📘 সবার ওপরে ঈমান > 📄 একজন মুমিন এক হাজার সাধারণ মানুষের চেয়ে বেশি কল্যাণময়

📄 একজন মুমিন এক হাজার সাধারণ মানুষের চেয়ে বেশি কল্যাণময়


[২৭২.] আবদুল্লাহ ইবনু উমর থেকে বর্ণিত, 'আল্লাহর রাসূল ﷺ বলেন,
النَّاسُ كَالْإِبِلِ الْمِائَةِ، لَا تَكَادُ تَرَى فِيْهَا رَاحِلَةً
“)সাধারণ) মানুষের উদাহরণ হলো এক শ উটের মতো, যার একটিকেও আরোহণের উপযুক্ত পাবে না।" আল্লাহর রাসূল ﷺ (আরও) বলেন,
لَا نَعْلَمُ شَيْءٍ خَيْرًا مِنْ مِائَةٍ مِثْلِهِ إِلَّا الرَّجُلَ الْمُؤْمِنَ
"আমরা এমন কোনোকিছুর কথা জানি না, যা তার সমজাতীয় এক শ'টির চেয়ে অধিক কল্যাণময়; কেবল মুমিনই এর ব্যতিক্রমাখ।"
আহমাদ ২/১০৯ (৫৮৮২), ২/৭ (৪৫১৬), ২/৭০ (৫৩৮৭), ২/৮৮ (৫৬১৯), ২/১২১ (৬০৩০), ২/১২২ (৬০৪৪), ২/১২৩ (৬০৪৯), ২/১৩৯ (৬২৩৭)। প্রথম অংশটি সহীহ, দ্বিতীয় অংশের একজন বর্ণনাকারী 'অত্যন্ত দুর্বল'। বুখারি ৬৪৯৮; মুসলিম ৬৪৯৯/২৩২ (২৫৪৭); তিরমিযি ২৮৭২; ইবনু মাজাহ ৩৯৯০; আবূ ইয়া'লা ৯/৩২৪ (৫৪৩৬), ১/৩৪৬ (৫৪৫৭); তাবারানি, কাবীর ১২/২৭৭ (১৩১০৫), ১২/৩২২ (১৩২৪০); তাবারানি, আওসাত ২/২৯৪ (৩৩২৭), ২/৩৪৬ (৩৫০০); তাবারানি, সগীর ৪১২; তাবারানি, মুসনাদুশ শামিয়‍্যীন ১৭৬৫; আবদুর রাযযাক ১১/২৪৬ (২০৪৪৭); আবদ ইবনু হুমাইদ ৭২৪; ইবনু হিব্বان ১৩/১১৩-১১৪ (৫৭৯৭); তহাভি, মুশকিল ১১৭১; তহাভি, শারহু মুশকিল ৪/১০৪-১০৮ (১৪৬৭, ১৪৬৮, ১৪৬৯, ১৪৭০, ১৪৭১); হুমাইদি ২/১৮৮ (৬৭৮); ইবনু আদি, আল-কামিল ৬/২২২৪; বাইহাকি, কুবরা ৯/১৯ ১৭৮৪৮), ১০/১৩৫ (২০৪৮৫); আবুশ শাইখ, আমছালুল হাদীস ১৩৩, ১৩৪, ১৩৯; মুসনাদুশ শিহাব ১/১৪৬ (১৯৭); কানযুল উম্মাল ১/১৪৬ (৭২২), ১২/১৯১ (৩৪৬১৬); মাজমাউয যাওয়াইদ ১/৬৪ (২২৮); জামউল ফাওয়াইদ ১১৭, ১১৮।

টিকাঃ
[১] مِنْ أَلْفٍ مِثْلِهِ “সমজাতীয় এক হাজারটির চেয়ে” (তাবারানি, সগীর ৪১২)。
[২] অর্থাৎ এক শ' সাধারণ মানুষের চেয়ে একজন মুমিন অধিক কল্যাণময়।

📘 সবার ওপরে ঈমান > 📄 খেজুরগাছের মতো মুমিনের সবকিছুই উপকারী

📄 খেজুরগাছের মতো মুমিনের সবকিছুই উপকারী


[২৭৩.] ইবনু উমর বলেন, 'নবি ﷺ বলতেন-
مَثَلُ الْمُؤْمِنِ مَثَلُ النَّخْلَةِ ، مَا أَتَاكَ مِنْهَا نَفَعَكَ
“মুমিনের উদাহরণ হলো খেজুরগাছের মতো; তা থেকে যা আসে, তা-ই তোমার জন্য উপকারী।"'
বাযযার (কাশফ) ১/৩১ (৪৩), ইসনাদটি সহীহ (দারানি); মাজমাউয যাওয়াইদ ১/৮৩ (২৭৪)।

