📘 শুধু তাঁরই ইবাদাত 📄 নফল সালাত দু' প্রকার

📄 নফল সালাত দু' প্রকার


এক প্রকার হল নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত। এগুলোকে ‘নাওয়াফেলে মুকাইয়্যাদা’ বলা হয়। যেমন দোহার সালাত, বিতরের সালাত।
আরেক প্রকার হল, যা কোনো সময়ের সাথে নির্দিষ্ট নয়। এগুলোকে বলা হয় 'নাওয়াফেলে মুতলাকা'।

📘 শুধু তাঁরই ইবাদাত 📄 বিতরের সালাত ও তার আহকাম

📄 বিতরের সালাত ও তার আহকাম


বিতরের সালাত আদায় করা খুবই সহজ। কিন্তু এর সওয়াব অনেক বেশি। এ কারণে যে ব্যক্তি এ সালাত আদায় করে না, সে নিন্দিত। ইমাম আহমদ বলেন-
'ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি বিতরের সালাত পড়ে না, সে মন্দ লোক। তার সাক্ষ্য গ্রহণ করা ঠিক নয়।'¹⁸

বিতরের ওয়াক্ত শুরু হয় ইশার সালাতের পর থেকে। ফজরের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াক্ত থাকে।

বিতরের সর্বনিম্ন রাকআত হল এক, আর সর্বোচ্চ হল এগারো রাকআত। তবে আরও বেশিও পড়া যায়। দু' রাকআত দু' রাকআত করে পড়বে। শেষে এক রাকআত দ্বারা বিতর করবে। তিন রাকআত বিতরও পড়া যাবে।¹⁹ দু' রাকআত পড়ে সালাম ফেরাবে।²⁰ এরপর শুধু তৃতীয় রাকআত পড়বে। প্রথম রাকআতে সূরায়ে আ'লা, দ্বিতীয় রাকআতে সূরায়ে কাফেরুন এবং তৃতীয় রাকআতে সূরায়ে ইখলাস পড়া মুস্তাহাব।

মুস্তাহাব হল [শেষ রাকআতে] উভয় হাত উঠানো এবং রুকু'র পর কুনুত পড়া।²¹ তাতে আল্লাহর নিকট এই দোয়া করবে- اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَن تَوَلَّيْتَ، وبارك لي فيما أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ ما قَضَيْتَ، فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ.

টিকাঃ
১৮. হানাফী আলেমদের মতে বিতরের সালাত ওয়াজিব।
১৯. হানাফী আলেমদের মতে, বিতরের সর্বনিম্ন রাকআত; তিন রাকআত।
২০. হানাফী আলেমদের মতে সালাম না ফিরিয়ে তৃতীয় রাকআতের জন্য দাঁড়িয়ে যাবে।
২১. তাঁদের মতে রুকুর আগেই কুনুত পড়তে হবে এবং কুনুত পড়া ওয়াজিব।

ফন্ট সাইজ
15px
17px