📄 কৃপণতা, কুপ্রবৃত্তির অনুসরণ, আত্মগৌরব ও আত্মতৃপ্তি
[৪০৫.] ইবনু উমর বলেন, 'আল্লাহর রাসূল বলেছেন-
ثَلَاتٌ مُهْلِكَاتٌ، وَثَلَاتٌ مُنْجِيَاتٌ، وَثَلَاثُ كَفَّارَاتٌ، وَثَلَاثُ دَرَجَاتٌ ، فَأَمَّا الْمُهْلِكَاتُ: فَشُح مُطَاعُ، وَهَوَى مُتَّبَعُ، وَإِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ. وَأَمَّا الْمُنْجِيَاتُ: فَالْعَدْلُ فِي الْغَضَبِ وَالرِّضَاء وَالْقَصْدُ في الفَقْرِ وَالْغِنَى، وَخَشْيَةُ اللهِ فِي السِّرِّ وَالْعَلَانِيَةِ. وَأَمَّا الْكَفَّارَاتُ: فَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ وَإِسْبَاغُ الْوُضُوءِ فِي السَّبَرَاتِ، وَنَقْلُ الْأَقْدَامِ إِلَى الْجَمَاعَاتِ. وَأَمَّا الدَّرَجَاتُ: فَإِطْعَامُ الطَّعَامِ، وَإِفْشَاءُ السلام، وَصَلَاةُ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامُ
“তিনটি কাজ ধ্বংস ডেকে আনে, তিনটি কাজ মুক্তি দেয়, তিনটি কাজ গোনাহ-মাফের উপায় আর তিনটি কাজ মর্যাদা বাড়ায়।
ধ্বংস ডেকে আনার কাজগুলো হলো-
» কৃপণতার আনুগত্য [২],
» কুপ্রবৃত্তির অনুসরণ, আর
» [১] আত্মগৌরব ও আত্মতুষ্টিতে ভোগা।
নাজাত বা মুক্তি দেওয়ার কাজগুলো হলো-
> রাগ ও সন্তুষ্টি উভয়াবস্থায় ইনসাফ করা [৩],
> দারিদ্র্য ও প্রাচুর্য উভয়াবস্থায় মধ্যমপন্থা অনুসরণ করা, আর
> গোপন ও প্রকাশ্য উভয়াবস্থায় আল্লাহকে ভয় করা [৪]।
কাফফারা বা গোনাহ-মাফের উপায়গুলো হলো-
> এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকা,
> কনকনে ঠান্ডার সময় পরিপূর্ণ ওজু করা, ও
> পায়ে হেঁটে জামাআতে অংশগ্রহণ করা [৫]।
মর্যাদা-বৃদ্ধির কাজগুলো হলো-
> খাবার খাওয়ানো,
> সালামের প্রসার ঘটানো, ও
>> রাতে যখন লোকজন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করা।"'
তাবারানি, আওসাত ৪/২১২-২১৩ (৫৭৫৪), বর্ণনাসূত্রে ইবনু লাহীআ ও অজ্ঞাত-পরিচয় একজন আছেন (হাইসানি), ৪/১২৯ (৫৪৫২); বাযযার (কাশফ) ১/৫৯-৬০ (৮০), ১/৬০ (৮১), ১/৬০ (৮২), ১/৬০ (৮৩); উকাইলি ৩/৪৪৭; ইবনু আদি ৫/১৮৮২; মুসনাদুশ শিহাব ১/২১৪-২১৫ (৩২৫), ১/২১৫ (৩২৬), ১/২১৫ (৩২৭); হিইয়া ২/৩৪৩, ৩/২১৯; বাইহাকি, শুআব ১/৪৭১ (৭৪৫), ৫/৪৫২-৪৫৩ (৭২৫২); কানযুল উম্মাল ১৬/৪৫ (৪৩৮৬৬); মাজমাউয যাওয়াইদ ১/৯০-৯১ (৩১৪), ১/৯১ (৩১৫, ৩১৬, ৩১৭)।
টিকাঃ
[২] وَهِيَ أَشَدُّهُنَّ “আর এটি সবচেয়ে জঘন্য" (বাইহাকি, শুআব ৫/৪৫২-৪৫৩ (৭২৫২))।
[১] مِنَ الْخُيْلَاءِ “অহংকার-জনিত” (তাবারানি, আওসাত ৪/১২৯ (৫৪৫২)); بِرَأْيِه "নিজস্ব চিন্তাভাবনা ও মতামত নিয়ে” (বাযযার (কাশফ) ১/৬০ (৮১); ইবনু আদি ৫/১৮৮২; ডিলুইয়া ৩/২১১)।
[৩] كَلِمَةُ الْحَقِّ “সত্যের কথা উচ্চারণ করা” (বাইহাকি, শুআব ১/৪৭1 (৭45))।
[৪] تَقْوَى اللَّهِ “আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলা” (বাইহাকি, শুআব ৫/৪৫২-৪৫৩ (৭২৫২))।
[৫] إِلَى الْجُمُعَاتِ "জুমুআর নামাজে” (বাযযার (কাশফ) ১/৫১-৬০ (৮০))।