📄 মহৎ বনাম প্রতারক
[২৭৮.] আবূ হুরায়রা রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন-
الْمُؤْمِنُ غِرُّ كَرِيمٌ، وَالْفَاجِرُ خِبُّ لَئِيمٌ
"মুমিন হলো মহৎ ও ভণ্ডামিমুক্ত, আর অবাধ্য ব্যক্তি হলো জঘন্য ভণ্ড ও প্রতারক।"'
আবু ইয়া'লা ১০/৪০৩ (৬০০৮), ইসনাদটি হাসান (দারানি), ১০/৪০১ (৬০০৭); ইবনুল মুবারক, আয-যুহদ ৬৭৯; আহমাদ ২/৩৯৪ (৯১১৮); আবু দাউদ ৪৮৯০; তিরমিযি ১৯৬৪; হাকিম ১/৪৩ (১২৮), ১/৪৩ (১২৯), ১/৪৩ (১৩০), ১/৪৩ (১৩১), ১/৪৪ (১৩২); বুখারি, মুফরাদ ৪১৮; বাযযার ১৫/২১১ (৮৬২১); তহাভি, মুশকিল ৪/২০২; তহাতি, শারহু মুশকিল ৮/১৫০-১৫২ (৩১২৭, ৩১২৮, ৩১২৯); হিলইয়া ৩/১১০; তারীখু বাগদাদ ১/৩৮; বাইহাকি, কুবরা ১০/১৯৫ (২০৮৪৬); বাইহাকি, শুআব ৬/২৬৯ (৮১১৫), ৬/২৭০ (৮১১৬), ৬/২৭০ (৮১১৭); মুসনাদুশ শিহাব ১/১১১ (১৩৩); তাবারানি, কাবীর ১১/৮২ (১৬৬); মাজমাউয যাওয়াইদ ১/৮২ (২৭২)।
📄 সুস্বাদু ফল ও আতর-বিক্রেতা বনাম তিতা ফল ও কামারের হাপর
[২৭৯.] আনাস রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন-
مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الْأُتْرُجَّةِ رِيحُهَا طَيِّبٌ، وَطَعْمُهَا طَيِّبٌ، وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ، وَلَا رِيحَ لَهَا، وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ، وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ، وَلَا رِيحَ لَهَا، وَمَثَلُ الجليس الصَّالِحِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ، إِنْ لَمْ يُصِبْكَ مِنْهُ شَيْءٌ أَصَابَكَ مِنْ رِيحِهِ، وَمَثَلُ جَلِيسِ السُّوءِ كَمَثَلِ صَاحِبِ الْكِيرِ، إِنْ لَمْ يُصِبْكَ مِنْ سَوَادِهِ أَصَابَكَ مِنْ دُخَانِهِ
» “যে-মুমিন কুরআন পাঠ করে তার উদাহরণ হলো সুগন্ধি লেবুর (citron) মতো যার ঘ্রাণও ভালো স্বাদও ভালো,
» যে-মুমিন কুরআন পাঠ করে না[৪] তার উদাহরণ হলো খেজুরের মতো যার স্বাদ ভালো[৩] কিন্তু কোনও ঘ্রাণ নেই,
» যে গোনাহের পথে চলে[১] আবার কুরআন পাঠ করে তার উদাহরণ হলো সুগন্ধি লতার (basil) মতো যার ঘ্রাণ সুন্দর কিন্তু স্বাদ তিতা[২], আর
» যে গোনাহের পথে চলে কিন্তু কুরআন পাঠ করে না তার উদাহরণ হলো তিতা আপেলের (colocynth) মতো যার স্বাদ তিতা। আবার কোনও ঘ্রাণ নেই。
» সৎসঙ্গের উদাহরণ হলো মেল্ক-বিক্রেতার মতো[৯], তার কাছ থেকে যদি কিছু নাও পাও[৮] অন্তত তার সুঘ্রাণ পাবে[৫], আর
» অসৎসঙ্গের উদাহরণ হলো [১০] হাপর-চালকের মতো[১১], তার কালির গুঁড়া তোমার গায়ে না লাগলেও তার ধোঁয়া তোমার গায়ে লাগবে।”
