📘 সবার ওপরে ঈমান > 📄 শির্ক, খুন, সুদখোরি, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ, জিহাদের সময় পলায়ন, অপবাদ আরোপ, মুসলিম পিতামাতার অবাধ্যতা ও কা’বার সম্মানহানি

📄 শির্ক, খুন, সুদখোরি, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ, জিহাদের সময় পলায়ন, অপবাদ আরোপ, মুসলিম পিতামাতার অবাধ্যতা ও কা’বার সম্মানহানি


[৩৮৭.] উবাইদ ইবনু উমাইর লাইসি তার পিতার সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'বিদায় হজের সময় আল্লাহর রাসূল বলেছেন-

إِنَّ أَوْلِيَاءَ اللهِ الْمُصَلُّوْنَ وَمَنْ يُقِيمُ الصَّلَوَاتِ الْخَمْسَ الَّتِي كَتَبَهُنَّ اللَّهُ عَلَيْهِ ، وَيَصُوْمُ رَمَضَانَ وَيَحْتَسِبُ صَوْمَهُ وَيُؤْتِي الزَّكَاةَ طَيِّبَةً بِهَا نَفْسُهُ يَحْتَسِبُهَا ، وَيَجْتَنِبُ الْكَبَائِرَ الَّتِي نَهَى اللَّهُ عَنْهَا

"আল্লাহর ওলি বা বন্ধু হলো নামাজ আদায়কারীরা, আর যারা-
» [১] পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম রাখে, যা আল্লাহ তাদের ওপর ফরজ করেছেন;
» রমজান মাসে রোযা রাখে, আর আল্লাহর কাছে তাদের রোযার প্রতিদান আশা করে;
» খুশিমনে যাকাত দেয়, আর যাকাতের প্রতিদান আশা করে আল্লাহর কাছে; এবং
» যেসব বড়ো বড়ো গোনাহের ব্যাপারে আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তা থেকে দূরে থাকে।"

তখন এক সাহাবি বলেন, “আল্লাহর রাসূল! বড়ো বড়ো গোনাহ কয়টি?” নবি বলেন,

هِيَ تِسْعُ أَعْظَمُهُنَّ الْإِشْرَاكُ بِاللهِ ، وَقَتْلُ الْمُؤْمِنِ بِغَيْرِ حَقٌّ ، وَالْفِرَارُ مِنَ الرَّحْفِ ، وَقَذْفُ الْمُحْصَنَةِ ، وَالسِّحْرُ ، وَأَكُلُ مَالِ الْيَتِيمِ ، وَأَكْلُ الرِّبَا ، وَعُقُوْقُ الْوَالِدَيْنِ الْمُسْلِمَيْنِ ، وَاسْتِحْلَالُ الْبَيْتِ الْعَتِيقِ الحَرَامِ قِبْلَتِكُمْ أَحْيَاءٌ وَأَمْوَاتًا ، لَا يَمُوْتُ رَجُلٌ لَمْ يَعْمَلْ هُؤُلَاءِ الْكَبَائِرَ ، وَيُقِيمُ الصَّلَاةَ ، وَيُؤْتِي الزَّكَاةَ إِلَّا رَافَقَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مُحْبُوحَةِ جَنَّةٍ أَبْوَابُهَا مَصَارِيْعُ الذَّهَبِ

"বড়ো বড়ো গোনাহ নয়টি-
» সবচেয়ে বড়ো গোনাহটি হলো আল্লাহর সঙ্গে শির্ক করা;
» অন্যায়ভাবে মুমিনকে হত্যা করা;
» জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া;
» সতী নারীকে অপবাদ দেওয়া;
» জাদু করা;
» ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা;
» সুদ খাওয়া;
» মুসলিম পিতামাতার অবাধ্য হওয়া; [১]
» সম্মানিত কা'বার সম্মানহানি করা, যা তোমাদের জীবিত ও মৃত উভয়াবস্থায় কিবলা। [৩]

