📄 নিয়মিত মাসজিদে যাওয়া
[১৫৭.] আবূ সাঈদ বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন,
إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَتَعَاهَدُ الْمَسْجِدَ فَاشْهَدُوا لَهُ بِالْإِيْمَانِ فَإِنَّ اللهَ يَقُوْلُ (إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ ءَامَنَ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَعَالَى الزَّكَاةَ )
"কাউকে নিয়মিত মাসজিদে আসতে দেখলে, তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিয়ো, কারণ আল্লাহ তাআলা বলেন-'আল্লাহর মাসজিদগুলো তারাই আবাদ করে, যারা আল্লাহ ও পরকালকে মানে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়।' (সূরা আত-তাওবাহ্ ৯:১৮)"'
তিরমিযি ২৬১৭, ৩০৯৩, হাসান গরীব; আহমাদ ৩/৬৮ (১১৬৫১), ৩/৭৬ (১১৭২৫) ইসনাদটি দুর্বল; ইবনু মাজাহ্ ৮০২, ইসনাদটি দুর্বল; দারিমি ১২৪৩; জামিউল উসূল ৩১; জামউল ফাওয়াইদ ৭৮।
📄 মুসলিমকে হত্যা না করা, জিহাদ চলমান রাখা ও তাকদীরে ঈমান রাখা
[১৫৮.] আনাস ইবনু মালিক বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন,
ثَلَاثَةٌ مِنْ أَصْلِ الْإِيْمَانِ الْكَفُّ عَمَّنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ وَلَا تُكَفِّرْهُ بِذَنْبٍ وَلَا تُخْرِجُهُ مِنَ الْإِسْلَامِ بِعَمَلٍ وَالْجِهَادُ مَاضٍ مُنْذُ بَعَثَنِي اللهُ إِلَى أَنْ يُقَاتِلَ آخِرُ أُمَّتِي الدَّجَّالَ لَا يُبْطِلُهُ جَوْرُ جَائِرٍ وَلَا عَدْلُ عَادِلٍ وَالْإِيْمَانُ بِالْأَقْدَارِ
"ঈমানের মূলে রয়েছে তিনটি বিষয়:
» যে-ব্যক্তি বলে-'আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই' তাকে হত্যা করা থেকে বিরত থাকা, কোনও গোনাহের দরুন তাকে কাফির সাব্যস্ত না করা ও কোনও আমলের দরুন তাকে ইসলাম থেকে বের করে না দেওয়া;
» জিহাদ চলমান থাকবে-যে-সময় আল্লাহ আমাকে পাঠিয়েছেন সে-সময় থেকে নিয়ে আমার উম্মাহর শেষ অংশটি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার আগ পর্যন্ত; কোনও জালিমের জুলুম অথবা ন্যায়পরায়ণের ন্যায়পরায়ণতা একে বাতিল করতে পারবে না; এবং
» তাকদীরের ওপর ঈমান আনা।"'
আবূ দাউদ ২৫৩২, হাসান লি গাইরিহী; আবূ ইয়া'লা ৭/২৮৭ (৪৩১১), ৭/২৮৭-২৮৮ (৪৩১২); সাঈদ ইবনু মানসূর ২৩৬৭; বাইহাকি ৯/১৫৬ (১৮৫২৩); জামিউল উসূল ৩২; জামউল ফাওয়াইদ ৭৯।
টিকাঃ
]১[ কُلِّهِ “সবটুকুর” (আবূ ইয়ালা ৪৩১১, ৪৩১২)。
📄 নিজের জন্য যা পছন্দ, অপরের জন্য তা-ই পছন্দ করা
[১৫৯.] আনাস থেকে বর্ণিত, 'নবি ﷺ বলেন,
لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبُّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
"তোমাদের কেউ মুমিন হতে পারবে নাখি, যতক্ষণ-না সে তার ভাইয়ের জন্য। তা-ই[৪] পছন্দ করে, যা সে নিজের জন্য পছন্দ করে।"'
