📘 সীরাত বিশ্বকোষ > 📄 হাদীছ শরীফে হযরত হূদ (আ)

📄 হাদীছ শরীফে হযরত হূদ (আ)


হাদীছে হযরত হূদ (আ)-এর বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না। তবে কতক হাদীছে হযরত হৃদ (আ)-এর উল্লেখ পাওয়া যায়। হযরত আবূ বাক্স সিদ্দীক (রা) এক দিন হযরত রাসূলুল্লাহ (স)-এর কিছু দাড়ি পাকা দেখিলেন এবং বিচলিত হইয়া জিজ্ঞাসা করিলেন, "ইয়া রাসূলাল্লাহ! আপনি বার্ধক্যে উপনীত হইয়াছেন! রাসূলে পাক (স) বলেন, "হাঁ" সূরা হৃদ আমাকে বৃদ্ধ করিয়া দিয়াছে” (মাআরিফুল কুরআন, সংক্ষিপ্ত বাংলা অনু., পৃ. ৬১৯)। এই হাদীছ হইতে বুঝা যায় যে, বিশেষত এই সূরায় হযরত নূহ (আ), হযরত হূদ (আ) ও হযরত সালিহ (আ)-এর দাওয়াতী কার্যক্রমের বর্ণনা এবং তাঁহাদের কওমের নাফরমানির কথা অবগত হইয়া মহানবী (স) বিচলিত হইয়াছিলেন।
হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত হূদ (আ) সর্বপ্রথম আরবী ভাষায় কথা বলেন। ওয়াহ্হাব ইব্‌ন মুনাব্বিহ মনে করেন, হযরত হূদ (আ)-এর পিতা সর্বপ্রথম আরবী ভাষায় কথা বলেন (আবদুল ওয়াহ্হাব আন্-নাজ্জার, কাসাসুল কুরআন, পৃ. ৪৯; ইব্‌ন কাছীর, কাসাসুল আম্বিয়া, পৃ. ৯৫)।
সহীহ্ ইব্‌ন হিব্বানে হযরত আবূ যার (রা) বর্ণিত দীর্ঘ হাদীছে নবী ও রাসূলগণের বর্ণনার এক স্থানে নবী করীম (স) বলেনঃ
مِنْهُمْ أَرْبَعَةٌ مِّنَ الْعَرَبِ هُودٌ وَصَالِحٌ وَشُعَيْبٌ وَنَبِيُّكَ يَا أَبَا ذَرٍ.
"(আল্লাহ কর্তৃক প্রেরিত) নবী-রাসূলগণের মধ্যে ৪জন আরব ছিলেন: হযরত হূদ, হযরত সালিহ, হযরত শু'আয়ব এবং তোমার নবী, হে আবূ যার" (ইব্‌ন কাছীর, কাসাসুল আম্বিয়া, পৃ. ৯৫)।
হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত নিম্নোক্ত হাদীছে আদ জাতি ও হযরত হূদ (আ) সম্পর্কে বলা হইয়াছে:
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّهُمُ اتَّخَذُوا صَنَما يُقَالُ لَهُ صَمُودًا وَصَنَمًا يُقَالُ لَهُ الْهَتَارُ فَبَعَثَ اللَّهُ إِلَيْهِمْ هُودًا وَكَانَ هُودٌ مِنْ قَبِيلَةٍ يُقَالُ لَهَا الْخُلُودُ وَكَانَ مِنْ أَوْسَطَهِمْ نَسَبًا وَأَصْبَحَهُمْ وَجْهَا وَكَانَ فِي مِثْلِ أَجْسَادِهِمْ أَبْيَضُ بَادِيُّ الْعَنْفَقَةِ طَوِيلَ اللَّحْيَةِ فَدَعَاهُمْ إِلَى عِبَادَةِ اللهِ وَأَمَرَهُمْ أَنْ يُوَحِدُوهُ وَأَنْ يَكْفُوا عَنْ ظَلَمِ النَّاسِ فَأَبَوْا ذَلِكَ وَكَذَّبُوهُ وَقَالُوا ( مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً) .
"হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আদ জাতি 'সামূদ' ও 'আল-হাতার' নামক দুইটি মূর্তির পূজা করিতে শুরু করে। অতঃপর আল্লাহ তাহাদের নিকট হযরত হূদ (আ)-কে নবী হিসাবে প্রেরণ করেন। তিনি খালুদ গোত্রের সন্তান ছিলেন। তিনি বংশের দিক হইতে অভিজাত এবং সুন্দর চেহারাবিশিষ্ট ছিলেন। তাঁহার শরীরের রং সাদা, চিবুক চুলপূর্ণ, দাড়ি লম্বা ছিল। তিনি তাহাদেরকে আল্লাহ্ ইবাদত করার ও তাঁহাকে একমাত্র স্রষ্টা হিসাবে মানার জন্য বলেন এবং মানুষের উপর অত্যাচার করা হইতে বিরত থাকিতে বলেন। কিন্তু তাহারা হযরত হৃদ (আ)-কে মিথ্যুক বলে এবং গর্ব করিয়া বলে, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে” (তাফসীরুল মানার, খ. ৭, পৃ. ৪৯৮)!