📘 সবার ওপরে ঈমান > 📄 মুমিনের দুটো খেজুরগাছের সঙ্গে তুলনীয়

📄 মুমিনের দুটো খেজুরগাছের সঙ্গে তুলনীয়


[২৭৪.] ইবনু উমর বলেন, 'আমরা আল্লাহর রাসূল-এর কাছে ছিলাম। সে-সময় তিনি বলেন [৪]
أَخْبِرُونِي بِشَجَرَةٍ شِبْهِ / كَالرَّجُلِ الْمُسْلِمِ لَا يَتَحَاتُ وَرَقُهَا وَلَا وَلَا وَلَا ، تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِيْنٍ
"আমাকে এমন একটি গাছের কথা বলো, 'যা মুসলিম ব্যক্তির মতো, না এর পাতা ঝরে পড়ো, আর না (সেই গাছের এটা হয়), আর না (তার এটা হয়), আর না (তার এটা হয়), আর তা ফল দেয় সবসময়।"
আমার মনে হলো, সেটা খেজুরগাছ। কিন্তু আবূ বকর ও উমর-কে চুপ থাকতে দেখে, আমার কথা বলতে ভালো লাগেনি। তারা কিছু না বলায়, আল্লাহর রাসূল ﷺ বলেন, ) فِي النَّخْلَةُ “সেটা হলো খেজুরগাছ।"
(বৈঠক থেকে) উঠার পর আমি উমর-কে বলি, "আব্বা! শপথ আল্লাহর! আমার মনে হয়েছিল, সেটা খেজুরগাছ।”
তিনি বলেন, "তা হলে বলোনি কেন?”
আমি বলি, "আপনাদের চুপ থাকতে দেখে, আমার কিছু বলতে ভালো লাগেনি।"
উমর বলেন- “তুমি সেটা বলে দিলে, তা হতো আমার জন্য অমুক অমুক বস্তুর চেয়ে বেশি প্রিয়!"'
বুখারি ৪৬৯৮, ৬১, ৬২, ৭২, ১৩১, ২২০৯, ৪৬৯৮, ৫৪৪৪, ৫৪৪৮, ৬১২২, ৬১৪৪; মুসলিম ৭০৯৮/৬৩ (২৮১১), ৭০৯৯/৬৪ (...), ৭১০০ (...), ৭১০১ (...), ৭১০২ (...); তিরমিযি ২৮৬৭; নাসাঈ, কুবরা ১১১৯৭; আহমাদ ২/১২ (৪৫৯৯), ২/৩১ (৪৮৫৯), ২/৪১ (৫০০০), ২/৬১ (৫২৭৪), ২/১১৫ (৫৯৫৫), ২/১২৩ (৬০৫২), ২/১৫৭ (৬৪৬৮); দারিমি ২৯১; তাবারানি, কাবীর ১২/৪০৯ ১৩৫০৮); ইবনু উমর বলেন, 'আমি ছিলাম নবি-এর কাছে। তিনি তখন খেজুরগাছের নরম শাঁস খাচ্ছিলেন। তিনি বলেন-' (বুখারি ২২০৯)।