যে-ব্যক্তি এসব বড়ো বড়ো গোনাহ না করে, নামাজ কায়েম রেখে এবং যাকাত আদায় করে মারা যাবে, সে এমন এক জান্নাতের মাঝখানে মুহাম্মাদ -এর সাহচর্য লাভ করবে, যার দরজার পাল্লাগুলো স্বর্ণ দিয়ে তৈরি।"

তাবারানি, কাবীর ১৭/৪৭-৪৮ (১০১), বর্ণনাকারীগণ বিশ্বস্ত (হাইসামি); আহমাদ ২/২০১ (৬৮৮৪); তহাভি, শারহু মুশকিল ২/৩৫২ (৮৯৮); হাকিম ১/৫৯ (১৯৭), ৪/২৬০ (৭৬৬৬); বাইহাকি, আস-সুনানুল কুবরা ১০/১৮৬ (২০৭৮৯); উকাইলি, আদ-দুআফা ৩/৪৫; মাজমাউয যাওয়াইদ ১/৪৮ (১৪৩)।

টিকাঃ
[১] أَلَّا وَإِنَّهُ مَنْ "মনে রেখো—তারা হলো সেসব লোক, যারা..." (বাইহাকি, কাবীর ১০/১৮৬ (২০৭৮৯))।
[২] يَرَاهَا لِلَّهِ عَلَيْهِ حَقًّا "তার ওপর আল্লাহর অধিকার মনে করে" (বাইহাকি, কাবীর ১০/১৮৬ (২০৭৮৯))।
[৩] وَيَرَى أَنَّهُ عَلَيْهِ حَقٌّ "নিজের দায়িত্ব মনে করে” (তহাভি, শারহু মুশকিল ৮৯৮; হাকিম ১/৫৯ (১৯৭))।
[১] قَتْلُ الْنَّفْسِ “প্রাণহরণ করা” (আহমাদ ২/২০১ (৬৮৮৪))।
[২] الْيَمِينُ الْغَمُوْسُ "মিথ্যা শপথের মাধ্যমে অন্যের অধিকার হরণ করা” (আহমাদ ২/২০১ (৬৮৮৪))।
[৩] অর্থাৎ, জীবিত অবস্থায় কা'বার দিকে মুখ করে নামাজ আদায় করতে হয় এবং মৃতব্যক্তির জানাযা ও দাফনের সময়ও কাবা'মুখী হতে হয়।

📘 সবার ওপরে ঈমান > 📄 অন্যায় ছাড়াই ভূমি ও নিহত উভয়ই জাহানামী

📄 অন্যায় ছাড়াই ভূমি ও নিহত উভয়ই জাহানামী


[৩৮৮.] আহনাফ ইবনু কাইস বলেন, 'আমি এ ব্যক্তিকে সাহায্য করার জন্য যাই [৪]। একপর্যায়ে আবূ বাকরা-এর সঙ্গে দেখা হলে তিনি বলেন, "[৫] কোথায় যাচ্ছ?" আমি বলি, "এ ব্যক্তিকে [৬] সাহায্য করার জন্য।" তিনি বলেন,

"ফিরে যাও। কারণ, আমি আল্লাহর রাসূল-কে বলতে শুনেছি-

إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا، فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ

'দুজন মুসলিম তরবারি নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে, খুনি ও নিহত [২] উভয়ে জাহান্নামী। [৩]'

আমি বললাম, 'আল্লাহর রাসূল! হত্যাকারীর পরিণতি বুঝে এলো, কিন্তু নিহত ব্যক্তির এ পরিণতি কেন?' নবি বলেন-

إِنَّهُ كَانَ حَرِيْصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ

'সেও তার প্রতিপক্ষকে খুন করার জন্য উদ্‌গ্রীব ছিল [৪]।"'

