📄 বিহ্বল আকৃতি
[৩৫৫.] আবদুল্লাহ ইবনু আব্বাস বলেন, 'আমি আল্লাহর রাসূল -কে বলতে শুনেছি-
إِنَّ لِلَّهِ مَلَكًا لَوْ قِيلَ لَهُ: الْتَقِمِ السَّمَاوَاتِ وَالْأَرْضِينَ السَّبْعَ بِلُقْمَةٍ ، لَفَعَلَ، تَسْبِيْحُهُ: سُبْحَانَكَ حَيْثُ كُنت
"আল্লাহর এমন এক ফেরেশতা আছেন, তাকে যদি বলা হয়- 'সাত আকাশ ও সাত জমিন এক লোকমায় গিলে ফেলো', তিনি তাই করবেন। তার তাসবীহ (প্রশংসাধ্বনি) হলো- '(আল্লাহ!) তুমি যেখানেই থাকো, পবিত্র তুমি!'"'
তাবারানি, কাবীর ১১/১৯৫ (১১৪৭৬), কাউকে বর্ণনাকারী ওয়াহব ইবনু রিষক সম্পর্কে আলোচনা করতে দেখিনি (হাইসামি); তাবারানি, আওসাত ৫/১৬-১৭ (৬৪৪২); হিইয়া ৩/৩১৮; মাজমাউয যাওয়াইদ ১/৮০ (২৫৬)।
[৩৫৬.] আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, 'আল্লাহর রাসূল বলেছেন-
أُذِنَ لِي أَنْ أُحَدِّثَ عَنْ مَلَكٍ مِنْ حَمَلَةِ الْعَرْشِ، رِجْلَاهُ فِي الْأَرْضِ السُّفْلَى، وَعَلَى قَرْنِهِ الْعَرْشُ، وَبَيْنَ شَحْمَةِ أُذُنِهِ وَعَاتِقِهِ خَفَقَانُ الطَّيْرِ سَبْعَمِائَةِ سَنَةٍ، يَقُولُ ذَلِكَ الْمَلَكُ: سُبْحَانَكَ حَيْثُ كُنْتَ
"আমাকে আরশ-বহনকারী এক ফেরেশতা সম্পর্কে আলোচনা করার অনুমতি দেওয়া হয়েছে- তার পা দুটি সবচেয়ে নিচের জমিনে [১], তার শিঙের ওপর আরশ, আর তার কানের লতি ও কাঁধের মাঝখানের ব্যবধান হলো পাখির সাতশ বছর উড়ে চলার পথ। [৪] সেই ফেরেশতা বলছেন-'(আল্লাহ!) তুমি যেখানেই থাকো, পবিত্র তুমি!'"'
তাবারানি, আওসাত ৫/৩৬ (৬৫০৩), আবদুল্লাহ ইবনুল মুনকাদির পিতা ও পুত্র উভয়ে ত্রুটিযুক্ত (হাইসামি), ১/৪৬৫ (১৭০৯), ৩/২২৯ (৪৪২১); আবু দাউদ ৪৭২৭, ইসনাদটি আইয়িদ; আবূ ইয়া'লা ১১/৪৯৬ (৬৬১৯), ইসনাদটি সহীহ (দারানি); হিইয়া ৩/১৫৮; তারীখু বাগদাদ ১০/১৯৫; আল-মাতালিবুল আলিয়া ৩/২৬৭ (৩৪৪৯); কানযুল উম্মাল ৬/১৩৬ (১৫১৫৪, ১৫১৫৫); মাজমাউয যাওয়াইদ ১/৮০ (২৫৭, ২৫৮, ২৫১)।
[৩৫৭.] আবূ হুরায়রা বলেন, 'আল্লাহর রাসূল বলেছেন-
أَتَانِي مَلَكُ لَمْ يَنْزِلُ إِلَى الْأَرْضِ قَبْلَهَا قَطُّ بِرِسَالَةٍ مِنْ رَبِّي فَوَضَعَ رِجْلَهُ فَوْقَ السَّمَاءِ الدُّنْيَا، وَرِجْلَهُ فِي الْأَرْضِ يُقِلُّهَا
"আমার রবের কাছ থেকে একটি বার্তা নিয়ে এক ফেরেশতা আমার কাছে এসেছিলেন, যিনি এর আগে কখনও পৃথিবীতে নামেননি। তারপর (যাওয়ার সময়) এক পা পৃথিবীতে রেখে আরেক পা নিকটতম আকাশের ওপর ওঠান [৭]।”'
