📄 আল-কুরআনে শু'আয়ব (আ)
আল-কুরআনে হযরত শু'আয়ব (আ) সম্পর্কে নিম্নোক্ত স্থানসমূহে উল্লিখিত হইয়াছে:
وَإِلى مَدينَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللهَ مَا لَكُمْ مِنْ الهِ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةً مِّنْ رَّبِّكُمْ فَأَوْفُوا الكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ. وَلَا تَقْعُدُوا بِكُلِّ صِرَاطٍ تُوعَدُونَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِيلِ اللهِ مَنْ آمَنَ بِهِ وَتَبْغُونَهَا عِوَجًا وَاذْكُرُوا إِذْ كُنْتُمْ قَلِيلًا فَكَثْرَكُمْ وَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ. وَإِنْ كَانَ طَائِفَةً مِّنْكُمْ آمَنُوا بِالَّذِي أُرْسِلَتُ بِهِ وَطَائِفَةً لَّمْ يُؤْمِنُوا فَاصْبِرُوا حَتَّى يَحْكُمَ اللهُ بَيْنَنَا وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ . قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِنْ قَوْمِهِ لَنُخْرِجَنَّكَ يَا شُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنٌ فِي مِلْتِنَا قَالَ أَوَلَوْ كُنَّا كَارِهِينَ . قَدِ افْتَرَيْنَا عَلَى اللَّهِ كَذِبًا إِنْ عُدْنَا فِي مِلَّتِكُمْ بَعْدَ إِذْ نَجَّنَا اللَّهُ مِنْهَا وَمَا يَكُونُ لَنَا أَنْ نَعُودَ فِيهَا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّنَا وَسِعَ رَبُّنَا كُلَّ شَيْءٍ عِلْمًا عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِينَ. وَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ لَئِنِ اتَّبَعْتُمْ شُعَيْبًا إِنَّكُمْ إِذًا لَخَاسِرُونَ. فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَانْ لَمْ يَغْنَوْا فِيهَا الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَانُوا هُمُ الْخَاسِرِينَ. فَتَوَلَّى عَنْهُمْ وَقَالَ يَا قَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَاتِ رَبِّي وَنَصَحْتُ لَكُمْ فَكَيْفَ آسَى عَلَى قَوْمٍ كَافِرِينَ.
"আমি মাদ্য়ানবাসীদিগের নিকট তাহাদের ভ্রাতা শু'আয়বকে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহ্ ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই। তোমাদের প্রতিপালক হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ আসিয়াছে। সুতরাং তোমরা মাপ ও ওযন ঠিকভাবে দিবে, লোকদিগকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাইবে না, তোমরা মুমিন হইলে তোমাদের জন্য ইহা কল্যাণকর। তাহার প্রতি যাহারা ঈমান আনিয়াছে তাহাদিগকে ভয় প্রদর্শনের জন্য তোমরা কোন পথে বসিয়া থাকিবে না, আল্লাহর পথে তাহাদিগকে বাধা দিবে না এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিবে না। স্মরণ কর, যখন তোমরা সংখ্যায় কম ছিলে, আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করিয়াছেন এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল, তোমরা তাহা লক্ষ্য কর। আমি যাহা লইয়া প্রেরিত হইয়াছি তাহাতে যদি তোমাদের কোন দল ঈমান আনে এবং কোন দল ঈমান না আনে তবে তোমরা ধৈর্য ধারণ কর, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করিয়া দেন, আর তিনিই শ্রেষ্ঠ মীমাংসাকারী। তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানগণ বলিল, হে শু'আয়ব! তোমাকে ও তোমার সহিত যাহারা ঈমান আনিয়াছে তাহাদিগকে আমাদের জনপদ হইতে আমরা বহিষ্কৃত করিবই অথবা তোমাদিগকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়া