📘 সবার ওপরে ঈমান > 📄 ঈমানের ভিত্তিতে যুদ্ধলব্ধ সম্পদ ফেরত প্রদান

📄 ঈমানের ভিত্তিতে যুদ্ধলব্ধ সম্পদ ফেরত প্রদান


[২০০.] উমারা ইবনু আহমার মাযিনি বলেন, 'জাহিলি যুগে আমি আমার উট চরাতাম। একপর্যায়ে আল্লাহর রাসূল ﷺ-এর অশ্বারোহী বাহিনী আমাদের ওপর আক্রমণ করলে, আমি আমার উটগুলো জড়ো করে সবচেয়ে শক্তিশালী উটের ওপর সওয়ার হই। কিন্তু উটটি দু পা ছড়িয়ে প্রস্রাব করতে শুরু করলে, আমি সেটা থেকে নেমে একটি উষ্ট্রীতে উঠে নিরাপদ জায়গায় পৌঁছে যাই, আর তারা উটগুলো হাঁকিয়ে নিয়ে যায়।
এরপর আমি আল্লাহর রাসূল ﷺ-এর কাছে এসে ইসলাম গ্রহণ করলে, তিনি আমার উটগুলো আমাকে ফিরিয়ে দেন। অবশ্য তখনও তারা সেগুলো নিজেদের মধ্যে বণ্টন করেননি।'
জাওয়াব ইবনু উমারা বলেন, 'উমারা সেদিন যে-উটে চড়ে আল্লাহর রাসূল ﷺ-এর কাছে গিয়েছিলেন, আমি ও আমার ভাই হাসান সেটি দেখেছি।'
তাবারানি, কাবীর, অনাবিষ্কৃত খণ্ড, সূত্র: মাজমাউয যাওয়াইদ ৭৩, কয়েকজন বর্ণনাকারীর জীবনবৃত্তান্ত কাউকে লিপিবদ্ধ করতে দেখিনি (হাইসামি); ইবনু সাদ ৭/১/৫১; উসদুল গবাহ ৪/১৩৬; আল-ইসাবা ৭/৬৬; মাজমাউয যাওয়াইদ ১/৩০-৩১ (৭৩)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00