📘 সীরাত বিশ্বকোষ > 📄 মা হাওয়া (আ) সংক্রান্ত কিছু কথা

📄 মা হাওয়া (আ) সংক্রান্ত কিছু কথা

কুরআন মজীদে বলা হইয়াছে :
يَا بُهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً.
"হে মানব! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন এবং যিনি তাহা হইতে তাহার স্ত্রীকে সৃষ্টি করেন, যিনি তাহাদের দুইজন হইতে বহু নর-নারী ছড়াইয়া দেন" (৪:১)।
উক্ত আয়াত হইতে আমরা জানিতে পারিলামঃ (১) একটিমাত্র মানুষ অর্থাৎ হযরত আদম (আ) হইতে গোটা মানবজাতির সৃষ্টি; (২) হাওয়া (আ) তাঁহারই দেহপিঞ্জর হইতে নির্গত; (৩) হাওয়া বিশ্বের গোটা মানবজাতির মহীয়সী জননী। মহানবী (স) বলেন, "স্ত্রীলোকদের সহিত উত্তম আচরণ করিবে, কেননা নারীকে পাঁজর হইতে সৃষ্টি করা হইয়াছে” (বুখারী ও মুসলিম)।
ইবন ইসহাকের মতে ইহার অর্থ হইল, হাওয়াকে আদমের বাম পাঁজর হইতে সৃষ্টি করা হইয়াছে। কুরতুবী ইহার অর্থ করিয়াছেন, 'স্ত্রীলোককে মূলত পাঁজরের সাথে তুলনা করা হইয়াছে এবং বলা হইয়াছে, স্ত্রীলোকের সৃষ্টির সূচনা পাঁজর থেকেই হইয়াছে এবং ইহাদের অবস্থা পাঁজরের। মত যদি ইহাদের বক্রতাকে সোজা করিতে চাও তবে তাহা ভাঙ্গিয়া যাইবে। অতএব পাঁজরের বক্রতা সত্ত্বেও যেমন তাহা থেকে কাজ নেওয়া হয় এবং ত্রুটি (বক্রতা) দূর করার চেষ্টা করা হয় না, তেমনি স্ত্রীলোকদের সাথেও নম্র ও সহানুভূতিশীল আচরণ করিতে হইবে। যদি তাহাদের সাথে রূঢ় আচরণ করা হয় তবে তাহাদের সাথে সম্বন্ধ মধুর হওয়ার চাইতে বরং আরো তিক্ত হইবে (ফতুহুল বারী, ৬খ, পৃ. ২৮৩-এর বরাতে হিফযুর রহমান, কাসাসুল কুরআন, বাংলা অনু, ১খ, পৃ. ৩৩; ইফা প্রকাশিত, ১ম সং, ১৯৯০ খৃ.)। কুরতুবীর এই বর্ণনায় পাঁজর হইতে স্ত্রীলোক সৃষ্টিকে আক্ষরিক অর্থে গ্রহণ না করিয়া যে রূপক অর্থ গ্রহণ করা হইয়াছে তাহা সুস্পষ্ট।
বাইবেলের বর্ণনায় রহিয়াছে : “পরে সদাপ্রভু বললেন, 'মানুষটির পক্ষে একা থাকা ভাল নয়। আমি তার জন্যে একজন উপযুক্ত সঙ্গী তৈরী করব। সদাপ্রভু মাটি থেকে যেসব ডাঙ্গার জীবজন্তু ও আকাশের পাখি তৈরী করেছিলেন সেগুলো সেই মানুষটির কাছে আসলো। সদাপ্রভু দেখতে চাইলেন তিনি সেগুলোকে কি বলে ডাকেন। তিনি সেইসব জীবন্ত প্রাণীগুলোকে যেটির যে নামে ডাকলেন সেটির সেই নামই হল। তিনি প্রত্যেকটি পোষ মানা ও পোষ না মানা এবং আকাশের পাখির নাম দিলেন। কিন্তু সেগুলোর মধ্যে সেই পুরুষ মানুষটির অর্থাৎ আদমের কোন উপযুক্ত সঙ্গী দেখা গেল না। সেইজন্য সদাপ্রভু আদমের উপর একটা গভীর ঘুমের ভাব আনলেন। আর তাতে তিনি ঘুমিয়ে পড়লেন। তখন তিনি তাঁর একটা পাঁজর তুলে নিয়ে সেই ফাঁকা জায়গাটা বন্ধ করে দিলেন। আদম থেকে তুলে নেওয়া সেই পাঁজরটা দিয়ে সদাপ্রভু একজন স্ত্রীলোক তৈরী করে তাকে আদমের কাছে নিয়ে গেলেন। তাকে দেখে আদম বললেন, এবার হয়েছে। এর হাড়-মাংস আমার হাড়-মাংস থেকেই তৈরী। পুরুষ লোকের দেহের মধ্য থেকে তুলে নেওয়া হয়েছে বলে একে 'স্ত্রীলোক' বলা হয়। এজন্যেই মানুষ মা-বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে আর তারা দু'জন একদেহ হবে” (আদি পুস্তক ২: ১৮-২৫)।
কুরআন, হাদীছ ও বাইবেলের উক্ত বর্ণনা হইতে আক্ষরিক অর্থেই হাওয়া যে আদম (আ)-এর পাঁজর হইতে সৃষ্ট এবং মানবজাতির পরম সম্মানিত আদিমাতা তাহার প্রমাণ পাওয়া যায়। বাইবেলের বর্ণনায় প্রতীয়মান হয় যে, মা হাওয়াই প্রথমে শয়তানের দ্বারা প্ররোচিত হইয়া নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেন এবং তিনিই আদম (আ)-কে নিষিদ্ধ ফল খাইতে প্রলুব্ধ করেন। পক্ষান্তরে আল-কুরআনের বর্ণনায় নিষিদ্ধ ফল খাওয়ার ব্যাপারে শয়তানের প্ররোচনাকেই দায়ী করা হইয়াছে এবং এই ব্যাপারে আদম ও হাওয়া (আ) দুইজনকে সমপর্যায়ে রাখিয়া এমনভাবে ঘটনাটি বিবৃত করা হইয়াছে, যাহাতে এই অপরাধের জন্য কেহ কাহারও উপর নির্ভরশীল বা কেহ কাহারও অগ্রণী বা কেহ কাহারও চাইতে বেশী অপরাধী ছিলেন এমনটি বুঝা যায় না। যেমন আল্লাহ পাক বলিয়াছেন :
فَأَزَلَّهُمَا الشَّيْطَنُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ
"কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কৃত করিল" (২ঃ ৩৬)।
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ .
"শয়তান তাহাদের উভয়কে কুমন্ত্রণা দিল" (৭-২০)।
বরং শয়তানের কুমন্ত্রণা ছিল শিকাররূপে। অন্যত্র আদম (আ)-এর প্রতিই ইঙ্গিত করা হইয়াছেঃ
فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ
"অতঃপর শয়তান তাহাকে কুমন্ত্রণা দিল" (২০: ১২০)।
বরং আরও সুস্পষ্টভাবে আদম (আ)-এর প্রতিই বিস্মৃতি, দৃঢ়তার অভাব এবং বিচ্যুতি আরোপ করা হইয়াছে। যেমন:
وَلَقَدْ عَهِدْنَا إِلَى آدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا .
"আমি তো ইতোপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করিয়াছিলাম, কিন্তু সে ভুলিয়া গিয়াছিল! আমি তাহাকে সংকল্পে দৃঢ় পাই নাই" (২০: ১১৫)।
وَعَطَى آدَمُ رَبُّهُ فَغَوى .
"আদম তাহার প্রতিপালকের হুকুম অমান্য করিল, ফলে সে ভ্রমে পতিত হইল" (২০: ১২১)।
এমতাবস্থায় নিষিদ্ধ গাছের ফল খাইয়া জান্নাত হারোনোর জন্য কেবল মা হাওয়াকে দায়ী করা বাস্তবসম্মত নহে।
আদম (আ)-এর বর্ণনা প্রসঙ্গে ময়ূর, সাপ প্রভৃতি বাইবেলীয় কাহিনী বহুল প্রচলিত। বলা হইয়া থাকে যে, সাপের মুখ গহবরে প্রবেশ করিয়া শয়তান বেহেশতে প্রবেশ করিয়া মা হাওয়াকে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য প্ররোচিত করিয়াছিল। ওস্তয়াসা বা প্ররোচনা দেওয়ার জন্য শয়তানের বেহেশতে প্রবেশের আদৌ কোন প্রয়োজন ছিল না। কেননা তাহার কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু এবং প্ররোচনা দানের শক্তি তাহার প্রার্থনা অনুযায়ী স্বয়ং আল্লাহ তা'আলা তাহার জন্য মঞ্জুর করিয়াছিলেন, যাহা কুরআন শরীফের উদ্ধৃতিসহ পূর্বেই উক্ত হইয়াছে। সুতরাং সে বেহেশতের বাহির হইতেও প্ররোচিত করিতে সক্ষম ছিল। উপরন্ত সাপের মুখে প্রবিষ্ট শয়তানকে দেখিতে মানব চক্ষু ব্যর্থ হইলেও আল্লাহ্র পক্ষ হইতে বেহেশতের জন্য নিযুক্ত ফেরেশতা প্রহরীগণের দৃষ্টি এভাবে এড়াইয়া যাওয়া সম্ভবপর ছিল না। মানবীয় দৃষ্টি সীমাবদ্ধতা ও অক্ষমতার দিকে লক্ষ্য রাখিয়াই যে এরূপ কল্প-কাহিনী গ্রীক ও ভারতীয় উপকথার মত করিয়া রচিত তাহা সহজেই বোধগম্য। তাই আল্লামা হিফযুর রহমান সিউহারভী (র) যথার্থই লিখিয়াছেন:
"তাওরাত ও ইঞ্জীলে সাপ-ময়ূরের কাহিনী বা এই জাতীয় অন্য যে সব উপাখ্যান বর্ণনা করা হয়েছে তার উল্লেখ পবিত্র কুরআন বা হাদীছের কোথাও নেই। এই সব ইসরাঈলী কাহিনী সম্পূর্ণ বানোয়াট ও মনগড়া। এগুলোর ভিত্তি না ইলমে সহীহ-এর উপর প্রতিষ্ঠিত আর না এগুলো বিবেক-বুদ্ধি ও ইতিহাস দ্বারা সমর্থিত। কোন কোন মুফাসসির অবাধে এ সব কাহিনী বর্ণনা করে থাকেন, যার মারাত্মক কুফল এই যে, শুধু সাধারণ মানুষই না, বরং বিশিষ্ট ব্যক্তিরাও এ ধারণা পোষণ করে বসে থাকেন যে, অন্যান্য ইসলামী রিওয়ায়াতের মত এগুলোরও বুঝি কোন সঠিক ভিত্তি রয়েছে” (কাসাসুল কুরআন, বাংলা অনু., ১খ, পৃ. ৪৫, ইফা প্রকাশিত ১ম সংস্করণ, ১৯৯০ ইং)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আদম (আ)-এর ইনতিকাল

📄 আদম (আ)-এর ইনতিকাল

আদম (আ)-এর মৃত্যুর সময় ঘনাইয়া আসিলে তিনি তাঁহার পুত্রদের কাছে জান্নাতী ফলমূল খাওয়ার আগ্রহ ব্যক্ত করেন। পিতার অন্তিম বাসনা পূরণের মানসে তাঁহার পুত্রগণ ফলমূলের সন্ধানে বাহির হইয়া পড়েন। পথে তাহাদের এমন কতিপয় ফেরেশতার সহিত সাক্ষাত হয় যাহাদের সহিত আদম (আ)-এর কাফন, সুগন্ধি দ্রব্যাদি, কয়েকটি কুড়াল-কোদাল এবং মাটি বহনের ঝুড়ি ছিল। ফেরেশতাগণ আদম-সন্তানদের গন্তব্যস্থল ও যাত্রার উদ্দেশ্য সম্পর্কে তাহাদেরকে জিজ্ঞাসা করিল তাঁহারা জানান যে, তাঁহাদের অসুস্থ পিতা জান্নাতী ফল খাওয়ার আগ্রহ ব্যক্ত করিয়াছেন। তাই তাঁহারা সেই ফলমূলের সন্ধানে বাহির হইয়াছেন। ফেরেশতাগণ জানাইলেন যে, এখন আর সেই সময় নাই। আদম (আ)-এর মৃত্যু আসন্ন। সুতরাং তাঁহারা তাঁহাদেরকে ঘরে ফিরিয়া যাইতে বলিলেন। তারপর সত্যসত্যই ফেরেশতাগণ ঐ সমস্ত বস্ত্রসম্ভারসহ আদম (আ)-এর নিকট গিয়া উপস্থিত হন। ফেরেশতাদের এরূপ আগমনে মা হাওয়া (আ) তাহাদের উদ্দেশ্য সম্পর্কে আঁচ করিতে পারিলেন। তিনি তাঁহার প্রিয় স্বামীকে জড়াইয়া ধরিলেন। আদম (আ) বলিলেন, তুমি সরিয়া যাও। কেননা, তোমার পূর্বেই আমার ডাক পড়িয়া গিয়াছে। সুতরাং আমাকে ও আমার পরোয়ারদিগার ফেরেশতাগণকে একান্তে মিলিত হইতে দাও।
