📘 শুধু তাঁরই ইবাদাত 📄 যোহরের ওয়াক্ত

📄 যোহরের ওয়াক্ত


সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ার পর এই সালাতের ওয়াক্ত শুরু হয়। প্রত্যেক বস্তুর ছায়া তার আসল ছায়া [ঠিক দ্বিপ্রহরে যে পরিমাণ ছায়া হয়,] ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত এই সালাতের ওয়াক্ত থাকে।

📘 শুধু তাঁরই ইবাদাত 📄 আসরের ওয়াক্ত

📄 আসরের ওয়াক্ত


যোহরের ওয়াক্তের পর থেকে আসরের ওয়াক্ত শুরু হয়। আর সূর্যাস্ত পর্যন্ত এই সালাতের ওয়াক্ত থাকে। তবে এই সালাত আওয়াল ওয়াক্তে আগেভাগে পড়ে নেওয়া সুন্নত।

📘 শুধু তাঁরই ইবাদাত 📄 মাগরিবের ওয়াক্ত

📄 মাগরিবের ওয়াক্ত


সূর্যাস্তের পর থেকে মাগরিবের ওয়াক্ত শুরু। আর পশ্চিমাকাশের সাদা রং দূর হয়ে কালো হওয়া পর্যন্ত সালাতের ওয়াক্ত থাকে।

📘 শুধু তাঁরই ইবাদাত 📄 ইশার ওয়াক্ত

📄 ইশার ওয়াক্ত


মাগরিবের সালাতের পর থেকে এই সালাতের ওয়াক্ত শুরু হয়। আর বাকি থাকে ফজরের আগ পর্যন্ত। তবে অর্ধেক রাতের আগেই পড়ে নেওয়া চাই।

ফন্ট সাইজ
15px
17px