📄 শয়তানের বিষয়ে আমাদের আকীদা
এ বিষয়ে আমাদের আকীদা হলো—শয়তান জিন-জাতির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ “ওই সময়কে স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বললাম, ‘আদমকে সিজদা করো।’ তখন তারা সকলেই সিজদা করল ইবলীস ব্যতীত। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, সে তার প্রতিপালকের আদেশ লঙ্ঘন করল।[১]
আমরা জিনের অস্তিত্বে বিশ্বাস করি। আর শয়তান মূলত জিন-জাতির অন্তর্ভুক্ত। প্রতিটি মানুষের সঙ্গেই শয়তান আছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ ওُكِلَ قَرِيْنُهُ مِنَ الْجِنِّ وَقَرِيْنُهُ مِنَ المَلَائِকَةِ.... “তোমাদের সবার সাথেই জিন ও ফেরেশতাদের মধ্য হতে একজন করে সার্বক্ষণিক সঙ্গী নিযুক্ত করা হয়েছে।”
সাহাবিগণ বললেন, “হে আল্লাহর রাসূল! আপনার সাথেও?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, وَإِيَّاىَ، وَلكِنَّ اللهُ - عز و جل - أَعَانَنِي عَلَيْهِ، فَلَا يَأْمُرُنِي إِلَّا بِحَقِّ “হ্যাঁ, আমার সাথেও। তবে আল্লাহ তাআলা আমাকে তার বিপরীতে সাহায্য করেছেন। তাই সে আমাকে শুধু সত্যের কথাই বলে।”[২]
আল্লাহ তাআলা বলেন, قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ “বলো, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহের কাছে, জিন ও মানুষ-জাতির মধ্য থেকে মানুষের অন্তরে যে কিনা ওয়াসওয়াসা প্রক্ষেপণ করে—এমন ওয়াসওয়াসাদানকারী খান্নাসের অনিষ্ট থেকে।”[৩]
ওয়াসওয়াসা যেমন খারাপ মানুষের পক্ষ থেকে আসে, তেমনি অনেক সময় জিনদের থেকেও আসে। জিনদের মধ্যে যারা শয়তান শ্রেণীর তারা মানুষকে ওয়াসওয়াসা দেয়।
টিকাঃ
[১] সূরা আল-কাহাফ: ৫০
[২] সহীহুল মুসলিম: ২৮১৪
[৩] সূরা নাস: ১-৬
📄 শয়তানের বংশ
শয়তানের বংশ আছে এবং সে বংশবিস্তার করে। আল্লাহ বলেন, أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ “তবে কি তোমরা আমাকে রেখে শয়তান ও তার বংশধরদের বন্ধুরূপে গ্রহণ করছ?”[৪]
দুনিয়ার জীবনে মানুষকে বিপথে নেওয়ার জন্য শয়তানের অনুসারী ও বংশধররা অব্যাহতভাবে চেষ্টা করে চলেছে।
টিকাঃ
[৪] সূরা কাহাফ: ৫০
📄 দায়িত্ব আঞ্জাম দিতে যারা শয়তানের সহযোগী-কর্মী
১. মূর্খতা : হাজার আবিদ থেকেও একজন আলিমের বিষয়টি শয়তানের কাছে কঠিন।
২. প্রবৃত্তি, ইখলাসের ঘাটতি ও ঈমানের দুর্বলতা : আল্লাহ তাআলা বলেন, قَالَ فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ “(শয়তান) বলল, আপনার মর্যাদার শপথ! আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে যারা আপনার একনিষ্ঠ বান্দা আছে, তাদের কথা ভিন্ন।”[১৬]
৩. শয়তানের অনুপ্রবেশের বিষয়ে অসতর্কতা ও উদাসীনতা
টিকাঃ
[১৬] সূরা সাদ: ৮২-৮৩