📘 সবার ওপরে ঈমান > 📄 নবি ﷺ নাবালকের কাছ থেকে আনুগত্যের শপথ নেননি

📄 নবি ﷺ নাবালকের কাছ থেকে আনুগত্যের শপথ নেননি


[২২৭.] হিরমাস ইবনু যিয়াদ বলেন, 'আমার কাছ থেকে শপথ নেওয়ার জন্য, আল্লাহর রাসূল ﷺ-এর দিকে আমার হাত বাড়িয়ে দিই। তখন আমি ছিলাম নাবালক। ফলে নবি ﷺ আমার কাছ থেকে শপথ নেননি।'
নাসাঈ ৪১৮৩, হাসান; নাসাঈ, কুবরা ৭৭৫৮, ৮৬৬৪; জামিউল উসূল ৪৯; জামউল ফাওয়াইদ ৯৩।
[২২৮.] যুহরা ইবনু মা'বাদ তার দাদা আবদুল্লাহ ইবনু হিশাম -এর সূত্রে বর্ণনা করেছেন। তিনি নবি ﷺ-এর সাক্ষাৎ পেয়েছিলেন। তাঁর মা যাইনাব বিনতু হুমাইদ তাঁকে নিয়ে আল্লাহর রাসূল ﷺ-এর কাছে গিয়ে বলেন, "আল্লাহর রাসূল! তার কাছ থেকে শপথ নিন।”
তখন আল্লাহর রাসূল ﷺ বলেন, هُوَ صَغِيرٌ “সে ছোটো।”
এরপর নবি ﷺ তার মাথায় হাত বুলিয়ে দেন'।'
বুখারি ২৯৪২, ২৫০১, ২৫০২ (প্রথমাংশ), ৭২১০; আবূ দাউদ ২৯৪২; আহমাদ ৪/২৩৩ (১৮০৪৬); জামিউল উসূল ৫০।

টিকাঃ
[১] 'এবং তার জন্য দুআ করেন। আর নবি ﷺ তাঁর পরিবারের সকলের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করতেন।' (বুখারি ৭২১০)。

📘 সবার ওপরে ঈমান > 📄 নাবালকদের শপথের ক্ষেত্রে ব্যতিক্রম

📄 নাবালকদের শপথের ক্ষেত্রে ব্যতিক্রম


[২২৯.] মুহাম্মাদ ইবনু আলি ইবনিল হুসাইন থেকে বর্ণিত, 'নবি ﷺ হাসান, হুসাইন, আবদুল্লাহ ইবনু আব্বাস ও আবদুল্লাহ ইবনু জা'ফার -এর কাছ থেকে শপথ নিয়েছিলেন। তখন তারা ছিলেন ছোটো, নাবালক। নবি ﷺ আমাদের (পিতৃপুরুষ) ছাড়া অন্য কারও কাছ থেকে নাবালক অবস্থায় শপথ নেননি।'
তাবারানি, কাবীর ৩/১২২-১২৩ (২৮৪৩), মুরসাল, তবে বর্ণনাকারীগণ বিশ্বস্ত (নাজমাউয যাওয়াইদ ৯৮৭৫); জামউল ফাওয়াইদ ৯৪।

📘 সবার ওপরে ঈমান > 📄 হুদাইবিয়ার দিন শপথগ্রহণ

📄 হুদাইবিয়ার দিন শপথগ্রহণ


[২৩০.] ইবনু উমর থেকে বর্ণিত, 'হুদাইবিয়ার দিন সাহাবিগণ ছিলেন নবি ﷺ-এর সঙ্গে। তারা গাছের ছায়ায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। হঠাৎ নজরে পড়ে - তারা নবি ﷺ-এর চারপাশে জড়ো হয়ে তাঁর দিকে তাকিয়ে আছেন। তখন উমর বলেন, "আবদুল্লাহ! সাহাবিরা আল্লাহর রাসূল ﷺ-এর চারপাশে জড়ো হয়েছেন; দেখো তো তারা কী করছেন?” তিনি গিয়ে দেখেন তারা শপথগ্রহণ করছেন। তিনি শপথগ্রহণ করে ফিরে এলে, উমর গিয়ে শপথগ্রহণ করেন।'
বুখারি ৪১৮৭; জামউল ফাওয়াইদ ৯৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00