📄 ভয়ভীতির ভালো-মন্দ মেনে নেওয়া
[২২১.] জারীর বলেন, 'নবি ﷺ (নবি হিসেবে) প্রেরিত হওয়ার পর, আমি শপথগ্রহণের জন্য তাঁর কাছে আসি। (আমাকে দেখে) নবি ﷺ বলেন, لِأَيِّ شَيْءٍ جِئْتَ يَا جَرِيرُ "জারীর! কী উদ্দেশ্যে এসেছ?"
আমি বলি, “আপনার হাতে ইসলাম-গ্রহণের জন্য এসেছি।”
তখন নবি ﷺ আমাকে আহ্বান জানিয়ে বলেন-
شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَأَنِّي رَسُولُ اللهِ ، وَتُقِيمُ الصَّلاةَ الْمَكْتُوبَةَ ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ ، وَتُؤْمِنُ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ
"এ-মর্মে সাক্ষ্য দেবে-আল্লাহ ছাড়া কোনও ইলাহ নেই, আর আমি আল্লাহর রাসূল; ফরজ নামাজ কায়েম রাখবে; ফরজ যাকাত আদায় করবে; এবং তাকদীরের ভালো-মন্দকে মেনে নেবে।"
এরপর তিনি তাঁর জামা আমার দিকে নিক্ষেপ করেন। তারপর সাহাবিদের দিকে মুখ করে বলেন-
إِذَا جَاءَكُمْ كَرِيمُ قَوْمٍ ، فَأَكْرِمُوْهُ
"তোমাদের কাছে কোনও জনগোষ্ঠীর সম্মানিত ব্যক্তি এলে, তোমরা তাকে সম্মান কোরো।"
তাবারানি, কাবীর ২/৩০৪ (২২৬৬), বর্ণনাকারী হুছাইন ইবনু উমরের দুর্বলতা ও মিথ্যাবাদিতার ব্যাপারে মতৈক্য রয়েছে (হাইসামি), তবে শেষের মারফু' অংশের একাধিক শাহিদ (অনুসমর্থক) হাদীস রয়েছে; মুসনাদুশ শিহাব ১/৪৪৪-৪৪৫ (৭৬২); হিলইয়া ৬/২০৫-২০৬; কানযুল উম্মাল ১৩/৩২৭ (৩৬৯২৬); মাজমাউয যাওয়াইদ ১/৪২ (১১৮)।
টিকাঃ
]<[ لَا صَدَقَةَ وَلَا جِهَادَ ، تَدْخُلُ الْجَنَّةَ؟ "যাকাতও দেবে না, জিহাদও করবে না, অথচ তুমি জান্নাতে চলে যাবে?" (তাবারানি, কাবীর ২/৪৪-৪৫ (১২৩৩))。
📄 মানুষের কাছে কোনোকিছু না-চাওয়া
[২২২.] আউফ ইবনু মালিক আশজায়ি বলেন, 'আল্লাহর রাসূল ﷺ-এর কাছে আমরা নয়/আট/সাতজন'৷ ছিলাম। তখন নবি ﷺ বলেন, أَلَّا تُبَابِعُونَ رَسُولَ الله "তোমরা কি আল্লাহর রাসূল ﷺ-এর কাছে শপথ নেবে না?" আমরা মাত্র একটু আগে শপথ নিয়েছিলাম; তাই বলি, “আল্লাহর রাসূল! আমরা তো আপনার কাছে শপথ নিয়েছি!" নবি ﷺ বলেন, أَلَّا تُبَايِعُونَ رَسُولَ الله “তোমরা কি আল্লাহর রাসূল ﷺ-এর কাছে শপথ নেবে না?” আমরা বলি, "আল্লাহর রাসূল! আমরা তো আপনার কাছে শপথ নিয়েছি!” নবি ﷺ বলেন, أَلَّا تُبَايِعُونَ رَسُولَ الله "তোমরা কি আল্লাহর রাসূল ﷺ-এর কাছে শপথ নেবে না?" আমরা আমাদের হাত বাড়িয়ে দিয়ে বলি, "আল্লাহর রাসূল! আমরা তো আপনার কাছে শপথ নিয়েছি। এখন আপনার কাছে কোন বিষয়ে শপথ নেব?” নবি ﷺ বলেন,
