📄 শির্কমুক্ত অবস্থায় মারা গেলে জান্নাতের সুসংবাদ
[৪১৫.] আবূ যার থেকে বর্ণিত, তিনি বলেন, 'এক রাতে বের হয়ে দেখি, আল্লাহর রাসূল একাকী হাঁটছেন; সঙ্গে কোনও মানুষ নেই। মনে হলো, তাঁর সঙ্গে কেউ হাঁটুক—তিনি তা অপছন্দ করছেন। এরপর আমি চাঁদের আলোয় হাঁটা শুরু করি। তিনি পেছন ফিরে আমাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করেন, مَنْ هُدًا "কে এটা?” আমি বলি, 'আবূ যার! আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন!' তখন তিনি বলেন, يَا أَبَا ذَرَّ تَعَالَۂ "আবূ যার! এদিকে আসো।” এরপর তাঁর সঙ্গে কিছুক্ষণ হাঁটার পর, তিনি বলেন,
إِنَّ الْمُكْثِرِينَ هُمُ الْمُقِلُّوْنَ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا مَنْ أَعْطَاهُ اللهُ خَيْرًا فَنَفَحَ فِيْهِ يَمِيْنَهُ وَشِمَالَهُ وَبَيْنَ يَدَيْهِ وَوَرَاءَهُ وَعَمِلَ فِيْهِ خَيْرًا
"(দুনিয়ায়) যারা প্রাচুর্যের অধিকারী, কিয়ামাতের দিন তাদের পুঁজি থাকবে অল্প; তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আর সে তা তার ডানে, বামে, সামনে, পেছনে—সর্বত্র (কল্যাণের পথে) খরচ করে, আর সঙ্গে ভালো কাজও করে।"
এরপর তাঁর সঙ্গে কিছুক্ষণ হাঁটার পর, তিনি বলেন, إِجْلِسُها هُنَا "এখানে বসো।” এ কথা বলে তিনি আমাকে একটি খোলা জায়গায় বসান, যার চারপাশে ছিল শিলাখণ্ড। তারপর বলেন, إِجْلِسُ هَا هُنَا حَتَّى أَرْجِعَ إِلَيْكَ “আমি তোমার কাছে ফিরে আসা পর্যন্ত এখানে বসে থেকো।” তারপর হাররার [২] দিকে এতদূর চলে যান যে, আমি আর তাঁকে দেখতে পাইনি। দীর্ঘ সময় অবস্থান করার পর শুনতে পাই, তিনি আসতে আসতে বলছেন-
وَإِنْ سَرَقَ وَإِنْ زَنِّي
"চুরি করলেও? ব্যভিচার করলেও?”
তিনি আসার পর, ধৈর্যধারণ না করে বলে ফেলি, 'হে আল্লাহর নবি! আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন! হাররার ওখানে কার সঙ্গে কথা বলছেন? কাউকে তো আপনার কথার জবাব দিতে শুনলাম না!' তিনি বলেন,
ذلِكَ جِبْرِيلُ عَرَضَ لِي فِي جَانِبِ الْحَرَّةِ قَالَ بَشِّرْ أُمَّتَكَ أَنَّهُ مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ قُلْتُ يَا جِبْرِيلُ وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى قَالَ نَعَمْ قُلْتُ وَإِنْ سَرَقَ وَإِنْ زَلَى قَالَ نَعَمْ وَإِنْ شَرِبَ الْخَمْرَ
"তিনি ছিলেন জিবরীল। হাররার একপাশে আমার সামনে আবির্ভূত হয়ে বললেন, 'আপনার উম্মাহকে সুসংবাদ দিন—যে-ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনোকিছুকে শরীক না করে মারা যাবে [১], সে জান্নাতে যাবে।' আমি বললাম, 'জিবরীল! চুরি করলেও? ব্যভিচার করলেও?' তিনি বললেন, 'হ্যাঁ!' আমি বলি, 'চুরি করলেও? ব্যভিচার করলেও?' তিনি বলেন, 'হ্যাঁ! মদ পান করলেও।"'
