📘 সবার ওপরে ঈমান > 📄 আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করতে হবে সামর্থ্যের সবটুকু দিয়ে

📄 আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করতে হবে সামর্থ্যের সবটুকু দিয়ে


আল্লাহ তাআলা বলেন:
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
"আল্লাহ কারও ওপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না।” (সূরা আল-বাকারাহ্ ২:২৮৬)
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا خَيْرًا لَّأَنفُسِكُمْ
"সামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, শোনো, মানো ও খরচ করো; নিজেদের কল্যাণের জন্যই।” (সূরা আত-তাগাবুন ৬৪:১৬) |
[২১৫.] আবদুল্লাহ ইবনু উমর বলেন, 'আমরা যখন আল্লাহর রাসূল ﷺ-এর কাছে (তাঁর নির্দেশ) শোনা ও মানার ব্যাপারে শপথ নিতাম, তখন তিনি বলতেন-
فِيمَا اسْتطَعْتُمْ
“তোমাদের সামর্থ্য অনুযায়ী (মেনে চলবে)।"'
বুখারি ৭২০২; মুসলিম ৪৮৩৬/৯০ (১৮৬৭); মালিক ১৯০২; আবূ দাউদ ২৯৪০; তিরমিযি ১৫৯৩; নাসাঈ ৪১৮৭, ৪১৮৮; নাসাঈ, কুবরা ৭৭৬২, ৭৭৬৩; আহমাদ ২/৯ (৪৫৬৫), ২/৬২ (৫২৮২), ২/৮১ (৫৫৩১), ২/১০১ (৫৭৭১), ২/১৩৯ (৬২৪৩); জামিউল উসূল ৪৭।

📘 সবার ওপরে ঈমান > 📄 আলক্বুল আমর বা শাসকদের আনুগত্যের ব্যাপারে শপথ

📄 আলক্বুল আমর বা শাসকদের আনুগত্যের ব্যাপারে শপথ


[২১৬.] উবাদা ইবনুস সামিত বলেন, 'আমরা আল্লাহর রাসূল ﷺ-এর কাছে এ মর্মে শপথ নিয়েছি যে,
عَلَى السَّمْعِ وَالطَّاعَة فِي الْعُسْرِ وَالْيُسْرِ وَالْمَنْشَطِ وَالْمَكْرَةِ وَالْأَثَرَةِ عَلَيْنَا وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ وَعَلَى أَنْ نَقُولَ بِالْحَقِّ حَيْثُ كُنَّا
> কষ্ট-দারিদ্র্য, সুখ-সচ্ছলতা, আনন্দ-অবসাদ ও ন্যায্য-অধিকার-বঞ্চনা-সবসময় (নির্দেশনা) শুনব ও মেনে চলব;
> শাসকদের বিরুদ্ধে লড়াই করব না; এবং
> যেখানেই থাকি, সত্যের কথা বলব[১]।
নাসাঈ ৪১৫২, ৪১৪৯, ৪১৫০, ৪১৫১, ৪১৫৩, ৪১৫৪, ৪১৫৫; নাসাঈ, কুবরা ৭৭২২, ৭৭২৩, ৭৭২৪, ৭৭২৫, ৭৭২৬, ৭৭২৭, ৭৭২৮; বুখারি ৭১৯৯, ৭২০০; মুসলিম ৪৭৫৪/৩৫ (১৮৩৬), ৪৭৬৮/৪১ (১৭০৯), ৪৭৬৯ (...), ৪৭৭০ (...); ইবনু মাজাহ ২৮৬৬; মালিক ১০০৫; আহমাদ ২/৩৮১ (৮৯৫৩), ৩/৪৪১ (১৫৬৫৩), ৫/৩১৪ (২২৬৭৯), ৫/৩১৬ (২২৭০০); জামিউল উসূল ৪৪; জামউল ফাওয়াইদ ৮৯।

টিকাঃ
[১] 'উবাদা ইবনুস সামিত সেই বারো জনের একজন, যাঁরা প্রথম আকাবায় (মুহাজির) নারীদের শপথে অংশগ্রহণ করেছিলেন' (আহমাদ ২২৭০০)。
[২] بَيْعَةَ الْحَرْبِ যুদ্ধের শপথ' (আহমাদ ২২৭০০)。
[৩] أَنْ نَقُوْمَ بِالْحَقَّ “সত্যকে প্রতিষ্ঠিত রাখব” (বুখারি ৭২০০(; أَنْ نَقُوْلَ بِالْعَدْلِ "ইনসাফের কথা বলব” (নাসাঈ ৪১৫৩)。
[৪] لا تخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ "আল্লাহর ব্যাপারে কোনও নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না” (বুখারি ৭২০০)。