أَنْ تَعْبُدُوا الله وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا، وتصلوا الصَّلَوَاتِ الْخَمْس وتسمعوا وَتُطِيعُوا
"(এ মর্মে শপথ নাও) যে,
> তোমরা আল্লাহর গোলামি করবে;
> তাঁর সঙ্গে কোনোকিছু শরীক করবে না,
> পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে,
> (আল্লাহ ও তাঁর রাসূলের কথা) শুনবে ও মানবে এবং"
নবি ﷺ চুপিসারে বলেন
> "মানুষের কাছে কোনোকিছু চাইবে না।"
وَلَا تَسْأَلُوا النَّاسَ شَيْئًا
পরবর্তী সময়ে আমি ওই লোকদের কয়েকজনকে দেখেছি-তাদের কারও চাবুক পড়ে গেলে, তারা কাউকে তা তুলে দিতে বলেননি।'
মুসলিম ২৪০৩/১০৮ (১০৪৩); আহমাদ ৬/২৭ (২৩৯৯৩); আবু দাউদ ১৬৪২; নাসাঈ ৪৬০; নাসাঈ, কুবরা ৩১৬; ইবনু মাজাহ ২৮৬৭; জামিউল উসূল ৪৫; জামউল ফাওয়াইদ ১১।
টিকাঃ
[১] 'অথবা ছয়জন' (আহমাদ ২৩৯৯৩)。
📄 ঈমান, ইসলাম ও জিহাদ
[২২৩.] মুজাশিখি বলেন, 'আমি ও আমার ভাই'। নবি ﷺ-এর কাছে এসে বলি, "হিজরত করার ব্যাপারে আমাদের কাছ থেকে শপথ নিন।" তখন নবি ﷺ বলেন,
مَضَتِ الْهِجْرَةُ لِأَهْلِهَا
"হিজরতকারীদের জন্য হিজরত শেষ হয়ে গিয়েছে।"
আমি বলি, “(তা হলে) কোন কোন বিষয়ে আমাদের কাছ থেকে শপথ নেবেন?”
নবি ﷺ বলেন,
عَلَى الْإِسْلَامِ وَالْجِهَادِ
“ইসলাম ও জিহাদের বিষয়ে।”
বুখারি ২৯৬২, ২৯৬৩, ৩০৭৮, ৩০৭৯, ৪৩০৫, ৪৩০৬, ৪৩০৭, ৪৩০৮; মুসলিম ৪৮২৬/৮৩ (১৮৬৩), ৪৮২৭/৮৪ (...), ৪৮২৮ (...); আহমাদ ৩/৪৬৮ (১৫৮৪৭), ৩/৪৬৮ (১৫৮৪৮), ৩/৪৬৯ (১৫৮৪৯), ৩/৪৬৯ (১৫৮৫০), ৩/৪৬৯ (১৫৮৫১); জামিউল উসূল ৪৮।
টিকাঃ
[২] ইবনু মাসউদ সুলামি (মুসলিম ৪৮২৬/৮৩ (১৮৬৩)) |
[৩] 'মক্কা-বিজয়ের পর' (মুসলিম ৪৮২৭/৮৪ (...))。
[৪] 'আবূ মা'বাদ' (বুখারি ৪৩০৭); 'মা'বাদ' (আহমদ ১৫৮৪৮); 'মুজালিদ ইবনু মাসঊদ' (আহমদ ১৫৮৫০)。
📄 নারীদের কাছ থেকে শপথ নেওয়ার ধরণ
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।