📘 সবার ওপরে ঈমান > 📄 প্রয়োজনের অতিরিক্ত পানি মানুষকে না-দেওয়া

📄 প্রয়োজনের অতিরিক্ত পানি মানুষকে না-দেওয়া


[৪০১.] বুরাইদা থেকে বর্ণিত, 'আল্লাহর রাসূল বলেছেন-

إِنَّ أَكْبَرَ الْكَبَائِرِ الْإِشْرَاكُ بِاللهِ، وَعُقُوْقُ الْوَالِدَيْنِ، وَمَنْعُ فَضْلِ الْمَاءِ، وَمَنْعُ الْفَحْلِ

"কবীরা গোনাহগুলোর মধ্যে সবচেয়ে বড়ো গোনাহ হলো-
> আল্লাহর সঙ্গে শির্ক করা,
> পিতামাতার অবাধ্য হওয়া,
> প্রয়োজনের অতিরিক্ত পানি (মানুষকে) দিতে অস্বীকৃতি জানানো, ও
> পশুর মাধ্যমে পশু-প্রজননের সুযোগ দিতে অস্বীকৃতি জানানো।"'

বাযযার (কাশফ) ১/৭১-৭২ (১০৭), বর্ণনাসূত্রে সালিহ ইবনু হাইয়ান ত্রুটিযুক্ত, তাকে কেউ নির্ভরযোগ্য আখ্যায়িত করেননি (হাইসামি); কানযুল উম্মাল ৩/৫৪১ (৭৮০৩); মাজমাউয যাওয়াইদ ১/১০৫ (৪০০)।

📘 সবার ওপরে ঈমান > 📄 মুসলিমদের জামাআত ত্যাগ করা, মনিবের কাছ থেকে পালিয়ে যাওয়া, স্বামীর অনুপস্থিতিতে সৌন্দর্য-प्रदर्शन করা, অহংকার করা

📄 মুসলিমদের জামাআত ত্যাগ করা, মনিবের কাছ থেকে পালিয়ে যাওয়া, স্বামীর অনুপস্থিতিতে সৌন্দর্য-प्रदर्शन করা, অহংকার করা


[৪০২.] ফাদালা ইবনু উবাইদ থেকে বর্ণিত, 'আল্লাহর রাসূল বলেছেন-

ثَلَاثَةٌ لَا يُسْأَلُ عَنْهُمْ : رَجَلٌ فَارَقَ الْجَمَاعَةً وَعَصَى إِمَامَهُ وَمَاتَ عَاصِيًا، وَأَمَةٌ أَوْ عَبْدٌ أَبَقَ مِنْ سَيِّدِهِ فَمَاتَ، وَامْرَأَةٌ غَابَ زَوْجُهَا وَقَدْ كَفَاهَا مُؤْنَةَ الدُّنْيَا فَخَانَتْهُ بَعْدَهُ، وَثَلَاثَةٌ لَا يُسْأَلُ عَنْهُمْ : رَجُلٌ يُنَازِعُ اللَّهَ رِدَاءَهُ فَإِنَّ رِدَاءَهُ الْكِبْرُ وَإِزَارَهُ الْعِزُّ، وَرَجُلٌ فِي شَكٍّ مِنْ أَمْرِ اللَّهِ، وَالْقَائِطُ مِنْ رَحْمَةِ الله

"তিনজন [১] (-এর গোনাহের কঠোরতা) সম্পর্কে জিজ্ঞেস করারই দরকার নেই:
> যে-ব্যক্তি (মুসলিমদের) সঙ্ঘবদ্ধ অবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে নেতার অবাধ্য হয়, আর অবাধ্যতার মধ্যেই মারা যায়;
> যে দাসী বা দাস তার মনিব থেকে পালিয়ে যাওয়ার পর মারা যায়; এবং
> যে-মহিলাকে তার স্বামী জীবনধারণের পর্যাপ্ত সামগ্রী দিয়ে কোথাও গেলে, সে তার অনুপস্থিতিতে স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে [১] [২]

আর (এ) তিনজন সম্পর্কেও জিজ্ঞেস করার দরকার নেই:
» যে-ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে-তাঁর চাদর হলো অহংকার, আর পোশাক হলো ক্ষমতা;
» যে আল্লাহর কোনও বিষয়ে সংশয়ে ভোগে; আর
» যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়।”

