📘 সবার ওপরে ঈমান > 📄 সিফফীন যুদ্ধের প্রতিপক্ষ সম্পর্কে আমার ইবনু ইয়াসির (রাঃ)-এর মন্তব্য

📄 সিফফীন যুদ্ধের প্রতিপক্ষ সম্পর্কে আমার ইবনু ইয়াসির (রাঃ)-এর মন্তব্য


[৩০৩.] সাদ ইবনু হুযাইফা থেকে বর্ণিত, 'সিফফীন যুদ্ধের সময় প্রতিপক্ষ ও সন্ধির বিষয়টি উল্লেখ করে আম্মার ইবনু ইয়াসির বলেন, "শপথ আল্লাহর! তারা ইসলাম গ্রহণ করেনি, বরং কুফর লুকিয়ে রেখে আত্মসমর্পণ করেছিল; এখন নিজেদের সহযোগী দেখতে পেয়ে কুফরের বিষয়টি প্রকাশ করে দিয়েছে।”'

তাবারানি, কাবীর, অনাবিষ্কৃত খণ্ড, সূত্র মাজমাউয যাওয়াইদ ৪৪৬, সাদ ইবনু হুযাইফা সম্পর্কে আলোচনা করতে কাউকে দেখিনি (হাইসামি), তারীখ গ্রন্থে (৪/৫৪) বুখারি তার সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু ভালো-মন্দ কিছু উল্লেখ করেননি (দারানি); মাজমাউয যাওয়াইদ ১/১১৩ (৪৪৬)।

📘 সবার ওপরে ঈমান > 📄 কিছু লোক মুমিন না হয়েও আযান দেবে এবং নামাজ ক্বায়েম করবে

📄 কিছু লোক মুমিন না হয়েও আযান দেবে এবং নামাজ ক্বায়েম করবে


[৩০৪.] আবদুল্লাহ ইবনু আমর বলেন, 'আল্লাহর রাসূল বলেছেন—

يُؤَذِّنُ الْمُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ قَوْمٌ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ

"মুআযযিন আযান দেবে আর কিছু লোক নামাজ আদায় করবে, অথচ তারা মুমিন নয়।"'

তাবারানি, কাবীর ১৩/৫২৮ (১৪৪১৩), বর্ণনাসূত্রে একজন অজ্ঞাতপরিচয় (হাইসামি); হিইয়া ৪/১২৩; মাজমাউয যাওয়াইদ ১/১১৩ (৪৪৭)।

📘 সবার ওপরে ঈমান > 📄 একটি গোত্রের ইসলাম-ত্যাগের ব্যাপারে উমর (রাঃ)-এর আশঙ্কা

📄 একটি গোত্রের ইসলাম-ত্যাগের ব্যাপারে উমর (রাঃ)-এর আশঙ্কা


[৩০৫.] আবদুর রহমান ইবনু আউফ বলেন, 'আমি উমর-এর কাছে গেলে তিনি বলেন— "আবদুর রহমান ইবনু আউফ, তোমার কি মনে হয় লোকজন ইসলাম ছেড়ে দেবে এবং তা থেকে বেরিয়ে যাবে?” আমি বললাম, "ইন শা আল্লাহ, না। তাদের কাছে আল্লাহর কিতাব ও আল্লাহর রাসূল -এর সুন্নাহ থাকার পরও তারা কীভাবে ইসলাম ছেড়ে দেবে?” তখন তিনি বলেন, "এরূপ কিছু ঘটলে, তা ঘটবে অমুক গোত্রের লোকদের দ্বারা।”'

তাবারানি, আওসাত ১/৫৫৬ (২০৪৮), এর বর্ণনাকারীগণ বুখারি ও মুসলিমেও হাদীস বর্ণনা করেছেন (হাইসামি); মাজমাউয যাওয়াইদ ১/১১৩ (৪৪৮)।

📘 সবার ওপরে ঈমান > 📄 মুনাফিকির ব্যাপারে আতঙ্ক থাকে মুমিন, আর নিশ্চিন্ত থাকে মুনাফিক

📄 মুনাফিকির ব্যাপারে আতঙ্ক থাকে মুমিন, আর নিশ্চিন্ত থাকে মুনাফিক


[৩০৬.] আউন বলেন, 'একব্যক্তি আবদুল্লাহ (ইবনু মাসউদ)-কে বলেন, “আমার ভয় হয়, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা!” তিনি বলেন, “মুনাফিক হলে, তোমার মনে এ ভয় জাগত না।”'

তাবারানি, কাবীর ৯/২০১ (৮৮৯১); মাজমাউয যাওয়াইদ ১/১১৪ (৪৫১)।

[৩০৭.] হাসান -এর ব্যাপারে বলা হয় যে (তিনি বলেছেন),

مَا خَافَهُ إِلَّا مُؤْمِنٌ، وَلَا أَمِنَهُ إِلَّا مُنَافِقُ

"(মুনাফিকি এমন একটি বিষয়) একমাত্র মুমিনই এর ভয়ে থাকে, আর কেবল মুনাফিকই এ-ব্যাপারে নিশ্চিন্ত থাকে।”

বুখারি, ৪৮ নং হাদীসের আগে।

[৩০৮.] ইবনু আবী মুলাইকা বলেন, 'আমি নবি-এর তিরিশজন সাহাবির সাক্ষাৎ পেয়েছি, তাদের প্রত্যেকে নিজের ব্যাপারে মুনাফিকির আশঙ্কা করতেন। তাদের কেউই এ-কথা বলতেন না যে, তিনি জিবরীল ও মীকাঈল-এর ঈমানের ওপর প্রতিষ্ঠিত আছেন।”

বুখারি, ৪৮ নং হাদীসের আগে; বুখারি, তারীখ ৫/১৩৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00