📘 সীরাত বিশ্বকোষ > 📄 কাওমে হূদ বা আদ জাতির পরিচয়

📄 কাওমে হূদ বা আদ জাতির পরিচয়


হযরত হূদ (আ)-কে তাঁহার নিজস্ব কওম আদ-এর হিদায়াতের জন্য আল্লাহ্‌ প্রেরণ করেন।
হযরত হূদ (আ)-এর জীবন ও কর্মতৎপরতা আদ জাতিকে কেন্দ্র করিয়া আবর্তিত হইয়াছিল। ফলে হযরত হূদ (আ)-এর জীবনী আলোচনা করিতে হইলে আদ জাতি সম্পর্কে সার্বিক আলোচনা আবশ্যক। হযরত আদম (আ)-এর পর অনেক অনেক দিন অতিবাহিত হওয়ার পর আরবে অত্যন্ত শক্তিশালী এবং সম্পদ ও প্রাচুর্যের অধিকারী এক জাতির আবাদ ছিল, যাহাদেরকে পবিত্র কুরআনে ‘আদ জাতি’ বলা হইয়াছে। হযরত নূহ (আ)-এর প্লাবনের পর তাঁহার পুত্রদের মধ্যে অন্যতম সাম-এর বংশ আরব ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে বিস্তৃত ছিল। আদ জাতি ঐ বংশের সঙ্গে সম্পর্কিত ছিল, যাহাদের বিভিন্ন গোত্রকে امم سامية বা ‘সামী জাতিগোষ্ঠী’ বলা হইত। এই আদ জাতি ইরাম ইব্‌ন সাম ইব্‌ন নূহ (আ)-এর বংশের সঙ্গে সম্পৃক্ত থাকায় এই জাতিকে আদ-ই ইরাম বলা হইত। কুরআনে উল্লিখিত আদ ও ছামূদ জাতিদ্বয়ের বংশতালিকা উপরের দিকে ইরাম-এ গিয়া মিলিত হয়। ফলে ইরাম শব্দটি আদ ও ছামূদ উভয়ের বেলায় প্রযোজ্য।
সায়্যিদ সুলায়মান নদবী আসমানী কিতাব তাওরাত অনুযায়ী বর্ণিত قرام বংশ পরিবর্তন ছক তাঁহার গ্রন্থে উপস্থাপন করিয়াছেন এবং ঐ ছকে তিনি عاد জাতিকে (هود) امم سامية اولى বলিয়া উল্লেখ করেন। অর্থাৎ সেই আদ হযরত হূদ (আ)-এর যমানায় কওমে হূদ নামে অভিহিত ছিল এবং হযরত হূদ (আ)-এর পরবর্তী عاد ثانية - امم مسامية অর্থাৎ ثمود (ছামূদ), جرهم (জুরহুম), معين (মুঈন), طسم (তাসাম), جدیس (জাদীস) ইত্যাদি নামে উল্লেখ করেন। شجره اقوام
نوح نূহ (আ)
حام )হাম( سام )সাম( يافث )য়াফিছ( روم واصحات اللن
مجوس عیلام اشور (اسیربا) ارفجشن لود آرم مصر کوش (কোশ) (মিসর) (ইরাম) (লুদ) (আরফাখশায) (আশূর) (আয়লাম) (অগ্নিউপাসক আদ)
(অথবা)
)১ম( سامیه اولی 'সামী জাতিগোষ্ঠী’
(هود)হুদ ساميه ثانيه عاد ثانيه
ثمود - جرهم - معين - طسم - وجديس - صالح
দ্বিতীয় সামী জাতিগোষ্ঠী দ্বিতীয় আদ: ছামূদ, জুরহুম, মঈন, তাসাম ও জাদীস, সালিহ
سلح (শেলহ)
فالع (ফালিহ)
قحطان (কাহতান)
حازان (হাযান) (তারিহ [আযার]) (কাহতানী আরব গোত্রের, সাবাই গোত্র তুব্বা, হাশ-এর পিতৃকূল) ف) لوط( )ইবরাহীম( ابراهیم
اسماعیل بنو قطورا (বানু কাতৃরা) اسحاق (ইসমাঈল) (ইসহাক)
مدین واصحاب الاتيكة پیدر عرب اسماعیلیه (ودان) وشعيب )মাদয়ান ও আসহাবুল (ইসমাঈল আরবদের( আয়কা ও শু'আয়ব) পিতৃকূল)
عيشا ء اودم ঈশা আদুম يعقوب اسرائيل
(ইয়া'কূব ইসরাঈল) پیدر ایوب قیدار نافظ পیدر بنی اسرائیل (বনী ইসরাঈলের পিতৃকূল) (নাফিজ) (কায়দার) انبیا ء بنی اسرائیل (বনী ইসরাঈলের নবীগণ)
پیدر اصحاب الحجر وانصار পیدر قریش পیدر ایوب আসহাবুল হিজর ও আনসারদের পিতৃকূল) (কুরাইশদের পিতৃকূল) (আয়্যূবের পিতৃকূল) (সায়্যিদ সুলায়মান নদবী, তারীখু আরদিল কুরআন, ১খ, পৃ. ৯৪, করাচী ১৯১৫ খৃ.)।
সায়্যিদ সুলায়মান নদবীর মতে امم سامية আরবের সর্বপ্রথম ও প্রাথমিক বাসিন্দা ছিল এবং বিভিন্ন কারণে তাহারা আরবভূমি হইতে বাহির হইয়া বাবিল, মিসর, শাম (সিরিয়া) ইত্যাদি এলাকায় ছড়াইয়া পড়ে। আরব ঐতিহাসিকগণ তাহাদেরকে اسم بائدة বা ধ্বংসপ্রাপ্ত জাতি হিসাবে অভিহিত করেন। কেননা তাহারা তাহাদের দেশ আরব হইতে বাহির হইয়া অন্যত্র গিয়া আসমানী গযবে ধ্বংস হয়। কোন কোন ঐতিহাসিক তাহাদেরকে عرب عاربة অর্থাৎ খাঁটি ও অবিমিশ্র আরব বলিয়া চিহ্নিত করেন। ইউরোপীয় বংশবিশারদ পণ্ডিতগণ আরবের বিভিন্ন প্রাচীন জাতি-গোষ্ঠীকে