টিকাঃ
[৩] 'বসে' (বুখারি ৫৪৪৪)。
[৪] মুজাহিদ বলেন, '(মক্কা থেকে) মদীনায় যাওয়ার পথে আমি ইবনু উমর এ-এর সঙ্গে ছিলাম। সে-সময় তাকে আল্লাহর রাসূল-এর উদ্ধৃতি দিয়ে কেবল একটি হাদীস বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, "আমরা নবি-এর কাছে ছিলাম। এমন-সময় তাঁর কাছে খেজুরগাছের নরম শাঁস আনা হলে তিনি বলেন-"' (বুখারি ৭২; তাবারানি, কাবীর (১৩৫০৮), ১২/৪১০-৪১১ (১৩৫১৩), ১২/৪১১-৪১২ (১৩৫১৭), ১২/৪১২-৪১৩ (১৩৫২১); তাবারানি, সগীর ৫৭৮; বুখারি, মুফরাদ ৩৬০; ইবনু হিব্বান ১/৪৭৮ (২৪৩), ১/৪৭৯-৪৮০ (২৪৪), ১/৪৮০-৪৮১ (২৪৫), ১/৪৮১ (২৪৬); ইবনু মানদাহ ১৮৭, ১৮৮, ১৮৯, ১৯০; হুমাইদি ২/১৯৯-২০০ (৬৯৩), ২/২০১ (৬৯৪); আবদ ইবনু হুমাইদ ৭৯০; বাগাবি, শারহুস সুন্নাহ ১৪৩。
[১] يُنْتَفَعُ بِهَا "যা অনেক উপকারে আসে” (আহমাদ ২/১১৫ (৫৯৫৫)。
[২] لَمَّا بَرَكَتُهُ كَبَرَكَةِ الْمُسْلِمِ كَالرَّجُلِ الْمُؤْمِنِ “মুমিন ব্যক্তির মতো” (বুখারি ২২০৯(; “যার বরকত মুসলিমের বরকতের মতো” (বুখারি ৫৪৪৪(; مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ شَجَرَةٍ خَضْرَاءَ "মুমিনের উদাহরণ হলো একটি সবুজ গাছের মতো” (বুখারি ৬১২২)。
[৩] مَا شَجَرَةٌ لَا يَسْقُطُ وَرَقُهَا “এমন কোন গাছ আছে, যার পাতা ঝরে পড়ে না?” (আহমাদ ২/৬১ (৫২৭৪))。
[৪] بِإِذْنِ رَبِّهَا “তার রবের নির্দেশে” (বুখারি ৬১৪৪)。
[৫] مَنْ يُخْبِرُنِي عَنْ شَجَرَةٍ مَثَلُهَا مَثَلُ الْمُؤْمِنِ ، أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ ، تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِيْنٍ بِإِذْنِ رَبِّهَا “আমাকে এমন একটি গাছের কথা কে বলতে পারবে-যার উদাহরণ মুমিনের মতো, যার শিকড় অত্যন্ত মজবুত, যার ডাল আকাশে ছড়িয়ে পড়েছে, আর যা তার রবের নির্দেশে সবসময় ফল দেয়?” (ইবনু হিব্বান ১/৪৭৮-৪৭৯ (২৪৩))。
[৬] 'তাই, বলার ইচ্ছে জাগল-আল্লাহর রাসূল, সেটা খেজুরগাছ!' (বুখারি ৫৪৪৪)。
[৭] 'সেখানে ছিল জাতির বয়স্ক লোকজন' (মুসলিম ৭০৯৯/৬৪ (...); '(বয়সের দিক দিয়ে) আমি ছিলাম দশজনের মধ্যে দশম' (বুখারি ৫৪৪৪); 'বয়সে আমি ছিলাম তাদের মধ্যে সবচেয়ে ছোটো, তাই চুপ করে থাকি' (বুখারি ৭২); 'যেখানে আবূ বকর ও উমর আছেন, সেখানে আমার কথা বলা ভালো মনে হয়নি' (বুখারি ৬১৪৪)。
[৮] 'তারা (বেশ কিছু গাছের নাম) বললেন, কিন্তু কারও উত্তর সঠিক হয়নি' (আহমদ ২/৩১ (৪৮৫১)); 'লোকজন মরুভূমির [উপত্যকার (ইবনু হিব্বান ২৪৫)] বিভিন্ন গাছের নাম বলতে লাগল। আমার মনে হলো, সেটা খেজুরগাছ, কিন্তু লজ্জায় বলিনি। এরপর তারা বললেন, "আল্লাহর রাসূল! আমাদের বলে দিন কী সেটা।" নবি ﷺ বলেন-' (বুখারি ৬১)。
[৯] 'আমার ধারণা, তিনি লাল উটের কথা বলেছিলেন' (ইবনু হিব্বান ১/৪৭৮-৪৭৯ (২৪৩))。

📘 সবার ওপরে ঈমান > 📄 প্রাচুর্য ও দুঃপূর্ণ উভয়টিই মুমিনের জন্য কল্যাণকর

📄 প্রাচুর্য ও দুঃপূর্ণ উভয়টিই মুমিনের জন্য কল্যাণকর


[২৭৫.] সুহাইব থেকে বর্ণিত, 'আল্লাহর রাসূল ﷺ বলেন,
عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ، فَكَانَ خَيْرًا لَهُ
"মুমিনের ব্যাপারটি বিস্ময়কর! তার সবকিছুই কল্যাণকর; মুমিন ছাড়া অন্য কারও ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। তার জীবনে সুখসমৃদ্ধি এলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে তা হয় তার জন্য কল্যাণকর; আর দুঃখদুর্দশার মুখোমুখি হলে ধৈর্যধারণ করে, ফলে তাও হয় তার জন্য কল্যাণকর।"
মুসলিম ৭৫০০/৬৪ (২৯৯৯); আহমাদ ৪/৩৩২ (১৮৯৩৪), ৪/৩৩৩ (১৮৯৩৯); জামউল ফাওয়াইদ ২১।

টিকাঃ
]১[ عَجِبْتُ مِنْ أَمْرِ الْمُؤْمِنِ "মুমিনের বিষয়টি ভেবে আমি বিস্মিত!” (আহমাদ ৪/৩৩২ (১৮৯৩৪))。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00