📘 সবার ওপরে ঈমান > 📄 আলি (রাঃ)-কে ভালোবাসা

📄 আলি (রাঃ)-কে ভালোবাসা


[১৬৪.] আলি বলেন, 'শপথ সেই সত্তার, যিনি শস্যদানা বিদীর্ণ করে চারা বের করে আনেন এবং মৃদুমন্দ বায়ু প্রবাহিত করেন। উম্মি নবি আমাকে স্পষ্ট ওয়াদা দিয়ে বলেছেন যে, একমাত্র মুমিনই আমাকে ভালোবাসবে আর একমাত্র মুনাফিকই আমাকে ঘৃণা করবো।'
মুসলিম ২৪০/১৩১ (৭৮); আহমাদ ১/৮৪ (৬৪২), ১/৯৫ (৭৩১), ১/১২৮ (১০৬২); নাসাঈ ৫০১৮, ৫০২২; নাসাঈ, কুবরা ৮৪৩২, ৮৪৩৩।

টিকাঃ
]0[ لايُحِبُّكَ إِلَّا مُؤْمِنٌ، وَلَا يُبْغِضُكَ إِلَّا مُنَافِيٌّ "কেবল মুমিনই তোমাকে ভালোবাসবে, আর কেবল মুনাফিকই তোমাকে ঘৃণা করবে” (আহমাদ ১/৯৫ (৭৩১))|

📘 সবার ওপরে ঈমান > 📄 খারাপ বিশ্বাস লালন করে খারাপ কাজ করা সবচেয়ে বড়ো মুসিবত

📄 খারাপ বিশ্বাস লালন করে খারাপ কাজ করা সবচেয়ে বড়ো মুসিবত


[১৬৫.] নুমান ইবনু বশীর বলেন, 'আল্লাহর রাসূল ﷺ-কে তায়িফের কিছু আঙুর উপহার দেওয়া হলে, তিনি একটি থোকা আমাকে দিয়ে বলেন-
اذْهَبْ بِهِ إِلَى أُمَّكَ
“এটা তোমার মায়ের কাছে নিয়ে যাও।”
কিন্তু 'আমি সেটি রাস্তাতেই খেয়ে ফেলি।
তারপর তিনি বলেন, مَا فَعَلَ الْمُنْتُورُ؟ “থোকাটির কী হলো?”
আমি বলি, "আমি খেয়ে ফেলেছি।”
তখন তিনি আমাকে ‘বিশ্বাসঘাতক' নামে অভিহিত করেন。[৩]
ইয়াহসুবি বলেন, 'নুমান তার মিম্বারে উঠে বলতেন—
أَلَا إِنَّ الْبَلِيَّةَ كُلَّ الْبَلِيَّةِ : أَنْ تَعْمَلَ أَعْمَالَ السُّوْءِ فِي إِيْمَانِ السُّوْءِ
"মনে রাখবে, শোচনীয় বিপর্যয় হলো খারাপ বিশ্বাস লালন করে খারাপ কাজ করা।"'
তাবারানি, আওসাত ১/৫১৫ (১৮৯৯), বর্ণনাকারীগণ বিশ্বস্ত (হাইসামি); ইবনু মাজাহ ৩৩৬৮; তাবারানি, মুসনাদুশ শামিয়‍্যীন ১৪৮৭; মাজমাউয যাওয়াইদ ১/১০৭ (৪১৭)।

টিকাঃ
[৪] 'আমাকে ডেকে' (ইবনু মাজাহ ৩৩৬৮)。
[৫] خُذْهَذَا الْعُنْقُوْدَ، فَأَبْلِغْهُ أُمَّكَ "লও, এই থোকাটি তোমার মায়ের কাছে পৌঁছে দিয়ো” (ইবনু মাজাহ ৩৩৬৮)|
[৬] 'সেটি তার কাছে পৌঁছানোর আগেই' (ইবনু মাজাহ ৩৩৬৮)。
[৭] উল্লেখ্য, নুমান ছিলেন অল্পবয়স্ক সাহাবি। নবি ﷺ-এর মদীনায় হিজরতের পর তিনি জন্মগ্রহণ করেন। নবি ﷺ-এর ইন্তেকালের সময়, নুমান-এর বয়স ছিল দশ বছরের মতো (যাহাবি, সিয়ার ৩/৪১১-৪১২)。
[৮] 'কয়েক রাত যাওয়ার পর' (ইবনু মাজাহ ৩৩৬৮)。
[১] هَلْ أَبْلَغْتَهُ أُمَّكَ “তোমার মাকে সেটি দিয়েছিলে তো?” (ইবনু মাজাহ ৩৩৬৮)。
[২] "না।” (ইবনু মাজাহ ৩৩৬৮)。
[৩] নুমান ইবনু বশীর রা. এ থেকে বর্ণিত, 'আল্লাহর রাসূল ﷺ তাকে আঙুরের দুটি থোকা দিয়ে পাঠান; একটি তার জন্য, আর অপরটি তার মা 'আমরার জন্য। পরে, 'আমরার সঙ্গে আল্লাহর রাসূল ﷺ-এর সঙ্গে দেখা হলে তিনি বলেন, أَسَلْتُ لَكِ مَعَ الْنُّعْمَانِ بِقَطْفٍ مِنْ عِنْبٍ "আপনার জন্য নুমানের কাছে এক থোকা আঙুর পাঠিয়েছিলাম। (পেয়েছেন তো?)" তিনি বলেন, "না।” তখন নবি ﷺ নুমানের কলার পাকড়াও করে বলেন, এ غَدَرُ “ওহে বিশ্বাসঘাতক!” ' (তাবারানি, মুসনাদুশ শানিয়্যীন ১৪৮৭)。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00