এই সময় ফেরেশতাগণ তাঁহার রূহ কবয করেন। তারপর তাঁহাকে গোসল দেওয়াইয়া কাফন পরাইয়া, সুগন্ধি মাখাইয়া, কবর খনন করিয়া যথারীতি জানাযা পড়িয়া দাফন করা হয়। কবরের উপর মাটিচাপা দেওয়ার পর তাহারা আদম-সন্তানদেরকে লক্ষ্য করিয়া বলেন: “হে আদম-সন্তানগণ! ইহাই হইতেছে তোমাদের দাফনের রীতি” (আহমদ, ৫খ, পৃ. ১৩৬)। ইবন কাছীর (র) তদীয় 'আল-বিদায়া ওয়ান নিহায়া' গ্রন্থে উবাই ইব্‌ন কাব (রা)-এর মুখে শ্রুত বিবরণ রূপে ঘটনাটি উদ্ধৃত করিয়া মন্তব্য করেন: 'এই বর্ণনাকে তাঁহার সহিত সম্পর্কিত করার ব্যাপারটি সহীহ' (১খ, পৃ. ৯১)। ইবন আসাকির (র) বর্ণনা করেন: ফেরেশতাগণ আদম (আ)-এর জানাযায় চারবার তাকবীর ধ্বনি উচ্চারণ করিয়াছিলেন (হাকেম, ১খ, ৩৮৫)।
আবু হুরায়রা (রা) বর্ণিত মারফু হাদীছ হইতে জানা যায় যে, লওহে মাহফুযে আদম (আ)-এর বয়স এক হাজার বৎসর লিপিবদ্ধ ছিল। অপরদিকে তাওরাতে আছে, আদম (আ) নয় শত ত্রিশ বৎসরকাল আয়ু লাভ করেন। ইবন কাছীর (র) বলেন: তওরাতের বর্ণনাকে যদি সংরক্ষিত ও বিশুদ্ধ বলিয়া মানিয়া লওয়া হয়, তাহা হইলে বুঝিতে হইবে যে, ইহা হইতেছে আদম (আ)-এর পৃথিবীতে অবতরণের পরবর্তী আয়ুর সৌর বৎসর। চান্দ্র হিসাবে উহার মেয়াদ হয় নয় শত সাতান্ন বৎসর।
ইহার সহিত তৎপূর্বকার বেহেশতে অবস্থানকালীন তেতাল্লিশ বৎসর যোগ করিলে সর্ব সাকুল্যে এক হাজার বৎসরই হয়। ইবন জারীর (র) প্রমুখ এইরূপই বর্ণনা করিয়াছেন। আদম (আ)-এর মৃত্যুর ঐ দিনটি ছিল শুক্রবার (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১খ, পৃ. ৯১-৯২)।
আদম (আ)-এর শবদেহ কোথায় দাফন করা হইয়াছিল সে সম্পর্কে মতভেদ রহিয়াছে। মশহুর হইল, ভারতবর্ষ তথা সরন্দীপের যে পাহাড়ে সর্বপ্রথম তাঁহাকে অবতরণ করান হইয়াছিল, সেখানেই তাঁহাকে দাফন করা হয়। কেহ কেহ মক্কা শরীফের জাবালে আবু কুবায়সকে তাঁহার দাফনস্থল বলিয়াছেন। আবার এরূপও কথিত আছে যে, নূহ (আ) মহাপ্লাবনকালে আদম (আ) ও মা হাওয়ার কফিন জাহাজে তাঁহার সহিত রাখিয়াছিলেন এবং মহাপ্লাবন শেষে তিনি বায়তুল মুকাদ্দাস তাঁহাদেরকে দাফন করেন (তারীখ তাবারী, ১খ, পৃ. ১৬১)।
আতা খুরাসানী বলেন, আদম (আ)-এর মৃত্যুতে গোটা বিশ্ব জগৎ তাঁহার শোকে সপ্তাহ ব্যাপী ক্রন্দন ও শোক পালন করে। ইবন ইসহাক বলেন, আদম (আ)-এর মৃত্যুতে এক সপ্তাহ পর্যন্ত চন্দ্র ও সূর্যের গ্রহণ লাগিয়াছিল (আল-বিদায়া ওয়ান নিহায়া, ১খ, পৃ. ৯১)।
তাঁহার মৃত্যুর এক বৎসর পরে মা-হাওয়াও (আ) ইনতিকাল করেন (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১খ, পৃ. ৯২)।

আদম (আ)-এর মৃত্যুর সময় ঘনাইয়া আসিলে তিনি তাঁহার পুত্রদের কাছে জান্নাতী ফলমূল খাওয়ার আগ্রহ ব্যক্ত করেন। পিতার অন্তিম বাসনা পূরণের মানসে তাঁহার পুত্রগণ ফলমূলের সন্ধানে বাহির হইয়া পড়েন। পথে তাহাদের এমন কতিপয় ফেরেশতার সহিত সাক্ষাত হয় যাহাদের সহিত আদম (আ)-এর কাফন, সুগন্ধি দ্রব্যাদি, কয়েকটি কুড়াল-কোদাল এবং মাটি বহনের ঝুড়ি ছিল। ফেরেশতাগণ আদম-সন্তানদের গন্তব্যস্থল ও যাত্রার উদ্দেশ্য সম্পর্কে তাহাদেরকে জিজ্ঞাসা করিল তাঁহারা জানান যে, তাঁহাদের অসুস্থ পিতা জান্নাতী ফল খাওয়ার আগ্রহ ব্যক্ত করিয়াছেন। তাই তাঁহারা সেই ফলমূলের সন্ধানে বাহির হইয়াছেন। ফেরেশতাগণ জানাইলেন যে, এখন আর সেই সময় নাই। আদম (আ)-এর মৃত্যু আসন্ন। সুতরাং তাঁহারা তাঁহাদেরকে ঘরে ফিরিয়া যাইতে বলিলেন। তারপর সত্যসত্যই ফেরেশতাগণ ঐ সমস্ত বস্ত্রসম্ভারসহ আদম (আ)-এর নিকট গিয়া উপস্থিত হন। ফেরেশতাদের এরূপ আগমনে মা হাওয়া (আ) তাহাদের উদ্দেশ্য সম্পর্কে আঁচ করিতে পারিলেন। তিনি তাঁহার প্রিয় স্বামীকে জড়াইয়া ধরিলেন। আদম (আ) বলিলেন, তুমি সরিয়া যাও। কেননা, তোমার পূর্বেই আমার ডাক পড়িয়া গিয়াছে। সুতরাং আমাকে ও আমার পরোয়ারদিগার ফেরেশতাগণকে একান্তে মিলিত হইতে দাও।
