📘 সবার ওপরে ঈমান 📄 মুহাম্মাদ ইবনু আলি (রাঃ)-এর উদাহরণ

📄 মুহাম্মাদ ইবনু আলি (রাঃ)-এর উদাহরণ


[৪৪৭.] ফাদল ইবনু ইয়াসার বলেন, لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنُ وَلَا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنُ “ব্যভিচারী মুমিন অবস্থায় ব্যভিচার করে না, আর চোর মুমিন অবস্থায় চুরি করে না”—আমি নবি -এর এ-কথা সম্পর্কে মুহাম্মাদ ইবনু আলিকে প্রশ্নের মুখোমুখি হতে শুনেছি। তখন তিনি মাটিতে একটি প্রশস্ত বৃত্ত আঁকেন। তারপর বৃত্তের মাঝখানে আরেকটি বৃত্ত এঁকে বলেন—
“প্রথম বৃত্তটি হলো ইসলাম, আর বৃত্তের মাঝখানের বৃত্তটি হলো ঈমান। ব্যভিচারের সময় সে ঈমান থেকে বের হয়ে ইসলামের (বৃত্তের) দিকে যায়। একমাত্র শির্কই তাকে ইসলাম থেকে (পুরোপুরি) বের করে দেয়।”’

বাযযার (কাশফ) ১/১০১-১০২ (৩৭৭); মাজমাউয যাওয়াইদ ১/১০১-১০২ (৩৭৭)।

ফন্ট সাইজ
15px
17px