📘 শো আপ মুসলিম নারীদের প্রেরণার বার্তা 📄 ৩.১: নিজের জন্য নিজেকে প্রকাশ

📄 ৩.১: নিজের জন্য নিজেকে প্রকাশ


নিজের জন্য আত্মপ্রকাশের ক্ষেত্রে দুটো জিনিস অবশ্যই দরকার—নিজেকে মেনে নেওয়া এবং নিজেকে ভালোবাসা। বিপরীতে, আজীবন ঘুমিয়ে কাটানো, নিজেকে এবং নিজের চাহিদাগুলোকে অস্বীকার করা, আল্লাহ প্রদত্ত সম্ভাবনাগুলোকে অপচয় করা বড্ড বেশি সহজ।

সুতরাং, যখনই নিজের জন্য নিজেকে প্রকাশ করার কথা ভাববেন, তখনই নিচের প্রশ্নগুলোর জবাব খুঁজবেন—

■ আমি আত্মিকভাবে নিজের জন্য আত্মপ্রকাশ করছি? আমি কি আল্লাহর আরো কাছাকাছি যেতে চাই—যেন বেশি বেশি ইলম অর্জন করে অন্যকে তা শেখাতে পারি? আমি নিজের চরিত্রকে উন্নত করতে চাই? ইবাদতের মান বাড়াতে আগ্রহী? আমি নফসকে হারিয়ে নিজের আদর্শ মোতাবেক জীবনযাপন করতে চাই? না কি আমি স্রোতে ভাসছি? ইমানকে নিজের প্রাপ্য হিসেবে ধরে নিয়েছি আর ক্রমাগত বাহানা বানাচ্ছি?

■ আমি আবেগ-অনুভূতির জায়গা থেকে আত্মপ্রকাশ করছি? নিজের আবেগকে বুঝে উঠতে পারছি? তাদের মোকাবিলা করছি? আমি অতীতের জখমকে সারিয়ে তুলছি? ভেতরের অনুভূতিগুলো অন্যের সাথে ভাগ করছি? নিজের দায় স্বীকার করছি, মনোবল বৃদ্ধিতে কাজ করছি? না কি আবেগ-অনুভূতিগুলোকে পাত্তা না দিয়ে দমিয়ে রাখছি?

■ আমি শারীরিকভাবে নিজেকে প্রকাশ করছি? আল্লাহ আমাকে যে শরীর দিয়েছেন, তার যত্ন নিচ্ছি? নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছি? পুষ্টিকর খাবার খাচ্ছি, নিয়মিত ব্যায়াম করছি? না কি নিজেই নিজের ক্ষতি করছি? নিজেকে কষ্ট দেওয়ার জন্য বদ অভ্যাস ছাড়ছি না?

■ আমি বুদ্ধিবৃত্তিকভাবে আত্মপ্রকাশ করছি? নিজের দুনিয়া সম্পর্কে জানছি? উপলব্ধি এবং জ্ঞানার্জনের দক্ষতা বাড়াচ্ছি? আত্মোন্নয়নের বই পড়ছি, লেকচার বা ওয়ার্কশপে অংশ নিচ্ছি? নিজের মস্তিষ্কের যোগ্যতা সম্পর্কে আমি কতটা ওয়াকিবহাল? না কি অলসভাবে বসে আছি? নিজের অবস্থার ওপর সন্তুষ্ট থাকছি?

📘 শো আপ মুসলিম নারীদের প্রেরণার বার্তা 📄 ৩.২: স্বামীর জন্য নিজেকে প্রকাশ

📄 ৩.২: স্বামীর জন্য নিজেকে প্রকাশ


একজন স্ত্রী হিসেবে নিজেকে প্রকাশ করার মানে কী?

আবার বলছি, এর মানে হলো—উপস্থিত থাকা, মনোযোগী হওয়া। নিজের বৈবাহিক বন্ধনের ক্ষেত্রে বিনয়ী হওয়া, সততা বজায় রাখা। আমাদের অনেকের জন্য হয়তো কাজটা কঠিন। কেননা, আমাদের সবসময় বলা হয়েছে—ভালো স্ত্রী হওয়ার একটাই উপায়, যদি না আমরা আগে কষ্ট পেয়ে থাকি। ভালো স্ত্রী হওয়ার অভিনয় করা, সব দায়িত্ব ঠিকঠাক পালন করা, ভালো ভালো কথা বলা, কষ্ট পাওয়া হতে নিজেকে দূরে রাখা—আরো সহজ। এভাবেই, আমরা অন্যের বিচার আর সমালোচনা থেকে মুক্ত থাকি।

কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিকার অর্থেই সম্পর্কটাতে সুখী? আমরা কি নিজের মতো আছি? এসব করার হিম্মত আমাদের আছে?