📘 সবার ওপরে ঈমান > 📄 শাসকের আনুগত্য কুরআন-সুন্নাহ সাপেক্ষ: ইবনু উমর (রাঃ)-এর উদাহরণ

📄 শাসকের আনুগত্য কুরআন-সুন্নাহ সাপেক্ষ: ইবনু উমর (রাঃ)-এর উদাহরণ


[২১৭.] আবদুল্লাহ ইবনু দীনার বলেন, 'আমি ইবনু উমর-কে দেখেছি। তখন লোকজন (উমাইয়া শাসক) আবদুল মালিকের চারপাশে জড়ো হয়েছিল। ইবনু উমর রা. লিখেছেন,
أُقِرُّ بِالسَّمْعِ وَالطَّاعَةِ لِعَبْدِ اللَّهِ عَبْدِ الْمَلِكِ أَمِيرِ الْمُؤْمِنِينَ عَلَى سُنَّةِ اللَّهِ وَسُنَّةِ رَسُولِهِ مَا اسْتَطَعْتُ وَإِنَّ بَنِيَّ قَدْ أَقَرُّوا بِمِثْلِ ذَلِكَ
"আমি স্বীকৃতি দিচ্ছি যে, আমি আল্লাহর আইন ও তাঁর রাসূলের সুন্নাহ অনুযায়ী আমীরুল মু'মিনীন আল্লাহর বান্দা আবদুল মালিকের কথা সাধ্য-মোতাবেক শুনব ও মানবো। আমার ছেলেরাও অনুরূপ স্বীকৃতি দিয়েছে।"'
বুখারি ৭২০৩, ৭২০৫, ৭২৭২; মালিক ১/৩৪৬ (৮৯৮) (যুহরির রিওয়ায়াত); জামউল ফাওয়াইদ ১৭১।

টিকাঃ
[১] 'আবদুল মালিক ইবনু মারওয়ানের কাছে শপথগ্রহণ প্রসঙ্গে' (বুখারি ৭২৭২)。

📘 সবার ওপরে ঈমান > 📄 স্পষ্ট কুফরের ক্ষেত্রে শাসকের আনুগত্য বাধ্যতামূলক নয়

📄 স্পষ্ট কুফরের ক্ষেত্রে শাসকের আনুগত্য বাধ্যতামূলক নয়


[২১৮.] জুনাদা ইবনু আবী উমাইয়া বলেন, "উবাদা ইবনুস সামিত তখন অসুস্থ। সে-সময় আমরা তার কাছে গিয়ে বলি, 'আল্লাহ আপনাকে সুস্থ করে দিন! আপনি নবি ﷺ-এর কাছ থেকে শুনেছেন এমন একটি হাদীস বলুন। এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য কল্যাণের ফায়সালা করবেন।' (এর পরিপ্রেক্ষিতে) তিনি বলেন, 'নবি ﷺ আমাদের ডাকলে আমরা তাঁর কাছে গিয়ে শপথগ্রহণ করি। তিনি আমাদের কাছ থেকে যে শপথ নিয়েছিলেন, তার মধ্যে ছিল-
» কষ্ট-দারিদ্র্য, সুখ-সচ্ছলতা, আনন্দ-অবসাদ, ন্যায্য-অধিকার-বঞ্চনা-সবসময় আমরা (নির্দেশনা) শুনব ও মানবো; এবং
» শাসকদের বিরুদ্ধে লড়াই করব না। (নবি ﷺ বলেন,)
إِلَّا أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا عِنْدَكُمْ فِيهِ مِنَ اللَّهِ بُرْهَانُ
"তবে তোমরা যদি (শাসকদের মধ্যে) স্পষ্ট কুফর দেখতে পাও, যার ব্যাপারে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অকাট্য প্রমাণ থাকে (তাহলে আনুগত্য করা যাবে না)।"
বুখারি ৭০৫৫, ৭০৫৬; মুসলিম ৪৭৭১/৪২ (...); আহমাদ ৫/৩১৪ (২২৬৭৯), ৫/৩২১ (২২৭৩৫); জামিউল উসূল ৪৪; জামউল ফাওয়াইদ ১০।

টিকাঃ
[২] وَإِنْ رَأَيْتَ أَنْ لَكَ “যদি তোমার মনে হয়, (কর্তৃত্বের ব্যাপারে) তোমারও অধিকার আছে” (আহমদ ২২৭৩৫)。
]0[ مَا لَمْ تَرَوْا كُفُرًا بَوَاحًا "(আনুগত্য কোরো) যতক্ষণ-না সুস্পষ্ট কুফর দেখতে পাও” (আহমদ ২২৬৭৯)。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00