📄 তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দেওয়া
[৪২০.] আবদুল্লাহ ইবনু সালাম বলেন, 'আমরা আল্লাহর রাসূল-এর সঙ্গে এক সফরে ছিলাম। এমন সময় তিনি একদল লোককে বলতে শুনেন— "আল্লাহর রাসূল! কোন কাজটি সর্বোত্তম?" এর পরিপ্রেক্ষিতে আল্লাহর রাসূল বলেন-
إِيْمَانُ بِاللَّهِ وَرَسُوْلِهِ ، وَجِهَادُ فِي سَبِيلِ اللهِ ، وَحَجَّ مَبْرُورُ
"আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান, আল্লাহর রাস্তায় জিহাদ ও নিষ্কলুষ হজ [৩]।”
এরপর উপত্যকায় একটি আওয়াজ শোনা গেল; কেউ একজন বলছে, "আমি সাক্ষ্য দিচ্ছি—আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই, আর মুহাম্মাদ আল্লাহর রাসূল।" তখন আল্লাহর রাসূল বলেন,
وَأَنَا أَشْهَدُ ، وَأَشْهَدُ أَنْ لَا يَشْهَدَ بِهَا أَحَدٌ إِلَّا بَرِئَ مِنَ الشَّرْكِ
"আমিও (অনুরূপ) সাক্ষ্য দিচ্ছি। আর আমি সাক্ষ্য দিচ্ছি—যে-ব্যক্তি এ সাক্ষ্য দেবে, সে অবশ্যই শির্ক থেকে মুক্ত থাকবে।”'
আহমাদ ৫/৪৫১ (২৩৭৮৩), বর্ণনাকারীগণ বিশ্বস্ত (হাইসামি), ২/২৫৮ (৭৫১১), ২/২৬৪ (৭৫৯০), ২/২৬৮-২৬১ (৭৬৪১); বুখারি ২৬, ১৫১৯; মুসলিম ২৪৮/১৩৫ (৮৩), ২৪৯; নাসাঈ, আমালুল ইয়াওম ৩৯; হিল্ইয়া ৪/২৭০; ইবনু হিব্বান ১০/৪৫৫-৪৫৬ (৪৫৯৫); ইবনু হিব্বান (মাওয়ারিদ) ১৫৯০; তুহফাতুল আশরাফ ৪/৩৫৬ (৫৩৩৭); মাজমাউয যাওয়াইদ ১/৫৯ (২০১)।
টিকাঃ
[৩] أَفْضَلُ الْأَعْمَالِ عِنْدَ اللهِ: إِيْمَانُ لَا شَكٍّ فِيْهِ، وَغَرُو لَا غُلُوْلَ فِيْهِ، وَحَجُّ مَبْرُورُ "সর্বোত্তম কাজ হলো: সন্দেহমুক্ত ঈমান, খেয়ানতমুক্ত যুদ্ধ ও ত্রুটিমুক্ত হজ” (আহমাদ ২/২৫৮ (৭৫১১))।