আসিতে হইবে। সে বলিল, যদিও আমরা উহা ঘৃণা করি তবুও? তোমাদের ধর্মাদর্শ হইতে আল্লাহ আমাদিগকে উদ্ধার করিবার পর যদি আমরা উহাতে ফিরিয়া যাই তবে তো আমরা আল্লাহ্র প্রতি মিথ্যা আরোপ করিব। আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করিলে আর উহাতে ফিরিয়া যাওয়া আমাদের জন্য সমীচীন নহে। সব কিছুই আমাদের প্রতিপালকের জ্ঞানায়ত্ত; আমরা আল্লাহ্র প্রতি নির্ভর করি। হে আমাদের প্রতিপালক! আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করিয়া দাও এবং তুমিই শ্রেষ্ঠ মীমাংসাকারী। তাহার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানগণ বলিল, তোমরা যদি শু'আয়বকে অনুসরণ কর তবে তোমরা তো ক্ষতিগ্রস্ত হইবে। অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল, ফলে তাহাদের প্রভাত হইল নিজগৃহে অধঃমুখে পতিত অবস্থায়। মনে হইল, শু'আয়বকে যাহারা মিথ্যাবাদী বলিয়াছিল তাহারা যেন কখনও সেখানে বসবাস করেই নাই। শু'আয়বকে যাহারা মিথ্যাবাদী বলিয়াছিল তাহারাই ক্ষতিগ্রস্ত হইয়াছিল। সে তাহাদিগ হইতে মুখ ফিরাইল এবং বলিল, হে আমার সম্প্রদায়! আমার প্রতিপালকের বাণী আমি তো তোমাদিগকে পৌঁছাইয়া দিয়াছি এবং তোমাদিগকে উপদেশ দিয়াছি, সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করিয়া আক্ষেপ করি" (৭ঃ ৮৫-৯৩)! وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللهَ مَا لَكُمْ مِنْ إِلهِ غَيْرُهُ وَلَا تَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِنِّي أَرَاكُمْ بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٌ وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا بَخْسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ . بَقِيَّتُ اللهِ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ وَمَا أَنَا عَلَيْكُمْ بِحَفِيظ . قَالُوا يَا شُعَيْبُ أَصَلَاتُكَ تَأْمُرُكَ أَنْ نَتْرُكَ مَا يَعْبُدُ آبَاؤُنَا أَوْ أَنْ نَفْعَلَ فِي أَمْوَالِنَا مَا نَشَاءُ إِنَّكَ لَأَنْتَ الحَلِيمُ الرَّشِيدُ. قَالَ يَا قَوْمِ أَرَأَيْتُمْ إِنْ كُنْتُ عَلَي بَيِّنَةٍ مِنْ رَبِّي وَرَزَقَنِي مِنْهُ رِزْقًا حَسَنًا وَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَى مَا أَنْهَاكُمْ عَنْهُ إِنْ أُرِيدُ الا الإِصْلاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أنِيْبُ. وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ وَمَا قَوْمُ لُوطٍ مِّنْكُمْ بِبَعِيدٍ. وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ إِنَّ رَبِّي رَحِيمٌ وَدُودٌ . قَالُوا يَا شُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًا مِّمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَاكَ فِينَا ضَعِيفًا ولولا رَهْطُكَ لَرَجَمَنَاكَ وَمَا أَنْتَ عَلَيْنَا بِعَزِيزِ . قَالَ يَا قَوْمِ أَرَهْطِي أَعَزُّ عَلَيْكُمْ مِنَ اللهِ وَاتَّخَذْتُمُوهُ وَرَاءَكُمْ ظَهْرِبًا إِنَّ رَبِّي بِمَا تَعْمَلُونَ مُحِيطٌ . وَيَا قَوْمِ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ سَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَمَنْ هُوَ كَاذِبٌ وَارْتَقِبُوا إِنِّي مَعَكُمْ رَقِيبٌ وَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِّنَّا وَاخَذَتِ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ . كَانْ لَمْ يَغْنُوا فِيهَا أَلَا بُعْداً لِّمَدِّينَ كَمَا بَعِدَتْ ثَمُودُ .
"মাদ্য়ানবাসীদের নিকট তাহাদের ভ্রাতা শু'আয়বকে আমি পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ্ নাই, মাপে ও ওজনে কম করিও না। আমি তোমাদিগকে সমৃদ্ধিশালী দেখিতেছি, কিন্তু আমি তোমাদের জন্য আশঙ্কা করিতেছি এক সর্বগ্রাসী দিবসের শাস্তির। হে আমার সম্প্রদায়! তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপিও ও ওজন করিও, লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না। যদি তোমরা মু'মিন হও তবে আল্লাহ অনুমোদিত যাহা বাকি থাকিবে তোমাদের জন্য তাহা উত্তম; আমি তোমাদের তত্ত্বাবধায়ক নহি। উহারা বলিল, হে শু'আয়ব! তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে, আমাদের পিতৃ-পুরুষেরা যাহার ইবাদত করিত আমাদেরকে তাহা বর্জন করিতে হইবে অথবা আমরা আমাদের ধন-সম্পদ সম্পর্কে যাহা করি তাহাও? তুমি তো অবশ্যই সহিষ্ণু, ভাল মানুষ। সে বলিল, হে আমার সম্প্রদায়! তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি তাঁহার নিকট হইতে আমাকে উৎকৃষ্ট জীবনোপকরণ দান করিয়া থাকেন তবে কি করিয়া আমি আমার কর্তব্য হইতে বিরত থাকিব? আমি তোমাদিগকে যাহা নিষেধ করি আমি নিজে তাহা করিতে ইচ্ছা করি না। আমি তো আমার সাধ্যমত সংস্কারই করিতে চাহি। আমার কার্যসাধন তো আল্লাহ্রই সাহায্যে। আমি তাঁহারই উপর নির্ভর করি এবং আমি তাঁহারই অভিমুখী। হে আমার সম্প্রদায়! আমার সহিত বিরোধ যেন কিছুতেই তোমাদিগকে এমন অপরাধ না করায় যাহাতে তোমাদের উপর তাহার অনুরূপ বিপদ আপতিত হইবে যাহা আপতিত হইয়াছিল নূহের সম্প্রদায়ের উপর অথবা হৃদের সম্প্রদায়ের উপর কিংবা সালিহের সম্প্রদায়ের উপর। আর দূতের সম্প্রদায় তো তোমাদিগ হইতে দূরে নহে। তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর ও তাঁহার দিকে প্রত্যাবর্তন কর; আমার প্রতিপালক তো পরম দয়ালু, প্রেমময়। উহারা বলিল, হে শু'আয়ব! তুমি যাহা বল তাহার অনেক কথা আমরা বুঝি না এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকে দুর্বলই দেখিতেছি। তোমার স্বজনবর্গ না থাকিলে আমরা তোমাকে প্রস্তর নিক্ষেপ করিয়া মারিয়া ফেলিতাম, আর আমাদের উপর তুমি শক্তিশালী নহ। সে বলিল, হে আমার সম্প্রদায়! তোমাদের নিকট কি আমার স্বজনবর্গ আল্লাহ অপেক্ষা অধিক শক্তিশালী? তোমরা তাঁহাকে সম্পূর্ণ পশ্চাতে ফেলিয়া রাখিয়াছ। তোমরা যাহা কর আমার প্রতিপালক অবশ্যই তাহা পরিবেষ্টন করিয়া আছেন। হে আমার সম্প্রদায়! তোমরা স্ব স্ব অবস্থায় কাজ করিতে থাক, আমিও আমার কাজ করিতেছি। তোমরা শীঘ্রই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী। সুতরাং তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সহিত প্রতীক্ষা করিতেছি। যখন আমার নির্দেশ আসিল তখন আমি শু'আয়ব ও তাহার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছিল তাহাদিগকে আমার অনুগ্রহে রক্ষা করিয়াছিলাম। অতঃপর যাহারা সীমালংঘন করিয়াছিল মহানাদ তাহাদিগকে আঘাত করিল, ফলে উহারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় পড়িয়া রহিল, যেন তাহারা সেথায় কখনও বসবাস করে নাই। জানিয়া রাখ! ধ্বংসই ছিল মাদ্য়ানবাসীদের পরিণাম, যেভাবে ধ্বংস হইয়াছিল ছামূদ সম্প্রদায়" (১১:৮৪-৯৫)। وَإِنْ كَانَ أَصْحَابُ الأَيْكَةِ لَظَالِمِينَ . فَانْتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُّبِينٍ.
"আর 'আয়কা'বাসীরাও তো ছিল সীমালংঘনকারী। সুতরাং আমি উহাদিগকে শাস্তি দিয়াছি, অবশ্য উভয়টিই প্রকাশ্য পথেপার্শ্বে অবস্থিত" (১৫ ৪ ৭৮-৭৯)। كَذَبَ أَصْحَابُ لَيكَةِ الْمُرْسَلِينَ . إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلا تَتَّقُونَ . إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ، فَاتَّقُوا اللهَ وَأَطِيعُونِ. وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرِ إِنْ أَجْرِى إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ. أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ المُخْسِرِينَ، وَزِنُوا بِالْقِسْطَاسِ المُسْتَقِيمِ. وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ. وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ وَالجِبلة الأولِينَ. قَالُوا إِنَّمَا أَنْتَ مِنَ الْمُسَحَرِينَ. وَمَا أَنْتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِنْ نَّظُنُّكَ لَمِنَ الكَاذِبِينَ. فَاسْقِطَ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَاءِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ. قَالَ رَبِّي أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ . فَكَذِّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ . وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ .
