📘 সবার ওপরে ঈমান > 📄 কারণ, অহংকার আল্লাহর চাদর

📄 কারণ, অহংকার আল্লাহর চাদর


[৪৩০.] আবূ সাঈদ খুদরি ও আবূ হুরায়রা বলেন, ‘আল্লাহর রাসূল বলেছেন—
الْعِز إزارُهُ وَالْكِبْرِيَاءُ رِدَاؤُهُ، فَمَنْ يُنَازِعُنِي عَذَّبْتُهُ
“ক্ষমতা তাঁর পোশাক, আর অহংকার তাঁর চাদর; সুতরাং (আল্লাহ বলেন) আমার সঙ্গে যে টানাটানি করে, আমি তাকে শাস্তি দেবো।”

মুসলিম ৬৬৮০/১৩৬ (২৬২০); আবু দাউদ ৪০৯০; ইবনু মাজাহ্ ৪১৭৪, ৪১৭৫; আহমাদ ২/২৪৮ (৭৩৮২), ২/৩৭৬ (৮৮৯৪), ২/৪১৪ (৯৩৫৯), ২/৪২৭ (৯৫০৮), ২/৪৪২ (৯৭০৩); বুখারি, আল-মুফরাদ ৫৫২; তাবারানি, সগীর ৩৩১; তাবারানি, আওসাত ২/৩০৮ (৩৩৮০), ৬/৪১৫ (৯২৫৩); হুমাইদি ৩/১৭৮-১৭৯ (১১৮৩); আবদুর রাযযাক ১০/৪১৬ (১৯৫৪৭); ইবনু আবী শাইবা ৯/৮৯ (২৭১১১); ইবনু হিব্বান ২/৩৫ (৩২৮, প্রথম অংশ), ১২/৪৮৬ (৫৬৭১), ১২/৪৮৬-৪৮৭ (৫৬৭২); হাকিম ১/৬১ (২০৩); বাগাবি, শারহুস সুন্নাহ ৩৫৯২; মাজমাউয যাওয়াইদ ১/৯৯ (৩৬০); কানযুল উম্মাল ৩/৫৩৪ (৭৭৭৬, ৭৭৭৭); আলবানি, আস-সহীহা ৫৪১।

**টিকাঃ**
১. وَاحِدًا مِنْهُمَا “দুটির কোনও একটি নিয়ে” (আবূ দাউদ ৪০১০)।
২. إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ: إِنَّ الْعِزَّةَ إِزَارِي وَالْكِبْرِيَاءَ رِدَانِي فَمَنْ نَازَعَنِيْهُمَا عَذَّبْتُهُ “আল্লাহ বলেন—ক্ষমতা আমার পোশাক, আর অহংকার আমার চাদর; এ দুটি বিষয়ে যে আমার সঙ্গে টানাটানি করে” (তাবারানি, সগীর ৫৫১); الْكِبْرِيَاءُ رِدَانِي، فَمَنْ نَازَعْنِي تَوْبِي “অহংকার আমার চাদর; যে আমার কাপড় নিয়ে টানাটানি করে” (তাবারানি, আওসাত ৬/৪১৫ (৯২৫৩))।
৩. جَعَلْتُهُ فِي النَّارِ “তাকে জাহান্নামে দেবো” (তাবারানি, আওসাত ৬/৪১৫ (৯২৫৩)); قَذَفْتُهُ فِي النَّارِ “তাকে জাহান্নামে নিক্ষেপ করব” (আবু দাউদ ৪০৯০); قصه “তাকে চূর্ণবিচূর্ণ করে ফেলব” (হাকিম ১/৬১ (২০৩))।

📘 সবার ওপরে ঈমান > 📄 অহংকারের বিভিন্ন ধরণ

📄 অহংকারের বিভিন্ন ধরণ


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 সবার ওপরে ঈমান > 📄 সতাকে নির্লজ্জতা মনে করা ও মানুষকে খাটো করে দেখা

