📄 মুলাইকা
[৩৭৯.] সালামা ইবনু ইয়াযীদ [১] বলেন, 'আমি ও আমার ভাই আল্লাহর রাসূল-এর কাছে এসে বলি, "আল্লাহর রাসূল! আমাদের মা [২] মুলাইকা [২] জাহিলি যুগে মেহমানদের আপ্যায়ন করতেন ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন [৩]। তার এসব কাজ কি তার কোনও উপকারে আসবে? [৪]" নবি বলেন, "না।” আমরা বলি, "তিনি আমাদের এক অপ্রাপ্তবয়স্ক বোনকে জ্যান্ত পুঁতে ফেলেছিলেন। [৬]” তখন নবি বলেন-
الْمَوْهُ وَدَةُ وَالْوَائِدَةُ فِي النَّارِ، إِلَّا أَنْ تُدْرِكَ الْوَائِدَةُ الْإِسْلَامَ فَتُسْلِمَ
"যাকে পোঁতা হয়েছে, আর যে পুঁতেছে-উভয়ে জাহান্নামী [৯] [৮], তবে যে পুঁতেছে সে যদি ইসলামের যুগ পেয়ে ইসলাম গ্রহণ করে থাকে, তার কথা ভিন্ন। [৫]"
তাবারানি, কাবীর ৭/৪৪ (৬৩১৯), এর বর্ণনাকারীগণ বুখারি ও মুসলিমেও হাদীস বর্ণনা করেছেন (হাইসামি), ইসনাদটি সহীহ (দারানি), ৭/৪৫ (৬৩২০), ১০/১১৪ (১০০৫৯), ১০/১৭০ (১০২৩৬); নাসাঈ, কুবরা ১১৫৮৫; আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩); বুখারি, তারীখ ৪/৭২, ৪/৭২-৭৩, ৪/৭৩; আবু দাউদ ৪৭১৭; বাযযার ৫/৩৬ (১৫৯৬); ইবনু হিব্বান ১৬/৫২১-৫২৩ (৭৪৮০); ইবনু আবী আসিম, আল-আহাদ ওয়াল মাসানী ৪/৪২১ (২৪৭৪), ৪/৪২২ (২৪৭৫); কানযুল উম্মাল ১/৭২ (২৮১), ১৫/২৫-২৬ (৩৯৯১৩); মাজমাউয যাওয়াইদ ১/১১৮ (৪৭৩)।
টিকাঃ
[১] জু'ফি (আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩))।
[২] "মুলাইকা” (আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩))।
[৩] "আর এই এই কাজ করতেন। তিনি জাহিলি যুগে মারা গিয়েছেন।” (আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩))।
[৪] "তার" (নাসাঈ, কুবরা ১১৫৮৫)।
[৫] "জাহিলি যুগে” (নাসাঈ, কুবরা ১১৫৮৫)।
[৬] "সেটি কি তার (অর্থাৎ প্রোথিত বোনের) কোনও উপকারে আসবে?” (আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩))।
[৯] أُمُّكُمَا فِي النَّارِ “তোমাদের মা জাহান্নামে।” (বুখারি ৪/৭৩)
[৮] 'যাকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে, তার জাহান্নামী হওয়া'র ব্যাপারে নবি -এর এ উক্তিটির কোনও নেপথ্য ও পারিপার্শ্বিক কারণ জানা যায়নি। হতে পারে, কোনও বিশেষ ধারণা নাকচ করে দেওয়ার জন্য নবি এ কথাটি বলেছিলেন। তবে এ-ব্যাপারে নবি অন্যত্র যেসব বক্তব্য দিয়েছেন, তা থেকে স্পষ্ট বোঝা যায়-অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যারা মারা যায় তারা জান্নাতী। পরবর্তী হাদীসটি দেখুন।
[৫] فَيُعْفُوَاللَّهُ عَنْهَا "সে-ক্ষেত্রে আল্লাহ তাকে মাফ করে দেবেন” (আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩))।