এই সময় ফেরেশতাগণ তাঁহার রূহ কবয করেন। তারপর তাঁহাকে গোসল দেওয়াইয়া কাফন পরাইয়া, সুগন্ধি মাখাইয়া, কবর খনন করিয়া যথারীতি জানাযা পড়িয়া দাফন করা হয়। কবরের উপর মাটিচাপা দেওয়ার পর তাহারা আদম-সন্তানদেরকে লক্ষ্য করিয়া বলেন: “হে আদম-সন্তানগণ! ইহাই হইতেছে তোমাদের দাফনের রীতি”। ইবন কাছীর (র) তদীয় 'আল-বিদায়া ওয়ান নিহায়া' গ্রন্থে উবাই ইব্‌ন কাব (রা)-এর মুখে শ্রুত বিবরণ রূপে ঘটনাটি উদ্ধৃত করিয়া মন্তব্য করেন: 'এই বর্ণনাকে তাঁহার সহিত সম্পর্কিত করার ব্যাপারটি সহীহ' (১খ, পৃ. ৯১)। ইবন আসাকির (র) বর্ণনা করেন: ফেরেশতাগণ আদম (আ)-এর জানাযায় চারবার তাকবীর ধ্বনি উচ্চারণ করিয়াছিলেন।
আবু হুরায়রা (রা) বর্ণিত মারফু হাদীছ হইতে জানা যায় যে, লওহে মাহফুযে আদম (আ)-এর বয়স এক হাজার বৎসর লিপিবদ্ধ ছিল। অপরদিকে তাওরাতে আছে, আদম (আ) নয় শত ত্রিশ বৎসরকাল আয়ু লাভ করেন। ইবন কাছীর (র) বলেন: তওরাতের বর্ণনাকে যদি সংরক্ষিত ও বিশুদ্ধ বলিয়া মানিয়া লওয়া হয়, তাহা হইলে বুঝিতে হইবে যে, ইহা হইতেছে আদম (আ)-এর পৃথিবীতে অবতরণের পরবর্তী আয়ুর সৌর বৎসর। চান্দ্র হিসাবে উহার মেয়াদ হয় নয় শত সাতান্ন বৎসর।
ইহার সহিত তৎপূর্বকার বেহেশতে অবস্থানকালীন তেতাল্লিশ বৎসর যোগ করিলে সর্ব সাকুল্যে এক হাজার বৎসরই হয়। ইবন জারীর (র) প্রমুখ এইরূপই বর্ণনা করিয়াছেন। আদম (আ)-এর মৃত্যুর ঐ দিনটি ছিল শুক্রবার।
আদম (আ)-এর শবদেহ কোথায় দাফন করা হইয়াছিল সে সম্পর্কে মতভেদ রহিয়াছে। মশহুর হইল, ভারতবর্ষ তথা সরন্দীপের যে পাহাড়ে সর্বপ্রথম তাঁহাকে অবতরণ করান হইয়াছিল, সেখানেই তাঁহাকে দাফন করা হয়। কেহ কেহ মক্কা শরীফের জাবালে আবু কুবায়সকে তাঁহার দাফনস্থল বলিয়াছেন। আবার এরূপও কথিত আছে যে, নূহ (আ) মহাপ্লাবনকালে আদম (আ) ও মা হাওয়ার কফিন জাহাজে তাঁহার সহিত রাখিয়াছিলেন এবং মহাপ্লাবন শেষে তিনি বায়তুল মুকাদ্দাস তাঁহাদেরকে দাফন করেন।
আতা খুরাসানী বলেন, আদম (আ)-এর মৃত্যুতে গোটা বিশ্ব জগৎ তাঁহার শোকে সপ্তাহ ব্যাপী ক্রন্দন ও শোক পালন করে। ইবন ইসহাক বলেন, আদম (আ)-এর মৃত্যুতে এক সপ্তাহ পর্যন্ত চন্দ্র ও সূর্যের গ্রহণ লাগিয়াছিল।
তাঁহার মৃত্যুর এক বৎসর পরে মা-হাওয়াও (আ) ইনতিকাল করেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হযরত শীছ (আ)-কে দায়িত্ব অর্পণ ও অন্তিম উপদেশ

📄 হযরত শীছ (আ)-কে দায়িত্ব অর্পণ ও অন্তিম উপদেশ

আদম (আ)-এর অন্তিম শয্যায় তদীয় প্রিয়তম পুত্র শীছ (আ) তাঁহার সেবা-যত্নের জন্য সব সময় পিতার নিকটে অবস্থান করিতেন। তাঁহার অপর ভাইগণ যখন পিতার অন্তিম অভিলাষ পূরণের জন্য ফলমূল সংগ্রহের উদ্দেশে বাহির হইয়া পড়েন, তখনও তিনি পিতার নিকটই ছিলেন। পুত্রদের ফলমূল লইয়া আসিতে বিলম্ব হইলে তিনি শীছ (আ)-কে বলিলেন: সম্ভবত তাহারা আমার জন্য ফলমূল সংগ্রহ করিতে পারিতেছে না। এজন্য বিলম্ব ঘটিতেছে। তুমি বরং অমুক পাহাড়ে গিয়া আল্লাহ্র দরবারে দু'আ কর, হয়তো বা তাহাতে মনোবাঞ্ছা পূর্ণ হইবে।
শীছ (আ) বলিলেন, পিতা! আপনি মানবকূলের আদিপুরুষ। আমারও পিতা। আপনি আল্লাহ্ প্রিয়পাত্র ও মকবুল বান্দা। আপনি নিজে যদি আল্লাহ্র দরবারে হাত তুলেন তাহা হইলে নিশ্চয়ই আল্লাহ তা'আলা আপনাকে ব্যর্থ মনোরথ করিবেন না। প্রত্যুত্তরে আদম (আ) বলিলেন: নিষিদ্ধ গাছের ফল খাইয়া আমি যে অপরাধ করিয়াছি, সেইজন্য আমি আল্লাহ্র দরবারে লজ্জিত, তুমিই বরং দু'আ কর, আল্লাহ নিশ্চয়ই তাহা কবুল করিবেন।
সেমতে শীছ (আ) দু'আ করিলেন। সত্য সত্যই সেই দু'আ কবুল হইল। জিবরাঈল (আ) খাঞ্চা ভর্তি বেহেশতী ফলমূল এক অপূর্ব সুন্দরী বেহেশতী হুরের মাথায় চাপাইয়া লইয়া হাযির হইলেন। হ্ররটি যখন মুখের ঘোমটা খুলিয়া আদম (আ)-এর সম্মুখে আসিল তখন আদম (আ)-এর জিজ্ঞাসার জবাবে জিবরাঈল জানাইলেন: একমাত্র শীছ ছাড়া আপনার অপর সকল পুত্র কন্যা যেহেতু জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করিয়াছেন, তাই শীছের সহিত বিবাহের উদ্দেশে আল্লাহ তা'আলা ইহাকে প্রেরণ করিয়াছেন। সেমতে শীছের সহিত ঐ বেহেশতী হুরের বিবাহ হয় এবং হুরটি যেহেতু আরবীভাষী ছিলেন তাই তাঁহার বংশধরগণ বংশানুক্রমিকভাবে আরবীভাষী হন এবং শেষ নবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (স)-ও তাঁহার অধস্তন পুরুষ। এ হুরের আনীত ফলমূল আদম (আ) তাঁহার উপস্থিত সন্তানদেরকেও খাইতে দেন। ঐ ফলমূল যাহারা খাইয়াছিলেন তাহাদের জ্ঞান-বুদ্ধি বৃদ্ধি পায়। অপর বর্ণনামতে, ঐ হুর তারপর বেহেশতে ফিরিয়া যায়।
