📘 সবার ওপরে ঈমান > 📄 তবে, ইসলাম-গ্রহণের পর কাজ হতে হবে সুন্দর

📄 তবে, ইসলাম-গ্রহণের পর কাজ হতে হবে সুন্দর


[১৯৬.] ইবনু মাসউদ বলেন, 'একব্যক্তি বলল, “আল্লাহর রাসূল! জাহিলি যুগে আমরা যা করেছি, তার জন্য কি আমাদের পাকড়াও করা হবে?”
নবি ﷺ বললেন—
مَنْ أَحْسَنَ فِي الْإِسْلَامِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الْجَاهِلِيَّةِ، وَمَنْ أَسَاءَ فِي الْإِسْلَامِ أُخِذَ بِالْأَوَّلِ وَالْآخِرِ
"ইসলামের যুগে যার আচরণ সুন্দর হবে, জাহিলি যুগে তার আচরণের জন্য তাকে পাকড়াও করা হবে না; আর ইসলামের যুগে যার আচরণ হবে নিকৃষ্ট, আগের ও পরের উভয় যুগের জন্য তাকে পাকড়াও করা হবে।"'
বুখারি ৬৯২১; মুসলিম ৩১৮/১৮৯ (১২০), ৩১৯/১৯০ (...), ৩২০/১৯১ (...); ইবনু মাজাহ ৪২৪২; আহমাদ ১/৩৭৯ (৩৫৯৬), ১/৩৭৯-৩৮০ (৩৬০৪), ১/৪০৯ (৩৮৮৬), ১/৪২৯ (৪০৮৬), ১/৪৩১ (৪১০৩), ১/৪৬২ (৪৪OB); বাযযার (কাশফ) ১/৫৬ (৭৩); আবূ ইয়া'লা ৯/৬ (৫০৭১), ৯/৫০ (৫১১৩), ৯/৬৫ (৫১৩১); ইবনু হিব্বان ২/১২১-১২২ (৩৯৬); আবদুর রাযযাক ১০/৪৫৪ (১৯৬৮৬); হিইয়া ৭/১২৫; বাইহাকি, কুবরা ৯/১২৩ (১৮৩৩৮), ৯/১২৩ (১৮৩৩৯); বাইহাকি, শুআব ১/৫৭-৫৮ (২৩); বাগাবি, শারহুস সুন্নাহ ২৮; কানযুল উম্মাল ১/৯৭ (৪৩০); মাজমাউয যাওয়াইদ ১/১৫ (৩৪১)।
[১৯৭.] আবূ যার বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন—
مَنْ أَحْسَنَ فِيْمَا بَقِيَ غُفِرَ لَهُ مَا مَضَى ، وَمَنْ أَسَاءَ فِيْمَا بَقِيَ أُخِذَ بِمَا مَضَى وَمَا بَقِيَ
"সামনের দিনগুলোতে যার কাজ সুন্দর হবে, তার পেছনের গোনাহগুলো মাফ করে দেওয়া হবে; আর সামনের দিনগুলোতে যার কাজ খারাপ হবে, তাকে অতীত ও ভবিষ্যতের (গোনাহগুলোর) ব্যাপারে পাকড়াও করা হবে।"'
তাবারানি, আওসাত ৫/১২৮ (৬৮০৬), ইসনাদটি হাসান (হাইসামি); তাবারানি, মুসনাদুশ শামিয়্যীন ৬৬৪; ইবনু আসাকির ৬৫/৩৭৩-৩৭৪ (১৩৩০৬); মাজমাউয যাওয়াইদ ১০/২০২ (১৭৪৮৯)।

টিকাঃ
[১] 'কিছু লোক' (আবু ইয়া'লা ৯/৬৫ (৫১৩১))|
[২] "ইসলামে প্রবেশ করার পর আমার আচরণ যদি ভালো হয়, তখন” (আহমাদ ১/৩৭৯ (৩৫১৬))。
[৩] "এ-বিষয়ে আপনার কী মত? শির্কের যুগে আমরা যা করেছি, তার জন্য কি আমাদের পাকড়াও করা হবে?" (আহমাদ ১/৪৬২ (৪৪ob))。
[৪] فِي الشَّرْكِ "শির্কের যুগে” (আহমাদ ১/৪৬২ (৪৪ob))。
[৫] منكم "তোমাদের মধ্যে” (বাযযার (কাশক) ১/৫৬ (৭৩))|
[৬] নিকৃষ্ট বলতে কুফরের কথা বোঝানো হয়েছে (ফাতহুল বারী ১২/২৬৬)。
[৭] بِمَا عَيلَ فِي الْجَاهِلِيَّةِ وَالْإِسْلَامِ "জাহিলি ও ইসলামি উভয় যুগে সে যা করেছে, তার জন্য” (আবু ইয়া'লা ১/৬ (৫০৭১), ৯/৫০ (৫১১৩))。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00