বুখারি ৩১, ৬৮৭৫, ৭০৮৩; মুসলিম ৭২৫২/১৪ (২৮৮৮), ৭২৫৩/১৫ (...), ৭২৫৪ (...), ৭২৫৫/১৬ (...); আহমাদ ৫/৪১ (২০৪২৪), ৫/৪৩ (২০৪৩৯); নাসাঈ ৪১১৬, ৪১১৭, ৪১১৮, ৪১১৯, ৪১২০, ৪১২১, ৪১২২, ৪১২৩, ৪১২৪; নাসাঈ, কুবরা ৩৫৬৮, ৩৫৬৯, ৩৫৭০, ৩৫৭১, ৩৫৭২, ৩৫৭৩, ৩৫৭৪, ৩৫৭৫, ৩৫৭৬।

টিকাঃ
[৪] 'গোলযোগের রাতে আমি আমার হাতিয়ার নিয়ে বেরিয়ে পড়ি।' (বুখারি ৭০৮৩)।
[৫] "আহনাফ!” (মুসলিম ৭২৫২/১৪ (২৮৮৮))।
[৬] 'আল্লাহর রাসূল -এর চাচাতো ভাই (আলি)-কে' (বুখারি ৭০৮৩)।
[১] "আহনাফ!” (মুসলিম ৭২৫২/১৪ (২৮৮৮))।
[২] كِلَاهُمَا "উভয়ে” (বুখারি ৭০৮৩)।
[৩] إِذَا الْمُسْلِمَانِ حَمَلَ أَحَدُهُمَا عَلَى أَخِيهِ السَّلَاحَ، فَهُمَا فِي جُرُفِ جَهَنَّمَ، فَإِذَا قَتَلَ أَحَدُهُمَا صَاحِبَهُ، دَخَلَاهَا جَمِيعًا "দুজন মুসলিম যখন অস্ত্র নিয়ে নিজের ভাইয়ের ওপর হামলা করে, তখন তারা থাকে জাহান্নামের কিনারায়; একজন অপরজনকে খুন করে ফেললে, উভয়ে জাহান্নামে ঢুকে যায়।” (মুসলিম ৭২৫৫/১৬ (...)); خَرًا جَمِيعًا فِيهَا "উভয়ে জাহান্নামে পড়ে যায়” (নাসাঈ ৪১১৬)।
[৪] إِنَّهُ أَرَادَ قَتْلَ صَاحِبِهِ “সেও তার প্রতিপক্ষকে খুন করতে চেয়েছিল” (বুখারি ৭০৮৩)।

📘 সবার ওপরে ঈমান > 📄 ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া, আত্মহত্যা করা

📄 ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া, আত্মহত্যা করা


[৩৮৯.] মুআয ইবনু জাবাল থেকে বর্ণিত, 'একব্যক্তি বলল, "আল্লাহর রাসূল! আমাকে এমন একটি আমল শেখান, যা মেনে চললে আমি জান্নাতে যাব।” নবি বললেন [৬]

لا تُشْرِكْ بِاللهِ شَيْئًا وَإِنْ حُرِّقْتَ، وَأَطِعْ وَالِدَيْكَ وَإِنْ أَخْرَجَاكَ مِنْ مَالِكَ، وَلَا تَشْرَبِ الْخَمْرَ فَإِنَّهَا مِفْتَاحُ كُلِّ شَرِّ ، لَا تَتْرُكَنَّ الصَّلَاةَ مُتَعَمِّدًا فَإِنَّهُ مَنْ تَرَكَ الصَّلَاةَ مُتَعَمِّدًا بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللهِ، لَا تُنَازِعِ الْأَمْرَ أَهْلَهُ وَإِنْ رَأَيْتَ أَنَّ لَكَ، أَنْفِقْ عَلَى أَهْلِكَ مِنْ طَوْلِكَ، وَلَا تَرْفَعِ الْعَصَا عَنْهُمْ، أَخِفْهُمْ في اللهِ، لَا تَغْلُلْ، لَا تَفِرُّ مِنَ الرَّحْفِ

