📘 সীরাত বিশ্বকোষ > 📄 কুরবানী

📄 কুরবানী


কন্যা আকলিমার বিবাহ লইয়া কাবীল যখন জিদ ধরে তখন আদম (আ) আল্লাহ্র নির্দেশ মুতাবিক হাবীল ও কাবীল উভয়কেই আল্লাহর দরবারে কুরবানী পেশ করিবার নির্দেশ দান করেন, যাহা ইতোপূর্বেই আলোচিত হইয়াছে। উহা হইতে প্রতীয়মান হয় যে, তাঁহার কাল হইতেই কুরবানী প্রথা চালু হয়।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সন্তানদের প্রতি ওসিয়াত

📄 সন্তানদের প্রতি ওসিয়াত


মৃত্যুর পূর্বেই পুত্র-পরিজনের প্রতি প্রয়োজনীয় ওসিয়তের গুরুত্বপূর্ণ বিধানটিও আদম (আ)-এর যুগেই প্রবর্তিত হইয়াছিল। আদম (আ) তাঁহার ইনতিকালের পূর্বেই তাঁহার সন্তান-সন্ততিদের প্রতি তাঁহার পরবর্তী নবী শীছ (আ)-এর প্রতি অনুগত থাকিবার নির্দেশ দিয়া যান।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সাক্ষী রাখা ও দলীল লিখনের বিধান

📄 সাক্ষী রাখা ও দলীল লিখনের বিধান


সূরা আ'রাফের আয়াত উদ্ধৃত করিয়া ইতোপূর্বে আল-বিদায়া ওয়ান নিহায়া, ১খ, ৮৩-তে উদ্ধৃত হাদীছসহ আদম (আ)-এর পুত্র দাউদকে তাঁহার নিজ আয়ু হইতে ৪০ বৎসর দানের ঘটনা বিস্তারিতভাবে আলোচনা করা হইয়াছে। আয়াতে আছে:
وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ .
"আল্লাহ তা'আলা তাহাদেরকেই তাহাদের নিজ সত্তা সম্পর্কে সাক্ষী রাখেন" (৭: ১৭২)।
তারপর' ঐ আয়াতের শেষভাগে স্পষ্টভাবে বলা আছে:
قَالُوا بَلَى شَهِدَنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيمَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غُفِلِينَ.
"তাহারা বলিল, হাঁ, অবশ্যই আমরা সাক্ষী রহিলাম। ইহা এইজন্য যে, তোমরা যেন কিয়ামতের দিন না বল, "আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম" (৭ঃ ১৭২)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মৃত জন্তু, রক্ত ও শূকর মাংস নিষিদ্ধ ও বর্ণমালার ব্যবহার

📄 মৃত জন্তু, রক্ত ও শূকর মাংস নিষিদ্ধ ও বর্ণমালার ব্যবহার


হযরত (আ)-এর রিসালাত ও শরীআতের কথা হযরত আবূ যার (রা) বর্ণিত হাদীছের শেষ অংশে বর্ণিত ইহয়াছেঃ "এবং তাঁহার প্রতি নাযিল করিয়াছেন মৃত জন্তু, রক্ত ও শূকর মাংস ভক্ষণের নিষেধাজ্ঞা এবং বর্ণফল একুশটি পাতায়" (ইনুল আছীর, আল-কামিল, ১খ, বৈরূত)। উক্ত রিওয়য়াত হইতে জানা গেল যে, বর্ণমালাও তাঁহার নিকট প্রত্যাদিষ্ট হইয়াছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00