"তারা তোমাদের জন্য এবং তোমরা তাদের জন্য আবরণের মতন।" (সুরা বাকারাহ: ১৮৭)

এই আয়াতটা সামনে আসলে আমাদের মনে পড়ে-পোশাক হলো সেই বস্তু যা আমাদের সুরক্ষা দেয়, সৌন্দর্য বৃদ্ধি করে, মনে ভালোবাসা জন্মায়। স্ত্রী হিসেবে নিজেকে প্রকাশ করার মানে-সবগুলো কাজ আন্তরিকতা ও সততার সাথে করা, একরাশ সন্তুষ্টি আর কৃতজ্ঞতা নিয়ে করা।

যখনই আমরা বউ হিসেবে নিজেদের প্রকাশ করব, যাদের পোশাকের সাথে তুলনা করা হয়েছে-আমরা নিজেকে মানিয়ে নিতে, পরিবর্তন করতে চেষ্টা করব। স্বামীর সাথে তাল মেলাতে আমাদেরও তার সাথে বড় হতে হবে, কিংবা প্রয়োজনে ছোটো হয়ে যেতে হবে।

পোশাকের কথাই ধরুন। গরমকালে আমাদের হালকা পোশাক পরতে হয়। শীতকালে আবার ভারী পোশাক পরি। কখনো আমাদের সরল এবং ঘরকুনো হয় থাকতে হয়। কখনো বা নিজ নিজ পরিস্থিতি এবং মনের অবস্থার ওপর নির্ভর করে হতে হয় অতিরঞ্জিত।

এভাবেই আমরা স্বামীর সাথে মানিয়ে নিতে পারব। যখন তার মাথায় কোনো খারাপ চিন্তা আসবে, আমরা তখন ভালো কথা বলব। যখন সে ডান মস্তিষ্কে আটকে থাকবে, তখন আমরা তার বাম মস্তিষ্ক হয়ে কাজ করব। যখন সে অসুস্থ হবে, তখন আমরা তার ঢাল হয়ে দাঁড়াব। যখন তার ঘুমানো প্রয়োজন, তখন আমরা তার বালিশ হয়ে যাব। তার কাছে নিজেকে নমনীয় ও আশ্বাসের জায়গা হিসেবে প্রমাণ করতে হবে। কখনো নিজে দুর্বল হয়ে তার থেকে শক্তি নিতে হবে, কখনো তার থেকে উপযোগিতা নিতে হবে, কখনো বা নিজে যেচে পড়ে গিয়ে তার সাহায্য চাইতে হবে।

মোটকথা, আপনার বৈবাহিক জীবনে আত্মপ্রকাশ করা মানে-সম্পর্কটাতে সৎ থাকা। নিজের আসল সত্তাকে বের করা। উভয়ের জীবন গঠনে কর্মঠ ও মনোযোগী হওয়া।

📘 শো আপ মুসলিম নারীদের প্রেরণার বার্তা 📄 ৩.৩: সন্তানদের জন্য নিজেকে প্রকাশ

📄 ৩.৩: সন্তানদের জন্য নিজেকে প্রকাশ


মাতৃত্বকে, দায়িত্ব এবং কাজের অনন্তকাল ধরে চলমান একটা রুটিন হিসেবে দেখা হয়। সময়, মনোযোগ আর শক্তির চাহিদার কারণে, দিনশেষে আমরা নিঃশেষ হয়ে যাই। সারাদিন ধরে ঘুমন্ত ব্যক্তির মতো চলতে বাধ্য হই। মনে দানা বাঁধে হতাশা এবং বিরক্তি। আমরা একটা নির্দিষ্ট গতিতে চলি ঠিকই, কিন্তু বাস্তবিক অর্থে আমরা অচল। জীবনে আর কোনো আনন্দ, উচ্ছ্বাস, প্রত্যাশার জায়গা থাকে না। আমাদের সন্তানরাও সেটা বোঝে। তারা খেয়াল করে—মা সুখে নেই, সেজন্য তিনি সন্তানদের সময় না দিয়ে মোবাইলে ব্যস্ত। সেজন্যই তো তিনি ঘুমানোর সময় অমনোযোগী থাকেন, কথা বলার সময় সন্তানদের চোখের দিকে তাকান না।

আমি আপনাকে এখন লজ্জিত হতে বলছি না, আমি যেটা বলছি—মা হিসেবে নিজেকে প্রকাশ না করে আপনি বরং ভুল করছেন। দুনিয়া এবং আখিরাত দুটোই হারাচ্ছেন। সন্তানদের জন্য নিজেকে প্রকাশ করার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য রাখতে হবে, ব্যাপারটাতে পূর্ণ মনোযোগী হতে হবে। শারীরিক এবং মানসিকভাবে কর্মঠ হওয়া জরুরি। মা হিসেবে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে—বংশ বৃদ্ধি করতে হবে, নিজেদের আচরণ উন্নত করতে হবে, দায়িত্ব বুঝে নিতে হবে, আমাদের আচরণে ও প্রতিক্রিয়ায় পরিবর্তন আনতে হবে।

মা হওয়া মানে—নিজের কাজগুলোকে কর্তব্য হিসেবে না নিয়ে বরং নিজেদের করণীয় হিসেবে দেখতে হবে।

📘 শো আপ মুসলিম নারীদের প্রেরণার বার্তা 📄 ৩.৪: পরিবারের জন্য নিজেকে প্রকাশ

📄 ৩.৪: পরিবারের জন্য নিজেকে প্রকাশ


একই জিনিস পরিবারের বেলাতেও খাটে—সম্পর্কগুলোর উদ্দেশ্য কী? নিজের কাজের দায়ভার নিচ্ছি তো? দৃঢ় বিশ্বাসের সাথে সেসব দূর করছি? পরিবারের ঠিকঠাক খেয়াল রাখছি, যেভাবে তারা আমার খেয়াল রাখছে? না কি আমরা রোবটের মতো আচরণ করছি? দায়সারাভাবে কাজ করে আসল 'আমি'কে লুকাচ্ছি? সময় এসেছে এসব নিয়ে একফালি ভেবে দেখার।

ফন্ট সাইজ
15px
17px