📘 সবার ওপরে ঈমান > 📄 আব্দুর রহমান ইবনু আউফ (রাঃ)-এর শঙ্কা

📄 আব্দুর রহমান ইবনু আউফ (রাঃ)-এর শঙ্কা


[৩০০.] উম্মু সালামা থেকে বর্ণিত, 'তার কাছে আবদুর রহমান ইবনু আউফ এসে বলেন, "মা! আমার ভয় হয়, সম্পদের প্রাচুর্য আমার ধ্বংস ডেকে আনবে। কুরাইশদের মধ্যে তো আমার সম্পদ সবচেয়ে বেশি।" উম্মু সালামা বলেন, "ছেলে! (আল্লাহর নির্দেশিত পথে) খরচ করতে থাকো, কারণ আমি আল্লাহর রাসূল -কে বলতে শুনেছি-

إِنَّ مِنْ أَصْحَابِي مَنْ لَمْ يَرَنِي بَعْدَ أَنْ أُفَارِقَهُ

"আমার সাহাবিদের মধ্যে এমন লোক আছে, যে আমার মৃত্যুর পর আমার দেখা পাবে না।”

এ-কথা শোনার পর আবদুর রহমান বেরিয়ে পড়েন। উমর -এর সঙ্গে দেখা হলে, উন্মু সালামা -এর কথা তাকে শোনান। তখন উমর উন্মু সালামা -এর কাছে এসে বলেন, "শপথ আল্লাহর! আমি কি তাদের একজন?" তিনি বলেন, "না। আপনার পর কখনও আর কাউকে দায়মুক্তির কথা বলব না।"

আবূ ইয়া'লা ১২/৪৩৬ (৭০০৩), ইসনাদটি সহীহ (আরনাউত); আহমাদ ৬/২৯০ (২৬৪৮৯), ৬/৩০৭ (২৬৬২১), ৬/৩১৭ (২৬৬৯৪); বাযযার (কাশফ) ৩/১৭২ (২৪৯৬); তাবারানি, কাবীর ২৩/৩১৯ (৭২৪), ২৩/৩২৯ (৭৫৫); কানযুল উম্মাল ১১/২৭০ (৩১৪৯১); মাজমাউয যাওয়াইদ ১/১১২ (৪৩৭)।

টিকাঃ
[৫] "কুরাইশদের মধ্যে যারা বিপুল অর্থসম্পদের মালিক, আমি তো তাদের একজন” (আহমদ ৬/৩১৭ (২৬৬৯৪))।
[৬] "তা হলে” (আহমদ ৬/২৯০ (২৬৪৮৯))।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00