আবূ দাউদ ৪৮২৯, ইসনাদটি সহীহ, ৪৮৩০, ৪৮৩১; নাসাঈ ৫০৩৮; নাসাঈ, কুবরা ৬৬৯৯, ৬৭০০; আহমাদ ৪/৩৯৭ (১৯৫৪৯), ৪/৪০৪ (১৯৬১৪), ৪/৪০৮ (১৯৬৬৪); বুখারি ২১০১, ৫০২০, ৫০৫৯, ৫৪২৭, ৫৫৩৪, ৭৫৬০; মুসলিম ১৮৬০/২৪৩ (৭৯৭), ১৮৬১ (...), ৬৬৯২/১৪৬ (২৬২৮); তিরমিযি ২৮৬৫; ইবনু মাজাহ্ ২১৪; দারিমি ৩৩৯০; তায়ালিসি ৪৯৬; ইবনু আবী শাইবা ১০/৫২৯-৫৩০ (৩০৭৯৮); আবদুর রাযযাক ১১/৪৩৫ (২০৯৩৩); আবদ ইবনু হুমাইদ ৫৬৩; আবু ইয়া'লা ৭/২৭৪ (৪২৯৫), ১৩/২৫৩ (৭২৭০); ইবনু হিব্বান ২/৩২০-৩২১ (৫৬১), ২/৩৪১ (৫৭৯), ৩/৪৭ (৭৭০), ৩/৪৮ (৭৭১); হাকিম ৪/২৮০ (৭৭৪৯); মুসনাদুশ শিহাব ২/২৮৭ (১৩৭৭), ২/২৮৮ (১৩৭৮), ২/২৮৮ (১৩৭৯), ২/২৮৮-২৮৯ (১৩৮০), ২/২৮৯ (১৩৮১), ২/২৮৯-২৯০ (১৩৮২); হুমাইদি ২/২৯১ (৭৮৮); মাকদিসি ৬/২০০ (২২১৬); বাগাবি, শারহুস সুন্নাহ ১১৭৫, ৩৪৮৩।
টিকাঃ
[১] وَيَعْمَلُ بِهِ “এবং তা মেনে চলে” (বুখারি ৫০৫৯)。
[২] وَيَعْمَلُ بِهِ “তবে তা মেনে চলে” (বুখারি ৫০৫৯)。
[৩] “মিষ্টি” (বুখারি ৫৪২৭) |
[৪] الْمُنَافِقِ “যে-ব্যক্তি মুনাফিক বা ভণ্ড” (বুখারি ৫০৫৯)。
[৫] وَلَا طَعْمَ لَهُ “কিন্তু কোনও স্বাদ নেই” (আহমাদ ৪/৪০৮ (১৯৬৬৪))。
[৬] خبيث “অত্যন্ত বাজে” (আহমাদ ৪/৪০৮ (১৯৬৬৪)); رِيْحُهَا مُنْتِنُ وَطَعْمُهَا مُنْتِنٌ “যার গন্ধও বাজে, স্বাদও বাজে” (আবদুর রাযযাক ১১/৪৩৫ (২০৯৩৩))|
[৭] مَثَلُ الْعَطَّارِ “আতর-বিক্রেতার মতো” (আবূ ইয়া'লা ৭/২৭৪ (৪২৯৫)); كَحَامِلِ الْمِسْكِ “মেল্ক-বহনকারীর মতো” (আবু ইয়ালা ১৩/২৫৩ (৭২৭০)。
[৮] إِمَّا تَشْتَرِيْهِ ، أَوْ “হয় তুমি তার কাছ থেকে কিছু কিনে নেবে, নতুবা” (বুখারি ২১০১)。
[৫] إِنْ أَصَابَكَ مِنْهُ ، وَإِنَّا أَصَابَكَ مِنْ رِيْحِهِ “তার পক্ষ থেকে যদি কিছু (উপহার) পাও তা হলে তো পেলে, অন্যথায় তার কিছু সুঘ্রাণ তো পাবে” (আবূ ইয়ালা ৭/২৭৪ (৪২৯৫))。
[১০] الْحَدَّادِ “কামারের” (বুখারি ২১০১)。
[১১] كَمَثَلِ الْقَيْنِ “কামারের মতো” (হুনাইদি ৭৮৮)。
[১২] وَكِيْرُ الْحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ أَوْ تَوْبَكَ أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيْنَةً “কামারের হাপর তোমার শরীর বা কাপড় পুড়িয়ে দেবে, নতুবা এর কাছ থেকে বাজে গন্ধ পাবে” (বুখারি ২১০১); إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ بِشَرَرِهِ (الحميدي)) ، وَإِمَّا أَنْ تَجِدَ رِيْحًا خَبِيْنَةٌ “সে হয় (তার অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে) তোমার কাপড় পুড়িয়ে দেবে, অথবা তুমি বাজে গন্ধ পাবে” (আবূ ইয়া'লা ১৩/২৫৩ (৭২৭০); হুমাইদি ৭৮৮); إِنْ لَمْ يَحْرِقُ ثَوْبَكَ إِمَّا أَنْ يُنْتِنَكَ أَوْ يُؤْذِيَكَ رِيْحُهُ “সে তোমার কাপড় না পোড়ালেও, হয় সে তোমাকে নোংরা করে দেবে, নতুবা তার গন্ধে তুমি কষ্ট পাবে” (মুসনাদুশ শিহাব ১৩৭৭)。