📄 আল্লাহর প্রতি ঈমান
আল্লাহর প্রতি ঈমান ও তাওয়াক্কুলের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, إِنَّهُ لَيْসَ لَهُ سُلْطَانُ عَلَى الَّذِينَ ءَامَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ "শয়তানের কোনো আধিপত্য নেই তাদের ওপর, যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে।”[১৭]
টিকাঃ
[১৭] সূরা আন-নাহল: ৯৯
📄 সঠিক উৎস থেকে শরয়ী ইলম অর্জন করা
সঠিক উৎস থেকে শরয়ী ইলম অর্জন করা
📄 ইখলাসের সাথে দ্বীন পালন
কুরআনে আছে, শয়তান বলেছিল, لأُغْوِيَنَّهُم أَجْمَعِينَ إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ "তাদের সকলকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে যারা আপনার মুখলিস (একনিষ্ঠ) বান্দা তাদের ছাড়া।”[১৮]
উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, “তোমাদের হিসাব নেওয়া হবে, তার আগেই তোমরা নিজেদের হিসাব নাও; তোমাদের আমল পরিমাপ করা হবে, তার আগেই তোমরা নিজেরা পরিমাপ করো। কারণ আজকের হিসাব আগামী কালের হিসাবের তুলনায় সহজতর।”
হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, “মুসলিম এমন হতে পারে না যে, সে আত্মসমালোচনা করে না। মুসলিম এমন হতে পারে না—যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই খাবে, যা ইচ্ছা তাই পান করবে। পাপাচারী শুধু সামনে চলে, নিজের হিসাব নেয় না।”
টিকাঃ
[১৮] সূরা আল-হিজর : ৪০; সূরা আস-সাফফাত: ৪০; ৭৪; ১২৮, ১৬০
📄 আল্লাহ তাআলার যিকির করা এবং শয়তানের থেকে পানাহ চাওয়া
আল্লাহ তাআলা বলেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ "আর শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা যখন তোমাকে আঘাত করে তখন আল্লাহর কাছে আশ্রয়গ্রহণ করো। নিঃসন্দেহে তিনিই সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।”[১৯]
তেমনি 'মুআওওয়াযাতাইন' তথা সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা। কেননা হাদীসে এ দুটি সূরার ফযীলত বর্ণিত হয়েছে, আর এ দুটি সূরা শয়তান থেকে সুরক্ষা দেয়। তেমনি আয়াতুল কুরসীও। আয়াতুল কুরসী শয়তান থেকে সুরক্ষা দেয়।
টিকাঃ
[১৯] সূরা আল-আ'রাফ: ২০০