বুখারি ৬৪৪৩, ১২৩৭, ২৩৮৮, ৩২২২, ৫৮২৭, ৬২৬৮, ৬৪৪৪, ৭৪৮৭; বুখারি, আত-তারীখ ৪/৭১; মুসলিম ২৭২/১৫৩ (৯৪); আহমাদ ৪/২৬০ (১৮২৮৪), ৫/১৫২ (২১৩৪৭), ৫/১৫৯ (২১৪১৪), ৫/২৮৫ (২২৪৬৪); ইবনু আবী আসিম, আস-সুন্নাহ ৯৭১; আব্দ ইবনু হুমাইদ ৩৮৯; তাবারানি, কাবীর ৭/৫৫ (৬৩৪৭), ৭/৫৫ (৬৩৪৮); তহাভি, মুশকিল ১০/১৬৬ (৩৯৯৯); হিল্ইয়া ৫/৪৬; উসদুল গবাহ ২/৪৩৪, ৫/২৮৫; আল-ইসাবা ৪/২৩৫; কানযুল উম্মাল ১/৮১ (৩৩২); মাজমাউয যাওয়াইদ ১/১৮ (২১); জামউল ফাওয়াইদ ১৪।
[৪১৬.] উকবা ইবনু আমির বলেন, বারোজন আরোহীর সঙ্গে আমি (মদীনায়) আসি। আল্লাহর রাসূল-এর কাছাকাছি এসে নামার পর আমার সঙ্গীরা বলেন,
"আমাদের উটগুলো দেখভাল করবে, এমন কে আছে? আমরা গিয়ে আল্লাহর রাসূল -এর কাছ থেকে জ্ঞানার্জন করব, তারপর সন্ধ্যায় এসে তাকে জানিয়ে দেবো—আল্লাহর রাসূল -এর কাছ থেকে আমরা কী কী শুনেছি।"
আমি বলি, "উটগুলো আমি দেখভাল করব।” কিছুক্ষণ পর মনে মনে বলি,
"বোকা বনে গেলাম না তো! আমার সঙ্গীরা এমন কিছু বিষয় শুনতে পাবে, যা আমি আল্লাহর নবি -এর কাছ থেকে (সরাসরি) শুনতে পাব না!"
এরপর একদিন (নবি -এর মজলিসে) হাজির হই। সেখানে একব্যক্তিকে বলতে শুনি—আল্লাহর নবি বলেছেন [২],
مَنْ تَوَضَّأَ وُضُوْءًا كَامِلًا ، ثُمَّ قَامَ إِلَى صَلَاتِهِ ، كَانَ مِنْ خَطِيئَتِهِ كَيَوْمٍ وَلَدَتْهُ أُمُّهُ
“যে-ব্যক্তি পরিপূর্ণ ওজু করে নামাজে দাঁড়িয়ে যায়, সে তার গোনাহ থেকে এমনভাবে মুক্ত হয়, যেন ওইদিনই সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে।”
এ কথা শুনে আমি চমকে যাই। তখন উমর ইবনুল খাত্তাব বলেন, "আরেকটি কথা শুনলে তো আপনি আরও বেশি চমকে যাবেন!” আমি বলি, "আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন! (সেই কথাটি) আমাকে বলুন।" উমর ইবনুল খাত্তাব বলেন, “আল্লাহর নবি বলেছেন:
مَنْ مَاتَ لَا يُشْرِكْ بِاللَّهِ شَيْئًا ، فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيُّهَا شَاءَ ، وَلَهَا ثَمَانِيَةُ أَبْوَابٍ
“যে-ব্যক্তি শির্ক না করে মারা যাবে [১], তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে তার ইচ্ছা সেদিক দিয়ে সে ঢুকতে পারবে; আর জান্নাতের দরজা হলো আটটি।"
এমন সময় আল্লাহর রাসূল বেরিয়ে এলে, আমি তাঁর মুখোমুখি হয়ে বসি, কিন্তু তিনি আমার দিক থেকে তাঁর চেহারা ঘুরিয়ে নেন। আমি দাঁড়িয়ে তাঁর দিকে মুখ করলে, তিনি তিনবার একই কাজ করেন। চতুর্থবার আমি বলি, "আল্লাহর নবি! আমি ও আমার মা আপনার জন্য কুরবান! আমার দিক থেকে আপনার চেহারা ঘুরিয়ে নিচ্ছেন কেন?” তখন নবি আমার দিকে মুখ করে বলেন:
"তোমার কাছে একজন বেশি পছন্দ, নাকি বারোজন?" أَوَاحِدٌ أَحَبُّ إِلَيْكَ ، أَمِ اثْنَا عَشَرَ
কথাটি তিনি দু-তিনবার বলেন। এ অবস্থা দেখে আমি আমার সঙ্গীদের কাছে ফিরে যাই।'
তাবারানি, আওসাত ৬/৪৬ (৭৯৪৭), ইসনাদে একজন বর্ণনাকারী পরিত্যাজ্য (হাইসামি); মুসলিম ৫৫৪ (...); আবূ দাউদ ১৬৯, ১৭০, ৯০৬; নাসাঈ ১৪০; নাসাঈ, কুবরা ১৪০; ইবনু মাজাহ ৪৭০; আহমাদ ১/১৬ (৯৭), হাসান লি-গাইরিহী; ৪/১৪৫-১৪৬ (১৭৩১৪), ৪/১৫০-১৫১ (১৭৩৬৩) ইসনাদটি দুর্বল, ৪/১৫৩ (১৭৩৯৩); তায়ালিসি ৩০; হিল্ইয়া ৩/৩০৭; ইতহাফ ১/১২৮ (১৫৩), ১/১২৮ (১৫৪); কানযুল উম্মাল ১/৮৩ (৩৪৫), ৭/৩০২ (১৮৯৮৮); মাজমাউয যাওয়াঈদ ১/২৩ (৩৯), ১/৩২ (৮০), ১/৪৯ (১৪৭)।
[৪১৭.] জারীর ইবনু আব্দিল্লাহ বলেন, [১] 'আমরা আল্লাহর রাসূল-এর সঙ্গে (সফরের উদ্দেশে) রওয়ানা হই [২]। মদীনা থেকে বের হওয়ার পর দেখি, এক আরোহী আমাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। তা দেখে আল্লাহর রাসূল বলেন,
"মনে হয়, এ আরোহী তোমাদের উদ্দেশেই আসছে। [৩]" كَأَنَّ هَذَا الرَّاكِبَ إِيَّاكُمْ يُرِيدُ
লোকটি আমাদের কাছে পৌঁছে সালাম দিলে, আমরা তার সালামের জবাব দিই। [৪] নবি তাকে জিজ্ঞেস করেন, مِنْ أَيْنَ أَقْبَلْتَ "কোথা থেকে এসেছ?” সে বলে, "আমার পরিবার, সন্তানাদি ও আত্মীয়স্বজনের কাছ থেকে।” নবি জানতে চান, فَأَيْنَ تُرِيدُ "কোথায় যাচ্ছ?” সে বলে, “আল্লাহর রাসূলের কাছে।” নবি বলেন, فَقَدْ أَصَبْتَهُ "তুমি তো তার নাগাল পেয়ে গিয়েছ!” [৫] সে বলে, "আল্লাহর রাসূল! ঈমান কী—তা আমাকে শিখিয়ে দিন।" নবি বলেন,
تَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ ، وَتُقِيمُ الصَّلَاةَ ، وَتُؤْتِي الزَّكَاةَ ، وَتَصُوْمُ رَمَضَانَ ، وَتَحُجُّ الْبَيْتَ
"তুমি সাক্ষ্য দেবে—আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই, আর মুহাম্মাদ আল্লাহর রাসূল; [৬] নামাজ কায়েম করবে; যাকাত আদায় করবে; রমজান মাসে রোযা রাখবে; এবং (কাবা) ঘরের হজ করবে।" সে বলে, "আমি (এ-মর্মে) স্বীকৃতি দিচ্ছি।” [৭]
এরপর তার উটের সামনের পা ইঁদুরের জালে জড়িয়ে গেলে, সেটি পড়ে যায়। [১] সঙ্গে লোকটিও পড়ে গিয়ে মাথায় আঘাত পায় [২] এবং এতে তার মৃত্যু ঘটে। আল্লাহর রাসূল বলেন-
"লোকটিকে আমার কাছে নিয়ে আসো। [৩]" عَلَيَّ بِالرَّجُلِ
তখন আম্মার ইবনু ইয়াসির ও হুযাইফা দৌড়ে গিয়ে তাকে বসিয়ে বলেন, “আল্লাহর রাসূল! লোকটি মারা গিয়েছে।” এরপর আল্লাহর রাসূল তাদের দিক থেকে চেহারা ঘুরিয়ে নিয়ে বলেন