ইবনু হিব্বান ১০/৪২২-৪২৩ (৪৫৫৯), ইসনাদটি সহীহ (আরনাউত); তাবারানি, কাবীর ১৮/৩০৬ (৭৮৮), ১৮/৩০৬ (৭৮৯), ১৮/৩০৬ (৭৯০); আহমাদ ৬/১৯ (২৩৯৪৩); বাযযার (কাশফ) ১/৬১ (৮৪); বুখারি, মুফরাদ ৫৯০; ইবনু আবী আসিম, আস-সুন্নাহ ৮৯; হাকিম ১/১১৯ (৪১১); বাইহাকি, শুআব ৬/১৬৫ (৭৭৯৭); আত-তারগীব ৩/২৮ (৪); কানযুল উম্মাল ১৬/৩০ (৪৩৭৯৯, ৪৩৮০০); মাজমাউয যাওয়াইদ ১/৯৯ (৩৬১), ১/১০৫ (৪০১)।

টিকাঃ
[১] لَاثَةٌ لَا تَسْأَلُ عَنْهُمْ "তিনজন (-এর গোনাহের কঠোরতা) সম্পর্কে জিজ্ঞেস করো না” (তাবারানি, কাবীর ১৮/৩০৬ (৭৮৮))।
[১] فَتَبَرَّجَتْ وَتَمَرَّجَتْ بَعْدَهُ “স্বামী (কোথাও) যাওয়ার পর সৌন্দর্যের প্রদর্শনী করে ঘুরে বেড়ায়” (বুখারি, মুফরাদ ৫৯০; তাবারানি, কাবীর ১৮/৩০৬ (৭৮৮))।
[২] فَلَا تَسْأَلُ عَنْهُمْ “এদের (গোনাহের কঠোরতা) সম্পর্কে জিজ্ঞেস করো না” (তাবারানি, কাবীর ১৮/৩০৬ (৭৮৮))।

📘 সবার ওপরে ঈমান > 📄 আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকা

📄 আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকা


[৪০৩.] মুআয ইবনু জাবাল বলেন, 'আল্লাহর রাসূল বলেছেন-

لَا تَزَالُ الْمَرْأَةُ تَلْعَنُهَا الْمَلَائِكَةُ أَوْ قَالَ: يَلْعَنُهَا اللهُ وَمَلَائِكَتُهُ وَخُزَّانُ الرَّحْمَةِ وَخُزَّانُ الْعَذَابِ مَا انْتَهَكَتْ مِنْ مَعَاصِي اللهِ شَيْئًا

"নারী যতক্ষণ সীমালঙ্ঘন করে আল্লাহর কোনও অবাধ্যতায় লিপ্ত থাকে, ততক্ষণ ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকেন" অথবা তিনি বলেছিলেন "তাকে আল্লাহ, তাঁর ফেরেশতাকুল, রহমতের তত্ত্বাবধানে নিয়োজিত ও আযাবের তত্ত্বাবধানে নিয়োজিত ফেরেশতাগণ অভিশাপ দিতে থাকেন।"'

বাযযার ৭/১০৭-১০৮ (২৬৬৪), বর্ণনাকারীগণ বিশ্বস্ত, তবে ইসনাদটি বিচ্ছিন্ন (দারানি); বাযযার (কাশফ) ১/৭৩ (১১০); কানযুল উম্মাল ১৬/৪০১ (৪৫১০৭), হাসান; মাজমাউয যাওয়াইদ ১/১০৫-১০৬ (৪০২)।

📘 সবার ওপরে ঈমান > 📄 কথা-কাজে ধোঁকাবাজি ও অশ্লীলতায় লিপ্ত হওয়া

📄 কথা-কাজে ধোঁকাবাজি ও অশ্লীলতায় লিপ্ত হওয়া


[৪০ ৪.] আয়িশা থেকে বর্ণিত, 'নবি বলেছেন-

هَلَكَ الْمُتَقَدِّرُوْنَ

“ধ্বংস সেসব লোক, যারা কথা-কাজে নোংরামি ও অশ্লীলতায় লিপ্ত হয়!"'

আবূ নুআইম, হিলয়াতুল আউলিয়া ৮/৩৭৯, ইসনাদটি জাইয়িদ (দারানি); বুখারি, তারীখ ১/২৯২ (৯৩৯); তাবারানি, আওসাত ৫/৮৮ (৬৬৭২); মাজমাউয যাওয়াইদ ১/১০৬ (৪০৩)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00