📄 আসরের ওয়াক্ত
যোহরের ওয়াক্তের পর থেকে আসরের ওয়াক্ত শুরু হয়। আর সূর্যাস্ত পর্যন্ত এই সালাতের ওয়াক্ত থাকে। তবে এই সালাত আওয়াল ওয়াক্তে আগেভাগে পড়ে নেওয়া সুন্নত।
📄 মাগরিবের ওয়াক্ত
সূর্যাস্তের পর থেকে মাগরিবের ওয়াক্ত শুরু। আর পশ্চিমাকাশের সাদা রং দূর হয়ে কালো হওয়া পর্যন্ত সালাতের ওয়াক্ত থাকে।
📄 ইশার ওয়াক্ত
মাগরিবের সালাতের পর থেকে এই সালাতের ওয়াক্ত শুরু হয়। আর বাকি থাকে ফজরের আগ পর্যন্ত। তবে অর্ধেক রাতের আগেই পড়ে নেওয়া চাই।
📄 ফজরের ওয়াক্ত
সুবহে সাদিক হলেই এই সালাতের ওয়াক্ত শুরু হয়। সূর্যোদয় পর্যন্ত বাকি থাকে।