📄 সূর্যগ্রহণের সালাত পড়ার পদ্ধতি
সূর্যগ্রহণের সালাত দু' রাকআত। এই সালাতের ক্বিরাআত উচ্চ স্বরে পড়বে। প্রথম রাকআতে সূরায়ে ফাতিহা ও দীর্ঘ একটি সূরা পড়বে। যেমন সূরায়ে বাক্বারা বা এ রকম অন্য সূরা। এরপর কিয়ামের মতই দীর্ঘ রুকু' করবে। এরপর রَبَّنَا لَكَ الْحَمْدُ বলে سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَه বলে মাথা তুলবে। এরপর সূরায়ে ফাতিহা ও আগের সূরা থেকে ছোট একটি সূরা পড়বে। এরপর রুকু' করবে। রুকু' তে দীর্ঘক্ষণ থাকবে। রَبَّنَا لَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ বলে سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَه বলে মাথা উঠাবে। এরপর দীর্ঘ দুটি সেজদা করবে। দু' সেজদার মাঝখানের বৈঠক লম্বা করবে না। এরপর প্রথম রাকআতের মতই দীর্ঘ দুটি রুকু' ও দুটি সেজদা দিয়ে দ্বিতীয় রাকআত আদায় করবে। এরপর তাশাহহুদ পড়ে সালাম ফেরাবে। এই সালাত জামাতের সাথে পড়বে। একাকী পড়াও জায়েয।
সূর্যগ্রহণ শেষ হওয়ার আগেই যদি সালাত শেষ হয়ে যায়, তা হলে দোয়া ও যিকরে লেগে যাবে। আর যদি সালাতে থাকতে থাকতেই সূর্যগ্রহণ শেষ হয়ে যায়, তা হলে সংক্ষেপে বাকি সালাত শেষ করবে, সালাত ছেড়ে দেবে না।