» "আল্লাহর সঙ্গে কোনও শির্ক কোরো না, তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, তবুও [৭];
» পিতামাতার অনুগত থেকো, তারা যদি তোমার ধনসম্পদ থেকে তোমাকে বের করে দেয়, তবুও [১] [২];
» মদপান কোরো না, কারণ তা হলো সকল অনিষ্টের চাবি [৩] [৪];
» ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়ো না, কারণ যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে তাকে নিরাপদ রাখার দায়িত্ব শেষ হয়ে যায়;
» নেতৃত্বের হকদারদের সঙ্গে (নেতৃত্ব নিয়ে) লড়াই কোরো না, তোমার যদি মনে হয় [৫] (নেতৃত্বদানে) তোমার অধিকার আছে, তবুও;
» সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের লোকদের পেছনে খরচ কোরো, তবে তাদের ওপর থেকে [৭] লাঠি তুলে নিয়ো না,
» পরিবারের লোকদের ভেতর আল্লাহর ভয় জাগিয়ো;
» আত্মসাৎ কোরো না;
» জিহাদের ময়দান থেকে পালিয়ে যেয়ো না [৬] [৮]।"

তাবারানি, কাবীর ২০/৮২ (১৫৬), বর্ণনাসূত্রে আমর ইবনু ওয়াকিদ আছেন, বুখারি ও একদল বিশেষজ্ঞের মতে তিনি 'ত্রুটিযুক্ত', তবে সূরি'র মতে তিনি 'সত্যনিষ্ঠ' (হাইসামি); তাবারানি, আওসাত ৬/৪৯-৫০ (৭৯৫৬); আহমাদ ৫/২৩৮ (২২০৭৫); হিল্‌ইয়া ৯/৩০৬; কানযুল উম্মাল ১৬/৯৪ (৪৪০৪৪); মাজমাউয যাওয়াইদ ১/১০৫ (৩৯৯)।

টিকাঃ
[৫] 'একব্যক্তি আল্লাহর রাসূল-এর কাছে এসে বলল' (তাবারানি, আওসাত ৬/৪১-৫০ (৭৯৫৬))।
[৬] মুআয বলেন, 'আল্লাহর রাসূল আমাকে দশটি কাজের আদেশ দিয়েছেন-' (আহমদ ৫/২৩৮ (২২০৭৫))।
[৭] وَإِنْ عُذَّبْتَ وَحُرِّقْتَ "তোমাকে যদি নির্যাতন করা হয়, পুড়িয়ে ফেলা হয়, তবুও” (তাবারানি, আওসাত ৬/৪১-৫০ (৭৯৫৬)); وَإِنْ قُتِلْتَ وَحُرِّفْتَ "তোমাকে যদি হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তবুও” (আহমদ ৫/২৩৮ (২২০৭৫))।
[১] وَمِنْ كُلِّ شَيْءٍ هُوَ لَكَ “এবং যা-কিছুতে তোমার অধিকার আছে, সেসবের প্রত্যেকটি থেকে” (তাবারানি, আওসাত ৬/৪৯-৫০ (৭১৫৬))।
[২] وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ "পিতামাতার অবাধ্য হবে না, তারা যদি তোমাকে তোমার পরিবার ও সহায়সম্পদ থেকে বের হয়ে যেতে বলে, তবুও” (আহমাদ ৫/২৩৮ (২২০৭৫))।
[৩] كُلِّ فَاحِشَةٍ “সকল অশ্লীলতার” (আহমাদ ৫/২৩৮ (২২০৭৫))।
[৪] وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ، فَإِنَّ بِالْمَعْصِيَةِ حَلَّ سَخَطُ اللَّهِ عَزَّ وَجَلَّ “গোনাহের ব্যাপারে সাবধান থেকো, কারণ গোনাহের ফলে মহান আল্লাহর ক্রোধের বাঁধ ভেঙে যায়” (আহমাদ ৫/২৩৮ (২২০৭৫))।
[৫] وَإِنْ دَرَيْتَ “তোমার যদি বুঝে আসে” (হিলইয়া ৯/৩০৬)।
[৬] وَإِذَا أَصَابَ النَّاسَ مُوْتَانٌ وَأَنْتَ فِيهِمْ فَاثْبُتْ “কোনো এলাকার (লোকজন যদি মহামারিতে আক্রান্ত হয়, আর সে-সময় তুমি তাদের মধ্যে থাকো, তাহলে (সেখানেই) অবিচল থেকো” (আহমাদ ৫/২৩৮ (২২০৭৫))।
[৭] اَدْبًا “আদবকায়দা শেখানোর জন্য” (আহমাদ ৫/২৩৮ (২২০৭৫))।
[৮] وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنَ الرَّحْفِ وَإِنْ هَلَكَ النَّاسُ “জিহাদের ময়দান থেকে পালিয়ে যেয়ো না, যদি লোকজন ধ্বংস হয়ে যায়, তবুও” (আহমাদ ৫/২৩৮ (২২০৭৫))।
[৯] সাহল ইবনু আবী হাসমা তার পিতার সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'আমি নবি -কে বলতে শুনেছি- اجْتَنِبُوا الْكَبَائِرَ السَّبْعَ "সাতটি বড়ো বড়ো গোনাহ থেকে বেঁচে থাকো।" এ-কথা শুনে লোকজন চুপ হয়ে যায়। কেউ কথা না বলায়, নবি বলেন- أَلَا تَسْأَلُوْنِي عَنْهُنَّ "তোমরা কি এগুলো সম্পর্কে আমার কাছে জানতে চাইবে না?-" (তাবারানি, কাবীর ৬/১০৩ (৫৬৩৬))।