ঐ সময় আদম (আ) পুত্রদের উদ্দেশ্য বলেন যে, তাঁহার অন্তিম সময় উপস্থিত। তাঁহার পরে শীছই হইবেন তাঁহার স্থলাভিষিক্ত। সুতরাং সকলে যেন তাঁহাকে অভিভাবকরূপে মান্য করেন এবং তাঁহার নির্দেশনা অনুসারে জীবন-যাপন করেন। অন্য কথায়, ইনতিকালের পূর্বেই আদম (আ) তদীয় পুত্র শীছ (আ)-এর অভিষেক সম্পন্ন করিলেন (দ্র. তর্জমা উর্দু কাসাসুল আম্বিয়া (বৃহৎ কলেবর), গোলাম নবী কুমিল্লায়ী, পৃ. ২০-২১)।

আদম (আ)-এর অন্তিম শয্যায় তদীয় প্রিয়তম পুত্র শীছ (আ) তাঁহার সেবা-যত্নের জন্য সব সময় পিতার নিকটে অবস্থান করিতেন। তাঁহার অপর ভাইগণ যখন পিতার অন্তিম অভিলাষ পূরণের জন্য ফলমূল সংগ্রহের উদ্দেশে বাহির হইয়া পড়েন, তখনও তিনি পিতার নিকটই ছিলেন। পুত্রদের ফলমূল লইয়া আসিতে বিলম্ব হইলে তিনি শীছ (আ)-কে বলিলেন: সম্ভবত তাহারা আমার জন্য ফলমূল সংগ্রহ করিতে পারিতেছে না। এজন্য বিলম্ব ঘটিতেছে। তুমি বরং অমুক পাহাড়ে গিয়া আল্লাহ্র দরবারে দু'আ কর, হয়তো বা তাহাতে মনোবাঞ্ছা পূর্ণ হইবে।
শীছ (আ) বলিলেন, পিতা! আপনি মানবকূলের আদিপুরুষ। আমারও পিতা। আপনি আল্লাহ্ প্রিয়পাত্র ও মকবুল বান্দা। আপনি নিজে যদি আল্লাহ্র দরবারে হাত তুলেন তাহা হইলে নিশ্চয়ই আল্লাহ তা'আলা আপনাকে ব্যর্থ মনোরথ করিবেন না। প্রত্যুত্তরে আদম (আ) বলিলেন: নিষিদ্ধ গাছের ফল খাইয়া আমি যে অপরাধ করিয়াছি, সেইজন্য আমি আল্লাহ্র দরবারে লজ্জিত, তুমিই বরং দু'আ কর, আল্লাহ নিশ্চয়ই তাহা কবুল করিবেন।
সেমতে শীছ (আ) দু'আ করিলেন। সত্য সত্যই সেই দু'আ কবুল হইল। জিবরাঈল (আ) খাঞ্চা ভর্তি বেহেশতী ফলমূল এক অপূর্ব সুন্দরী বেহেশতী হুরের মাথায় চাপাইয়া লইয়া হাযির হইলেন। হ্ররটি যখন মুখের ঘোমটা খুলিয়া আদম (আ)-এর সম্মুখে আসিল তখন আদম (আ)-এর জিজ্ঞাসার জবাবে জিবরাঈল জানাইলেন: একমাত্র শীছ ছাড়া আপনার অপর সকল পুত্র কন্যা যেহেতু জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করিয়াছেন, তাই শীছের সহিত বিবাহের উদ্দেশে আল্লাহ তা'আলা ইহাকে প্রেরণ করিয়াছেন। সেমতে শীছের সহিত ঐ বেহেশতী হুরের বিবাহ হয় এবং হুরটি যেহেতু আরবীভাষী ছিলেন তাই তাঁহার বংশধরগণ বংশানুক্রমিকভাবে আরবীভাষী হন এবং শেষ নবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (স)-ও তাঁহার অধস্তন পুরুষ। এ হুরের আনীত ফলমূল আদম (আ) তাঁহার উপস্থিত সন্তানদেরকেও খাইতে দেন। ঐ ফলমূল যাহারা খাইয়াছিলেন তাহাদের জ্ঞান-বুদ্ধি বৃদ্ধি পায়। অপর বর্ণনামতে, ঐ হুর তারপর বেহেশতে ফিরিয়া যায়।
ঐ সময় আদম (আ) পুত্রদের উদ্দেশ্য বলেন যে, তাঁহার অন্তিম সময় উপস্থিত। তাঁহার পরে শীছই হইবেন তাঁহার স্থলাভিষিক্ত। সুতরাং সকলে যেন তাঁহাকে অভিভাবকরূপে মান্য করেন এবং তাঁহার নির্দেশনা অনুসারে জীবন-যাপন করেন। অন্য কথায়, ইনতিকালের পূর্বেই আদম (আ) তদীয় পুত্র শীছ (আ)-এর অভিষেক সম্পন্ন করিলেন।
হাবীল ও কাবীলের পর শীছই ছিলেন আদম (আ)-এর সন্তানদের মধ্যে বয়োজ্যেষ্ঠ। শীছ (আ)-এর জন্মগ্রহণের পর আদম ও হাওয়া (আ)-এর পুত্র বিরহ বেদনা অনেকটা লাঘব হইয়াছিল। এইজন্য জন্মের পর হইতেই তিনি পিতা-মাতার অতি আদরের সন্তান। শীছ শব্দের অর্থই হইতেছে 'আল্লাহ্র দান'। মুহাম্মাদ ইবন ইসহাক বলেন, "আদম (আ)- এর মৃত্যুর সময় ঘনাইয়া আসিলে তিনি শীছকে তাঁহার স্থলাভিষিক্ত করেন এবং তাঁহাকে দিরারাত্রির প্রহরসমূহ সম্পর্কে জ্ঞানদান করেন এবং পরবর্তী কালে ঘটিতব্য মহাপ্লাবনের ব্যাপারে অবহিত করেন।
নবুওয়তী ধারার একটি চিরাচরিত নিয়ম হইল, পূর্ববর্তী নবী ইনতিকালের পূর্বেই তাঁহার পরবর্তী নবী সম্পর্কে আপন উম্মতদেরকে অবহিত করিবেন। আদি মানব ও আদি নবী হযরত আদম (আ) তাঁহার মৃত্যুর পূর্বেই যোগ্যতম পুত্র শীছ (আ)-কে স্থলাভিষিক্ত করিয়া সেই ধারারই সূত্রপাত করিয়া যান।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আদম (আ)-এর নবুওয়াত ও রিসালাত

📄 আদম (আ)-এর নবুওয়াত ও রিসালাত

নবী হিসাবে প্রত্যক্ষভাবে কুরআনুল করীমে আদম (আ)-এর উল্লেখ না থাকিলেও পরোক্ষভাবে তাঁহার উল্লেখ আছে।
إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعُلَمِينَ .
"নিশ্চয়ই আল্লাহ্ আদমকে, নূহকে ও ইবরাহীমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করিয়াছেন" (৩: ৩৩)।
উক্ত আয়াতে নবী ও রাসূলরূপে নূহ ও ইরাহীম (আ)-এর সহিত সমপর্যায়ে আদম (আ)-এর উল্লেখ করা হইয়াছে। আল্লামা শাব্বীর আহমাদ উছমানী বলেন, "আল্লাহ তা'আলার এই মনোনীতকরণ ও নির্বাচিতকরণ জনিত সম্মানদান, যাহাকে আমরা 'নবুওয়াত' অভিধায় অভিহিত করিয়া থাকি" (তাফসীরে উছমানী, পৃ. ৬৯, পাদটীকা ৮)।
হযরত আবূ যার গিফারী (রা) বর্ণিত হাদীছে আছেঃ
قلت يا رسول الله أرأيت آدم نبيا كان قال نعم نبيا ورسولا يكلم الله قبيلا
"আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! নবীগণের মধ্যে সর্বপ্রথম নবী কে? তিনি বলিলেন, আদম (আ)। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তিনি কি নবী ছিলেন? রাসূলুল্লাহ (স) বলিলেন : হাঁ, নবী ছিলেন। তাঁহার সাথে স্বয়ং আল্লাহ তা'আলা কথা বলিয়াছেন” (আহমাদ, ৫খ, ১৬৬, ১৭৮, ১৭৯)।
উক্ত হাদীছখানা উদ্ধৃত করিয়া আবূ বকর জাবির আল-জাযাইরী লিখেন, উক্ত মরফু' হাদীছে আদম (আ)-কে আল্লাহ তা'আলার কালাম-ধন্য ও ওহীপ্রাপ্ত নবীরূপে বর্ণনা করা হইয়াছে (আবূ বকর আল-জাযাইয়ী, আকীদাতুল-মুমিন, পৃ. ২৬৬; মাকতাবাতুল কুল্লিয়াতিল আযহারিয়া, ১ম সং, কায়রো, ১৩৯৭ হি.)।
মুহাম্মাদ আলী আস-সাবৃনী এতসম্পর্কে আরও স্পষ্টভাবে লিখিয়াছেন: ইহা নিশ্চিত যে, আদম (আ) নবীগণের অন্তর্ভুক্ত। ইহা জমহুর উলামার সর্ববাদীসম্মত অভিমত। কোন আলেমই এই মতের বিরোধিতা করেন নাই। তবে তিনি রাসূল ছিলেন কিনা সে সম্পর্কে মতভেদ আছে। তাঁহার নবুওয়াত সম্পর্কে আল-কিতাব ও সুন্নাহতে বর্ণনা আসিয়াছে। তবে আল-কুরআনে উহার সুস্পষ্ট উল্লেখ নাই। তাই আদম (আ) সম্পর্কে ঠিক ঐভাবে নবুওয়াতের উল্লেখ করা হয় নাই যেমনটি অন্যদের ব্যাপারে, যেমন ইবরাহীম, ইসমাঈল, মূসা ও ঈসা (আ) প্রমুখ নবীগণের ব্যাপারে করা হইয়াছে। কিন্তু ইহা উল্লিখিত হইয়াছে যে, আল্লাহ তা'আলা প্রত্যক্ষভাবে তাঁহাকে সম্বোধন করিয়াছেন এবং ঐ সম্বোধনের মাধ্যমে তাঁহাকে শরীআত দান করিয়াছেন। তাহাতে তিনি তাঁহার প্রতি আদেশ করিয়াছেন, নিষেধ করিয়াছেন। তাঁহার জন্য অনেক কিছুকে হালাল এবং অনেক কিছুকে হারাম করিয়াছেন। তাঁহার প্রতি কোন রাসূল বা বাহক না পাঠাইয়া তিনি এই সমস্ত করিয়াছেন। উহাই তাঁহার নবুওয়াত বা তিনি নবী হওয়ার অর্থ, যেমনটি আমরা ইতোপূর্বে উল্লেখ করিয়াছি (আন-নবুওয়াতু ওয়াল আম্বিয়া, পৃ. ১২৪-১২৫, ২য় সংস্করণ, মক্কা ১৪০০/১৯৮০)।
আলিমগণের অনেকেই তাঁহাকে 'রাসূল' বলিয়াছেন। তাঁহাদের মতে তিনি তদীয় সন্তান-সন্তুতি ও বংশধরগণের প্রতি প্রেরিত হইয়াছিলেন। অন্য আলিমগণ তাঁহাকে 'নবী' বলিয়া থাকেন। তাঁহাদের দলীল হইতেছে সহীহ মুসলিমের বর্ণিত শাফাআত সংক্রান্ত হাদীছ যাহাতে উল্লিখিত হইয়াছে, কিয়ামতে মহা পেরেশানীর দিনে ওষ্ঠাগতপ্রাণ হইয়া লোকজন নূহ (আ)-এর কাছে ছুটিয়া যাইবে এবং তাঁহাকে সম্বোধন করিয়া বলিবেঃ "আপানিই পৃথিবী বক্ষে প্রেরিত প্রথম রাসূল"। আদম (আ) যদি রাসূলই হইতেন তাহা হইলে এরূপ বলা হইত না।
যাঁহারা তাঁহাকে রাসূল বলিয়া থাকেন তাঁহারা ইহার জবাব দেন এইভাবে, যে মহাপ্লাবনের পর মানবজাতির পৃথিবীতে নূতনভাবে পুনর্বাসনের পর তিনিই প্রথম রাসূল, উক্ত কথা দ্বারা সেদিকেই ইঙ্গিত করা হইয়াছে। এবম্বিধ যুক্তি প্রদর্শনের পর আল-জাযাইরী তাঁহার অভিমত ব্যক্ত করিয়াছেন এইভাবে: তবে তিনি যে রাসূল ছিলেন এই অভিমতই অগ্রগণ্য" (আকীদাতুল মুমিন, পৃ. ১২৫)। এ ব্যাপারে আরও দলীল নিম্নে উক্ত হইল:
(১) আল্লাহ তা'আলা আদম-হাওয়াকে পৃথিবীতে প্রেরণকালে বলিয়া দেন:
فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَى فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ .
"পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোন নির্দেশ আসিবে, তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না” (২ঃ ৩৮)।
উক্ত আয়াতে ىٰدُه বা নির্দেশনা প্রেরণের কথা বলিয়া আসলে তিনি যে নবুওয়াত বা রিসালাতের দায়িত্ব লাভ করিবেন সেই আশ্বাসই দেওয়া হইয়াছিল।
(২) অন্য আয়াতে সুস্পষ্টভাবে সেই কথাটিই বলা হইয়াছে এইভাবেঃ
وَعَصَى آدَمُ رَبَّهُ فَغَولى ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَى .
"আদম তাহার প্রতিপালকের হুকুম অমান্য করিল, ফলে সে ভ্রমে পতিত হইল। ইহার পর তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন, তাহার তওবা কবুল করিলেন ও তাহাকে পথনির্দেশ করিলেন" (২০: ১২১-১২২)।
মুহাম্মাদ আলী সাবৃনীর ভাষায়: "এই মনোনীতকরণই ছিল তাঁহাকে নবুওয়াত ও রিসালাত দান করা (আন্-নুবুওয়াতু ওয়াল আম্বিয়া, পৃ. ১২৫)।
(৩) আবূ সাঈদ খুদরী (রা) বর্ণিত হাদীছে আছে, রাসূলুল্লাহ (স) বলেন: "কিয়ামতের দিন আমিই হইব আদম-সন্তানদের তথা সমস্ত মানবজাতির সর্দার। ইহা আমার অহংকার নহে। আমার হাতেই থাকিবে আল্লাহর প্রশস্তির পতাকা। ইহা আমার অহংকার নহে। সেদিন আদমসহ সকল নবীই আমার পতাকাতলে থাকিবেন” (মুসনাদে আহমাদ, ৩খ, পৃ. ২)।
ইবন মাজা এবং তিরমিযীও হাদীছটি রিওয়ায়াত করিয়াছেন এবং তিরমিযী ইহাকে রীতিমত 'হাসান-সহীহ' পর্যায়ের হাদীছ বলিয়া অভিহিত করিয়াছেন (মাহমূদ মুহাম্মাদ খাত্তাব সুবকী কৃত আদ-দীন আল-খালিস, ১খ, পৃ. ৭৪, ৪র্থ সং, কায়রো)।
তাবারীর বর্ণনায় সুস্পষ্টভাবে উল্লিখিত হইয়াছে: "আল্লাহ তা'আলা যখন আদমকে পৃথিবীর রাজত্ব দান করিলেন তখন তিনি তাঁহাকে নবুওয়াতও দান করেন এবং তাঁহাকে তাঁহার সন্তানদের প্রতি রাসূল হিসাবে প্রেরণ করেন। তিনি তাঁহার প্রতি একুশখানা সহীফা (পুস্তিকা) অবতীর্ণ করেন। তিনি স্বহস্তে তাহা লিপিবদ্ধ করেন এবং জিব্রাঈল (আ) তাঁহাকে এগুলি শিক্ষা দান করেন" (দ্র. তাবারীর-তারীখ, ১খ, পৃ. ১৫০; আল-মুনতাসার, ১খ, পৃ. ২২১)।

নবী হিসাবে প্রত্যক্ষভাবে কুরআনুল করীমে আদম (আ)-এর উল্লেখ না থাকিলেও পরোক্ষভাবে তাঁহার উল্লেখ আছে।
إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعُلَمِينَ .
"নিশ্চয়ই আল্লাহ্ আদমকে, নূহকে ও ইবরাহীমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করিয়াছেন" (৩: ৩৩)।
উক্ত আয়াতে নবী ও রাসূলরূপে নূহ ও ইরাহীম (আ)-এর সহিত সমপর্যায়ে আদম (আ)-এর উল্লেখ করা হইয়াছে। আল্লামা শাব্বীর আহমাদ উছমানী বলেন, "আল্লাহ তা'আলার এই মনোনীতকরণ ও নির্বাচিতকরণ জনিত সম্মানদান, যাহাকে আমরা 'নবুওয়াত' অভিধায় অভিহিত করিয়া থাকি"।
হযরত আবূ যার গিফারী (রা) বর্ণিত হাদীছে আছেঃ
قلت يا رسول الله أرأيت آدم نبيا كان قال نعم نبيا ورسولا يكلم الله قبيلا
"আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! নবীগণের মধ্যে সর্বপ্রথম নবী কে? তিনি বলিলেন, আদম (আ)। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তিনি কি নবী ছিলেন? রাসূলুল্লাহ (স) বলিলেন : হাঁ, নবী ছিলেন। তাঁহার সাথে স্বয়ং আল্লাহ তা'আলা কথা বলিয়াছেন” (আহমাদ, ৫খ, ১৬৬, ১৭৮, ১৭৯)।
উক্ত হাদীছখানা উদ্ধৃত করিয়া আবূ বকর জাবির আল-জাযাইরী লিখেন, উক্ত মরফু' হাদীছে আদম (আ)-কে আল্লাহ তা'আলার কালাম-ধন্য ও ওহীপ্রাপ্ত নবীরূপে বর্ণনা করা হইয়াছে।
মুহাম্মাদ আলী আস-সাবৃনী এতসম্পর্কে আরও স্পষ্টভাবে লিখিয়াছেন: ইহা নিশ্চিত যে, আদম (আ) নবীগণের অন্তর্ভুক্ত। ইহা জমহুর উলামার সর্ববাদীসম্মত অভিমত। কোন আলেমই এই মতের বিরোধিতা করেন নাই। তবে তিনি রাসূল ছিলেন কিনা সে সম্পর্কে মতভেদ আছে। তাঁহার নবুওয়াত সম্পর্কে আল-কিতাব ও সুন্নাহতে বর্ণনা আসিয়াছে। তবে আল-কুরআনে উহার সুস্পষ্ট উল্লেখ নাই। তাই আদম (আ) সম্পর্কে ঠিক ঐভাবে নবুওয়াতের উল্লেখ করা হয় নাই যেমনটি অন্যদের ব্যাপারে, যেমন ইবরাহীম, ইসমাঈল, মূসা ও ঈসা (আ) প্রমুখ নবীগণের ব্যাপারে করা হইয়াছে। কিন্তু ইহা উল্লিখিত হইয়াছে যে, আল্লাহ তা'আলা প্রত্যক্ষভাবে তাঁহাকে সম্বোধন করিয়াছেন এবং ঐ সম্বোধনের মাধ্যমে তাঁহাকে শরীআত দান করিয়াছেন। তাহাতে তিনি তাঁহার প্রতি আদেশ করিয়াছেন, নিষেধ করিয়াছেন। তাঁহার জন্য অনেক কিছুকে হালাল এবং অনেক কিছুকে হারাম করিয়াছেন। তাঁহার প্রতি কোন রাসূল বা বাহক না পাঠাইয়া তিনি এই সমস্ত করিয়াছেন। উহাই তাঁহার নবুওয়াত বা তিনি নবী হওয়ার অর্থ, যেমনটি আমরা ইতোপূর্বে উল্লেখ করিয়াছি।
আলিমগণের অনেকেই তাঁহাকে 'রাসূল' বলিয়াছেন। তাঁহাদের মতে তিনি তদীয় সন্তান-সন্তুতি ও বংশধরগণের প্রতি প্রেরিত হইয়াছিলেন। অন্য আলিমগণ তাঁহাকে 'নবী' বলিয়া থাকেন। তাঁহাদের দলীল হইতেছে সহীহ মুসলিমের বর্ণিত শাফাআত সংক্রান্ত হাদীছ যাহাতে উল্লিখিত হইয়াছে, কিয়ামতে মহা পেরেশানীর দিনে ওষ্ঠাগতপ্রাণ হইয়া লোকজন নূহ (আ)-এর কাছে ছুটিয়া যাইবে এবং তাঁহাকে সম্বোধন করিয়া বলিবেঃ "আপানিই পৃথিবী বক্ষে প্রেরিত প্রথম রাসূল"। আদম (আ) যদি রাসূলই হইতেন তাহা হইলে এরূপ বলা হইত না।
যাঁহারা তাঁহাকে রাসূল বলিয়া থাকেন তাঁহারা ইহার জবাব দেন এইভাবে, যে মহাপ্লাবনের পর মানবজাতির পৃথিবীতে নূতনভাবে পুনর্বাসনের পর তিনিই প্রথম রাসূল, উক্ত কথা দ্বারা সেদিকেই ইঙ্গিত করা হইয়াছে। এবম্বিধ যুক্তি প্রদর্শনের পর আল-জাযাইরী তাঁহার অভিমত ব্যক্ত করিয়াছেন এইভাবে: তবে তিনি যে রাসূল ছিলেন এই অভিমতই অগ্রগণ্য"। এ ব্যাপারে আরও দলীল নিম্নে উক্ত হইল:
(১) আল্লাহ তা'আলা আদম-হাওয়াকে পৃথিবীতে প্রেরণকালে বলিয়া দেন:
فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَى فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ .
"পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোন নির্দেশ আসিবে, তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না” (২ঃ ৩৮)।
উক্ত আয়াতে ىٰدُه বা নির্দেশনা প্রেরণের কথা বলিয়া আসলে তিনি যে নবুওয়াত বা রিসালাতের দায়িত্ব লাভ করিবেন সেই আশ্বাসই দেওয়া হইয়াছিল।
(২) অন্য আয়াতে সুস্পষ্টভাবে সেই কথাটিই বলা হইয়াছে এইভাবেঃ
وَعَصَى آدَمُ رَبَّهُ فَغَولى ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَى .
"আদম তাহার প্রতিপালকের হুকুম অমান্য করিল, ফলে সে ভ্রমে পতিত হইল। ইহার পর তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন, তাহার তওবা কবুল করিলেন ও তাহাকে পথনির্দেশ করিলেন" (২০: ১২১-১২২)।
মুহাম্মাদ আলী সাবৃনীর ভাষায়: "এই মনোনীতকরণই ছিল তাঁহাকে নবুওয়াত ও রিসালাত দান করা।
(৩) আবূ সাঈদ খুদরী (রা) বর্ণিত হাদীছে আছে, রাসূলুল্লাহ (স) বলেন: "কিয়ামতের দিন আমিই হইব আদম-সন্তানদের তথা সমস্ত মানবজাতির সর্দার। ইহা আমার অহংকার নহে। আমার হাতেই থাকিবে আল্লাহর প্রশস্তির পতাকা। ইহা আমার অহংকার নহে। সেদিন আদমসহ সকল নবীই আমার পতাকাতলে থাকিবেন”।
ইবন মাজা এবং তিরমিযীও হাদীছটি রিওয়ায়াত করিয়াছেন এবং তিরমিযী ইহাকে রীতিমত 'হাসান-সহীহ' পর্যায়ের হাদীছ বলিয়া অভিহিত করিয়াছেন।
তাবারীর বর্ণনায় সুস্পষ্টভাবে উল্লিখিত হইয়াছে: "আল্লাহ তা'আলা যখন আদমকে পৃথিবীর রাজত্ব দান করিলেন তখন তিনি তাঁহাকে নবুওয়াতও দান করেন এবং তাঁহাকে তাঁহার সন্তানদের প্রতি রাসূল হিসাবে প্রেরণ করেন। তিনি তাঁহার প্রতি একুশখানা সহীফা (পুস্তিকা) অবতীর্ণ করেন। তিনি স্বহস্তে তাহা লিপিবদ্ধ করেন এবং জিব্রাঈল (আ) তাঁহাকে এগুলি শিক্ষা দান করেন"।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00