয়টি হইল শু'আয়ব (আ)-এর কবর। ইসমাঈলের কবর হইল হিন্দ্র বা হাতীমে এবং শু'আয়বের কবর হইল হাজরে আসওয়াদের বিপরীতে।
(খ) ওয়াহ্ব ইবন মুনাব্বিহ বলিয়াছেন, শু'আয়ব (আ) এবং তাঁহার সঙ্গী ঈমানদারগণ মক্কায় ইন্তিকাল করিয়াছিলেন এবং তাঁহাদের কবর হইল কা'বা ঘরের পশ্চিমে দারুন্-নাদওয়া ও বনূ সাহমের মহল্লার মধ্যবর্তী স্থানে।
(গ) হাদ্রামাওতের বিখ্যাত শহর "শিয়ূন"-এর পশ্চিমে একটি স্থান রহিয়াছে। ইহার নাম 'শাবাম'; এই শাবাম হইতে ওয়াদী ইবন আলীর দিকে রওয়ানা করিলে তথায় একটি কবর নযরে পড়িবে। এখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি অনুসারে ইহা শু'আয়ব (আ)-এর কবর।
(ঘ) সিরিয়ার কারন হিতীনের নিকট শু'আয়ব (আ)-এর কবর রহিয়াছে বলিয়া একটি কিংবদন্তীতে ইঙ্গিত পাওয়া যায়।

টিকাঃ
দ্র. তাহযীব তারীখ দিমাশক, খ. ৬, পৃ. ৩২২
আল-বিদায়া, খ. ১, পৃ. ১৭৯
কাসাসুল কুরআন, ১ খ. পৃ. ৩৫৪
সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, খ. ২, পৃ. ৪৫৭

📘 সীরাত বিশ্বকোষ > 📄 শু'আয়ব (আ)-এর সন্তান-সন্তুতি

📄 শু'আয়ব (আ)-এর সন্তান-সন্তুতি


শু'আয়ব (আ)-এর দুই কন্যার বর্ণনা কুরআনুল কারীমে পাওয়া যায়। তাহারা ছিলেন ঐ দুই মহিলা যাহাদের পশুপালকে মূসা (আ) পানি পান করাইয়াছিলেন। কুরআনে বলা হইয়াছে : "এবং সে দেখিতে পাইল যে, উহাদিগের পশ্চাতে দুইজন নারী তাহাদের পশুগুলিকে আগলাইতেছে" (২৮ : ২৩)। এই দুই কন্যার একজনের সহিত মূসা (আ)-এর বিবাহ হইয়াছিল এবং তাঁহার নাম ছিল সফুরা। Encyclopaedia Britannica-তেও এই প্রসঙ্গ উক্ত হইয়াছে, "with whom Moses took refuge after has killed an Egyptian and whose daughter Moses married".
বাইবেলের বর্ণনা অনুযায়ী শু'আয়ব (আ)-এর পুত্র সন্তানও ছিল, কিন্তু তাহাদের সংখ্যা অথবা নামের কোন বর্ণনা পাওয়া যায় না। তাঁহার পুত্র সন্তান সংক্রান্ত বর্ণনা আসিয়াছে এইভাবে : "So Jethro, Moses father in law and his sons and wife came to Moses into the wilderness where he was camping at the mountain of God" (Book of Exodus, 18 : 15)

📘 সীরাত বিশ্বকোষ > 📄 শু'আয়ব (আ) ও মুহাম্মাদ (স)-এর জীবনের কয়েকটি বিষয়ে সাদৃশ্য

📄 শু'আয়ব (আ) ও মুহাম্মাদ (স)-এর জীবনের কয়েকটি বিষয়ে সাদৃশ্য


দুইটি ঘটনায় শু'আয়ব (আ) এবং মুহাম্মাদ (স)-এর জীবনে সাদৃশ্য পলিক্ষিত হয় :
(ক) শু'আয়ব (আ)-এর গোত্রের লোকদের সমর্থনের কারণে তাঁহার বিরুদ্ধবাদীরা তাহাকে হত্যা করিতে সাহস করে নাই। অনুরূপভাবে বনূ হাশিম ও বনূ মুত্তালিবের সমর্থনের দরুন কাফিররা মুহাম্মাদ '(স)-কেও হত্যা করিতে সাহস পায় নাই।
(খ) এক পর্যায়ে রাত্রির অন্ধকারে শত্রুগণ একত্র হইয়া শু'আয়ব (আ)-কে হত্যার ষড়যন্ত্র করিয়াছিল। একইভাবে হিজরতের প্রাক্কালে মুহাম্মাদ (স)-কে হত্যা করিবার জন্য মক্কার কাফিররা তাঁহার গৃহ অবরোধ করিয়াছিল।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দা'ওয়াত সম্পর্কে সম্প্রদায়ের প্রতিক্রিয়া

📄 দা'ওয়াত সম্পর্কে সম্প্রদায়ের প্রতিক্রিয়া


অন্যান্য নবী-রাসূলদের দাওয়াতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হইয়াছিল হযরত শু'আয়ব (আ)-এর দাওয়াতেও একই প্রতিক্রিয়া সৃষ্টি হইল। এই প্রসঙ্গে আল্লাহ বলিয়াছেন:
يَا حَسْرَةً عَلَى الْعِبَادِ مَا يَأْتِيهِمْ مِّنْ رَّسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِءُونَ .
"পরিতাপ বান্দাদের জন্য; উহাদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা-বিদ্রূপ করিয়াছে” (৩৬: ৩০)।
একই 'ধারাবাহিকতায় মাদয়ান সম্প্রদায় শু'আয়ব (আ)-কে মিথ্যা প্রতিপন্ন করিল এবং তাঁহাকে চরম অবজ্ঞা ও ঠাট্টা-বিদ্রূপ করিল।
"তাহারা তাহাকে মিথ্যা প্রতিপন্ন করিল" (২৯ঃ৩৭)। চরম অবজ্ঞার সুরে তাহারা বলিল:

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00