أَمَا رَأَيْتُمَا إِعْرَاضِي عَنِ الرَّجُلِ فَإِنِّي رَأَيْتُ مَلَكَيْنِ يَدُسَّانِ فِي فِيهِ مِنْ يُمَارِ الْجَنَّةِ فَعَلِمْتُ أَنَّهُ مَاتَ جَائِعًا هَذَا وَاللهِ ، مِنَ الَّذِينَ قَالَ اللهُ عَزَّ وَجَلَّ : الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُم بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُم مُّهْتَدُونَ)
"তোমরা খেয়াল করেছ, আমি এ লোকটির দিক থেকে চেহারা ঘুরিয়ে নিয়েছি; এর কারণ হলো—আমি দেখলাম, দুজন ফেরেশতা তার মুখে জান্নাতের ফল ঢুকিয়ে দিচ্ছে। এরপর জানতে পারলাম, সে ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছে। শপথ আল্লাহর! এ-ব্যক্তি সেসব লোকের অন্তর্ভুক্ত, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন—
'যারা ঈমান আনে, তারপর নিজেদের ঈমানের সঙ্গে জুলুমের মিশ্রণ ঘটায় না—নিরাপত্তা তো তাদের জন্যই, আর তারাই হলো সঠিক পথে পরিচালিত।' (সূরা আল-আনআম ৬:৮২) [৪]"
এরপর তিনি বলেন,
"তোমাদের ভাইকে লও!" دُوْنَكُمْ أَخَاكُمْ
আমরা তাকে পানির কাছে নিয়ে যাই। এরপর তাকে গোসল দিয়ে সুগন্ধি লাগিয়ে দিই। তারপর তাকে কাফন পরিয়ে কবরের কাছে নিয়ে গেলে, আল্লাহর রাসূল সেখানে এসে তার কবরের পাশে বসে বলেন-
أَلْحِدُوْا وَلَا تَشُقُوْا فَإِنَّ اللَّحْدَ لَنَا ، وَالشَّقَّ لِغَيْرِنَا
"তার জন্য লাহ্দ পদ্ধতির কবর খনন করো, শাক্ক পদ্ধতির নয়; কারণ আমাদের জন্য লাহদ পদ্ধতির কবর, আর অন্যদের জন্য শাক্ক পদ্ধতির।”'
আহমাদ ৪/৩৫৯ (১৯১৭৬), বর্ণনাকারী আবু জানাব মুদাল্লিস, অর্থাৎ 'অমুক থেকে বর্ণিত' পদ্ধতিতে বর্ণনা করেছেন (হাইসামি); ৪/৩৫৭ (১৯১৫৮) হাসান বি তুরুকিহী, ৪/৩৫৯ (১৯১৭৭) হাসান বি তুরুকিহী; তাবারানি, কাবীর ২/৩১৯ (২৩২৯); হিলইয়া ৪/২০৩; কানযুল উম্মাল ১/২৭৯ (১৩৭৫); মাজমাউয যাওয়াইদ ১/৪১-৪২ (১১৭)।
টিকাঃ
[২] মদীনার পাশে লাভাবেষ্টিত এলাকা।
[১] لَقِيَ الله “আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে” (আহমাদ ৪/২৬০ (১৮২৮৪))।
[২] 'উট (পালাক্রমে) দেখভালের দায়িত্ব ছিল আমাদের ওপর। আমার পালা এলে, আমি সেগুলোকে (চরিয়ে) সন্ধ্যা- সময় নিয়ে আসি। এসে দেখতে পাই, আল্লাহর রাসূল দাঁড়িয়ে লোকদের সঙ্গে কথা বলছেন। আমি তাঁর এটুকু مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ ، ثُمَّ يَقُوْمُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ ، مُقْبِلُ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ ، إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ "কোনও মুসলিম যদি ওজু করে—আর তা সুন্দরভাবে সম্পন্ন করে—তারপর দাঁড়িয়ে অন্তর ও চেহারা একনিষ্ঠ করে দু' রাকআত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়।" এ কথা শুনে আমি বলি, "কী চমৎকার কথা!" তখন আমার সামনে-থাকা একজন বলে ওঠেন, "এর আগের