তাবারানি, আওসাত ৫/৯২ (৬৬৮৯), বর্ণনাসূত্রের সাদাকা ইবনু আবদিল্লাহ তানীসি অধিকাংশের মতে 'ত্রুটিযুক্ত', তবে ইয়াহইয়া ইবনু মাঈন ও দুহাইমের মতে 'বিশ্বস্ত' (হাইসামি); ইবনু আদি ৪/১৩৯২; কানযুল উম্মাল ৬/১৩৬ (১৫১৫৩); মাজমাউয যাওয়াইদ ১/৮০ (২৬০)।
[৩৫৮.] আবূ সাঈদ খুদরি থেকে বর্ণিত, 'তাদের সঙ্গে ইসরার রাতের আলোচনা করতে গিয়ে নবি বলেন-
تَصَعَّدْتُ أَنَا وَجِبْرِيلُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا ، فَإِذَا أَنَا بِمَلَكٍ يُقَالُ لَهُ : إِسْمَاعِيلُ، وَهُوَ صَاحِبُ سَمَاءِ الدُّنْيَا ، وَبَيْنَ يَدَيْهِ سَبْعُوْنَ أَلْفَ مَلَكٍ، مَعَ كُلِّ مَلَكٍ جُنْدُهُ مِائَةُ أَلْفٍ
"আমি ও জিবরীল প্রথম আকাশে ওঠি। সেখানে ইসমাঈল নামে এক ফেরেশতাকে দেখতে পাই, যিনি দুনিয়ার আকাশের তত্ত্বাবধানে আছেন [১], তার সামনে আছে সত্তর হাজার ফেরেশতা, আর প্রত্যেক ফেরেশতার সঙ্গে আছে এক লক্ষ সদস্যের বাহিনী [২]।” এরপর তিনি এ আয়াত পাঠ করেন-
وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ
"তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন।” (সূরা আল-মুদ্দাসসির ৭৪:৩১)।'
তাবারানি, আওসাত ৫/২০৯ (৭০৯৭), বর্ণনাকারী আবূ হারুন ভীষণ ত্রুটিযুক্ত (হাইসামি); তাবারানি, সগীর ৯৫৮; কানযুল উম্মাল ৬/৪১ (১৫১৭৩); মাজমাউয যাওয়াইদ ১/৮০-৮১ (২৬১)।
টিকাঃ
[১] السَّابِعَةِ "সপ্তম” (হিলইয়া ৩/১৫৮)।
[৪] مَسِيرَةُ سَبْعِينَ عَامًا "সত্তর বছরের পথ" (তাবারানি, আওসাত ৪৪২১); مَسِيرَةُ مِائَةِ عَامٍ "একশ বছরের পথ” (হিলইয়া ৩/১৫৮); مَسِيرَةُ أَرْبَعِمِائَةِ عَامٍ "চারশ বছরের পথ” (তাবারানি, আওসাত ১৭০৯); مَسِيْرَةُ خَمْسُمِائَةِ عَامٍ أَوْ سَبْعِمِائَةِ عَامٍ “পাঁচশ অথবা সাতশ বছরের পথ” (তারীখু বাগদাদ ১০/১৯৫); مَسِيرَةُ سَبْعٍ مِائَةِ عَامٍ "সাতশ বছরের পথ” (আবূ দাউদ ৪৭২৭)।
[৭] رَفَعَ رِجْلَهُ فَوَضَعَهُ فَوْقَ السَّمَاءِ وَرِجْلَهُ الْأُخْرَى ثَابِتَةٌ فِي الْأَرْضِ لَمْ يَرْفَعُهُ "তিনি তাঁর এক পা আকাশের ওপর তুলেছিলেন, তখনও আরেক পা না-উঠিয়ে পৃথিবীতে দৃঢ়ভাবে রেখে দিয়েছিলেন।” (ইবনু আদি ৪/১৩৯২)।
[১] على "তত্ত্বাবধানে” (তাবারানি, সগীর ৯৫৮)।
[২] كُلُّ مَلَكٍ عَلَى سَبْعِيْنَ أَلْفَ مَلَكٍ "প্রত্যেক ফেরেশতার তত্ত্বাবধানে আছে সত্তর হাজার ফেরেশতা" (তাবারানি, সগীর ৯৫৮)।