📄 প্রথম পদক্ষেপ : শিরক ও কুফরি
শয়তানের প্রথম চেষ্টা থাকে, মানুষ যেন শিরক কিংবা কুফরি করে। তবে ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে সে পরবর্তী পদক্ষেপের দিকে অগ্রসর হয়।
📄 দ্বিতীয় পদক্ষেপ : বিদআত
শয়তান মানুষকে দিয়ে বিদআতী কাজকর্ম করায় এবং বিভিন্ন বিদআতকে প্রায়োগিক রূপ দেয়। তবে ব্যক্তি যদি আহলুস সুন্নতের লোক হয়, তখন সে এখানেও ব্যর্থ হয় এবং পরবর্তী পদক্ষেপের দিকে অগ্রসর হয়।
📄 তৃতীয় পদক্ষেপ : কবীরা গুনাহ ও নাফরমানিসমূহ
শয়তানের তৃতীয় ধাপ হলো সে মানুষকে দিয়ে কবীরা গুনাহ ও আল্লাহর অবাধ্যতা করায়। আল্লাহ তাআলা যদি ব্যক্তিকে নাফরমানি ও গোনাহ থেকে হিফাজত করেন, তাহলে শয়তান ভিন্ন পন্থা অবলম্বন করে; তবে হাল ছাড়ে না।
📄 চতুর্থ পদক্ষেপ : সগীরাহ গোনাহ
চতুর্থ পদক্ষেপে শয়তান মানুষকে দিয়ে সগীরাহ বা ছোট ছোট গুনাহ করায়। আল্লাহ যদি ব্যক্তিকে সগীরাহ গুনাহ থেকেও হিফাজত করেন, তখন শয়তান মানুষকে অন্য কৌশলে (বিভ্রান্ত করতে) ব্যস্ত হয়ে পড়ে।