কথাটি ছিল আরও চমৎকার!" তাকিয়ে দেখি (সামনের লোকটি) উমর! তিনি বলেন, "আমার মনে হয়, আপনি এইমাত্র এসেছেন। (এর আগে) নবি বলেছেন, مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ أَوْ فَيُسْبِعُ الوُضُوْهَ ثُمَّ رَفَعَ نَظَرَهُ إِلَى السَّمَاءِ ثُمَّ يَقُوْلُ : أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ، إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ ، يَدْخُلُ مِنْ أَيُّهَا 'তোমাদের কেউ যদি ওজু করে এবং যথাযথভাবে তা সম্পন্ন করে—তারপর [আকাশের দিকে দৃষ্টি উঁচিয়ে (আহমাদ ১৭৩৬৩; আবু দাউদ ১৭০)] বলে, আমি সাক্ষ্য দিচ্ছি—আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই, তিনি একক, তাঁর কোনও অংশীদার নেই; আর আমি সাক্ষ্য দিচ্ছি—মুহাম্মাদ তাঁর দাস ও বার্তাবাহক। তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে; যে-দরজা দিয়ে ইচ্ছা, সে (জান্নাতে) প্রবেশ করতে পারবে।'"' (মুসলিম ৫৫৩/১৭ (২৩৪))।
[১] উমর ইবনুল খাত্তাব বলেছেন যে, তিনি আল্লাহর রাসূল -কে বলতে শুনেছেন- مَنْ مَاتَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ، قِيلَ لَهُ ادْخُلِ الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ شِئْتَ আখিরাতের ওপর ঈমান নিয়ে মারা যাবে, তাকে বলা হবে—জান্নাতের আটটি দরজার যেটি দিয়ে তোমার মন চায় সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করো।” (আহমাদ ১/১৬ (৯৭))।
[১] 'একব্যক্তি এসে ইসলাম গ্রহণ করলে, আল্লাহর রাসূল সফরের মধ্যেই তাকে ইসলাম (-এর মৌলিক বিষয়গুলো) শিখিয়ে দেন। এরপর তার উটের খুর একটি ইঁদুরের গর্তে ঢুকে গেলে, সে উটের পিঠ থেকে পড়ে মারা যায়।' (আহমাদ ৪/৩৫৭ (১৯১৫৮))।
[২] 'আমাদের বাহনে চড়ে' (তাবারানি, কাবীর ২/৩১৯ (২৩২৯))।
[৩] هَذَا رَجُلٌ لَا عَهْدَ لَهُ بِالطَّعَامِ "এ লোকটি খাবারে কষ্ট পাচ্ছে।” (তাবারানি, কাবীর ২/৩১৯ (২৩২৯))।
[৪] 'আমরা দেখতে পাই—গাছের ছাল খেতে খেতে তার দু ঠোঁট ছিঁড়ে গিয়েছে।' (তাবারানি, কাবীর ২/৩১৯ (২৩২৯))।
[৫] فَأَنَا مُحَمَّدٌ أَنَا رَسُوْلُ اللَّهِ "আমি মুহাম্মাদ। আমি আল্লাহর রাসূল।” (তাবারানি, কাবীর ২/৩১৯ (২৩২৯))।
[৬] وَتُفِرُ بِمَا جَاءَ مِنْ عِنْدِ اللَّهِ "আল্লাহর কাছ থেকে যা-কিছু এসেছে, তা (সত্য বলে) স্বীকার করবে;" (তাবারানি, কাবীর ২/৩১৯ (২৩২৯))।
[৭] 'এরপর আল্লাহর রাসূল সরে যান। নবি যখন তার সামনে ইসলামের বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে শুরু করেছিলেন, তখন আমরা সেখানে ভিড় জমিয়েছিলাম; আমরা দেখতে চাচ্ছিলাম—নবি শেষ-পর্যন্ত ইসলামের কী কী বৈশিষ্ট্যের কথা বলেন। এরপর নবি সরে গেলে আমরাও সরে যাই।' (তাবারানি, কাবীর ২/৩১১ (২৩২৯))।