📘 সবার ওপরে ঈমান > 📄 হিজরত করার পর আবার বেদুইন-জীবনে ফিরে যাওয়া

📄 হিজরত করার পর আবার বেদুইন-জীবনে ফিরে যাওয়া


[৩৯০.] আবূ হুরায়রা বলেন, 'আল্লাহর রাসূল বলেছেন

الْكَبَائِرُ أَوَّلُهُنَّ الْإِشْرَاكُ بِاللهِ، وَقَتْلُ النَّفْسِ بِغَيْرِ حَقَّهَا، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَفِرَارُ يَوْمَ الزَّحْفِ، وَرَمْيُ الْمُحْصَنَاتِ، وَالانْتِقَالُ إِلَى الْأَعْرَابِ بَعْدَ هِجْرَتِهِ

"বড়ো বড়ো গোনাহগুলোর মধ্যে [১]
> প্রথমটি হলো আল্লাহর সঙ্গে শির্ক করা, (তারপর)
> অন্যায়ভাবে মানুষ হত্যা করা [২],
> সুদ খাওয়া,
> ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা,
> জিহাদের সময় পালিয়ে যাওয়া,
> সচ্চরিত্রের নারীদের অপবাদ দেওয়া, ও
> হিজরত করার পর আবার বেদুইন জীবনে ফিরে যাওয়া।"

বাযযার (কাশফ) ১/৭২ (১০৯), বর্ণনাসূত্রে উমর ইবনু আবী সালামা আছেন, শু'বা ও অন্যদের মতে তিনি 'ত্রুটিযুক্ত' আর আবু হাতিম, ইবনু হিব্বান ও অন্যদের মতে 'বিশ্বস্ত' (হাইসামি), ইসনাদটি হাসান (দারানি); তাবারানি, কাবীর ৬/১০৩ (৫৬৩৬); তাবারানি, আওসাত ৪/২০০ (৫৭০৯); কানযুল উম্মাল ৩/৫৪১ (৭৮০৫), ৩/৫৪৩ (৭৮১১); মাজমাউয যাওয়াইদ ১/১০৩ (৩৮৫), ১/১০৩ (৩৮৮), ১/১০৪ (৩৯৩)।

টিকাঃ
[১] الْكَبَائِرُ سَبْعُ “বড়ো বড়ো গোনাহ সাতটি” (তাবারানি, আওসাত ৪/২০০ (৫৭০৯))।
[২] الَّتِي حَرَّمَ اللَّهُ “যা আল্লাহ হারাম করেছেন” (তাবারানি, আওসাত ৪/২০০ (৫৭০৯))।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00