📘 শয়তানের ফাঁদ > 📄 দ্বিতীয় পদক্ষেপ : বিদআত

📄 দ্বিতীয় পদক্ষেপ : বিদআত


শয়তান মানুষকে দিয়ে বিদআতী কাজকর্ম করায় এবং বিভিন্ন বিদআতকে প্রায়োগিক রূপ দেয়। তবে ব্যক্তি যদি আহলুস সুন্নতের লোক হয়, তখন সে এখানেও ব্যর্থ হয় এবং পরবর্তী পদক্ষেপের দিকে অগ্রসর হয়।

📘 শয়তানের ফাঁদ > 📄 তৃতীয় পদক্ষেপ : কবীরা গুনাহ ও নাফরমানিসমূহ

📄 তৃতীয় পদক্ষেপ : কবীরা গুনাহ ও নাফরমানিসমূহ


শয়তানের তৃতীয় ধাপ হলো সে মানুষকে দিয়ে কবীরা গুনাহ ও আল্লাহর অবাধ্যতা করায়। আল্লাহ তাআলা যদি ব্যক্তিকে নাফরমানি ও গোনাহ থেকে হিফাজত করেন, তাহলে শয়তান ভিন্ন পন্থা অবলম্বন করে; তবে হাল ছাড়ে না।

📘 শয়তানের ফাঁদ > 📄 চতুর্থ পদক্ষেপ : সগীরাহ গোনাহ

📄 চতুর্থ পদক্ষেপ : সগীরাহ গোনাহ


চতুর্থ পদক্ষেপে শয়তান মানুষকে দিয়ে সগীরাহ বা ছোট ছোট গুনাহ করায়। আল্লাহ যদি ব্যক্তিকে সগীরাহ গুনাহ থেকেও হিফাজত করেন, তখন শয়তান মানুষকে অন্য কৌশলে (বিভ্রান্ত করতে) ব্যস্ত হয়ে পড়ে।

📘 শয়তানের ফাঁদ > 📄 পঞ্চম পদক্ষেপ : বৈধ কাজে ব্যস্ত রাখা

📄 পঞ্চম পদক্ষেপ : বৈধ কাজে ব্যস্ত রাখা


শয়তান যখন মানুষকে কোনো ধরনের গোনাহে লিপ্ত করতে পারে না, তখন (যে কাজে কোনো সওয়াব ও ফায়দা নেই, এই ধরনের) বিভিন্ন বৈধ কাজে ব্যস্ত রাখে। মানুষ বৈধ কাজে ব্যস্ত থেকে তার সময় নষ্ট করে। ফলে আল্লাহ যে-সমস্ত কাজের আদেশ করেছেন, সে-সমস্ত কাজ তার দ্বারা আর (আগের মতো) হয়ে ওঠে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00