📘 সীরাত বিশ্বকোষ > 📄 সন্তানদের প্রতি ওসিয়াত

📄 সন্তানদের প্রতি ওসিয়াত


মৃত্যুর পূর্বেই পুত্র-পরিজনের প্রতি প্রয়োজনীয় ওসিয়তের গুরুত্বপূর্ণ বিধানটিও আদম (আ)-এর যুগেই প্রবর্তিত হইয়াছিল। আদম (আ) তাঁহার ইনতিকালের পূর্বেই তাঁহার সন্তান-সন্ততিদের প্রতি তাঁহার পরবর্তী নবী শীছ (আ)-এর প্রতি অনুগত থাকিবার নির্দেশ দিয়া যান।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সাক্ষী রাখা ও দলীল লিখনের বিধান

📄 সাক্ষী রাখা ও দলীল লিখনের বিধান


সূরা আ'রাফের আয়াত উদ্ধৃত করিয়া ইতোপূর্বে আল-বিদায়া ওয়ান নিহায়া, ১খ, ৮৩-তে উদ্ধৃত হাদীছসহ আদম (আ)-এর পুত্র দাউদকে তাঁহার নিজ আয়ু হইতে ৪০ বৎসর দানের ঘটনা বিস্তারিতভাবে আলোচনা করা হইয়াছে। আয়াতে আছে:
وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ .
"আল্লাহ তা'আলা তাহাদেরকেই তাহাদের নিজ সত্তা সম্পর্কে সাক্ষী রাখেন" (৭: ১৭২)।
তারপর' ঐ আয়াতের শেষভাগে স্পষ্টভাবে বলা আছে:
قَالُوا بَلَى شَهِدَنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيمَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غُفِلِينَ.
"তাহারা বলিল, হাঁ, অবশ্যই আমরা সাক্ষী রহিলাম। ইহা এইজন্য যে, তোমরা যেন কিয়ামতের দিন না বল, "আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম" (৭ঃ ১৭২)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মৃত জন্তু, রক্ত ও শূকর মাংস নিষিদ্ধ ও বর্ণমালার ব্যবহার

📄 মৃত জন্তু, রক্ত ও শূকর মাংস নিষিদ্ধ ও বর্ণমালার ব্যবহার


হযরত (আ)-এর রিসালাত ও শরীআতের কথা হযরত আবূ যার (রা) বর্ণিত হাদীছের শেষ অংশে বর্ণিত ইহয়াছেঃ "এবং তাঁহার প্রতি নাযিল করিয়াছেন মৃত জন্তু, রক্ত ও শূকর মাংস ভক্ষণের নিষেধাজ্ঞা এবং বর্ণফল একুশটি পাতায়" (ইনুল আছীর, আল-কামিল, ১খ, বৈরূত)। উক্ত রিওয়য়াত হইতে জানা গেল যে, বর্ণমালাও তাঁহার নিকট প্রত্যাদিষ্ট হইয়াছিল।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মৌনতা অবলম্বন

📄 মৌনতা অবলম্বন


সাহাবী আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হইতে সাঈদ ইব্‌ন জুবায়র বর্ণিত একটি রিওয়ায়াতে প্রতীয়মান হয় যে, মৌনতা অবলম্বন বা স্বল্পবাক থাকার নির্দেশও হযরত আদম (আ)-এর প্রতি অবতীর্ণ হইয়াছিল। সেই রিওয়ায়াতটি এইরূপ : “আল্লাহ তা'আলা যখন আদম (আ)-কে পৃথিবীতে পাঠাইলেন, তখন (ক্রমে ক্রমে) তাঁহার সন্তান-সন্তুতির সংখ্যা বৃদ্ধি পাইল। একদা তাঁহার পুত্র, পৌত্র ও প্রপৌত্রগণ তাঁহাকে ঘিরিয়া বসিল এবং তাঁহার নিকটেই নানারূপ আলাপ-আলোচনা করিতে লাগিল। আদম (আ) কিন্তু একটিও কথা না বলিয়া চুপচাপ বসিয়া রহিলেন। তখন তাহারা অনুযোগ করিয়া বলিল, হে আমাদের পিতা! আমরা কথাবার্তা বলিতেছি, অথচ আপনি একেবারে চুপচাপ, একটি কথাও বলিতেছেন না, ব্যাপার কী? জবাবে তিনি বলিলেন, হে আমার পুত্রগণ! আল্লাহ তা'আলা যখন তাঁহার নৈকট্য হইতে অমাকে পৃথিবীতে প্রেরণ করেন, তখন তিনি আমাকে নির্দেশ দিতে গিয়া বলেন : হে আদম! আমার সকাশে প্রত্যাবর্তন পর্যন্ত তুমি স্বল্পবাক থাকিবে” (ইবন জারীর তাবারী, তারীখ, ১খ, ১৫৮-১৫৯; ইব্‌ন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১খ, ৯৮; ইবনুল জাওযী, আল-মুনতাযাম, ১খ, ২২১)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00