📄 কৃপণতা
[৪৪৯.] আনাস বলেন, ‘আল্লাহর রাসূল বলেছেন—
مَا تَحَقَ الْإِسْلَامَ تَحْقَ الشُّحَّ شَيْءٌ
“কৃপণতা ইসলামকে যেভাবে ধ্বংস করে, অন্য কোনোকিছু সেভাবে ধ্বংস করে না।”’
আবু ইয়া‘লা ৬/২০৯ (৩৪৮৮), বর্ণনাসূত্রে আলি ইবনু আবী সারা ত্রুটিযুক্ত (হাইসামি); তাবারানি, আওসাত ২/২৫১ (২৮৪৩); মাজমাউয যাওয়াইদ ১/১০২ (৩৭৯)।
📄 কুৎসা রটানো ও হিংসা করা
[৪৫০.] ইবনু উমর বলেন, ‘আল্লাহর রাসূল বলেছেন—
إِنَّ النَّمِيمَةَ وَالْحِقْدَ فِي النَّارِ، لَا يَجْتَمِعَانِ فِي قَلْبِ مُسْلِمٍ
“কুৎসা রটানো ও হিংসার পরিণতি জাহান্নাম; এ দুটি মুসলিমের অন্তরে জড়ো হতে পারে না।”’
তাবারানি, আওসাত ৩/৩০১ (৪৬৫৩), বর্ণনাসূত্রে উফাইর ইবনু মি‘দানের ত্রুটিযুক্ত হওয়ার ব্যাপারে সবাই একমত (হাইসামি); আত-তারগীব ৩/৪৯৮ (৫); কানযুল উম্মাল ১৬/২৩ (৪৩৭৬৮); মাজমাউয যাওয়াইদ ১/১০২ (৩৮০)।
📄 ধোঁকা ও প্রতারণা
[৪৫১.] আবূ হুরায়রা বলেন, ‘আল্লাহর রাসূল বলেছেন—
الْمَكْرُ وَالْخَدِيعَةُ فِي النَّارِ
“ধোঁকা ও প্রতারণার পরিণতি জাহান্নাম।”’
বাযযার (কাশফ) ১/৬৯ (১০৩), বর্ণনাসূত্রে উবাইদুল্লাহ ইবনু আবী হামীদের ত্রুটিযুক্ত হওয়ার ব্যাপারে সবাই একমত (হাইসামি); ইবনু আদি ৪/১৬৩৪; বাইহাকি, শুআব ৫/৩৬৭ (৬৯৭৮, দ্বিতীয় অংশ); মাজমাউয যাওয়াইদ ১/১০২ (৩৮১)।