"আয়কাবাসীরা রাসূলগণকে অস্বীকার করিয়াছিল, যখন শু'আয়ব উহাদিগকে বলিয়াছিল, তোমরা কি সাবধান হইবে না? আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর ও আমার আনুগত্য কর। আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না। আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে। তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে; যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না এবং ওজন করিও সঠিক দাঁড়িপাল্লায়। তোমরা লোকদিগকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইও না। এবং ভয় কর তাঁহাকে যিনি তোমাদিগকে ও তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদিগকে সৃষ্টি করিয়াছেন। উহারা বলিল, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত। তুমি আমাদের মতই একজন মানুষ। আমরা মনে করি, তুমি মিথ্যাবাদীদের অন্যতম। তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলিয়া দাও। সে বলিল, আমার প্রতিপালক ভাল জানেন তোমরা যাহা কর। অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল, পরে উহাদিগকে মেঘাচ্ছন্ন দিবসের শান্তি গ্রাস করিল। ইহা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি। ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মু'মিন নহে। এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু" (২৬ : ১৭৬-১৯১)। وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللهَ وَارْجُوا الْيَوْمَ الآخِرَ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ . فَكَذَّبُوهُ فَأَخَذَتْهُمُ الرِّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ .
"আমি মাদ্য়ানবাসীদের প্রতি তাহাদের ভ্রাতা শু'আয়বকে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহ্র ইবাদত কর, শেষ দিবসকে ভয় কর এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইও না। কিন্তু উহারা তাহার প্রতি মিথ্যা আরোপ করিল; অতঃপর উহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল; ফলে উহারা নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হইয়া গেল" (২৯ : ৩৬-৩৭)। وَثَمُودُ وَقَوْمُ لُوطٍ وَأَصْحَابُ الشَيْكَةِ أُولئِكَ الأَحْزَابُ .
"ছামূদ, লূত সম্প্রদায় ও 'আয়কা'র অধিবাসী; উহারা ছিল এক একটি বিশাল বাহিনী" (৩৮:১৩)। وَأَصْحَابُ الأَيْكَةِ وَقَوْمُ تُبْعِ كُلُّ كَذَّبَ الرُّسُلَ فَحُقٌ وَعِيدِ .
"এবং আয়কার অধিবাসী ও তুব্বা' সম্প্রদায়; উহারা সকলেই রাসূলদিগকে মিথ্যাবাদী বলিয়াছিল, ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছিল" (৫০:১৪)। শু'আয়ব (আ)-এর সহিত মূসা (আ)-এর সাক্ষাত হইয়াছিল এবং তিনি মূসা (আ)-এর সহিত তাঁহার এক কন্যার বিবাহ দিয়াছিলেন। এই প্রসঙ্গে সূরা কাসাস-এর ২২ হইতে ২৭ নম্বর আয়াতে বলা হইয়াছে:
وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدينَ قَالَ عَسى رَبّى أَنْ يُهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ. وَلَمَّا وَرَدَ مَاءَ مَدينَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً من الناس يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَتَيْنِ تَدُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْحٌ كَبِيرٌ. فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظَّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَى مِنْ خَيْرٍ فَقِيرٌ ، فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاء قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ . قَالَتْ احْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرُهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ القوى الأمينُ. قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أَنْكِحَكَ إِحْدَى ابْنَيَى هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ اتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ .
"যখন মূসা মাদ্য়ান অভিমুখে যাত্রা করিল তখন বলিল, আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিবেন। সে মাদ্য়ানের কূপের নিকট পৌছিয়া দেখিতে পাইল যে, একদল লোক তাহাদের পশুগুলিকে পানি পান করাইতেছে এবং উহাদের পশ্চাতে দুইজন নারী তাহাদের পশুগুলিকে আগলাইতেছে। মূসা বলিল, তোমাদের কি ব্যাপার? উহারা বলিল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাইতে পারি না, যতক্ষণ রাখালেরা উহাদের পশুগুলিকে লইয়া সরিয়া না যায়। আমাদের পিতা অতি বৃদ্ধ। মূসা তখন উহাদের পশুগুলিকে পানি পান করাইল। অতঃপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করিয়া বলিল, হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে অনুগ্রহ করিবে আমি তাহার কাঙ্গাল। তখন নারীদ্বয়ের একজন শরম জড়িত চরণে তাহার নিকট আসিল এবং বলিল, আমার পিতা তোমাকে আমন্ত্রণ করিতেছেন, তোমাকে আমাদের পশুগুলিকে পানি পান করাইবার পারিশ্রমিক দেওয়ার জন্য। অতঃপর মূসা তাহার নিকট আসিয়া বৃত্তান্ত বর্ণনা করিলে সে বলিল, ভয় করিও না। তুমি জালিম সম্প্রদায়ের কবল হইতে বাঁচিয়া গিয়াছ। উহাদের একজন বলিল, হে পিতা! তুমি ইহাকে শ্রমিক নিযুক্ত কর, কারণ তোমার শ্রমিক হিসাবে উত্তম হইবে সেই ব্যক্তি যে শক্তিশালী ও বিশ্বস্ত। সে মূসাকে বলিল, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সহিত বিবাহ দিতে চাই এই শর্তে যে, তুমি আট বৎসর আমার কাজ করিবে। যদি তুমি দশ বৎসর পূর্ণ কর, তাহা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাহি না। আল্লাহ ইচ্ছা করিলে তুমি আমাকে সদাচারী পাইবে” (২৮: ২২-২৭)।
📄 হাদীছ শরীফে শু'আয়ব (আ)
হাদীছ শরীফে হযরত শু'আয়ব (আ) সম্পর্কে খুব বেশি বর্ণনা পাওয়া যায় না। সিহাহ সিত্তাতে তাঁহার সম্পর্কে কোন বর্ণনা নাই। তবে অন্যান্য হাদীছের কিতাবে তাঁহার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। যেমন:
(১) সহীহ ইবনে হিব্বান-এ আম্বিয়া ও রাসূলগণের আলোচনা প্রসঙ্গ অধ্যায়ে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (স) আবূ যার গিফারী (রা)-কে লক্ষ্য করিয়া বলেন: مِنْهُمْ أَرْبَعَةً مِّنَ الْعَرَبِ هُودٌ وَصَالِحٌ وَشُعَيْبٌ ونَبِيُّكَ يَا أَبَا ذَرِّ. “নবীগণের মধ্যে চারজন আরবদের মধ্য হইতেঃ হূদ, সালিহ, শু'আয়ব (আ) এবং তোমার নবী হে আবু যর!”
(২) ইবন আব্বাস (রা) হইতে বর্ণিত আছেঃ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَكَرَ شُعَيْبًا قَالَ ذَاكَ خَطِيبُ الأَنْبِيَاءِ. “রাসূলুল্লাহ (স) শু'আয়ব (আ)-এর নাম উল্লেখকালে তাঁহাকে নবীদের মধ্যে বাগ্মী (খাতীবুল আম্বিয়া) বলিয়া আখ্যায়িত করিতেন” (আল-বিদায়া, ১খ., পৃ. ১৭৩)।
(৩) হযরত আবদুল্লাহ ইবনুল আস (রা) হইতে বর্ণিত আছে: قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مَدينَ وَأَصْحَابَ الأَيْكَةِ أُمَّتَانِ بَعَثَ اللَّهُ إِلَيْهِمَا شُعَيْبًا النَّبِيُّ. “নিশ্চয় মাদ্য়ান এবং আসহাবুল আয়কা দুইটি সম্প্রদায়। আল্লাহ তা'আলা শু'আয়বকে তাহাদের জন্য নবী করিয়া পাঠাইয়াছিলেন” (আল-বিদয়া ওয়ান-নিহায়া, ১খ., পৃ. ১৭৮)।
