📘 শুধু তাঁরই ইবাদাত 📄 গোসলের ধারাবাহিক বর্ণনা

📄 গোসলের ধারাবাহিক বর্ণনা


প্রথমে মনে মনে নিয়্যত করে নেবে।

এরপর বিসমিল্লাহ পড়বে। উভয় হাত তিন বার করে ধৌত করবে, এবং লজ্জাস্থান ধুয়ে নেবে।

এরপর পূর্ণরূপে অযু করে নেবে।

এরপর মাথায় তিন বার পানি ঢালবে। চুলের গোড়ায় ভালভাবে পানি পৌঁছাবে।

এরপর পুরো দেহে পানি ঢালবে। দু' হাত দিয়ে দেহ মলবে, যেন দেহে ভালভাবে পানি পৌঁছয়।

চুলের গোড়া, বা দেহের যেসব অঙ্গে পানি সহজে পৌঁছয় না, যেমন বগলের নীচে, গলার নীচে, নাভীর ভিতর, হাঁটুর ভাঁজ ইত্যাদিতে, সেগুলোতে যত্নসহকারে পানি পৌঁছানো জরুরি। ঘড়ি বা আংটি পরিধান করা থাকলে ভালভাবে নেড়েচেড়ে সেগুলোর নীচে পানি পৌঁছাবে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية