📘 সবার ওপরে ঈমান 📄 আল্লাহর গোলামি করে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত

📄 আল্লাহর গোলামি করে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত


[৪৬৭.] জাবির থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল বললেন,
نَادِ يَا عُمَرُ فِي النَّاسِ أَنَّهُ مَنْ مَاتَ يَعْبُدُ اللهَ مُخْلِصًا مِنْ قَلْبِهِ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ وَحَرَّمَ عَلَيْهِ النَّارَ
“উমর! লোকদের মধ্যে ঘোষণা দিয়ে দাও—যে-ব্যক্তি অন্তর থেকে নিষ্ঠার সঙ্গে আল্লাহর গোলামি করা অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন।”
উমর বললেন, “আল্লাহর রাসূল! আমি কি লোকদের এ সুসংবাদ দেবো না?” নবি বলেন,
لَا ، لَا يَتَّكِلُوْا
“না, তারা যেন (এ কথার ওপর) নির্ভর করে বসে না থাকে।”

আবু ইয়া‘লা ৩/৩৫২ (১৮২০), ইসনাদটি হাসান; আব্দ ইবনু হুমাইদ ১০৩৮; কানযুল উম্মাল ১/৮৪ (৩৫১); মাজমাউয যাওয়াইদ ১/১৭ (১২)।

ফন্ট সাইজ
15px
17px