📄 শু'আয়ব (আ)-এর সম্প্রদায়ের পরিচয়
কুরআনের বর্ণনাধারা হইতে প্রতীয়মান হয় যে, শু'আয়ব (আ) দুই সম্প্রদায়ের জন্য নবী হিসাবে প্রেরিত হইয়াছিলেন। প্রথমত মাদ্য়ান সম্প্রদায়। ইহাদের প্রসঙ্গ আসিয়াছে সূরা আ'রাফের ৮৫ নম্বর আয়াতে, সূরা হূদের ৮৪. নম্বর আয়াতে এবং সূরা আনকাবূতের ৩৬ নম্বর আয়াতে। অন্যদিকে আসহাবুল আয়কার বর্ণনা আসিয়াছে সূরা হিজরের ৭৮ নং আয়াতে, সূরা শু'আরার ১৭৬ আয়াতে, সূরা সাদ-এর ১৩ নং আয়াতে এবং সূরা কাফ-এর ১৪ নং আয়াতে।
মাদয়ান সম্প্রদায় প্রকৃতপক্ষে হযরত ইবরাহীম (আ)-এর সন্তান 'মায়ান'-এর বংশধর। শু'আয়ব (আ) এই বংশেই জন্মগ্রহণ করেন। তাই কুরআনে যখন 'মাদয়ান'-এর প্রসঙ্গ উপস্থাপন করা হইয়াছে তখন শু'আয়বকে তাহাদের 'ভাই' বলিয়া পরিচয় দেওয়া হইয়াছে। যেমন আল্লাহ্ তা'আলা বলিয়াছেন:
وَإِلَى مَدينَ أَخَاهُمْ شُعَيْبًا
"মাদয়ানবাসীদের নিকট তাহাদের ভাই শু'আয়বকে পাঠাইয়াছিলাম" (সূরা আ'রাফ-৮৫; হূদ-৮৪; আনকাবুত-৩৬)।
অন্যদিকে 'আসহাবুল আয়কা' হযরত ইবরাহীম (আ)-এর অন্য ছেলে 'ইয়াকসান'-এর পুত্র 'দিদান'-এর বংশধর। এই বংশে শু'আয়ব (আ) জন্মগ্রহণ না করিলেও তিনি তাহাদের জন্যও নবী ছিলেন। তাই কুরআনে যখন 'আসহাবুল আয়কা'-এর উল্লেখ আসিয়াছে, তখন শু'আয়ব-এর ক্ষেত্রে 'ভাই' বলিয়া পরিচয় পেশ করা হয় নাই। যেমন আল্লাহ বলিয়াছেন:
أَذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ .
"যখন শু'আয়ব তাহাদিগকে বলিয়াছিল” (১৭৭)।
একটি মত অনুযায়ী তাহারা পৃথক দুইটি সম্প্রদায়। কেননা সরাসরি আল-কুরআনেই ভিন্ন ভিন্ন বাচনভঙ্গী এবং বর্ণনাধারায় উভয় সম্প্রদায়ের উল্লেখ আসিয়াছে। আল্লামা সায়্যিদ সুলায়মান নদবীও এই মত পেশ করিয়াছেন (আরদুল কুরআন, ২খ., পৃ. ২১)।
📄 হযরত শু'আয়ব (আ) মাদয়ান প্রসঙ্গ
মাদয়ান সম্প্রদায়ের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আল-কুরআনে গুরুত্বপূর্ণ ইঙ্গিত রহিয়াছে: "প্রকাশ্য পথিপার্শ্বে অবস্থিত"। এই আয়াতের উপর ভিত্তি করিয়া আমরা বলিতে পারি যে, মাদইয়ানের মূল এলাকা হিজাযের উত্তর-পশ্চিমে এবং ফিলিস্তীনের দক্ষিণে লোহিত সাগর ও আকাবা উপসাগরের উপকূলে অবস্থিত ছিল। 'সাইনা' উপদ্বীপের পূর্ব কূলেও ইহার কিছু অংশ বিস্তৃত ছিল, তথা বর্তমান তাবুক এলাকার বিপরীত দিকে ছিল। কেহ কেহ বলিয়াছেন, হিজাযের শেষ সীমানার পরে সিরিয়ার উপকণ্ঠে 'মাআন' নামক স্থানে তাহারা বসবাস করিত। প্রাচীন কালে যে বাণিজ্যিক সড়কটি লোহিত সাগরের উপকূল ঘেষিয়া ইয়ামন হইতে মক্কা ও ইয়ানবু হইয়া সিরিয়া পর্যন্ত বিস্তৃত হইয়াছিল এবং দ্বিতীয় যে বাণিজ্যিক সড়কটি ইরাক হইতে মিসরের দিকে যাইত ইহাদের ঠিক সন্ধিস্থলে এই জাতির জনপদসমূহ অবস্থিত ছিল। এই কারণে আরবের ছোট-বড় সবাই মাদয়ানী জাতি সম্পর্কে জানিত এবং নিশ্চিহ্ন হইয়া যাইবার পরও সমগ্র আরবে ইহাদের খ্যাতি অপরিবর্তিত ছিল। কেননা আরবাসীদের বাণিজ্য কাফেলা মিসর ও ইরাক যাইবার পথে দিন-রাত ইহাদের ধ্বংসাবশেষের মধ্য দিয়াই চলাচল করিত।