কেবল সামী বলিতেন, কিন্তু 'আরবগণ তাহাদের প্রাচীন জাতিগোষ্ঠীকে পৃথক পৃথক নামে অভিহিত করেন। যেমন عاد )আদ), ثمود )ছামূদ), جرهم )জুরহুম), لحيان )লিয়ান), طسم )তাসম), جديس )জাদীস) ইত্যাদি। ঐসব গোত্রের মধ্যে আদ সবচাইতে বৃহৎ গোত্র ছিল এবং عرب بانده অর্থাৎ প্রাচীন আরবের ধ্বংসপ্রাপ্ত সকল গোত্রের মধ্যে কেবল আদ গোত্রই রাজত্বের অধিকারী ছিল। আরবদের বর্ণনা অনুযায়ী আরব ও আরবের বাহিরে বাবিল ও মিসরে তাহারা বিশাল 'রাজত্বের প্রতিষ্ঠাতা ছিল। আরব ঐতিহাসিকগণ উপরিউক্ত গোত্রসমূহের মূল ধারা ارم ابن سام-এর দিকে নির্দেশ করেন। তাহাদের তথ্যসূত্র অনুযায়ী প্রাচীনতম উৎস ইব্‌ন কুতায়বার কিতাবুল মাআরিফ-এ ইব্‌ন কুতায়বা এবং পরবর্তী কালের লেখক কালকাশান্দী سبائك الذهب-এর মধ্যে নিম্নোক্তরূপে উপস্থাপন করেন:
ইব্‌ন কুতায়বা (কিতাবুল মাআরিফ) আমালিক ইব্‌ন লাবিয ইব্‌ন ইরাম ইব্‌ন সাম জাদীস ইন লাবিয ইব্‌ন ইরাম ইবন সাম 'আদ ইব্‌ন 'আওদ ইব্‌ন ইরাম ইন্ন সাম ছামূদ ইব্‌ন জাছার ইন ইরাম ইন্ন সাম
কালকাশান্দী আমালীক ইব্‌ লাবিয ইব্‌ন্ন সাম জাদীস ইন ইরাম ইন্ন সাম 'আদ ইব্‌ন আওদ ইব্‌ন 'আবীল ইব্‌ ইরাম ইন্ন সাম ছামূদ ইব্‌ন জাছির ইন্ন ইরাম ইন্ন সাম তাসম ইন্ন লাবিয ইন্ন সাম
(ইব্‌ন কুতায়বা, কিতাবুল মা'আরিফ, পৃ. ১০, মিসর; আল্-কালকাশান্দী, সাবায়িকুল মাযহাব, পৃ. ১৩১৪, বোম্বাই)।
উপরে বর্ণিত বংশতালিকায় সকল গোত্রই সাম-এর বংশধর ছিল। তবে সাম-এর পরে সকলেই 'ইরাম'-এর অধস্তন ছিল। ফলে আরবের সকল গোত্রের মধ্যে আরামী উপাদানের প্রাধান্য ছিল। যেমন আরবী ভাষায় আরামী শব্দ অধিক পরিমাণে পাওয়া যায় (প্রফেসর আরনল্ড, سواء السبيل লাহোর)। এমনকি আরবের প্রাচীন শহর 'মক্কা' নামটিও আরামী (জুরজী যায়দান, পৃ. ২৪০)। বিখ্যাত ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইব্‌ন খালদুন বলেন,
كَانَ يُقَالُ عَادٌ إِرَمَ فَلَمَّا هَلَكُوا قِيلَ ثَمُودُ إِرَمَ فَلَمَّا هَلَكُوا قِيلَ نَمْرُودُ إِرَمَ .
"প্রথমে 'আদকে ইরাম বলা হইত। যখন তাহারা ধ্বংস হইয়া যায় তখন ছামূদ-ই ইরাম বলা হইত। যখন তাহারাও ধ্বংস হইয়া যায়, তখন নমরূদ-ই ইরাম বলা হইত" (ইব্‌ন খালদুন, ২ খ, পৃ. ৭)। পবিত্র কুরআনে বলা হইয়াছে:
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ . إِرَمَ ذَاتِ الْعِمَادِ . الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلادِ .
"তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন 'আদ বংশের ইরাম গোত্রের প্রতি, যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের, যাহার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই" (৮৯ঃ ৬-৮)!
উপরিউক্ত আয়াতে ইরাম শব্দ ব্যবহার করিয়া 'আদ গোত্রের পূর্ববর্তী বংশধর তথা প্রথম 'আদকে নির্দেশ করা হইয়াছে। তাহারা দ্বিতীয় 'আদ-এর তুলনায় 'আদ-এর পূর্বপুরুষ ইরাম-এর নিকটতম বিধায় তাহাদেরকে 'আদ-ই ইরাম নামে অভিহিত করা হইয়াছে। অনুরূপভাবে সূরা আন্-নাজম-এ তাহাদিগকে 'আদ-ই ঊলা বলা হইয়াছে:
وَأَنَّهُ أَهْلَكَ عَادَا الأُولَى وَثَمُودَ فَمَا أَبْقَى وَقَوْمَ نُوحٍ مِّنْ قَبْلُ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَى .
"আরও এই যে, তিনিই প্রাচীন 'আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন এবং ছামূদ সম্প্রদায়কেও, কাহাকেও তিনি বাকী রাখেন নাই, আর ইহাদিগের পূর্বে নূহের সম্প্রদায়কেও, উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য” (৫৩ঃ ৫০-৫২)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আদ শব্দটির অর্থ

📄 আদ শব্দটির অর্থ


সেমিটিক (সামী) ভাষাসমূহের মধ্যে সাহিত্যে অস্তিত্বের দিক হইতে হিব্রু প্রাচীনতম ভাষা। ইহার ফলে প্রাচীন শব্দসমূহের উৎপত্তি 'আরবী ভাষার তুলনায় 'হিব্রু ভাষায় অধিক সংরক্ষিত। হিব্রু ভাষায় 'আদ' শব্দের অর্থ 'উচ্চ ও বিখ্যাত' এবং আশ্চর্যের বিষয় এই যে, ইরাম এবং ইসাম (সাম) শব্দদ্বয়ের অর্থও অনুরূপ। এই অর্থের প্রভাব আরবীতেও বিদ্যমান। ইরাম-এর অর্থ পার্বত্য / পাহাড়ী ও দিকনির্দেশক পাথর। তাওরাতে 'আদ' পুংলিঙ্গের নামের জন্য এবং স্ত্রীবাচক নামের জন্য একাধিক স্থানে আসিয়াছে, যাহার ফলে ইহা স্পষ্ট যে, প্রাচীন কালে এই নাম ব্যাপকভাবে ব্যবহৃত হইত (সায়্যিদ সুলায়মান নদবী, তারীখু আরদিল কুরআন, খ. ১, পৃ. ৯৭-৯৮, করাচী ১৯১৫ খৃ.)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আদ জাতির আবির্ভাবকাল

