📄 ঈমান নবায়নের উপায়
[৪৬৫.] আবূ হুরায়রা থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল বলেছেন—
قَالَ رَبُّكُمْ عَزَّ وَجَلَّ لَوْ أَنَّ عِبَادِي أَطَاعُونِي لَأَسْقَيْتُهُمُ الْمَطَرَ بِاللَّيْلِ وَلَأَطْلَعْتُ عَلَيْهِمُ الشَّمْسَ بِالنَّهَارِ وَلَمَا أَسْمَعْتُهُمْ صَوْتَ الرَّعْدِ
“আমার বান্দারা যদি আমার বিধিনিষেধ মেনে চলত, তা হলে রাতের বেলা তাদের দিতাম বৃষ্টি আর দিনের বেলা সূর্যের আলো; বজ্রধ্বনি তাদের শোনাতাম না।”
আল্লাহর রাসূল বলেন,
حُسْنُ الظَّنِّ بِاللَّهِ مِنْ حُسْنِ الْعِبَادَةِ
“সুন্দর ইবাদাতের একটি দিক হলো আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা।”
আল্লাহর রাসূল বলেন,
جَدِّدُوا إِيمَانَكُمْ
“তোমাদের ঈমান নবায়ন করো।”
জিজ্ঞেস করা হলো, “আল্লাহর রাসূল! আমাদের ঈমান কীভাবে নবায়ন করব?” নবি বলেন,
أَكْثِرُوا مِنْ قَوْلِ لَا إِلَهَ إِلَّا الله
“বেশি বেশি পাঠ করো—লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই)।”’
হাকিম ৪/২৫৬ (৭৬৫৭), ইসনাদটি সহীহ (হাকিম); বাযযার (কাশফ) ১/৩১৯ (৬৬৪), একজন বর্ণনাকারী ইবনু মাঈন ও অন্যদের মতে ত্রুটিযুক্ত (হাইসামি); আহমাদ ২/৩৫৯ (৮৭১০), ইসনাদটি জাইয়িদ (হাইসামি); হিল্ইয়া ২/৩৫৭; আবদ ইবনু হুমাইদ ১৪২৪; আত-তারগীব ২/৪১৫ (১২); মাজমাউয যাওয়াইদ ১/৫২ (১৬০); জামউল ফাওয়াইদ ১১১।