📄 সতাকে নির্লজ্জতা মনে করা ও মানুষকে খাটো করে দেখা


[৪৩১.] উকবা ইবনু আমির থেকে বর্ণিত, ‘তিনি আল্লাহর রাসূল -কে বলতে শুনেছেন—
مَا مِنْ رَجُلٍ يَمُوْتُ حِيْنَ يَمُوْتُ وَفِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ كِبْرٍ تَحِلُّ لَهُ الْجَنَّةُ أَنْ يَرِيْحَ رِيحَهَا وَلَا يَرَاهَا
“মৃত্যুবরণকারী কারও মনে যদি মৃত্যুর সময় সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, জান্নাতের সুঘ্রাণ পাওয়া তার জন্য বৈধ হবে বটে, তবে সে জান্নাত দেখতে পাবে না।”
এ-কথা শুনে আবূ রাইহানা নামে কুরাইশদের একব্যক্তি বলেন, “আল্লাহর রাসূল! শপথ আল্লাহর, আমি সৌন্দর্য পছন্দ করি, এর প্রতি আমার রয়েছে অদম্য আগ্রহ, এমনকি আমি চাই আমার চাবুকের বেল্ট ও জুতার ফিতাটিও সুন্দর হোক। (এটা কি অহংকারের মধ্যে পড়ে?)” আল্লাহর রাসূল বলেন—
ليس ذَاكَ الْكِبْرُ، إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ جَمِيلٌ ، يُحِبُّ الْجَمَالَ وَلَكِنَّ الْكِبْرَ مَنْ سَفِهَ الْحَقَّ وَغَمَصَ النَّاسَ بِعَيْنَيْهِ
“এটা অহংকার নয়, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন; তবে অহংকার হলো—
» সত্যকে নির্বুদ্ধিতা মনে করা, ও
» মানুষকে খাটো করে দেখা।”’

আহমাদ ৪/১৫১ (১৭৩৬৯), সহীহ লি-গাইরিহী (আরনাউত), ৪/১৩৩-১৩৪ (১৭২০৬), ৪/১৩৪ (১৭২০৭); বাযযার (কাশফ) ১/৭০ (১০৪); তাবারানি, কাবীর ১১/৪৩৫ (১২২৩৫); তাবারানি, মুসনাদুশ শামিয়্যীন ১০৭১; আত-তারগীব ৩/৫৬৬ (২৮); কানযুল উম্মাল ৩/৫৩৩ (৭৭৬৯), ৩/৫৩৪ (৭৭৭৫); মাজমাউয যাওয়াইদ ১/৯৮ (৩৫৬), ১/৯৮ (৩৫৮)।

**টিকাঃ**
৪. إِنَّهُ لَا يَدْخُلُ شَيْئُ مِنَ الْكِبْرِ الْجَنَّةَ “অহংকারের কোনোকিছুই জান্নাতে যাবে না” (আহমাদ ৪/১৩৩-১৩৪ (১৯৯৫৫) لَا يَدْخُلُ الْجَنَّةَ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ كِبْرٍ، وَلَا يَدْخُلُ النَّارَ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيْمَانٍ “সরিষার দানা পরিমাণ অহংকার জান্নাতে যাবে না, আর সরিষার দানা পরিমাণ ঈমান জাহান্নামে যাবে না” (বাযযার (কাশফ) ১/৭০ (১০৪))।

📘 সবার ওপরে ঈমান > 📄 অহংকার লালন করা কিংবা দম্ভ প্রকাশ করে চলাফেরা করা

📄 অহংকার লালন করা কিংবা দম্ভ প্রকাশ করে চলাফেরা করা


[৪৩২.] ইবনু উমর বলেন, ‘আমি আল্লাহর রাসূল -কে বলতে শুনেছি—
مَنْ تَعَظَّمَ فِي نَفْسِهِ، أَوِ اخْتَالَ فِي مِشْيَتِهِ، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ
“যে-ব্যক্তি মনের ভেতর অহংকার লালন করে অথবা দম্ভভরে চলাফেরা করে, সে যখন আল্লাহর সঙ্গে দেখা করবে তখন আল্লাহ তার ওপর প্রচণ্ড রাগান্বিত থাকবেন।”’

আহমাদ ২/১১৮ (৫৯৯৫), ইসনাদটি সহীহ (আরনাউত); বুখারি, মুফরাদ ৫৪৯; হাকিম ১/৬০ (২০১); বাইহাকি, শুআব ৬/২৮৩ (৮১৬৭); আত-তারগীব ৩/৫৬৯ (৩৮); কানযুল উম্মাল ৩/৫২৭ (৭৭৪৬); মাজমাউয যাওয়াইদ ১/৯৮ (৩৫৭)।

**টিকাঃ**
১. ইকরিমা ইবনু খালিদ ইবনি সাঈদ ইবনিল আস মাখযূমি বর্ণনা করেছেন যে, তিনি আবদুল্লাহ ইবনু উমর ইবনিল খাত্তাব -এর সঙ্গে দেখা করে বলেন, ‘আবূ আবদির রহমান! আমাদের মধ্যে বানুল মুগীরার লোকজন ভীষণ অহংকারী। আপনি কি আল্লাহর রাসূল -কে এ-বিষয়ে কিছু বলতে শুনেছেন?’ তখন (হাকিম ১/৬০ (২০১))।
২. وَ “আর” (হাকিম ১/৬০ (২০১))।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00