📘 সবার ওপরে ঈমান > 📄 হুজাইন ইবনু উবাইন

📄 হুজাইন ইবনু উবাইন


[৩৭৭.] ইমরান ইবনু হুছাইন থেকে বর্ণিত, 'তার পিতা হুছাইন [৫] নবি -এর কাছে এসে বলে, “একব্যক্তি মেহমানদের আপ্যায়ন করত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত [৬], (তবে) মারা গিয়েছে আপনার আগে, যেমনটি হয়েছে আপনার পিতার ক্ষেত্রেও [৭]। এমন ব্যক্তি (র পরিণতি) সম্পর্কে ভেবে দেখেছেন?” নবি বলেন- إِنَّ أَبِي وَأَبَاكَ أَنْتَ فِي النَّارِ “আমার পিতা ও তোমার পিতা উভয়ে জাহান্নামে।” কিছুদিন পর হুছাইন মুশরিক অবস্থায় মারা যায়।'

তাবারানি, কাবীর ১৮/২২০ (৫৪৯), এর বর্ণনাকারীগণ বুখারি ও মুসলিমেও হাদীস বর্ণনা করেছেন (হাইসামি), ১৮/২২০ (৫৪৮); মাজমাউয যাওয়াইদ ১/১১৭ (৪৬৭)।

টিকাঃ
[৫] 'ইবনু উবাইদ' (তাবাবানি, কাবীর ১৮/২২০ (৫৪৮))।
[৬] "যেমনটি আপনার পিতা করতেন” (তাবারানি, কাবীর ১৮/২২০ (৫৪৮))।
[৭] 'এর বিশ রাত পর' (তাবারানি, কাবীর ১৮/২২০ (৫৪৮))।

📘 সবার ওপরে ঈমান > 📄 এক বেদুইনের পিতা

📄 এক বেদুইনের পিতা


[৩৭৮.] আমির ইবনু সাদ তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, 'নবি -এর কাছে এক বেদুইন এসে বলে, "আমার পিতা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন, আর এই এই (ভালো) কাজ করতেন। তিনি এখন কোথায় আছেন?” নবি বলেন, فِي النَّارِ “জাহান্নামে।” জবাব শুনে বেদুইন লোকটি যেন দুঃখ পেল। সে বলল, “আল্লাহর রাসূল! তা হলে আপনার পিতা কোথায় আছেন?” নবি বলেন-

حَيْثُمَا مَرَرْتَ بِقَبْرِ كَافِرٍ فَبَشِّرْهُ بِالنَّارِ

“যেখানেই কোনও কাফিরের কবরের পাশ দিয়ে যাবে, তাকে জাহান্নামের সুসংবাদ দেবে।”

পরে সেই বেদুইন ইসলাম গ্রহণ করে বলেন, "আল্লাহর রাসূল আমাকে এক কষ্টকর কাজের দায়িত্ব দিয়েছেন। (এর পর থেকে) যে কাফিরের কবরের পাশ দিয়ে গিয়েছি, তাকেই জাহান্নামের সুসংবাদ দিয়েছি।"

তাবারানি, কাবীর ১/১৪৫ (৩২৬), এর বর্ণনাকারীগণ বুখারি ও মুসলিমেও হাদীস বর্ণনা করেছেন (হাইসামি); বাযযার (কাশফ) ১/৬৪-৬৫ (৯৩); বাইহাকি, দালাইলুন নুবুওয়াহ্ ১/১৯১-১৯২; মাজমাউয যাওয়াইদ ১/১১৭-১১৮ (৪৬৮)।

📘 সবার ওপরে ঈমান > 📄 মুলাইকা

📄 মুলাইকা


[৩৭৯.] সালামা ইবনু ইয়াযীদ [১] বলেন, 'আমি ও আমার ভাই আল্লাহর রাসূল-এর কাছে এসে বলি, "আল্লাহর রাসূল! আমাদের মা [২] মুলাইকা [২] জাহিলি যুগে মেহমানদের আপ্যায়ন করতেন ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন [৩]। তার এসব কাজ কি তার কোনও উপকারে আসবে? [৪]" নবি বলেন, "না।” আমরা বলি, "তিনি আমাদের এক অপ্রাপ্তবয়স্ক বোনকে জ্যান্ত পুঁতে ফেলেছিলেন। [৬]” তখন নবি বলেন-

الْمَوْهُ وَدَةُ وَالْوَائِدَةُ فِي النَّارِ، إِلَّا أَنْ تُدْرِكَ الْوَائِدَةُ الْإِسْلَامَ فَتُسْلِمَ

"যাকে পোঁতা হয়েছে, আর যে পুঁতেছে-উভয়ে জাহান্নামী [৯] [৮], তবে যে পুঁতেছে সে যদি ইসলামের যুগ পেয়ে ইসলাম গ্রহণ করে থাকে, তার কথা ভিন্ন। [৫]"

তাবারানি, কাবীর ৭/৪৪ (৬৩১৯), এর বর্ণনাকারীগণ বুখারি ও মুসলিমেও হাদীস বর্ণনা করেছেন (হাইসামি), ইসনাদটি সহীহ (দারানি), ৭/৪৫ (৬৩২০), ১০/১১৪ (১০০৫৯), ১০/১৭০ (১০২৩৬); নাসাঈ, কুবরা ১১৫৮৫; আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩); বুখারি, তারীখ ৪/৭২, ৪/৭২-৭৩, ৪/৭৩; আবু দাউদ ৪৭১৭; বাযযার ৫/৩৬ (১৫৯৬); ইবনু হিব্বান ১৬/৫২১-৫২৩ (৭৪৮০); ইবনু আবী আসিম, আল-আহাদ ওয়াল মাসানী ৪/৪২১ (২৪৭৪), ৪/৪২২ (২৪৭৫); কানযুল উম্মাল ১/৭২ (২৮১), ১৫/২৫-২৬ (৩৯৯১৩); মাজমাউয যাওয়াইদ ১/১১৮ (৪৭৩)।

টিকাঃ
[১] জু'ফি (আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩))।
[২] "মুলাইকা” (আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩))।
[৩] "আর এই এই কাজ করতেন। তিনি জাহিলি যুগে মারা গিয়েছেন।” (আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩))।
[৪] "তার" (নাসাঈ, কুবরা ১১৫৮৫)।
[৫] "জাহিলি যুগে” (নাসাঈ, কুবরা ১১৫৮৫)।
[৬] "সেটি কি তার (অর্থাৎ প্রোথিত বোনের) কোনও উপকারে আসবে?” (আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩))।
[৯] أُمُّكُمَا فِي النَّارِ “তোমাদের মা জাহান্নামে।” (বুখারি ৪/৭৩)
[৮] 'যাকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে, তার জাহান্নামী হওয়া'র ব্যাপারে নবি -এর এ উক্তিটির কোনও নেপথ্য ও পারিপার্শ্বিক কারণ জানা যায়নি। হতে পারে, কোনও বিশেষ ধারণা নাকচ করে দেওয়ার জন্য নবি এ কথাটি বলেছিলেন। তবে এ-ব্যাপারে নবি অন্যত্র যেসব বক্তব্য দিয়েছেন, তা থেকে স্পষ্ট বোঝা যায়-অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যারা মারা যায় তারা জান্নাতী। পরবর্তী হাদীসটি দেখুন।
[৫] فَيُعْفُوَاللَّهُ عَنْهَا "সে-ক্ষেত্রে আল্লাহ তাকে মাফ করে দেবেন” (আহমাদ ৩/৪৭৮ (১৫৯২৩))।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00