📄 আদ জাতির আবির্ভাবকাল


আদ জাতির আবির্ভাবের সময়কাল আনুমানিক ৩০০০ খৃস্টপূর্বাব্দ। কেননা 'আদকে عوض بن ارم بن سام -এর সন্তান বলা হইয়াছে। কিন্তু পবিত্র কুরআনের যে স্থানে 'আদ-এর উল্লেখ করা হইয়াছে, সেই স্থানে তাহাদেরকে কওমে নূহ-এর প্রতিনিধি বলা হইয়াছে:
وَاذْكُرُوا إِذْ جَعَلَكُمْ خُلَفَاءَ مِنْ بَعْدِ قَوْمٍ نُوحٍ وَزَادَكُمْ فِي الخَلْقِ بَسْطَةً فَاذْكُرُوا أَلَاءَ اللَّهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ .
“এবং স্মরণ কর, আল্লাহ তোমাদিগকে নূহের সম্প্রদায়ের পরে তাহাদিগের স্থলাভিষিক্ত করিয়াছেন এবং তোমাদিগের অবয়ব অন্য লোক অপেক্ষা শক্তিতে অধিকতর সমৃদ্ধ করিয়াছেন। সুতরাং তোমরা আল্লাহ্র অনুগ্রহ স্মরণ কর, হয়ত তোমরা সফলকাম হইবে" (৭ঃ ৬৯)।
'আদ-ই ইরাম অথবা 'আদ-ই উলা তথা আমাদের আলোচ্য 'আদ জাতির আবির্ভাবকাল ২২০০ খৃ. পূর্বাব্দ হইতে আরম্ভ হয় বলিয়া অনুমিত। 'আদ জাতির অন্তিমকাল নির্ধারণের পদ্ধতি এই যে, ১৫০০ খৃ. পূর্বাব্দে য়ামান-এ অপর একটি শক্তির উদ্ভব ঘটে এবং ঐ সময়ের কিছু পূর্বের যুগ ছিল হযরত মূসা (আ)-এর যুগ। হযরত মূসা (আ)-এর একজন অনুসারী মুমিন ব্যক্তি ফিরআওনের দরবারে বলিয়াছিলেন:
يَا قَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ مِثْلَ يَوْمِ الأَحْزَابِ مِثْلَ دَابِ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَالَّذِينَ مِنْ بَعْدِهِمْ.
“হে আমার সম্প্রদায়! আমি তোমাদিগের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের শাস্তির দিনের অনুরূপ দুর্দিনের আশংকা করি, যেমন ঘটিয়াছিল নূহ, 'আদ, ছামূদ এবং তাহাদিগের পূর্ববর্তীদের ক্ষেত্রে” (৪০:৩০-৩১)।
সুতরাং উপরিউক্ত তথ্যাদির ভিত্তিতে 'আদ জাতির আবির্ভাবকাল ৩০০০ খৃ. পূর্বাব্দ হইলেও তাহাদের গৌরবময় যুগ খৃ. পূর্ব ২২০০ সাল হইতে খৃ. পৃ. ১৭০০ সাল পর্যন্ত ছিল। অবশ্য 'আদ জাতির নেককার লোকজন হযরত ঈসা (আ)-এর যুগ পর্যন্ত ছিলেন। গ্রীকগণ 'আদ জাতিকে عاد) عاد أديت (عادام) عاد رمثيا( ইত্যাদি নামে উল্লেখ করে, যাহারা হাদ্রামাওত ও য়ামানের বাসিন্দা ছিল। পার্থক্য নির্ধারণের জন্য ১ম যুগকে 'আদ-ই উলা এবং ২য় যুগকে 'আদ-ই ছানিয়া বলা হয় (তারীখু আরদিল কুরআন, ১খ., পৃ. ৯৮-৯৯)।
যে সকল ঐতিহাসিক আদ জাতি সম্পর্কে আলোচনা করিয়াছেন তাঁহারা লিখেন যে, হযরত ইবরাহীম (আ) যখন মক্কায় বায়তুল্লাহ্ নির্মাণ করেন এবং হযরত ইসমাঈল (আ) ও তাঁহার মাতা হযরত হাজেরা (রা)-কে ঐ স্থানে বসবাসের ব্যবস্থা করেন, তখন 'আদ জাতি ধ্বংস হইয়া গিয়াছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00