বুখারি ১৩; মুসলিম ১৭০/৭১ (৪৫), ১৭১/৭২ (...); নাসাঈ ৫০১৬, ৫০১৭, ৫০৩৯; তিরমিযি ২৫১৫; ইবনু মাজাহ্ ৬৬; আহমাদ ৩/১৭৬ (১২৮০১), ৩/২০৬ (১৩১৪৬), ৩/২৫১ (১৩৬২৯), ৩/২৭২ (১৩৮৭৪), ৩/২৭২ (১৩৮৭৫), ৩/২৭৮ (১৩৯৬৩), ৩/২৮৯ (১৪০৮২); দারিমি ২৭৭০; ইবনুল মুবারক, আয-যুহদ ৬৭৭; তায়ালিসি ২১1৬; আবু ইয়া'লা ৫/২৬৮ (২৮৮৭), ৫/৩২৭ (২৯৫০), ৫/৩৩৯ (২৯৬৭), ৫/৪০৭ (৩০৮১), ৫/৪৪৪ (৩১৫১), ৫/৪৫৮-৪৫৯ (৩১৮২), ৪/৪৫৯ (৩১৮৩), ৬/২৩ (৩২৫৭); ইবনু হিব্বান ১/৪৭০ (২৩৪), ১/৪৭১ (২৩৫); তাবারানি, সগীর ৭০০; তাবারানি, আওসাত ৬/১৪১ (৮২৯২), ৬/৩০৬ (৮৮৬১); মুসনাদুশ শিহাব ২/৬৩ (৮৮৮), ২/৬৩ (৮৮৯); ইবনু মানদাহ, আল-ঈমান ২৯৪, ২৯৫, ২৯৬, ২৯৭; বাগাবি, শারহুস সুন্নাহ ৩৪৭৪; জামিউল উসূল ২৩; কানযুল উম্মাল ১/৪১ (৯৫); জামউল ফাওয়াইদ ৭১; আলবানি, আস-সহীহা ৭৩।
টিকাঃ
]1[ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ “শপথ সেই সত্তার, যাঁর হাতে আমার প্রাণ!” (মুসলিম ১৭১/৭২ (...((
]2[ لَا يَبْلُغُ الْعَبْدُ حَقِيقَةَ الْإِيْمَانِ "বান্দা ঈমানের আসল তাৎপর্যে পৌঁছুতে পারবে না,” (আবু ইয়া'লা ৫/৪০৭ (৩০৮০)) |
]৩[ لِأَخِيْهِ الْمُسْلِمِ “তার মুসলিম ভাইয়ের জন্য” (আহমাদ ১৩৬২৯(; لِجَارِ "তার প্রতিবেশীর জন্য” (মুসলিম ১৯০/৯৫( )82(( لِأَخِيْهِ وَلِجَارِهِ "তার ভাই ও প্রতিবেশীর জন্য” (আবু ইয়ালা ৫/৪৫৮-৪৫১ (৩১৮২((; لِلنَّاسِ "মানুষের জন্য” (আহমাদ ১৩৮৭৫)。
]8[ مِنَ الْخَيْرِ “সেই কল্যাণজনক জিনিসই” (নাসাঈ ৫০১৭)。
📄 সাহাবিদের কর্মকাণ্ডের ওপর এ শিক্ষায় প্রভাব
[১৬০.] আনাস ইবনু মালিক রা. বলেন, 'আমি ও একব্যক্তি নবি ﷺ-এর কাছে বসে ছিলাম।
তখন আল্লাহর রাসূল ﷺ বলেন-
لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ الْمُسْلِمِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
"বান্দা মুমিন হবে না, যতক্ষণ-না সে তার মুসলিম ভাইয়ের জন্য তা পছন্দ করে, যা সে নিজের জন্য পছন্দ করে।"
এরপর আমি ও সেই ব্যক্তি বাজারের উদ্দেশে বেরিয়ে পড়ি। সেখানে গিয়ে দেখি একটি পণ্য বিক্রি হচ্ছে। পণ্যের দাম কত, জিজ্ঞেস করলে বিক্রেতা জানান 'ত্রিশ'। সেই লোকটি (পণ্যটি) দেখে বলেন,
"আমি এটি চল্লিশ দিয়ে নেব।"
বিক্রেতা বলেন: "আমি তো আপনাকে এর চেয়ে কম মূল্যে তা দিতে চাচ্ছি; আপনার এ-কথা বলার কারণ কী?"
লোকটি পণ্যটি আরেকবার দেখে বলেন: "আমি এটি পঞ্চাশ দিয়ে নেব।"
বিক্রেতা বলেন: "আমি তো আপনাকে এর চেয়ে কম মূল্যে এটি দিতে চাচ্ছি; আপনার এ-কথা বলার কারণ কী?"
লোকটি বলেন: "আমি আল্লাহর রাসূল ﷺ-কে বলতে শুনেছি-
لَا يُؤْمِنُ عَبْدُ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
'বান্দা মুমিন হবে না, যতক্ষণ-না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে, যা সে নিজের জন্য পছন্দ করে।'
আর আমি দেখতে পাচ্ছি, এর মূল্য পঞ্চাশ হওয়ার উপযুক্ত।”
বাযযার (কাশফ) ১/৫২-৫৩ (৬৮), এর বর্ণনাকারীগণ বুখারি ও মুসলিমেও হাদীস বর্ণনা করেছেন (হাইসামি); মাজমাউয যাওয়াইদ ১/৯৫ (৩৪২)।