[১] 'তার অল্পবয়সী উটের সামনের পা একটি ইঁদুরের গর্তে পড়ে যায়' (আহমাদ ৪/৩৫৯ (১৯১৭৭))।
[২] 'তার ঘাড় ভেঙে যায়' (তাবারানি, কাবীর ২/৩১৯ (২৩২৯))।
[৩] احْمِلُوهُ إِلَى الْمَاءِ "তাকে পানির কাছে নিয়ে যাও।” (তাবারানি, কাবীর ২/৩১৯ (২৩২৯))
[৪] 'তার ব্যাপারে নবি বলেন هُذَا مِمَّنْ عَمِلَ قَلِيْلًا وَأُجِيْرَ كَثِيرًا “এ হলো সেসব লোকের একজন, যারা অল্প আমল করে বিপুল প্রতিদান লাভ করে নিল।" (আহমাদ ৪/৩৫৯ (১৯১৭৭))।
📄 শির্ক ও নিষিদ্ধ ঘুণারারি থেকে বিরত থাকার প্রতিদান জান্নাত
[৪১৮.] জারীর থেকে বর্ণিত, 'নবি বলেন,
مَنْ مَاتَ لَا يُشْرِكْ بِاللهِ شَيْئًا لَمْ يَتَلَطَّخُ بِدَمٍ حَرَامٍ أُدْخِلَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَ
“যে-ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনোকিছু শির্ক না করে এবং হারাম রক্তপাত না ঘটিয়ে মারা যাবে, সে জান্নাতের যে দরজা দিয়ে চাইবে, তাকে ওই দরজা দিয়েই প্রবেশ করানো হবে [১]।"
তাবারানি, কাবীর ২/৩০৯ (২২৮৫), বর্ণনাকারীগণ বিশ্বস্ত (হাইসামি), ১১/১০৬ (১১১৯২), একজন বর্ণনাকারী দুর্বল; হাকিম ৪/৩৫১- ৩৫২ (৮০৩৪); কানযুল উম্মাল ১/৮১ (৩২৯), ১/৮৩ (৩৪১); মাজমাউয যাওয়াইদ ১/১৯ (২৭), ১/২১ (৩৩); জামউল ফাওয়াইদ ২৫।
[৪১৯.] মুআয ইবনু জাবাল-এর সম্পর্কে বর্ণিত, '(মৃত্যুর) সময়ক্ষণ ঘনিয়ে এলে তিনি বলেন, "আমার সামনে লোকদের জড়ো করো।" তাদের জড়ো করা হলে তিনি বলেন, "আমি আল্লাহর রাসূল-কে বলতে শুনেছি-
مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، جَعَلَهُ اللَّهُ فِي الْجَنَّةِ
'যে-ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনও শির্ক না করে মারা যাবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।' আমার মৃত্যুর সময়ক্ষণ ঘনিয়ে এসেছে, তাই তোমাদের এটি বলে দিলাম; এর (সত্যতার ব্যাপারে) সাক্ষী হলেন উওয়াইমির আবুদ দারদা।" লোকজন আবুদ দারদা-এর কাছে এলে তিনি বলেন, "আমার ভাই সত্য বলেছেন। তার মৃত্যুর সময়ক্ষণ ঘনিয়ে এসেছে বিধায়, তিনি তোমাদের এ কথাটি বলে দিলেন।"
আহমদ ৬/৪৫০ (২৭৫৪৭) হাদীসটি সহীহ, তবে ইনকিতা/বিচ্ছিন্নতার দরুন এ ইসনাদটি দুর্বল, ৩/৭৯ (১১৭৫১), সহীহ লি-গাইরিহী (আরনাউত); বুখারি, আত-তারীখ ৮/২৫২; বাযযার (কাশফ) ১/১১ (৬); আবু ইয়া'লা ২/৩০২ (১০২৬); হাকিম ৩/২৪৭ (৫০৭৯); কানযুল উম্মাল ১/৮০ (৩২৫); মাজমাউয যাওয়াইদ ১/১৬ (৯), ১/১৭-১৮ (১৭)।
টিকাঃ
[১] لَقِيَ اللَّهَ وَهُوَ خَفِيْفُ الظُّهْرِ সে পিঠে খুবই হালকা বোঝা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে।” (তাবারানি, কাবীর ১১/১০৬ (১১১৯২))।